Home স্বাস্থ্য যেভাবে ধনেপাতা দীর্ঘদিন তাজা রাখবেন

যেভাবে ধনেপাতা দীর্ঘদিন তাজা রাখবেন

7


মিলি রহমান
ধনেপাতা এমন একটি উপাদান, যার স্বাদ প্রতিদিনের খাবারে ব্যবহার না করলে অসম্পূর্ণ থাকে। যদি ধনেপাতা ডাল, সবজি, রায়তা বা সালাদে দেওয়া হয়, তাহলে এর সুগন্ধ, রং ও স্বাদ তুলনার বাইরে। এই কারণেই মানুষ তাদের রান্নাঘরে প্রচুর ধনেপাতা সংরক্ষণ করেন। তবে এর সবচেয়ে বড় সমস্যা হলো এটি সংরক্ষণ করা।
মূলত ধনেপাতা খুব দ্রুত শুকিয়ে যায়। এমনকি এটি ফ্রিজে সংরক্ষণ করলেও ২-৩ দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। তাই এটি সংরক্ষণ করা একটি মহা সমস্যা। তবে আজ জানবেন এমন কিছু টিপস, যা ধনেপাতাকে দ্রুত নষ্ট হওয়া থেকে বাঁচাবে।
ধনেপাতা তাজা রাখবেন যেভাবে : ধনেপাতা দীর্ঘদিন তাজা রাখতে পাতাগুলো ভালো করে ধুয়ে শুকাতে দিন। এবার ধনেপাতা টিস্যু পেপারে মুড়িয়ে একটি এয়ার টাইট পাত্রে রেখে ফ্রিজে রাখুন। এর ফলে ধনেপাতা দ্রুত নষ্ট হবে না এবং শুকিয়েও যাবে না।
জিপ লক প্লাস্টিক ব্যাগের সাহায্যে ধনেপাতা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন।

এর জন্য ধনেপাতা ধুয়ে পানি শুকিয়ে নিন। এবার এই পাতাগুলো টিস্যু পেপারে মুড়িয়ে একটি প্লাস্টিকের ব্যাগে রাখুন এবং তারপর ব্যাগটি জিপ লক করে ফ্রিজে রাখুন।
ধনেপাতা সংরক্ষণের জন্যও পানিও ব্যবহার করা যেতে পারে। পানি ভর্তি একটি গ্লাস নিন। এবার পানিতে ধনেপাতা শিকড়সহ দিন। যদি শিকড় পানিতে থাকে তাহলে পাতা নষ্ট হবে না এবং তাজা থাকবে।
ধনেপাতা ফ্রিজে রেখেও দীর্ঘ সময় ধরে তাজা রাখতে পারেন। ধনেপাতা ধুয়ে ভালো করে কেটে নিন। এবার কাটা ধনেপাতা একটি প্লাস্টিকের বক্সে ভরে ফ্রিজে রাখুন। এতে ধনেপাতা অনেক দিন সতেজ ও সবুজ থাকবে।
ধনেপাতা ধুয়ে শুকিয়ে নিন। এবার এগুলো ছোট ছোট টুকরো করে কেটে একটি প্লেটে দুই দিনের জন্য রেখে ছায়ায় শুকিয়ে নিন। শুকানোর পর ধনেপাতার গুঁড়া তৈরি করুন। একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন এবং ব্যবহার করুন। সূত্র : হিন্দুস্তান টাইমস