Home আঞ্চলিক খুমেক হাসপাতালে তথ্য সংগ্রহে বাধার তীব্র প্রতিবাদ ও নিন্দা

খুমেক হাসপাতালে তথ্য সংগ্রহে বাধার তীব্র প্রতিবাদ ও নিন্দা

9


খুলনাঞ্চল ডেস্ক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তথ্য সংগ্রহের সময় দৈনিক খুলনাঞ্চল ও আইপি টিভি রাজধানী টিভির রিপোর্টার আরাফাত হোসেন রাজু রোববার (২৭ এপ্রিল) চিকিৎসক কর্তৃক হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
॥ খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি ॥
খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ঘটনায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি বলেন, আমরা মনে করি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই
॥ বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ॥
এ সকল ঘটনায় সুষ্ঠু বিচার ও প্রতিকার চেয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি। এ সকল হামলা ও মামলার সঠিক তদন্ত করে বিচারের আওতায় এনে নিন্দা ক্ষোভ প্রকাশ করে বিবৃতি জানান, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে’, সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিছুর রহমান কবির , সিনিয়র সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান , ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, এস্এ টিভির রকিবুল ইসলাম মতি , যুগ্ম সম্পাদক মাইটিভির শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম , প্রচার সম্পাদক প্রবাহের মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডেইলি স্টারের মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান , দৈনিক বাংলার দূতের মোঃ মামুন হাচান, ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমানসহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সদস্যবৃন্দ।