Home আঞ্চলিক ড্রেন বানাতে পৌরসভার শতাধিক গাছ কেটে মাটিচাপা

ড্রেন বানাতে পৌরসভার শতাধিক গাছ কেটে মাটিচাপা

24


পাইকগাছা প্রতিনিধি
‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’ এমন আন্দোলন যখন চারিদিকে তখনি পাইকগাছা পৌরসভা কর্তৃক সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে মাটিচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (২১ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাইকগাছা পৌরসভার বাজারের পাশে শিবসা নদীর চর ভরাটি জমিতে বাতিখালী চর বনায়ন উপকারভোগী সমিতি ২০১৪/১৫ সালে কেওড়া, গরান, গেওয়া, সুন্দরী, গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে। রক্ষাণাবেক্ষণ করে গাছগুলো বর্তমানে বড় হয়েছে। পৌরসভা শহর রক্ষা বাঁধ ও বাজারের পয়োনিষ্কাশনের ড্রেন নির্মাণের জন্য রাতের আঁধারে বনায়ন গাছ কেটে মাটিচাপা দেয়ার সত্যতা পাওয়া গেছে।
বাতিখালী চর বনায়ন সমিতির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম জানান, আমাদের বড় বড় গাছ রাতের আধারে পৌরসভা পরিকল্পিতভাবে শতাধিক গাছ কেটে মাটি চাপা দিয়েছে।
পৌরসভার ৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান, রাতের আঁধারে বনায়নের গাছ কাটার ঘটনা আমার জানা নেই। এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। একই কথা বলেন পৌরসচিব লালু সরদার। তিনিও জানান, গাছকাটার বিষয়টি তার জানা নেই।
এ বিষয়ে জানতে ড্রেন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান নাঈম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুল ইসলামকে কয়েকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
উপজেলা বন কর্মকর্তা প্রবির কুমার জানান, পৌরসভা কর্তৃক বনায়নের শতাধিক গাছ কেটে মাটিচাপা দেয়ার ঘটনা শুনেছি। আগামীকাল আমি অফিসে এসে সরেজমিনে দেখে ব্যবস্থা গ্রহণ করবো।
পৌরসভার ইঞ্জিনিয়ার নুর আহমদ জানান, ঠিকাদার মাটি কাটার কাজ করেছে। সেসময় আমরা কেউ উপস্থিত ছিলাম না।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীনের বক্তব্য জানতে তার কাছে কয়েকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
চিরনিদ্রায় চলে গেলেন বাগেরহাটের জাদু শিল্পী এস বোস, ৭৩ তিনি ছিলেন দক্ষিণবঙ্গ জাদুসংঘ এর সহ-সভাপতি একধারে বাংলাদেশ ম্যাজিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। জাদুর অঙ্গনে তিনি অনেক সুনাম কুড়িয়েছেন। বাংলাদেশের জাদু শিল্পের উন্নয়নে তার অনন্য অবদান অনেক প্রশংসনীয় তার জাদুর জীবনে অনেক গুনী ছাত্র রেখে গেছেন। বাংলাদেশের জাদু অঙ্গনে যে পদচিহ্ন রেখে গেছেন সেটা জাদু প্রেমিক মানুষরা দীর্ঘদিন মনে রাখবেন। তার সিদ্ধ হস্ত যাদুতে অনেক জাদু প্রেমিকদেরকে কাছে টেনেছেন।পারিবারিক জীবনে স্ত্রী,একটি পুত্র সন্তান এবং দুটি কন্যা সন্তানের জনক ছিলেন।