মোরেলগঞ্জে কেকে গ্রুপের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির নারী কর্মী ও সমর্থকদের সাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন। বিশেষ অতিথি ছিলেন কে.কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহারুন জামান নিপা।
উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহবায়ক মতিউর রহমান বাচ্চু, ফারুক হোসেন সামাদ, শামীম আহসান ফকির, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, মশিউর রহমান শফিক, উপজেলা মহিলা দলের সাধারণ সস্পাদক নাসরিন নাহার শিল্পী, পৌর মহিলা দলের সভানেত্রী অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু এ সময় উপস্থিত ছিলেন।
বস্ত্র বিতরণ শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ইন্দুরকানীতে বিক্ষোভ মিছিল
ইন্দুরকানী প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ইন্দুরকানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে ইন্দুরকানী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুববিভাগের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা সড়কের মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিল, ছাত্রদলের আহবায়ক আলআমিন হোসেন, জামায়াতে ইসলামীর ইউনিয়ন যুববিভাগের সেক্রেটারী নাঈম শেখ প্রমুখ।
বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরাইলী বাহিনীর হত্যাযজ্ঞ ও নির্মম নির্যাতনের প্রতিবাদ জানান। তারা সমগ্র মুসলিম বিশ্বকে এক হয়ে এই হামলার প্রতিশোধ নেবার জন্য অনুরোধ জানান।
গাজায় ইসরাইলের বিমান হামলার প্রতিবাদে শরণখোলায় বিক্ষোভ
শরণখোলা প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বিমান হামলার প্রতিবাদে শরণখোলায় শুক্রবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
শুক্রবার জুমার নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে পাঁচরাস্তা মোড়ে পথসভা করে । পথসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের সভাপতি মাষ্টার রুহুল আমীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারী মাওলানা মুসা সাইফী, রায়েন্দা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মনিরুজ্জামান, মুফতি রফিকুল ইসলাম রশিদী, মুফতি মাওলানা আমির হামজা প্রমূখ। বক্তারা বর্বর ইসরাইলের তীব্র নিন্দা জানিয়ে গাজায় মুসলিম গণহত্যা বন্ধে মুসলিম রাষ্ট্র সমূহের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী জানান।
ফিলিস্তিনে ইসরাইলী হত্যাযজ্ঞের প্রতিবাদে সিইউসি’র মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
কাম ফর আনপ্রিভিলিজড চাইন্ড (সিইউসি) খুলনা’র উদ্যোগে গাজায় ইসরাইলী হত্যাযজ্ঞের প্রতিবাদে মানব বন্ধন শুক্রবার বাদ জুম্মা নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ খান-এ-সবুর মহিলা মাদ্রাসার সম্মুখে অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বিপুল সংখ্যক মুসল্লীসহ সমাজের সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন। সিইউসি’র সভাপতি মোঃ শাহীন হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ আলী সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন সর্ব রোটা: ইঞ্জিনিয়ার রুহুল আমীন হাওলাদার, উপদেষ্টা সিইউসি, খুলনা, প্রফেসর মোঃ সামিউল হক, খুলনা বিশ্ববিদ্যালয়, প্রফেসর মোঃ মনিরুল ইসলাম, মুফতি হাফেজ মোঃ জাহিদুল হক, ইমাম ও খতীব ট্যাঙ্ক রোড জামে মসজিদ, মাওলানা মোঃ মুশফিকুর রহমান, ইমাম ও খতীব মসজিদ এ তৈয়্যেবা, সাউথ সেন্ট্রাল রোড, খুলনা, ডাঃ মোঃ শাহাদাত হোসেন, প্রফেসর মোঃ আব্দুল মুক্তাদীর, সুন্দরবন মহিলা কলেজ, খুলনা, মোঃ ফারুক গাজী, মোঃ সাফিনুল হক, এছাড়া সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। বক্তারা গাজায় ইসরাইলী বর্বরোচিত হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান ও অনতিবিলম্বে যুদ্ধ বিরতি কার্য্যকর করার জন্য বিশ্ব সমপ্রদায় ও জাতিসংঘের প্রতি আহবান জানান।
রূপসায় ইসলামী আন্দোলনের গণ ইফতার
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার উদ্দ্যোগে ২১ মার্চ শুক্রবার বাদ জুম্মা শাখা সভাপতি শেখ মোঃ আলীর সভাপতিত্বে ও এবং সেক্রেটারি মাওলানা মোহাঃ হারুন অর রশিদ এর পরিচালনায় উপজেলা দলীয় কার্যালয় চত্বরে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা পেশ করেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন,মাওলানা আব্দুস সাত্তার হালদার, মোঃ আশরাফুল ইসলাম বিশ্বাস, আব্দুল হাফিজ শেখ মাওলানা মোঃ আবু সালেহ মেম্বার, হাফেজ আব্দুল কাদের,মোহাঃ নজরুল ইসলাম, মুফতি নাজমুস সাকিব, মুফতি মিজানুর রহমান, মাওলানা মুহাঃ তাওহিদুল ইসলাম মামুন, মোহাঃ সেলিম সরদার,মোহাঃ আল আমিন, আরজান আলি মেম্বার, আলহাজ্ব ইকরামুল হক, মুফতি হেলাল উদ্দিন শিকারী, মোঃ রমজান আলী মল্লিক লিটন, আলহাজ্ব হাফেজ আব্দুল হালিম, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, মাওলানা ইউসফ আলী, যুবনেতা মাওলানা মোঃ আনিসুর রহমান, আখতারুজ্জামান আক্তার, মোঃ নাজমুস সাকিব, ছাত্রনেতা ফরহাদ মোল্লা, নাসরুল্লাহ, রাতুল প্রমুখ।
বেগম খালেদা জিয়া ও খুলনা জেলা সদস্য সচিবের সুস্থতা কামনায় দোয়া ইফতার
পাইকগাছা প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় নাগরিক সমাজের দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভেকটমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজের উদ্যগে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক সমাজের আফসার আলী সানা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এস এম ইমদাদুল হক। উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ ইমদাদুল ইসলাম, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, শেখ সাদেকুজ্জুামান, কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, শেখ বেনজির আহম্মেদ লাল, সরদার ফারুক আহম্মেদ, এ্যাড, একরামুল হক, সুজিত কুমার মন্ডল, আমিনুল সরদার, আব্দুস সাত্তার মোড়ল, আব্দুল হাকিম সানা, সন্তোষ কুমার গাইন, আনারুল কাদির, আব্দুল গফুর মেম্বর, ইব্রাহীম গাজী, বাবু সামাদ, আবুল বাশার বাচ্চু, হাবিবুর রহমান, লিপটন সরদার, কাজী সিরাজ, ইস্্রাফিল মোড়ল, হযরত গাজী, রুস্তুম গাজী, ইমরান সরদার, যজ্ঞেশ্বর কার্তিক, মশিয়ার রহমান মিলন, আব্দুল্লাহ আল গালিব,আনারুল ইসলাম, সাদ্দাম হোসেন, সোহেল গাজী, মোল্যা ইউনুছ ফয়সাল রাশেদ সনি।
ইসলামী আন্দোলনের খানজাহান আলী থানা শাখার পরিচিতি ও ইফতার
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার ২০২৫/২৬ সেশনের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল শুক্রবার ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডস্থ আইএবি মিলনায়তনে থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
থানা শাখার জয়েন্ট সেক্রেটারি মোঃ নাজিম হাওলাদার নাঈম এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতিত্ব মুফতি আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের খুলনা মহানগর শাখার সভাপতি মুফতি গোলামুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন । আরও উপস্থিত ছিলেন, থানা শাখার উপদেষ্টা মুফতি বেগ হুমায়ুন কবির হুসাইনী শেখ জামিল আহমেদ আলহাজ্ব আবুল খায়ের আব্দুর রহিম হাওলাদার মোঃ মোস্তফা হোসেন দ্বীনি সংগঠনের থানা সাঃ সম্পাদক মাও. মাহাদি হাসান ইসলামী আন্দোলনের ২ নং ওয়ার্ড শাখার জয়েন্ট সেক্রেটারি হাফেজ মোঃ ওবায়দুল্লাহ শ্রমিক আন্দোলনের থানা সভাপতি মোঃ ওহিদুল ফকির যুব আন্দোলনের থানা সদস্য সচিব মোঃ মাহাতাব ইবনে রফিক ছাত্র আন্দোলনের থানা সভাপতি মোঃ নাঈম হোসেন
নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন- সভাপতি মাও. আব্দুল্লাহ আল মাসুম সহ-সভাপতি মাস্টার মঈন উদ্দিন ভূঁইয়া মাও.সিরাজুল ইসলাম মোঃ জামাল হোসেন সেক্রেটারি মোঃ কামরুজ্জামান জয়েন্ট সেক্রেটারি মোঃ নাজিম হাওলাদার নাঈম এসিস্টেন্ট সেক্রেটারি মাও.হাফিজুর রহমান ফারুকী সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ মোল্লা প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ ওমর ফারুক দপ্তর সম্পাদক মোঃ এস্কেন্দার আলী ছাত্র ও যুব সম্পাদক মাও. হারুন অর রশীদ শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম মারুফ আইন ও মানবাধিকার সম্পাদক মুফতি জসিম উদ্দিন কৃষি ও শ্রম সম্পাদক আজিজ বিশ্বাস বাবু মহিলা ও পরিবার কল্যান সম্পাদক মোঃ আরমান হোসেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাও. মিজানুর রহমান মুক্তিযুদ্ধ সম্পাদক মোঃ শেখ ফারুক হোসেন সংখ্যালঘু সম্পাদক মোঃ হাবিবুর রহমান শিল্প ও বানিজ্য সম্পাদক মাও. আব্দুল্লাহ আল মাহমুদ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মাহবুবুর রহমান সহ-সাংগঠনিক সম্পাদক মাও. মানজারুল হুদা সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ রিয়াজ হাওলাদার সহ-দপ্তর সম্পাদক মোঃ সাকিব হোসেন সহ- অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হুদা সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন মজলিশে আমেলার সদস্য মাও. রাশেদুল ইসলাম মোঃ ওহিদুল ফকির মোঃ হেদায়েত উল্লাহ মাও. নূর আলম নূরানী মোঃ আল আমিন মোঃ সেলিম রেজা মোঃ রমজান শেখ মোঃ হাবিবুর রহমান।
বাগেরহাটে রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের ইফতার মাহফিল
বাগেরহাট প্রতিনিধি
রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (২১ মার্চ) বিকালে জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাক্ষ হাদিউজ্জামান হিরোর পরিচালনায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের সভাপতি খাদেম নিয়ামুল নাসির আলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বক ও সাবেক সভাপতি এম এ সালাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ শমসের আলী মোহন, জেলা বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম, সরদার জাহিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল রহমান টুটুল, জেলা যুবদলের সাবেক সভাপতি হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, মহিলাদলের সভানেত্রী শাহিদা আক্তার, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান শান্ত, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি ও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ প্রমূখ।
এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের সভাপতি খাদেম নিয়ামুল নাসির আলাপ মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় কামনায় এবং বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রউফুল ইসলাম ঝন্টুসহ বিএনপি পরিবারের প্রয়াত সকল নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
‘নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে, ঈদের পর আন্দোলন’
ঝিনাইদহ প্রতিনিধি
বিশেষ একটি দলের ইন্ধনে আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, না হলে ঈদের পরেই আন্দোলনে নামব। সাবেক এমপি শাহিদুজ্জামান বেল্টুর স্মৃতি চারণ করে নেতাকর্মীদের সন্ত্রাস চাঁদাবাজ থেকে বিরত থেকে দলের জন্য কাজ করার আহ্বান জানান।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাবেক সাংসদ এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিনী এবং জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু এসব কথা বলেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা,তারেক রহমানের দীর্ঘায়ু এবং ঝিনাইদহ- ৪ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরকারি মহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে ২০ রমজান (২১ মার্চ) ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক তবিবুর রহমান মিনি, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু, আশরাফ হোসেন স্বপন, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, থানা বিএনপির সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা মিরু খান, মিলন বিশ্বাস, থানা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মোর্তজা জিকো প্রমুখ। ঝিনাইদহ- ৪ নির্বাচনী এলাকার পৌরসভা এবং প্রতিটি ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আহমেদ। ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা শেষে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং প্রায়াত সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুসহ সকলের জন্য এবং দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
মোংলায় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
মোংলা প্রতিনিধি
মোংলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোংলার কৃতি সন্তান ও সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান এ ইফতার পার্টির আয়োজন করেন। শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় সকল সাংবাদিকেরা অংশ নেন।ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মনিরুজ্জামান বলেন, সাংবাদিকেরা হলেন জাতীর বিবেক। তাই তাদের সম্মানেই শুক্রবার সর্ব প্রথম ইফতারের আয়োজন করেন তিনি। তিনি বলেন, সাংবাদিকেরা রাষ্ট্র ও সমাজ বিনির্মানে অনন্য ভূমিকা পালন করে থাকেন। আর তিনি তার কথা বলতে গিয়ে বলেন, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলাম দীর্ঘদিন। সেমবার সরকারের এক প্রজ্ঞাপনে তাকে সহকারী এ্যাটর্নি জেনারেল করা হয়েছে। এতে রাষ্ট্র ও সমাজের প্রতি তার দায়িত্ব আরো বেড়ে গেছে। তিনি যেন তার দায়িত্ব ভালভাবে পালন করতে পারেন সেজন্য সে সকলের প্রতি দোয়া চান।
ডুমুরিয়ায় সাহস ইউনিয়নে কৃষকদলের গণ ইফতার ও দোয়া
ডুমুরিয়া প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় ডুমুরিয়ায় জাতীয়তাবাদী কৃষকদল সাহস ইউনিয়ন শাখার আয়োজনে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নোয়াকাটি বাজার চত্বরে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ডুমুরিয়া-ফুলতলা খুলনা -৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাহস ইউনিয়ন কৃষকদলের সভাপতি সুলতান আহমেদ সরদার। ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা এনামুল হক সজল, শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান,মোল্যা মাহাবুবুর রহমান, মুহাম্মদ আবু সাঈদ,খান ইসমাইল হোসেন, মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল,জিএম মিজানুর রহমান লিটন, মাষ্টার আয়ুব আহমেদ,জিএম সাইকুল ইসলাম,প্রভাষক মঞ্জুর রশিদ, বিএম আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, আলমগীর হোসেন, আজমল হুদা মিঠু,সন্দীপ চ্যাটার্জি,প্রসাদ রায়, ফয়সাল চৌধুরী প্রমুখ।
ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদ
চুকনগর, আঠারোমাইল ও খর্ণিয়া বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি
ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় তৌহিদী জনতার উদ্যোগে চুকনগর, আঠারোমাইল ও খর্ণিয়া বাজারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আঠারোমাইল বাস¯ট্যান্ড মসজিদের ইমাম মাওঃ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হালদার শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আরশাফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী রবিউল ইসলাম, হাজী বজলুর রহমান, যুবদল নেতা আইয়ুব আলী মাহমুদ, মোঃ সাগর আহমেদ, আতিয়ার রহমান, গরুহাট মসজিদের ইমাম মুজিবুর রহমান, জামায়াত নেতা নজরুল ইসলাম, আবু হাসান শেখ, আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদল নেতা মামুন অর রশিদ।
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলের পণ্য বর্জনের ঘোষণা দেয়া হয়। আসরবাদ চুকনগর বাসষ্ট্যান্ডে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুকনগর বাসষ্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি ইউসুফ আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাংবাদিক বিলায়েত হোসেন, জামায়াত নেতা হাফেজ মঈনুদ্দিন, বিএনপি নেতা সরদার দৌলত হোসেন, ইউপি সদস্য মাওঃ মতিউর রহমান, মুফতি আবু সাঈদ মাহমুদ, এম এম রুহুল আমীন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়। অনুরূপভাবে খর্ণিয়া বাজারেও এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দাকোপে সনাতন ধর্মীয় আইনজীবী কল্যাণ পরিষদের মতবিনিময়
দাকোপ প্রতিনিধি
সনাতন ধর্মীয় খুলনা জেলা আইনজীবী কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিক্রমার অংশ হিসাবে দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভার বৌমার গাছতলাস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টায় মন্দির প্রাঙ্গণে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ও সম্পাদক দেবাশীষ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট বাসক কুমার হই, দীপঙ্কর মন্ডল, বিজন কৃষ্ণ মন্ডল, গৌরপদ বালা, জগন্নাথ সরকার, সমর মন্ডল, দেবপ্রসাদ বৈদ্য, স্বপন বিশ্বাস, মিলন মোহন মন্ডল, কমলেশ সানা, পিযুষ হালদার, দেবানন্দ হুই, মনোজিত বাইন পমুখ। এসময়ে মন্দির কমিটি সদস্য মোহনলাল সাহা, পরিমল চন্দ্র বিশ্বাস, বিকেন্দ্রনাথ গাইন, চিন্ময় বিশ্বাস, সমরেন্দ্রনাথ সরকার, শিবপদ মন্ডল, মিলন রায়, শিবপদ বৈরাগী, মেরি বিশ্বাস, বিউটি সাহাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
কপিলমুনিতে প্রতিপক্ষের হামলায় আহত ২
কপিলমুনি প্রতিনিধি
খুলনার কপিলমুনিতে পুকুর পুনঃ খননকে কেন্দ্র করে হামলায় ২ জন আহত হয়েছেন। আহতদের একজনকে হাসপাতালে ভর্তি, আর একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় কপিলমুনি পুলিশ ফাঁড়ীতে পরিমল দাশ বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত ওই অভিযোগে প্রকাশ, কপিলমুনির কাশিমনগর গ্রামের মৃতঃ অভিলাশ দাশের ছেলে মাদার দাশ গত ১ সপ্তাহ ধরে তার পুরাতন পুকুর টি পুনঃ খনন করছিলেন। পুকুরের পাড়ে নিয়ম মাফিক জমি না রেখে খনন শুরু করলে পুকুর পাড়ের বাসীন্দা মনোরঞ্জন দাশের ছেলে পরিমল দাশের বসতঘর ও মন্দির পুকুর গর্ভে ভেঙ্গে পড়ার ঝুঁকির কথা ভেবে শুক্রবার সকালে খননে বাধা দেন। এসময় মাদার দাশ, তার স্ত্রী ললীতা দাশ ও ছেলে পলাশ দাশ মারাত্মক ক্ষিপ্ত হয়ে জীবন নাশের হুমমকি দেন, এক পর্যায়ে তারা পরিমল দাশের ছেলে বাপ্পী দাশ (১৫) ও মনোরঞ্জন দশের ছেলে সুকুমার দাশ (৩৫)কে মারপিট করে জখম করেন। এর মধ্যে বাপ্পীকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় প্রাথমিক চিকিৎসা শেষে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও সুকুমারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে কপিলমুনি ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে অভিযুক্ত মাদার দাশ বলেন, আমার পুকুর আমি কাটবো তাতে পরিমলরা বাধা দেবার কে।
কপিলমুনি পুলিশ ফাঁড়ির এএস আই সোহারাব হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, এবং পুকুর খনন বন্ধ রাখার কথা বলেছি।”
