Home আঞ্চলিক দৈনিক খুলনাঞ্চল-এ প্রকাশিত সংবাদের ভ্রম সংশোধনী

দৈনিক খুলনাঞ্চল-এ প্রকাশিত সংবাদের ভ্রম সংশোধনী

370


গত ১৬ মার্চ’২৫ তারিখে দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় প্রকাশিত “নগরীতে চাঁদা না পেয়ে তেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম ও গুলি লক্ষ ভ্রষ্ট”, ১৭ মার্চ’২৫ “বহুরুপী প্রতারক বাপ্পি এখন কোকো স্মৃতি সংসদের নামে করছে চাঁদাবাজি” ও ১৮ মার্চ ‘২৫ প্রকাশিত “আ’ লীগ থেকে কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আরিফ শেখ” শিরোনামের সংবাদগুলোতে উল্লেখ করা হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নামে কোন সংগঠন নেই। অনুসন্ধানে দেখা গেছে ওই নামে সংগঠন আছে এবং ওই সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাপ্পি ছাত্র জীবন থেকে ছাত্রদল ও যুবদলের দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করেছেন।
বিগত স্বৈরাচারী সরকারের আমলে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তার বিয়ের আগেই আমার শশুর মৃত্যুবরণ করেছেন বাপ্পির শশুর কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না।
এছাড়া খুলনা থানায় মার্চ মাসে দায়েরকৃত ২০নং মামলায় তিনি আসামী না। এছাড়া কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আরিফ শেখ বিগত সময়ে জেল জুলুমের শিকার হয়েছেন কিন্তু বিএনপির আদর্শ থেকে কখনোই বিচ্যুত হননি।
সংশ্লিষ্ট প্রতিবেদক সম্পূর্ণ যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশ করায় আমরা আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছি।
-বা. স