মোঃ রাজু হাওলাদার।।
মানুষ মানুষের জন্য সেই নজির বিহীন দৃষ্টান্ত বজায় রেখেই চলেছেন খুলনার মানবিক রাজনীতিবিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
জানা যায়, খুলনার আড়ংঘাটায় একজন দরিদ্র ইজিবাইক চালক ভাড়ায় চালিয়ে সংসারের অন্য সদস্যদের নিয়ে অতি কষ্টে জীবন ধারণ করতেন এবং তার অতি আদরের ছোট বোনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার খরচ বহন করতেন। তার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী দরিদ্র ছাত্রী।
কিন্ত একদিন ইজিবাইকটি চুরি হয়ে যায়। ইজিবাইকের মূল্য হিসেবে মোটা অংকের টাকা দাবী করে।
অথবা তার একমাত্র অবলম্বন বসতভিটা লিখে দিতে চাপ প্রয়োগ করে ,অতঃপর বাধ্য হয়েই বসতভিটা লিখে দিয়ে পরিবার টি পথে বসে যান। পরবর্তীতে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীর ছোট ভাই তাকে জানান। নিঃস্ব এই পরিবারের মেধাবী ছাত্রী ঘটনাটি বন্ধুদের মাঝে শেয়ার করেন। চিন্তায় মেধাবী শিক্ষার্থীর পড়াশুনা বন্ধের উপক্রম হয়ে পরে ধিরে ধিরে। এগিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। এসোসিয়েশনের সদস্য একজন পুলিশ কর্মকর্তা। তিনি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ঐ অসহায় পরিবারকে সহযোগিতার জন্য অ্যালামনাইয়ের সদস্যদের ফোন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের অন্যতম সদস্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি বিষয়টি ফোনের মাধ্যমে জানতে পেরেএবং অতঃপর স্থানীয় নেতৃবৃন্দকে বিষয়টি খোজ নিয়ে দ্রুত তাকে অবহিত করতে বলেন। অন্য কোন সদস্যকে ফোন দিতে নিষেধ করেন ওই পরিবারকে। তিনি আশ্বাস দেন তিনি নিজেই হারিয়ে যাওয়া ইজি বাইকের সমুদয় টাকা ইজিবাইক এর মালিকে ফেরত প্রদান করিয়া বসতবাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন।
একজন মেধাবী ছাত্রীর মুখের একটুখানি হাসি ফিরিয়ে দিতে সকল প্রক্রিয়া সম্পন্ন করে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ ইজিবাইক মালিক কে পরবর্তীতে রকিবুল ইসলাম বকুলের নির্দেশনায় (২৪ এপ্রিল বৃহস্পতিবার) ইজিবাইকের মূল্য ৮৫ হাজার টাকা ইজিবাইক মালিকের হাতে বুঝিয়ে দেন। অসহায় পরিবারের বসবাসের ভিটা জমির দলিল ফিরিয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্হাপন করলেন। খুলনার কোটি মানুষের আস্থা মানবিক রাজনীতিক বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। এরকম দৃষ্টান্তমূলক মানবিক কার্যক্রম তিনি দীর্ঘদিন যাবত করে এসেছেন।
সম্প্রতি এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার রুটিন, স্কেল, কলম খাবার পানি এবং পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বসার জায়গা, ঠান্ডা পানি, স্যালাইনের ব্যবস্থা করেন।











