সৌরভ ব্যাটারী সেন্টার, দৌলতপুর বাস স্ট্যান্ড এর উদ্যোগে ইফতার
খবর বিজ্ঞপ্তি
সৌরভ ব্যাটারী সেন্টার, দৌলতপুর বাসস্ট্যান্ড এর উদ্যোগে খুলনা মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পয়েন্টের নেতৃবৃন্দকে নিয়ে এক ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেন ব্যাটারী শো-রুমের সত্ত্বাধিকারী সৌরভ খান। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ যথাক্রমে- মোঃ জহিরুল ইসলাম, শো-রূম মালিক সৌরভ খান, মোঃ কামরুজ্জামান, আব্দুর রাজ্জাক, কবির হোসেন, রাসেল হাওলাদার, ইব্রাহীম খলিলুল্লাহ মাসুদ, বেলায়েত হোসেন, শাহীন আজাদ, তৈয়েমুর ইসলাম বাবু, আব্দুল মান্নান, আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, খাইরুল ইসলাম, আব্দুল হালিম, মফিজুল ইসলাম রুবেল, বিকাশ সরকার, আরমান, আলমগীর হোসেন, নাসির হাওলাদার, তপু আকন্দ, মামুন খান, মনির হোসেন, রিপন, হুমায়ুন প্রমুখ।
শ্যামনগরে বিএনপির ইফতার মাহফিল
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ রমজান শুক্রবার (২১ মার্চ) শ্যামনগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে শ্যামনগর পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মোঃ শামছুদ্দোহা টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ন আহবায় ও সাতক্ষীরা ৪ আসনের মনোনয়ন প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক আলহাজ্ব সোলাইমান কবীর , সদ্য সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর ,,সিনিয়র যুগ্ন আহবায়ক জিএম লিয়াকত আলী ,যুগ্ন আহবায়ক এ্যাডঃ ইব্রাহিম খলিল ,,যুগ্ন আহবায়ক প্রভাষক আব্দুল ওহাব ,যুগ্ম আহবায়ক আবুল খায়ের মল্লিক , আব্দুর রশিদ ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু হানিফ ,আদম আলী আব্দুর রউফ ,আবু তালেব ,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম দুলু ,,সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর , উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান , ,সদস্য সচিব এসএম আবুবক্কার সিদ্দিক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান , উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিক,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ,,সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য মোঃ নুরুজ্জামান মোঃ রেজাউল ইসলাম ,সদস্য শেখ মেহেদি হাসান প্রমুখ
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করার পাশাপাশি, প্রত্যেকটা ফ্যামিলির নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা প্রদান করা হবে। এবং গ্রামে গ্রামে যেয়ে এমবিবিএস ডাক্তার এর মাধ্যমে নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
ইসলামী আন্দোলনের ৬ নং ওয়ার্ডে শাখার ইফতার মাহফিল ও পূর্নাঙ্গ কমিটি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর দৌলতপুর থানার ৬ নং ওয়ার্ড এর সভাপতি মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী মোঃ লাবলু তালুকদার ও ওমর ফারুক জুঁই এর পরিচালনায় আদর্শ সমাজ বিনির্মাণ মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর এর সেক্রেটারী মুফতী ইমরান হুসাইন , বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দৌলতপুর থানা সভাপতি বন্দ মোঃ সরোয়ার হোসেন , থানা সেক্রেটারী মোঃ আলফাত হোসেন লিটন, মাওলানা আলাউদ্দিন, ক্বারী আব্দুর রাজ্জাক, জি এম মতিয়ার রহমান, মোঃ সোয়াইব হোসেন আলম , মোঃ শাহরিয়ার তাজ প্রমুখ। সভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং ওয়ার্ড এর আগামী ২০২৫-২৬ সেশনের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি মোঃ মাসুদুর রহমান , সহ সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম খান , সেক্রেটারী মোঃ লাবলু তালুকদার, জয়েন্ট সেক্রেটারী মোঃ সাকিব শিকদার , সাংগঠনিক সম্পাদক মুফতী মোঃ শহিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ নান্নু ইসলাম , অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোঃ আতিয়ার রহমান , প্রশিক্ষণ সম্পাদক মোঃ শওকত আলী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ সালমান ফারসী সুমন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ রুস্তম আলী , মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল হক , ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নূর আলম হাওলাদার, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: শামছু ,
সদস্য মোঃ আলাউদ্দিন, মোঃ হাফিজুর রহমান, মোঃ আবু সালেক, মোঃ আলাল ব্যাপারী , মোঃ ওমর ফারুক, মোঃ আসলাম, মোঃ আরিফ, আততাফ হোসেন প্রমুখ ।
ইসলামী যুব আন্দোলনের খুলনা মহানগরীর ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার বিকাল ৩ টায় নগরীর একটি হোটেল মিলনায়তনে মুজাহিদ প্রজন্ম ও নতুন যুবক ভাইদের সম্মানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নগর এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি যুবনেতা মোঃ আব্দুর রশিদ ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন নগর সাধারন সম্পাদক মোঃ আব্দুস সবুর আল রাব্বি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি ¦ মুফতি আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ও নগর সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন।
আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মোমিন ইসলাম নাসিব, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, দফতর সম্পাদক হাফেজ শামীম হোসেন সাইফী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, প্রচার সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, প্রকাশনা সম্পাদক মোঃ মাইনুল ইসলাম আকন্দ, অর্থ সম্পাদক হাফেজ মোঃ হাসান, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক ডাঃ শামীম হায়দার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন আযহার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ আব্দুল্লাহ মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক হোসাইন মোঃ জুম্মান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ সুমন হাওলাদার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আলামিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ ডালিম হাওলাদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল আজিজ, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী সম্পাদক মোঃ মাহাতাব, উপ- সম্পাদক মোঃ নাজিম হাওলাদার নাইম, ইঞ্জিনিয়ার মোঃ হায়দার আলী, মোঃ সোলায়মান ইমন, মোঃ শিমুল বেপারী, মোঃ জাহাঙ্গীর আলম, শেখ মোঃ নাজমুল হুদা । আরো উপস্থিত ছিলেন বন্ধুপ্রতিম যুব সংগঠনের দায়িত্বশীলবৃন্দ । প্রধান অতিথি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে দাড়ানোর জন্য বিশে^র মুসলিমদের প্রতি ইঙ্গিত করেন এবং ইসরাইলী পণ্য বয়কটের আহবান জানান ।
‘আমাদের রূপসা’ ত্রৈমাসিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
রূপসা প্রতিনিধি
ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিপূর্ণ উপজেলা রূপসায় “আমাদের রূপসা” নামক একটি ত্রৈমাসিক ম্যাগাজিন শুক্রবার সকাল ১০টায় রূপসা উপজেলার নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমাদের রূপসা ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক এফ এম বুরহান এর সভাপতিত্বে নির্বাহী সম্পাদক মাহমুদুল মুরসালিন এর সঞ্চালনায় আমাদের রূপসা গ্রুপের দায়িত্বশীল আমিনুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এডভোকেট মোল্লা মহববত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের রূপসা ম্যাগাজিনের উপদেষ্টা সদস্য সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান , সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক শেখ , খাঁন নাহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক স্বপন স্বর্ণকার,সাংবাদিক শামীম চৌধুরী , সাংবাদিক আখতার খান। খুলনা আলোকিত যুব সমাজ এর স্বেচ্ছাসেবক মেহেবুব হাসান মামুন, ক্রিয়েটিভ মাইন্ড কোচিং সেন্টারের পরিচালক রশিদ আসিফ রিপন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রূপসার প্রচার সম্পাদক শেখ শহীদুল্লাহ আল আজাদ , তরুণ সমাজসেবী সেফ ব্যাটারি পানির সত্ত্বাধিকারী কে এম জামিল আহমেদ, স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীমলাইট এর সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের , কবি লেখক ও কন্ঠশিল্পী মোঃ মিনহাজ মোর্শেদ, একতা যুব সংঘের সভাপতি মুহাম্মদ শরিফুল ইসলাম, শব্দের ডাইরির প্রতিষ্ঠাতা মুন্না হাসন , সমাজ সেবক ও উদ্যোক্তা তানভীর ইসলাম বকুল, শিক্ষক ও লেখক মোঃ আল আমিন, আমাদের রূপসা ম্যাগাজিনের সহকারী প্রচার সম্পাদক মোঃ ফামীম খাঁন , ইলিয়াস শেখ, ইউসুফ আলী মল্লিক, স্বেচ্ছাসেবী রাতুল, নাইম প্রমুখ।
ঋণের টাকায় কেনা ভ্যান ছিনতাই, নিঃস্ব জাহাঙ্গীর
চুয়াডাঙ্গা প্রতিনিধি
দেড় লাখ টাকা ঋণ নিয়ে কেনা ব্যাটারিচালিত ভ্যানই ছিল বৃদ্ধ জাহাঙ্গীর আলমের একমাত্র উপার্জনের মাধ্যম। সেই ভ্যান চালিয়ে তিনি সংসার চালাতেন। সন্তানদের পড়াশোনা ও ঋণের কিস্তি পরিশোধ করতেন। কিন্তু দুর্বৃত্তরা সেটিও কেড়ে নিয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ও তার ছেলেকে বেঁধে ভ্যানটি ছিনিয়ে নিয়ে যান তারা।
