স্টাফ রিপোর্টার।।
নগরীর পশ্চিম টুটপাড়া কবি নজরুল ইসলাম সড়কের দারোগা বস্তির ফেরদৌসী বেগম পলির পরিত্যক্ত এক তলা ভবনে বুধবার (২১ মে) দিবাগত রাতে নিলু বেগম (৬৫) নামের এক দুঃস্থ মহিলাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ মে) দিবাগত রাত ১২ টার পর থেকে ২টার মধ্যে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টা পর্যন্ত নিলু বেগম ঘুম থেকে না উঠায় এলাকাবাসী জানালা দিয়ে ডাকতে গিয়ে দেখতে পায় নিলু বেগমের রক্তাক্ত দেহ খাটের পূর্বপাশে মেঝেতে পড়ে আছে। পরবর্তীতে স্থানীয় লোকজন খুলনা সদর থানায় জানালে স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘরের বারান্দার তালা এবং কক্ষের তালা ভেঙে পুলিশ ভিকটিমকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখতে পায়।
উল্লেখ্য যে, নিলু বেগম অত্র এলাকায় বিভিন্ন বাসায় সাহায্য চেয়ে জীবিকা নির্বাহ করতেন। অনুসন্ধানে জানা যায়, নিলু বেগম এলাকার বিভিন্ন মানুষের কাছে সুদে চড়া সুদে টাকা খাটানোর ব্যবসা করতেন। দুষ্কৃতিকারীর ধারণা নীলু বেগমের ঘরে মোটা অংকের টাকা রয়েছে।
দুষ্কৃতিকারীরা ঘরের পিছনে পশ্চিম দিকে নোনা ধরা জরাজীর্ণ বাথরুমের ওয়াল এর ইট খুলে ভিতরে প্রবেশ করে ধারালো দেশীয় অস্ত্র(ছুরি) আঘাত করে মৃত নিশ্চিত করে ঘরের মধ্যে লোহার মিটসেপ, টিনের ট্রাঙ্ক ভেঙে কাপড় চোপড় এলোমেলো করে টাকা পয়সা এবং স্বর্ণালংকার নিয়ে বাহির থেকে তালা দিয়ে পালিয়ে যায়।











































