স্টাফ রিপোর্টার
নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হরিণটানা থানা পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি হলেন সাতক্ষীর জেলার দেবহাটা থানার কুলিয়া গ্রামের মশিয়ারের ছেলে ওমর ফারুক (২৪)।
কেএমপির সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জিরোপয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে হরিণটানা থানা পুলিশ। এসময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের রুচি হোটেলের সামনে থেকে ওমর ফারুকগ্রেপ্তার করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মুল্যে ৫৭ লাখ টাকা। এঘটনায় তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। জব্দকৃত মাদকের উৎস, পরিবহনে সহায়তাকারী, অর্থ লগ্নিকারীসহ মাদকের গডফাদারদের সনাক্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











