শুক্রবার (২১ মার্চ) ভোররাতে চুয়াডাঙ্গার সদর উপজেলার বেলগাছি-মাখালডাঙ্গা সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা। বয়স্ক এ মানুষটি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। তার সংসারে স্ত্রী ও তিন সন্তান-বড় ছেলে এসএসসি পরীক্ষার্থী, মেজো ছেলে ষষ্ঠ শ্রেণি ও ছোট ছেলে প্রথম শ্রেণিতে পড়ে।
বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার মারকাজ মসজিদে চারজন যাত্রীকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরেন জাহাঙ্গীর। তারা তাকে ভোরে আবার নিতে বলেছিলেন। সেই অনুযায়ী, শুক্রবার ভোর ৪টার দিকে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে তিনি বের হন। কিন্তু পথে বেলগাছি-মাখালডাঙ্গা সড়কে কলাগাছ ফেলে রাখা দেখতে পান। ভ্যানটি থামানোর সঙ্গে সঙ্গেই দুই দুর্বৃত্ত ধারালো অস্ত্র হাতে এগিয়ে আসে।
জাহাঙ্গীর আলম বলেন, আমাকে ও আমার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা হাত-পা বেঁধে ফেলে। আমার ছেলের সামনে আমাকে উলঙ্গ না করার জন্য আকুতি জানিয়েছিলাম, কিন্তু তারা কোনো কথা শোনেনি। সাহরির সময় হয়ে যাচ্ছে বলেও অনুরোধ করেছিলাম, তাও মানেনি। আমাদের ফেলে রেখে ভ্যান, মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
জাহাঙ্গীর আলম বলেন, এ ভ্যান চালিয়ে সংসার চলত, ছেলেদের পড়াশোনা চলত, কিস্তির টাকা শোধ করতাম। এখন আমি কী করব? কোথায় যাব?” বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।
প্রতিবেশীরা জানান, জাহাঙ্গীর আলম খুব কষ্ট করে সংসার চালাতেন। তার শরীরও ভালো নয়। ভ্যানটি হারিয়ে তিনি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন। তারা সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ভুক্তভোগীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
ডুমুরিয়ার ভান্ডারপাড়ায় প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মাদ্রাসা শিক্ষক আহত
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা ও ভান্ডারপাড়া মাওলা এলাহি এতিমখানার সাবেক শিক্ষক তার মাসিক বেতনের বকেয়া টাকা চাওয়ায় স্থানীয় এক সন্ত্রাসী বাহিনীর হামলার স্বীকার হয়েছেন।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,হাফেজ মোঃ বাবুল খান ভান্ডারপাড়া মাওলা এলাহি এতিমখানার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন কর্মরত অবস্থায় বকেয়া বেতনের ৩৯,০০০ হাজার পাওনা টাকা চাওয়ায় পূর্ব শত্রুুতার জেরে কোন কারণ ছাড়াই সন্ত্রাসী বাহিনীর গডফাদার ভান্ডারপাড়ার স্থানীয় সাত্তার সরদার,পারভেজ সরদার,হাসান ফকির,রেজাউল খান,লুৎফর রহমান শেখ,লিটন শেখ গংরা মাদ্রাসা থেকে বিতাড়িত করেন।
মাদ্রাসা থেকে চলে আসার পর বিভিন্ন সময়ে মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে আমার(বাবুল খান) পাওনা টাকা ফেরত চাইলে সাত্তার সরদার গংরা টাকা চাইতে নিষেদ করে ও আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে।
গত (২০ মার্চ) বৃহস্পতিবার রাত ৯ টার দিকে মাওলা এলাহি এতিমখানা মাদ্রাসার সামনে ওমর ফারুকের ফার্মেসীর দোকানের সামনে পরিকল্পিতভাবে আমাকে( বাবুল খান) পেয়ে অশ্লীলভাষায় গালি দিতে থাকে। আমি সাত্তার সরদার, পারভেজ সরদার,হাসান ফকির গংদের গালি দিতে নিষেদ করলে সাত্তার সরদার গংরা অতর্কিত সংঘবদ্ধভাবে আমার(বাবুল খান)উপর সন্ত্রাসী হামলা চালায়। পরবর্তীতে স্থানীয় ও আত্মীয় স্বজনদের সহযোগিতায় আহত অবস্থায় হাফেজ বাবুল খান কে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
সরেজমিন ও দায়িত্বশীল সূত্রে জানা যায়,ভান্ডার পাড়া গ্রামের চিহ্নিত জুয়াড়ি ,মাদক সেবী ,সন্ত্রাসী বাহিনীর গডফাদার সাত্তার সরদার, হাসান ফকির গংরা ৫ ই আগস্টের পর থেকে চাঁদাবাজি, জমি দখল, মামলা বাণিজ্য, অর্থের বিনিময় অবৈধভাবে সরকারি আবাসনের ঘর বিক্রি সহ নানা ধরনের অপকর্মের সাথে যুক্ত রয়েছে।স্থানীয় এলাকাবাসী সাত্তার সরদার ও হাসান ফকির গংদের এ সমস্ত লাগামহীন অপকর্মের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য এ সন্ত্রাসী হামলায় বিষয়ে হাফেজ মোঃ বাবুল খান নিজেই বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
খরস্রোতা নদীগুলো এখন মরা খাল
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলার ওপর দিয়ে বয়ে গেছে ১২টি নদ-নদী। খননের অভাব আর দখলদারদের কারণে নদ-নদীগুলো বর্তমানে মরা খালে পরিণত হয়েছে। এক সময়ের খরস্রোতা এসব নদীতে এখন আর আগের মতো পানি নেই। নদ-নদীতে পাওয়া যায় না দেশীয় প্রজাতির মাছ। শুষ্ক মৌসুমে সেখানে চাষ করা হয় ধান, পাট, সরিষাসহ নানা ফসল। সুযোগ নিয়ে নদীপাড়ের জায়গা দখল করতেও ব্যস্ত দখলদাররা।
জেলার ছয় উপজেলায় নদীর জায়গা দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। নদীগুলো দখলমুক্ত ও নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে জেলাবাসী বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রাম করলেও সংশ্লিষ্টরা সেদিকে এখন পর্যন্ত কোনো নজর দেননি।
জানা গেছে, জেলার ছয়টি উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে নবগঙ্গা, চিত্রা, কুমার, বেগবতি, গড়াই, ইছামতি, ডাকুয়া, কপোতক্ষ, কালীগঙ্গা, কোদলা, ফটকি ও বুড়ী নদী। নদ-নদীর মোট আয়তন ১ হাজার ৬৪১ দশমিক ৭৫ হেক্টর।
সরেজমিনে দেখা যায়, ঝিনাইদহ শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর বিভিন্ন স্থানে জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। শহরের বিভিন্ন এলাকা দিয়ে ড্রেনের ময়লা আবর্জনা গিয়ে পড়ছে নদীতে।
সদর উপজেলার গান্না এলাকার ওপর দিয়ে বয়ে গেছে এক সময়ের খরস্রোতা নদী চিত্রা। নদীতে পানি না থাকায় সেখানে বিভিন্ন ফসলের চাষাবাদ করা হচ্ছে। এসব কারণে একদিকে যেমন কমছে নদীর প্রশস্ততা, অন্যদিকে হুমকির মুখে পড়ছে মাছসহ জলজ প্রাণী। তাই দ্রুত সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সদর উপজেলার গান্না এলাকার মৎস্যজীবী নারায়ণ হালদার বলেন, ‘এক সময় চিত্রা নদীতে মাছ ধরে সংসার চালাতাম।
এখন বর্ষাকালেও পানি থাকে না। তাই এখন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি।’
ঝিনাইদহ শহরতলীর মুরারিদহ এলাকার আব্দুর রশিদ বলেন, ‘আমি যখন স্কুলে পড়তাম তখন দেখেছি নবগঙ্গা নদীতে অনেক বড় বড় নৌকা আসত। এখন সেই নদীতে সারা বছর মানুষ পায়ে হেঁটে পার হয়। বর্ষা মৌসুমেও পানির দেখা পাওয়া যায় না।’
জেলা নদীরক্ষা কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমাদের জেলার সকল নদ-নদী এখন দখলদারদের দখলে। এ দখলদারদের উচ্ছেদ করার জন্য আমরা বারবার তাগাদা দিয়েও কোনো লাভ হয়নি। শহরের নদীগুলোতে নিয়মিত আর্বজনা ফেলা হচ্ছে। আবার গ্রামাঞ্চলে নদীর বুকে বিভিন্ন ফসলের চাষ করা হচ্ছে। এদিকে সংশ্লিষ্টরা যেন কোনো নজরই দিচ্ছে না। তাই সরকারকে এসকল নদ-নদীর বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।’
ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী বিকাশ রঞ্জন দাস বলেন, ‘এ জেলায় যে নদ-নদীগুলো রয়েছে, তার বেশির ভাগের উৎসমুখ ভরাট হয়ে গেছে। তাই উৎসমুখগুলো খনন করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে নবগঙ্গা নদী খননরে জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি নদ-নদীগুলো খননের ব্যবস্থা করা হবে।’
এ ব্যাপারে ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল আওয়াল কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে নদ-নদীগুলোর উৎসমুখ খনন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। খনন করা হলে এসব নদীর পানি প্রবাহ আগের মতো হবে।’
তিনি বলেন, ‘এ ছাড়াও যেসব স্থানে অবৈধ দখলদার রয়েছে সেখানে দ্রুতই অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করা হবে।’
দলিত জনগোষ্ঠীর বৈষম্যের অবসানের লক্ষে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবসে দলিত জনগোষ্ঠীর প্রতিসকল প্রকার বৈষম্যের অবসানের লক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার সভাপতি গৌর পদ দাশ।
বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের আইন উপদেষ্টা এড. খগেন্দ্র নাথ ঘোষ, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জে এস ডি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জব্বার, শওকত হোসেন, বেদে সভাপতি আকবর আলী, বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি কাশিনাথ দাশ, সাধারণ সম্পাদক কানাই লাল,আশাশুনির সভাপতি স্বপন দাশ, কালিগঞ্জের সভাপতি তাপস মন্ডল, দেবহাটার সভাপতি গোপাল দাস,মহিলা সম্পাদিকা ঝরনা দাশ, সাধারণ সম্পাদিকা পুজা দাশসহ অন্যরা। এসময় বক্তারা বলেন জাতপাতের বৈষম্য নির্মূল, প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষা ও কর্মসংস্থান সুবিধাসহ ঐতিবাহিত ১৪ দফা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এছাড়া জন্ম ও পেশাগত পরিচয়ের কারনে দলিত জনগোষ্ঠীর প্রতি সকল প্রকার বৈষম্যের চির অবসানের লক্ষ্যে ও মানবাধিকার সুরক্ষার দাবি জানান। মানববন্ধন শেষে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রাণনাশের হুমকির মুখে ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার পর থেকে প্রাণনাশের হুমকি ও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
শুক্রবার আহ্বায়ক আরাফাত হোসাইনের ফেসবুকে একটি পোস্টের কমেন্টে ‘সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়- “শুধু সময়ের অপেক্ষা, তুই যেমন মোরাল ভাংছিস, তেমন তোর যা কিছু থাকবে সব ধুলিসাৎ করবো। ইনশাআল্লাহ।”
