নওয়াব আলী মাগুরাঃ
আজ শুক্রবার দুপুর ২ টায় মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যাালয় কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।এ সময় মাগুরা শহরের দোয়ারপাড় এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে নূরজাহান বেগম (৫৫) এবং রুপালি বেগম(৪৮) এর বসতবাড়ি তল্লাশি করে ৭৫(পঁচাত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্ব প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক নাহিদ ফেরদৌস জানায়, অভিযানে নুরজাহান কে আটক করা হলেও রুপালি বেগম কে খুঁজে পাওয়া যায়নি। আরোও বলেন, মাদকের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, মাগুরার মাদক বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে আরো উপস্থিত ছিলেন উপ পরিদর্শক মো: আল মাসুদ, সহকারী উপ পরিদর্শক মো: রুহুল আমিন। পরে অভিযানে উপস্থিত পরিদর্শক মোঃ বেলাল হোসেন বাদী হয়ে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই দুই মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।











































