Home বিনোদন প্রতিবাদ জানালেন ফারিয়া

প্রতিবাদ জানালেন ফারিয়া

10


স্টাফ রিপোর্টার।।
বিভিন্ন অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সরব থাকেন অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক ইস্যুতে মত প্রকাশ করেন। এবার রীতিমতো চটেছেন এ অভিনেত্রী। ঢাকার মিরপুরে পাহাড়ি উদ্যোক্তাদের পরিচালিত একটি রেস্টুরেন্টে মব সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। এ নিয়ে লেখা একটি পোস্ট শেয়ার দিয়েছেন ফারিয়া। ওই পোস্টে বলা হয়েছে, ঢাকার কাজীপাড়ায় একটা রেস্টুরেন্ট রয়েছে। নাম হেবাং রেস্টুরেন্ট। যতটুকু জানি সেটা বিপলি দি কর্তৃক পরিচালিত হয়। এই হেবাং রেস্টুরেন্টটি তিলে তিলে গড়ে ওঠা একটা প্রতিষ্ঠান। আজ সকালে বাসা ভাড়া থাকা
কয়েকজন বাঙালি হেবাং রেস্টুরেন্টে গিয়ে হট্টগোল করে বাকবিতণ্ডায় জড়ায়। মোট চারবার এমন ঘটনা ঘটে। মূলত শামুক আর কাঁকড়া রান্না করার ঘটনাকে কেন্দ্র করে। হেবাং কর্তৃপক্ষ জানিয়েছে, রেস্টুরেন্টটি সেখান থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে।

এরপর লেখা হয়েছে, বিষয়টি সত্যিই খুব উদ্বেগ এবং দুঃখজনক। কারণ একটা জাতিগোষ্ঠীর খাদ্যাভ্যাস, ভাষা, ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং হেনস্তা করা মোটেও যুক্তিসঙ্গত নয়। এগুলো অতিরঞ্জিত, হিংসাত্মকমূলক, দমিয়ে রাখার পাঁয়তারা। পোস্টটি শেয়ার দিয়ে প্রতিবাদ জানিয়ে ফারিয়া লিখেছেন, এরা কারা? এদের কি কোনো কাজ নাই? নিজের চরকায় এরা তেল দিতে পারে না? এই দেশটা কারও বাপ-দাদার সম্পত্তি না, দেশটা সবার। যারা বাপের সম্পত্তি মনে করে তাদের পরিণাম কি হয়, তা দেখার বছরও পার হয় নাই। অতীত থেকে শিক্ষা না নিলে, ভবিষ্যতে এর চেয়ে খারাপ পরিণতি দেখার অপেক্ষায় থাকেন।