এর আগে, বেলা সাড়ে ১২টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে আরাফাত হোসাইন লেখেন- “মোরাল ভাঙ্গার পর থেকে আমার বিরুদ্ধে চরম ষড়যন্ত্র চলছে, মৃত্যুর হুমকি আসছে। জীবন দেব তবে ফ্যাসিস্ট পুনর্বাসন করব না”
এই হুমকির পর আরাফাত হোসাইন জানান, আমি ও আমার সংগঠনের নেতাকর্মীরা চরম ষড়যন্ত্রের শিকার হচ্ছি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যা আমার নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। আমি এই বিষয়ে আইনগত সহায়তা পাওয়ার জন্য সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি। যদি পরিস্থিতি আরও গুরুতর হয়, তাহলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২১ সালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়। পরবর্তীতে মোড়টির নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু স্কয়ার মোড়’। কিন্তু গত ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর মোড়টির নতুন নামকরণ করা হয় ‘শহীদ আসিফ চত্বর’।
ওই দিন সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে। এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ম্যুরালটি ভাঙা হয়। সর্বশেষ বুধবার (১৯ মার্চ) ভোর রাতে বুলডোজার দিয়ে ম্যুরালের শেষ অংশটুকু গুঁড়িয়ে দেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে যদি অভিযোগ পাওয়া যায়, তাহলে আমরা অবশ্যই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।
এ ঘটনায় সাতক্ষীরার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটির উদ্যোগে ছাগল বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত স্বাবলম্বীকরণ প্রজেক্ট এর আওতায় দারিদ্র বিমোচনের লক্ষে জাকাত ফান্ড থেকে ছাগল বিতরন কর্মসূচি শুক্রবার বেলা ২ টায় শিরোমনি পশ্চিমপাড়া , পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মোঃ আমিনুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ৮ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাউথ বেঙ্গল মৎস্য হ্যাচারির পরিচালক শেখ শাহাবুদ্দিন, শেখ আব্দুল হালিম, পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটির উপদেষ্টা হাফেজ আব্দুস সাত্তার, নব দিগন্ত ফাউন্ডেশনের সদস্য সচিব সাইফুল ইসলাম নোমান , ইয়াং সোসাইটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম, রিয়াদ, জাকারিয়া, রাকিব, মাহমুদ, মুন্না, রাজ, হাসিব, রাজন, জোবায়ের, সানি,আলিফ, সিয়াম প্রমুখ।
আমাদের তেলিগাতী অফিসিয়াল ফেসবুক গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আমাদের তেলিগাতী অফিসিয়াল ফেসবুক গ্রুপের এডমিন, শুভাকাংখী এবং ফলোয়ারদের সম্মানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দোয়া ও ইফতার মাহফিল। ২১ মার্চ শুক্রবার, বাদ আসর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মসজিদ প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ এ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
আমাদের তেলিগাতী গ্রুপের প্রতিষ্ঠাতা সুজন পরশের সভাপতিত্বে এবং গ্রুপের এডমিন মাস্টার রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে আমাদের তেলিগাতী গ্রুপের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের প্রতিষ্ঠাতা সুজন পরশ । পরে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মীরেরডাঙ্গা আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শিহাব উদ্দিন।
অনুষ্ঠানে আমাদের তেলিগাতী ফেসবুক গ্রুপের এডমিনদের মধ্যে উপস্থিত ছিলেন রাতুল, আবু সুফিয়ান, মোঃ বিল্লাল হাওলাদার, সাংবাদিক মোঃ শফিউদ্দিন শফি, একে তাজ, জাহাঙ্গীর হোসেন, কাজী ইমরান, মিল্টন, রবিউল ইসলাম, চন্দ্রশেখর, সৈয়দ শাহজাহান, জুবায়ের আলম নয়ন, মনজুরুল হাসান, নাহিদ খান বিপ্লব, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, জয়নাল এবং দোলন । এছাড়াও উপস্থিত ছিলেন এস এম ইসহাক হোসেন, মোঃ ফয়সাল হোসেন,সজল ঢালী মামুন আমিরুল ইসলাম, নাসির উদ্দিন, আলামিন হোসেন, শাহিন হাওলাদারসহ গ্রপের ফলোয়ারগণ।
ফুলতলায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের ইফতার মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম ফুলতলা শাখা আয়োজিত স্বেচ্ছাসেবী ইফতার মাহফিল-২০২৫ শুক্রবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ। আক্তারুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুব রেড ক্রিসেন্ট সম্পাদক নাহিদ গাজী, রোভার মেট মোঃ লাবু হাসান, সজিবুজ্জামান রাহুল, শিক্ষক শিহাব উদ্দিন ওমর, আবু সাঈদ, ভিএসও রাতুল মোল্যা, বিএম সৌরভ, অমৃত শীল, মোঃ হাসান, শেখ জিল্লুর রহমান, মাইয়া আক্তার, আরিক সিকদার বাধন, খেলাফত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মুফতি নিয়াজ তানিম।
আলীপুরে যুবলীগ নেতার পুকুরে মাছ লুট, বাধা দেওয়ায় আহত ৫
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানের দেড় বিঘা জমির উপর থাকা পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ লুট করা হয়েছে। লুটপাটে বাধা দেওয়ায় ওই পরিবারের তিন সদস্যসহ পাঁচজনকে পিটিয়ে জখম করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, যুবলীগ নেতা মিজানুর রহমানের স্ত্রী ফরিদা ইয়াছমিন, রবিউল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন, আমিনুর ইসলামের স্ত্রী নাজমা খাতুন, একই গ্রামের রশীদ গাজীর ছেলে কমল হোসেন ও তার স্ত্রী রুমা খাতুন।
সরেজমিনে শুক্রবার সকালে আলীপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে যেয়ে দেখা গেছে মিজানুর রহমানের দখলীয় ৪৫ শতক জমিতে থাকা পুকুরটিতে টানা জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। স্থানীয়রা জানালেন, আগে একবার জাল টানা দেওয়া হয়েছে, দ্বিতীয়বার টানা হচ্ছে।
রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ মিজানুর রহমানের প্রতিপক্ষরা ধরে নিয়ে গেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় ফরিদা ইয়াসমিন, রোজিনা ও নাজমাকে পিটিয়ে জখম করা হয়েছে। মাছ ধরার দৃশ্য মোবাইলে ধারণ করায় তাদের দুটি মোবাইল ছিনতাই করা হয়েছে। আহতদের রক্ষায় এগিয়ে এলে কমল হোসেন ও তার স্ত্রী রুমাকে মারপিট করা হয়েছে।
হামলাকারিদের দেওয়া ১৮ মার্চের কাল্পনিক অভিযোগের তদন্তে এসেছেন সদর থানার উপপরিদর্শক মাসুদ রানা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সব এলাকাবাসী জানান যে, গত বছরের ৫ আগষ্ট থেকে সন্ত্রাসীদের কাছে শুধু আওয়ামী লীগের নেতা কর্মী নয়, সাধারণ মানুষও জিম্মি হয়ে পড়েছে।
ফরিদা ইয়াসমিন জানান, আলীপুর মৌজার বিআরএস ২৫৩ খতিয়ানের ৪৫ শতক জমি ২০১৪ সালের ৩১ নভেম্বর ৯৬৪৬ নং রেজিষ্ট্রি কোবালা দলিলমূলে খরিদ করেন তার স্বামী মিজানুর রহমান। নামপত্তন করে তাতে ফসল লাগিয়ে ও পুকুরে মাছ চাষ করে আসছিলেন তার স্বামী ও পরিবারের সদস্যরা।
গত বছরের ৫ আগষ্ট সরকার পতনের পর ওই জমি একটি মহল জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ১৭ মার্চ দুপুর দুটোর দিকে তার প্রতিপক্ষগ্রুপের ২০/২৫ জন তাদের পুকুরের পাশে থাকা শ্যালো মেশিনসহ বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম নিয়ে চলে যায়।
বাঁশ দিয়ে ঘিরে ফেলে কিছু জমি। বাধা দেওয়ার কারণে তারা মাছ লুট করতে পারেনি। বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ করলে পুলিশের সহায়তায় তারা শ্যালো মেশিন উদ্ধার ও বাঁশের বেড়া অপসারণ করেন। এ ঘটনায় প্রতিপক্ষরা থানায় অভিযোগ করলে বৃহষ্পতিবার রাতে উপপরিদর্শক মাসুদ রানা তাদের বাড়িতে তদন্তে যান।
ফরিদা ইয়াসমিন আরো জানান, ১৯ মার্চ মাছ লুটপাটের অব্যহত হুমকির কারণে তিনি বাদি হয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ২০ মার্চ পিটিশন ৪৫২/২৫ নং মামলা করেন। বিচারক আগামি ২৯ জুনের মধ্যে জমির দখল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য সদর সহকারি কমিশনারকে (ভূমি) ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলায় সাতজনকে বিবাদী করা হয়। বিষয়টি জানতে পেরে শুক্রবার সকাল ৮টার দিকে ওই সাতজন বিবাদীসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের পুকুরে জাল ফেলে মাছ লুট করা শুরু করে। বাধা দেওয়ায় তাকেসহ রোজিনা ও নাজমাকে পিটিয়ে জখম করে। তাদেরকে রক্ষায় এগিয়ে এলে কমল হোসেন ও তার স্ত্রী রুমাকে পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে প্রতিপক্ষরা তাদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ লুট করলেও তাদের (ফরিদা) বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করে পুলিশের উপর চাপ সৃষ্টি করে তাদেরকে হুমকির মুখে ফেলেছেন। এ ছাড়া তার সন্তান প্রান্তকে একের পর এক মিথ্য্ ামামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমতাবস্থায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক এর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
আইতলার দাঁড়ারখাল জলমহলের ইজারা বাতিলের আবেদন
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আইতলা মৌজার দাড়ার খাল জলমহলের ইজারা বাতিলের দাবীতে আবেদন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বর ও এলাকাবাসীর পক্ষ থেকে এ আবেদন করা হয়েছে।
কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, ইউপি সদস্যবৃন্দ, এলাকার বহু মানুষের গণ স্বাক্ষরকৃত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর ২৪-০২-২৫ তারিখ আবেদন এবং ২-৩-২৫ তাং জেলা প্রশাসক বরাবর প্রেরিত স্মারক লিপিতে জানাগেছে, আইতলা মৌজায় বিআরএস ১নং খতিয়ানে বিভিন্ন দাগে ২১.৭১০০ একর জমি নিয়ে জলমহল রয়েছে। জলমহলে ডাড়ার খাল, আইতলা বজরা খাল, বরশীষ খাল ও মহাজনপুর খাল আছে। এসব খালের মধ্যে মহাজনপুর খাল উন্মুক্ত আছে। বাকী খাল জলমহল প্রতি বছর ইজারা প্রদান করা হয়ে থাকে। এই খাল দিয়ে এলাকার অর্ধ লক্ষাধিক বিঘা জমির মৎস্য ঘের ও ফসল চাষের জমি ও জনবসতিপূর্ণ গ্রামের পানা পুটিমারী স্রুইস গেট দিয়ে বেতনা নদীতে নিস্কাশিত হয়ে থাকে। কিন্তু ইজারা গ্রহিতারা জলমহলে আড়াআড়ি মাটির বাঁধ ও অসংখ্য নেট পাটা দিয়ে আটকে রাখায় পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে শুস্ক মৌসুমে প্রয়োজনীর পানির অভাব এবং বর্ষা মৌসুমে পানি নিস্কাশন করতে না পেরে ঘেরভেড়ী ডুবে একাকার ও ফসল বিনষ্ট হয়ে থাকে। সাথে সাথে নিচু বাড়ি ঘর, রাস্তাঘাট ও অন্যান্য স্থাপনা পানির চাপে ব্যবহার কঠিন হয়ে পড়ে।ইজারা মূল্যে সরকারি কোষাগারে যে টাকা জমা হয়ে থাকে তার থেকে কয়েকগুণ বেশী সম্পদের ক্ষতি হয়ে থাকে ইজারার কারনে। জলমহলটি ইজারা না দিতে এবং পূর্বের ইজারা বাতিলের দাবি জানিয়ে আবেদন করা হয়। আবেদনকারীরা ইউএনও ও এসি (ল্যান্ড) অফিসে বারবার যান এবং সরেজমিন গিয়ে সমস্যা দেখে ব্যবস্থা নেবেন বলে তাদেরকে জানান হয়। কিন্তু এখনো অভিযোগ তদন্ত করা হয়নি। এলাকার শতশত ভুক্তভোগি মানুষ হতাশা গ্রস্থ হয়ে পড়েছে। এলাকার মৎস্য চাষী, ধান ও অন্যান্য ফসল চাষী কৃষক, সাধারণ মানুষ জলমহলটি উন্মুক্ত রেখে জনভোগান্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানিয়েছেন।
তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) সকালে তালা উপজেলা পরিষদের সামনের সড়কে বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা শাখা কর্তৃক মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা শাখার সভাপতি প্রবীর দাস। মানববন্ধনে বক্তব্য রাখেন তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, বাংলাদেশ দলিত পরিষদের সাধারণ সম্পাদক পলাশ দাস, পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম, উদ্দীপ্ত মহিলা সংস্থার উপদেষ্টা দিলীপ দাস, পিন্টু মন্ডল, কমলা দাস, রেবতা দাস, শান্ত্বনা দাস, কংকনা দাস।
অংশগ্রহণকারীরা পরিত্রাণ অফিস থেকে র্যালী সহকারে তালা সরকারি কলেজ রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনের সড়কে গিয়ে সমবেত হয় এবং মানববন্ধন করে।
বক্তারা ১১ দাবি উত্থাপন করে বলেন, অবিলম্বে “বৈষম্য বিলোপ আইন” প্রয়োজনীয় সংস্কারসহ পাশ, জাতীয় সংসদ সহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা, দলিতদের মূলধারায় আনার জন্য কৌশলপত্র প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে,
জাতীয় দলিত কমিশন গঠন করা, সরকারী সেফটিনেট কর্মসূচীতে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিক অন্তর্ভূক্ত করা, দলিত শিক্ষার্থীদের মেডিকেলে এবং প্রকৌশলীতে ভর্তির ক্ষেত্রে কোটা সংরক্ষনের ব্যবস্থা নিশ্চিত করা, সরকারের গৃহায়ন কর্মসূচীতে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করা, দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য খাস জমি স্থায়ী বন্দোবস্ত দেওয়া,
বর্তমানে বসবাসরত জায়গায় স্বল্প মূল্যে গৃহ নির্মাণ করে দলিত ও হরিজনদেরকে স্থায়ী বরাদ্দ, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায় পর্যন্ত সকল উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কমিটিতে দলিতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দলিত যুবদের প্রযুক্তিগত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে।
জোরপূর্বক মন্দিরসহ জমি দখলের চেষ্টার অভিযোগে আদালতে মামলা
সাতক্ষীরা প্রতিনিধি
দেবহাটার পাইকপাড়া জগন্নাথপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে জোর পূর্বক মন্দিরসহ জমি দখল করার চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আদালতে দাখিলকৃত মামলা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দেবহাটার পাইকপাড়া জগন্নাথপুর গ্রামের মৃত সুধীর রায়ের পুত্র তপন কুমার রায়(৬০) এর বসত বাড়ি ও মাছের ঘেরসহ তাদের পাইকপাড়া রাধাকৃষ্ণ কালীমাতা মন্দিরের জমি নিয়ে প্রতিপক্ষ একই গ্রামের বাবুরালী গাজীর পুত্র জামাল ফারুক (৪৫) ও মাহামুদুল হাসান (৪৮) এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে দেওয়ানী আদালতে মামলা করেও সুরাহা না হওয়ায় গত ৩ মার্চ বিবাদীরা জোরপূর্বক দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে উক্ত মন্দিরসহ বাড়িঘর ও মাছের ঘের জবরদখল করার পায়তারা করতে থাকে। এসময় তপন কুমার রায় ও তার পরিবারের অন্যান্যদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে চলে যায় এবং পরবর্তীতে সুযোগ পেলে আবারো জবরদখল করবে বলে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় তপন কুমার রায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন ৩৩৩/২৫ নম্বর মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি দেবহাটাকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এবং দেবহাটা সহকারী কমিশনার ভূমি দেবহাটাকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করার আদেশ দেন।আদালতের আদেশ মোতাবেক পুলিশ উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করলে প্রতিপক্ষ জামাল ফারুক ও মাহামুদুল হাসান আরো ক্ষিপ্ত হয়ে মন্দিরের সকল কার্যক্রম বন্ধ করার জন্য হুমকি প্রদর্শন করেছেন বলে স্হানীয় বিধান,ইরুলাল রায়,প্রভাষ রায় ও তপনসহ এলাকাবাসী জানিয়েছেন।তারা আরও জানান-এ ঘটনাকে কেন্দ্র করে যেকোন সময় এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গসহ বড় ধরণের সংঘর্ষ বাধতে পারে।এঘটনায় সংখ্যালঘু ওই পল্লীর বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতার আশংকায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মোরেলগঞ্জে কেকে গ্রুপের উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির নারী কর্মী ও সমর্থকদের সাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন। বিশেষ অতিথি ছিলেন কে.কে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহারুন জামান নিপা।
উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, যুগ্ম আহবায়ক মতিউর রহমান বাচ্চু, ফারুক হোসেন সামাদ, শামীম আহসান ফকির, প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, মশিউর রহমান শফিক, উপজেলা মহিলা দলের সাধারণ সস্পাদক নাসরিন নাহার শিল্পী, পৌর মহিলা দলের সভানেত্রী অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু এ সময় উপস্থিত ছিলেন।
বস্ত্র বিতরণ শেষে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ইন্দুরকানীতে বিক্ষোভ মিছিল
ইন্দুরকানী প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ইন্দুরকানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে ইন্দুরকানী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুববিভাগের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা সড়কের মোড়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিল, ছাত্রদলের আহবায়ক আলআমিন হোসেন, জামায়াতে ইসলামীর ইউনিয়ন যুববিভাগের সেক্রেটারী নাঈম শেখ প্রমুখ।
বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর দখলদার ইসরাইলী বাহিনীর হত্যাযজ্ঞ ও নির্মম নির্যাতনের প্রতিবাদ জানান। তারা সমগ্র মুসলিম বিশ্বকে এক হয়ে এই হামলার প্রতিশোধ নেবার জন্য অনুরোধ জানান।
সৌরভ ব্যাটারী সেন্টার, দৌলতপুর বাস স্ট্যান্ড এর উদ্যোগে ইফতার
খবর বিজ্ঞপ্তি
সৌরভ ব্যাটারী সেন্টার, দৌলতপুর বাসস্ট্যান্ড এর উদ্যোগে খুলনা মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পয়েন্টের নেতৃবৃন্দকে নিয়ে এক ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেন ব্যাটারী শো-রুমের সত্ত্বাধিকারী সৌরভ খান। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ যথাক্রমে- মোঃ জহিরুল ইসলাম, শো-রূম মালিক সৌরভ খান, মোঃ কামরুজ্জামান, আব্দুর রাজ্জাক, কবির হোসেন, রাসেল হাওলাদার, ইব্রাহীম খলিলুল্লাহ মাসুদ, বেলায়েত হোসেন, শাহীন আজাদ, তৈয়েমুর ইসলাম বাবু, আব্দুল মান্নান, আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, খাইরুল ইসলাম, আব্দুল হালিম, মফিজুল ইসলাম রুবেল, বিকাশ সরকার, আরমান, আলমগীর হোসেন, নাসির হাওলাদার, তপু আকন্দ, মামুন খান, মনির হোসেন, রিপন, হুমায়ুন প্রমুখ।
শ্যামনগরে বিএনপির ইফতার মাহফিল
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ রমজান শুক্রবার (২১ মার্চ) শ্যামনগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে শ্যামনগর পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মোঃ শামছুদ্দোহা টুটুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ন আহবায় ও সাতক্ষীরা ৪ আসনের মনোনয়ন প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক আলহাজ্ব সোলাইমান কবীর , সদ্য সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর ,,সিনিয়র যুগ্ন আহবায়ক জিএম লিয়াকত আলী ,যুগ্ন আহবায়ক এ্যাডঃ ইব্রাহিম খলিল ,,যুগ্ন আহবায়ক প্রভাষক আব্দুল ওহাব ,যুগ্ম আহবায়ক আবুল খায়ের মল্লিক , আব্দুর রশিদ ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু হানিফ ,আদম আলী আব্দুর রউফ ,আবু তালেব ,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম দুলু ,,সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর , উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান , ,সদস্য সচিব এসএম আবুবক্কার সিদ্দিক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান , উপজেলা শ্রমিক দলের সভাপতি রফিক,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ,,সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য মোঃ নুরুজ্জামান মোঃ রেজাউল ইসলাম ,সদস্য শেখ মেহেদি হাসান প্রমুখ
