স্টাফ রিপোর্টার।।
জিয়াউর রহমান ফাউন্ডেশন -জেড আর এফ এর পক্ষ হতে জুলাই -আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জেড আর এফ ‘র সভাপতি তারেক রহমানের এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয।
শনিবার সকাল সাড়ে ১০টায় শহীদ বাবুল ফরাজীর পরিবারের মাঝে প্রথমে ঈদ উপহার বিতরণ শুরু হয়। এরপর আশরাফুল ইসলাম ও সুরুজ আলী বাবুর পরিবারের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। এ সময় খুলনা বিভাগীয় সাব কমিটির আহবায়ক ও জেড আর এফ’র পরিচালক আমিরুল ইসলাম কাগজী, সদস্য-সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, সদস্য প্রফেসর ড. এ কেএম মতিনুর রহমান, প্রফেসর ড. তোজাম্মেল হক, রাহশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম, ড্যাব নেতা ডাঃ নাসিমুল বারী বাপ্পী প্রমুখ। এসময় উপস্হিত ছিলেন। এ সময় আরও উপস্হিত ছিলন কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুবউদ্দিন,সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন,দৈনিক দিনকাল খুলনা ব্যুরো প্রধান সোহরাব হোসেনসহ কুষ্টিয়া জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ ঈদ উপহার বিতরণের পাশাপাশি তারেক রহমানের শুভেচ্ছা পত্র পৌঁছে দিয়ে বলেন, এই উপহার দেওয়ার মধ্য দিয়ে তারেক রহমানের সাথে শহীদ পরিবারের সম্পর্ক তৈরি হলো। জেড আর এফ সুযোগ মত এসব পরিবারকে সহযোগিতা অব্যাহত রাখবে।
পরে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরায় মোট ১৭ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।










































