সরকারি উন্নয়ন সংগঠন লিডার্স’র উদ্যোগে দাতা সংস্থা ‘LiFE’- ফ্রান্সের আর্থিক সহযোগিতায় বৃহস্পতিবার (২০) মার্চ খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে বিশ্ব পানি দিবস উদযাপন এবং উপকারভোগীদের মাঝে ১৫টি বায়োস্যান্ড ফিল্টার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সুরখালী ইউনিয়নের চেয়ারম্যান এস কে জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রুনা আক্তার সুমি (ডিপিএইচই)-র পক্ষে মেকানিক খন্দকার রাইসুল ইসলাম (ডিপিএইচই), লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এবিএম জাকারিয়া এবং বায়োস্যান্ড ফিল্টার বিশেষজ্ঞ রণজিৎ কুমার মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সুরখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আবুল কালাম, ইউপি সদস্য সুজয় রায় সুজিত, ইউপি সদস্য জাহিদুর রহমান শেখ, ইউপি সদস্য প্রসাদ চন্দ্র রায়, ইউপি সদস্য রুহুল আমিন মাওলা, মহিলা ইউপি সদস্য জনাব রুনা বেগম, ইউপি সদস্য হাফিজা বেগম, বটিয়াঘাটা গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী শাহিনুর রহমান এবং সুরখালী ইউনিয়ন পরিষদের সচিব ধীমান মল্লিক। এছাড়া STAR প্রকল্পের টিম লিডার শারমিন আরা লিনা, প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস, কমিউনিটি মবিলাইজার অরূপ সরকার এবং নিলুফা ইয়াসমিন।
বৈশ্বিক পানি সংকট মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং অনুপ্রাণিত করার উদ্দেশ্যে ১৯৯২ সালের রিও ধরণী সম্মেলন এ গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৩ সাল থেকে প্রতিবছর ২২ মার্চ এ দিনটি পানি দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এজেন্ডা-২০৩০ এর লক্ষ্যমাত্রা ৬: সকলের জন্য পানি এবং স্যানিটেশন – কে কেন্দ্রবিন্দুতে রেখে এ দিবসটি পালনের গুরুত্ব এবং প্রতিপাদ্য নির্বাচন করা হয়।
STAR প্রকল্পের প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি চেয়ারম্যান এস কে জাকির হোসেন শুরুতে লিডার্স-কে ধন্যবাদ জানিয়ে সুপেয় পানির গুরুত্ব তুলে ধরেন।
ডিপিএইচই-এর মেকানিক খন্দকার রাইসুল ইসলাম শুরুতে উপস্থিত সকলকে এবং লিডার্স-কে ধন্যবাদ জানিয়ে নিরাপদ ও সুপেয় পানি সম্পর্কে বক্তব্য দেন। সুরখালী ইউনিয়নে সুপেয় পানির সংকট এবং এই সংকট মোকাবেলায় ডিপিএইচই-এর ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি সুপেয় পানি সংকট মোকাবেলায় লিডার্স-এর বায়োস্যান্ড ফিল্টার বিতরণকে সাধুবাদ জানান।
বিশেষ অতিথি লিডার্স-এর বায়োস্যান্ড ফিল্টার বিশেষজ্ঞ রণজিৎ কুমার মন্ডল সকলকে শুভেচ্ছা জানিয়ে নিরাপদ ও সুপেয় পানি এবং বিশ্ব পানি দিবসের গুরুত্ব বর্ণনা করেন।











































