Home আঞ্চলিক ১৮ জুলাই খুলনায় সমাবেশ: বন্ধ ২৫ পাটকল দ্রুত চালুর দাবিতে চার দিনের...

১৮ জুলাই খুলনায় সমাবেশ: বন্ধ ২৫ পাটকল দ্রুত চালুর দাবিতে চার দিনের কর্মসূচি ঘোষণা

21


ঢাকা অফিস
দীর্ঘ পাঁচ বছর রাষ্ট্রায়ত্ত্ব বন্ধ ২৫ টি পাটকল দ্রুত চালুরসহ ৮ দফা দাবিতে চার দিনের কর্মসুচি ঘোষনা করেছে জাতীয়তাবাদী পাট শ্রমিক দল। আগামী ১৮ জুলাই খুলনা- যশোর শিল্পাঞ্চলে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এই কর্মসুচি ঘোষণা করেন। এ সময় শ্রমিকদল কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, পাট শ্রমিকদল কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান ও সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০২০ সালের ৩০ জুন থেকে বস্ত্র ও পাট মন্ত্রনালয় এক প্রঙ্গাপনের মাধ্যমে বিজেএমসির ২৫ টি পাটকল উৎপাদন বন্ধ করা হয়।