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করার পাশাপাশি, প্রত্যেকটা ফ্যামিলির নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা প্রদান করা হবে। এবং গ্রামে গ্রামে যেয়ে এমবিবিএস ডাক্তার এর মাধ্যমে নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
ইসলামী আন্দোলনের ৬ নং ওয়ার্ডে শাখার ইফতার মাহফিল ও পূর্নাঙ্গ কমিটি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর দৌলতপুর থানার ৬ নং ওয়ার্ড এর সভাপতি মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী মোঃ লাবলু তালুকদার ও ওমর ফারুক জুঁই এর পরিচালনায় আদর্শ সমাজ বিনির্মাণ মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর এর সেক্রেটারী মুফতী ইমরান হুসাইন , বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দৌলতপুর থানা সভাপতি বন্দ মোঃ সরোয়ার হোসেন , থানা সেক্রেটারী মোঃ আলফাত হোসেন লিটন, মাওলানা আলাউদ্দিন, ক্বারী আব্দুর রাজ্জাক, জি এম মতিয়ার রহমান, মোঃ সোয়াইব হোসেন আলম , মোঃ শাহরিয়ার তাজ প্রমুখ। সভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং ওয়ার্ড এর আগামী ২০২৫-২৬ সেশনের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি মোঃ মাসুদুর রহমান , সহ সভাপতি মোঃ মনিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম খান , সেক্রেটারী মোঃ লাবলু তালুকদার, জয়েন্ট সেক্রেটারী মোঃ সাকিব শিকদার , সাংগঠনিক সম্পাদক মুফতী মোঃ শহিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ নান্নু ইসলাম , অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোঃ আতিয়ার রহমান , প্রশিক্ষণ সম্পাদক মোঃ শওকত আলী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ সালমান ফারসী সুমন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ রুস্তম আলী , মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল হক , ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নূর আলম হাওলাদার, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: শামছু ,
সদস্য মোঃ আলাউদ্দিন, মোঃ হাফিজুর রহমান, মোঃ আবু সালেক, মোঃ আলাল ব্যাপারী , মোঃ ওমর ফারুক, মোঃ আসলাম, মোঃ আরিফ, আততাফ হোসেন প্রমুখ ।
ইসলামী যুব আন্দোলনের খুলনা মহানগরীর ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার বিকাল ৩ টায় নগরীর একটি হোটেল মিলনায়তনে মুজাহিদ প্রজন্ম ও নতুন যুবক ভাইদের সম্মানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নগর এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি যুবনেতা মোঃ আব্দুর রশিদ ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন নগর সাধারন সম্পাদক মোঃ আব্দুস সবুর আল রাব্বি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি ¦ মুফতি আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নগর সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ও নগর সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন।
আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ সভাপতি মোঃ আমজাদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মোমিন ইসলাম নাসিব, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, দফতর সম্পাদক হাফেজ শামীম হোসেন সাইফী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, প্রচার সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, প্রকাশনা সম্পাদক মোঃ মাইনুল ইসলাম আকন্দ, অর্থ সম্পাদক হাফেজ মোঃ হাসান, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক ডাঃ শামীম হায়দার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন আযহার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ আব্দুল্লাহ মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক হোসাইন মোঃ জুম্মান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ সুমন হাওলাদার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আলামিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ ডালিম হাওলাদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ আব্দুল আজিজ, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী সম্পাদক মোঃ মাহাতাব, উপ- সম্পাদক মোঃ নাজিম হাওলাদার নাইম, ইঞ্জিনিয়ার মোঃ হায়দার আলী, মোঃ সোলায়মান ইমন, মোঃ শিমুল বেপারী, মোঃ জাহাঙ্গীর আলম, শেখ মোঃ নাজমুল হুদা । আরো উপস্থিত ছিলেন বন্ধুপ্রতিম যুব সংগঠনের দায়িত্বশীলবৃন্দ । প্রধান অতিথি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে দাড়ানোর জন্য বিশে^র মুসলিমদের প্রতি ইঙ্গিত করেন এবং ইসরাইলী পণ্য বয়কটের আহবান জানান ।
‘আমাদের রূপসা’ ত্রৈমাসিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
রূপসা প্রতিনিধি
ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিপূর্ণ উপজেলা রূপসায় “আমাদের রূপসা” নামক একটি ত্রৈমাসিক ম্যাগাজিন শুক্রবার সকাল ১০টায় রূপসা উপজেলার নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমাদের রূপসা ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক এফ এম বুরহান এর সভাপতিত্বে নির্বাহী সম্পাদক মাহমুদুল মুরসালিন এর সঞ্চালনায় আমাদের রূপসা গ্রুপের দায়িত্বশীল আমিনুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এডভোকেট মোল্লা মহববত আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের রূপসা ম্যাগাজিনের উপদেষ্টা সদস্য সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান , সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক শেখ , খাঁন নাহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক স্বপন স্বর্ণকার,সাংবাদিক শামীম চৌধুরী , সাংবাদিক আখতার খান। খুলনা আলোকিত যুব সমাজ এর স্বেচ্ছাসেবক মেহেবুব হাসান মামুন, ক্রিয়েটিভ মাইন্ড কোচিং সেন্টারের পরিচালক রশিদ আসিফ রিপন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রূপসার প্রচার সম্পাদক শেখ শহীদুল্লাহ আল আজাদ , তরুণ সমাজসেবী সেফ ব্যাটারি পানির সত্ত্বাধিকারী কে এম জামিল আহমেদ, স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীমলাইট এর সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের , কবি লেখক ও কন্ঠশিল্পী মোঃ মিনহাজ মোর্শেদ, একতা যুব সংঘের সভাপতি মুহাম্মদ শরিফুল ইসলাম, শব্দের ডাইরির প্রতিষ্ঠাতা মুন্না হাসন , সমাজ সেবক ও উদ্যোক্তা তানভীর ইসলাম বকুল, শিক্ষক ও লেখক মোঃ আল আমিন, আমাদের রূপসা ম্যাগাজিনের সহকারী প্রচার সম্পাদক মোঃ ফামীম খাঁন , ইলিয়াস শেখ, ইউসুফ আলী মল্লিক, স্বেচ্ছাসেবী রাতুল, নাইম প্রমুখ।
দলিত জনগোষ্ঠীর বৈষম্যের অবসানের লক্ষে সাতক্ষীরায় মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবসে দলিত জনগোষ্ঠীর প্রতিসকল প্রকার বৈষম্যের অবসানের লক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার সভাপতি গৌর পদ দাশ।
বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের আইন উপদেষ্টা এড. খগেন্দ্র নাথ ঘোষ, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জে এস ডি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জব্বার, শওকত হোসেন, বেদে সভাপতি আকবর আলী, বাংলাদেশ দলিত পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি কাশিনাথ দাশ, সাধারণ সম্পাদক কানাই লাল,আশাশুনির সভাপতি স্বপন দাশ, কালিগঞ্জের সভাপতি তাপস মন্ডল, দেবহাটার সভাপতি গোপাল দাস,মহিলা সম্পাদিকা ঝরনা দাশ, সাধারণ সম্পাদিকা পুজা দাশসহ অন্যরা। এসময় বক্তারা বলেন জাতপাতের বৈষম্য নির্মূল, প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষা ও কর্মসংস্থান সুবিধাসহ ঐতিবাহিত ১৪ দফা দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এছাড়া জন্ম ও পেশাগত পরিচয়ের কারনে দলিত জনগোষ্ঠীর প্রতি সকল প্রকার বৈষম্যের চির অবসানের লক্ষ্যে ও মানবাধিকার সুরক্ষার দাবি জানান। মানববন্ধন শেষে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রাণনাশের হুমকির মুখে ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার পর থেকে প্রাণনাশের হুমকি ও ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
শুক্রবার আহ্বায়ক আরাফাত হোসাইনের ফেসবুকে একটি পোস্টের কমেন্টে ‘সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়- “শুধু সময়ের অপেক্ষা, তুই যেমন মোরাল ভাংছিস, তেমন তোর যা কিছু থাকবে সব ধুলিসাৎ করবো। ইনশাআল্লাহ।”
এর আগে, বেলা সাড়ে ১২টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে আরাফাত হোসাইন লেখেন- “মোরাল ভাঙ্গার পর থেকে আমার বিরুদ্ধে চরম ষড়যন্ত্র চলছে, মৃত্যুর হুমকি আসছে। জীবন দেব তবে ফ্যাসিস্ট পুনর্বাসন করব না”
