বিনোদন ডেস্ক
চলতি বছরের মে মাসে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের দ্বিতীয় ধাপের লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসে। এরপর ১৪ ঘণ্টার অস্ত্রোপচারের পর বাড়িতে ফিরে অনেকটা সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ তার স্বামী শোয়েব একটি ভিডিও পোস্ট করে জানান, আজ দীপিকার টার্গেটেড থেরাপির দ্বিতীয় দিন। কিন্তু দীপিকার মুখে একটা ক্ষত দেখা দিয়েছে হঠাৎই।











































