Home খেলাধুলা প্রতিহিংসা নয়, বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী: হেলাল

প্রতিহিংসা নয়, বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী: হেলাল

12


খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, বরং সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। খেলাধুলার মতো আয়োজন প্রমাণ করে রাজনৈতিক মতভিন্নতা থাকলেও ঐক্যবদ্ধ থাকা সম্ভব এবং বিএনপি দেশজুড়ে এই সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
রবিবার (২৭জুলাই) রূপসা উপজেলায় বিএনপির প্রয়াত নেতা রবীন্দ্র ঘোষের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকের অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমাণ করে বিএনপি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী। আমরা প্রতিশোধের পথে না হেঁটে, ঐক্যবদ্ধভাবে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে চাই। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই ফুটবল আয়োজন প্রমাণ করে আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তেরখাদা ফুটবল একাদশ এবং খোবার নাভীন সংসদ প্রতিদ্বন্দ্বিতা করে এবং খেলাটি ড্রয়ের মাধ্যমে শেষ হয়। আজিজুল বারী হেলাল আশা প্রকাশ করে বলেন, ফুটবল ক্রিড়া প্রতিযোগিতার মাধ্যমে গ্রামাঞ্চলের ক্রীড়াঙ্গন আরও উন্নত হবে। রূপসার কৃতি সন্তানেরা বর্তমানে জাতীয় ফুটবল ও ক্রিকেট দলে খেলছেন, যা এই অঞ্চলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ কামরুজ্জামান টুকু এবং এনামুল হক সজল, মোল্লা সাইফুর রহমান, মোঃ জাবেদ হোসেন মল্লিক, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রনু, গোলাম মোস্তফা তুহিনসহ খুলনা জেলা ও রূপসা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।