দিঘলিয়া প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের প্রথম ভোট হোক ধানের শীষে। দলের দুঃসময়ের কাণ্ডারি পরীক্ষিত নেতা-কর্মীদের মাধ্যমে যাচাই -বাছাই করে নতুন সদস্য সংগ্রহ করতে হবে। যেন কোন ক্রমেই দলের মধ্যে পতিত স্বৈরাচার খুনি হাসিনার দোসররা বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে, এ ব্যাপারে দলীয় নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
মঙ্গলবার (০৮ জুলাই) সকাল ১১টায়, দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয় সম্পাদক আজিজুল বারী হেলাল উপরোক্ত কথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আঃ রকিব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি এস এম রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, বেলাল মোল্লা, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক,মোল্লা মনিরুজ্জামান, মাস্টার আব্দুল কালাম আজাদ,শেখ মোসলেম উদ্দিন, জাসেদ কবির জুয়েল, মুকিদ মীর, শাফিউদ্দিন, ফারুক হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন, খান মোহাম্মদ, কুদরত এ এলাহী স্পিকার, মামুন রেজা অপু, আব্দুল কাদের জনি, গাজী মনিরুল ইসলাম, লিটন শেখ প্রমূখ।
অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ এবং নেতা কর্মীদের মাঝে ফলের চারা বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।











































