স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই দলে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে রাখা হয়নি। যার মধ্যে রয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন শাহ আফ্রিদির মতো তারকা। এছাড়াও, আব্বাস আফ্রিদি, উমায়ের বিন ইউসুফ, সুফিয়ান মুকিম এবং উসমান খানকেও দলে অন্তর্ভুক্ত করা হয়নি।
দলে রাখা হয়েছে এক মাসের মধ্যে ৪ সেঞ্চুরি করে আলোচনায় আসা ওপেনার সাহিবজাদা ফারহানকে।
এই সিরিজটি ২৭ থেকে ৩১ মে পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে নির্দিষ্ট ম্যাচগুলোর তারিখ ও সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।
এই সিরিজটি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সিরিজ দিয়ে পাকিস্তান ক্রিকেটে কোচ মাইক হেসন–যুগের শুরু হতে যাচ্ছে।
পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মাদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।











































