Home বিনোদন তারপরও শুটিংয়ে সুনেরাহ

তারপরও শুটিংয়ে সুনেরাহ

13


স্টাফ রিপোর্টার।।
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সম্প্রতি ‘সাত দিনের প্রেম’ শিরোনামের নাটকের শুটিং চলাকালীন পায়ে চোট পান। পরে চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন তার পায়ে চিড় ধরেছে। অভিনেত্রী বলেন, রাস্তায় শুটিংয়ে একটি দৃশ্যের জন্য দৌড় দিতে যাওয়ার প্রয়োজন পড়ে। এ সময় লাইটস্ট্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারি, পায়ে চিড় ধরেছে। পায়ে প্লাস্টার করতে হয়। প্লাস্টার নিয়েই বর্তমানে শুটিং করছেন সুনেরাহ।