এই হুমকির পর আরাফাত হোসাইন জানান, আমি ও আমার সংগঠনের নেতাকর্মীরা চরম ষড়যন্ত্রের শিকার হচ্ছি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যা আমার নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। আমি এই বিষয়ে আইনগত সহায়তা পাওয়ার জন্য সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি। যদি পরিস্থিতি আরও গুরুতর হয়, তাহলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২১ সালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়। পরবর্তীতে মোড়টির নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু স্কয়ার মোড়’। কিন্তু গত ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর মোড়টির নতুন নামকরণ করা হয় ‘শহীদ আসিফ চত্বর’।
ওই দিন সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে। এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ম্যুরালটি ভাঙা হয়। সর্বশেষ বুধবার (১৯ মার্চ) ভোর রাতে বুলডোজার দিয়ে ম্যুরালের শেষ অংশটুকু গুঁড়িয়ে দেওয়া হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে যদি অভিযোগ পাওয়া যায়, তাহলে আমরা অবশ্যই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।
এ ঘটনায় সাতক্ষীরার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটির উদ্যোগে ছাগল বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটি কর্তৃক আয়োজিত স্বাবলম্বীকরণ প্রজেক্ট এর আওতায় দারিদ্র বিমোচনের লক্ষে জাকাত ফান্ড থেকে ছাগল বিতরন কর্মসূচি শুক্রবার বেলা ২ টায় শিরোমনি পশ্চিমপাড়া , পশ্চিম শিরোমনি ইয়াং সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মোঃ আমিনুল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ৮ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাউথ বেঙ্গল মৎস্য হ্যাচারির পরিচালক শেখ শাহাবুদ্দিন, শেখ আব্দুল হালিম, পশ্চিম শিরোমণি ইয়াং সোসাইটির উপদেষ্টা হাফেজ আব্দুস সাত্তার, নব দিগন্ত ফাউন্ডেশনের সদস্য সচিব সাইফুল ইসলাম নোমান , ইয়াং সোসাইটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম, রিয়াদ, জাকারিয়া, রাকিব, মাহমুদ, মুন্না, রাজ, হাসিব, রাজন, জোবায়ের, সানি,আলিফ, সিয়াম প্রমুখ।
আমাদের তেলিগাতী অফিসিয়াল ফেসবুক গ্রুপের উদ্যোগে দোয়া ও ইফতার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আমাদের তেলিগাতী অফিসিয়াল ফেসবুক গ্রুপের এডমিন, শুভাকাংখী এবং ফলোয়ারদের সম্মানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দোয়া ও ইফতার মাহফিল। ২১ মার্চ শুক্রবার, বাদ আসর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মসজিদ প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ এ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
আমাদের তেলিগাতী গ্রুপের প্রতিষ্ঠাতা সুজন পরশের সভাপতিত্বে এবং গ্রুপের এডমিন মাস্টার রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে আমাদের তেলিগাতী গ্রুপের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের প্রতিষ্ঠাতা সুজন পরশ । পরে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মীরেরডাঙ্গা আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শিহাব উদ্দিন।
অনুষ্ঠানে আমাদের তেলিগাতী ফেসবুক গ্রুপের এডমিনদের মধ্যে উপস্থিত ছিলেন রাতুল, আবু সুফিয়ান, মোঃ বিল্লাল হাওলাদার, সাংবাদিক মোঃ শফিউদ্দিন শফি, একে তাজ, জাহাঙ্গীর হোসেন, কাজী ইমরান, মিল্টন, রবিউল ইসলাম, চন্দ্রশেখর, সৈয়দ শাহজাহান, জুবায়ের আলম নয়ন, মনজুরুল হাসান, নাহিদ খান বিপ্লব, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, জয়নাল এবং দোলন । এছাড়াও উপস্থিত ছিলেন এস এম ইসহাক হোসেন, মোঃ ফয়সাল হোসেন,সজল ঢালী মামুন আমিরুল ইসলাম, নাসির উদ্দিন, আলামিন হোসেন, শাহিন হাওলাদারসহ গ্রপের ফলোয়ারগণ।
ফুলতলায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের ইফতার মাহফিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম ফুলতলা শাখা আয়োজিত স্বেচ্ছাসেবী ইফতার মাহফিল-২০২৫ শুক্রবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ। আক্তারুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুব রেড ক্রিসেন্ট সম্পাদক নাহিদ গাজী, রোভার মেট মোঃ লাবু হাসান, সজিবুজ্জামান রাহুল, শিক্ষক শিহাব উদ্দিন ওমর, আবু সাঈদ, ভিএসও রাতুল মোল্যা, বিএম সৌরভ, অমৃত শীল, মোঃ হাসান, শেখ জিল্লুর রহমান, মাইয়া আক্তার, আরিক সিকদার বাধন, খেলাফত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মুফতি নিয়াজ তানিম।
আলীপুরে যুবলীগ নেতার পুকুরে মাছ লুট, বাধা দেওয়ায় আহত ৫
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমানের দেড় বিঘা জমির উপর থাকা পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ লুট করা হয়েছে। লুটপাটে বাধা দেওয়ায় ওই পরিবারের তিন সদস্যসহ পাঁচজনকে পিটিয়ে জখম করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, যুবলীগ নেতা মিজানুর রহমানের স্ত্রী ফরিদা ইয়াছমিন, রবিউল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন, আমিনুর ইসলামের স্ত্রী নাজমা খাতুন, একই গ্রামের রশীদ গাজীর ছেলে কমল হোসেন ও তার স্ত্রী রুমা খাতুন।
সরেজমিনে শুক্রবার সকালে আলীপুর ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে যেয়ে দেখা গেছে মিজানুর রহমানের দখলীয় ৪৫ শতক জমিতে থাকা পুকুরটিতে টানা জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। স্থানীয়রা জানালেন, আগে একবার জাল টানা দেওয়া হয়েছে, দ্বিতীয়বার টানা হচ্ছে।
রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ মিজানুর রহমানের প্রতিপক্ষরা ধরে নিয়ে গেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় ফরিদা ইয়াসমিন, রোজিনা ও নাজমাকে পিটিয়ে জখম করা হয়েছে। মাছ ধরার দৃশ্য মোবাইলে ধারণ করায় তাদের দুটি মোবাইল ছিনতাই করা হয়েছে। আহতদের রক্ষায় এগিয়ে এলে কমল হোসেন ও তার স্ত্রী রুমাকে মারপিট করা হয়েছে।
হামলাকারিদের দেওয়া ১৮ মার্চের কাল্পনিক অভিযোগের তদন্তে এসেছেন সদর থানার উপপরিদর্শক মাসুদ রানা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সব এলাকাবাসী জানান যে, গত বছরের ৫ আগষ্ট থেকে সন্ত্রাসীদের কাছে শুধু আওয়ামী লীগের নেতা কর্মী নয়, সাধারণ মানুষও জিম্মি হয়ে পড়েছে।
ফরিদা ইয়াসমিন জানান, আলীপুর মৌজার বিআরএস ২৫৩ খতিয়ানের ৪৫ শতক জমি ২০১৪ সালের ৩১ নভেম্বর ৯৬৪৬ নং রেজিষ্ট্রি কোবালা দলিলমূলে খরিদ করেন তার স্বামী মিজানুর রহমান। নামপত্তন করে তাতে ফসল লাগিয়ে ও পুকুরে মাছ চাষ করে আসছিলেন তার স্বামী ও পরিবারের সদস্যরা।
গত বছরের ৫ আগষ্ট সরকার পতনের পর ওই জমি একটি মহল জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ১৭ মার্চ দুপুর দুটোর দিকে তার প্রতিপক্ষগ্রুপের ২০/২৫ জন তাদের পুকুরের পাশে থাকা শ্যালো মেশিনসহ বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম নিয়ে চলে যায়।
বাঁশ দিয়ে ঘিরে ফেলে কিছু জমি। বাধা দেওয়ার কারণে তারা মাছ লুট করতে পারেনি। বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ করলে পুলিশের সহায়তায় তারা শ্যালো মেশিন উদ্ধার ও বাঁশের বেড়া অপসারণ করেন। এ ঘটনায় প্রতিপক্ষরা থানায় অভিযোগ করলে বৃহষ্পতিবার রাতে উপপরিদর্শক মাসুদ রানা তাদের বাড়িতে তদন্তে যান।
ফরিদা ইয়াসমিন আরো জানান, ১৯ মার্চ মাছ লুটপাটের অব্যহত হুমকির কারণে তিনি বাদি হয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ২০ মার্চ পিটিশন ৪৫২/২৫ নং মামলা করেন। বিচারক আগামি ২৯ জুনের মধ্যে জমির দখল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য সদর সহকারি কমিশনারকে (ভূমি) ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলায় সাতজনকে বিবাদী করা হয়। বিষয়টি জানতে পেরে শুক্রবার সকাল ৮টার দিকে ওই সাতজন বিবাদীসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের পুকুরে জাল ফেলে মাছ লুট করা শুরু করে। বাধা দেওয়ায় তাকেসহ রোজিনা ও নাজমাকে পিটিয়ে জখম করে। তাদেরকে রক্ষায় এগিয়ে এলে কমল হোসেন ও তার স্ত্রী রুমাকে পিটিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
এ ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে প্রতিপক্ষরা তাদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ লুট করলেও তাদের (ফরিদা) বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করে পুলিশের উপর চাপ সৃষ্টি করে তাদেরকে হুমকির মুখে ফেলেছেন। এ ছাড়া তার সন্তান প্রান্তকে একের পর এক মিথ্য্ ামামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এমতাবস্থায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক এর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
আইতলার দাঁড়ারখাল জলমহলের ইজারা বাতিলের আবেদন
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আইতলা মৌজার দাড়ার খাল জলমহলের ইজারা বাতিলের দাবীতে আবেদন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বর ও এলাকাবাসীর পক্ষ থেকে এ আবেদন করা হয়েছে।
কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ, ইউপি সদস্যবৃন্দ, এলাকার বহু মানুষের গণ স্বাক্ষরকৃত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর ২৪-০২-২৫ তারিখ আবেদন এবং ২-৩-২৫ তাং জেলা প্রশাসক বরাবর প্রেরিত স্মারক লিপিতে জানাগেছে, আইতলা মৌজায় বিআরএস ১নং খতিয়ানে বিভিন্ন দাগে ২১.৭১০০ একর জমি নিয়ে জলমহল রয়েছে। জলমহলে ডাড়ার খাল, আইতলা বজরা খাল, বরশীষ খাল ও মহাজনপুর খাল আছে। এসব খালের মধ্যে মহাজনপুর খাল উন্মুক্ত আছে। বাকী খাল জলমহল প্রতি বছর ইজারা প্রদান করা হয়ে থাকে। এই খাল দিয়ে এলাকার অর্ধ লক্ষাধিক বিঘা জমির মৎস্য ঘের ও ফসল চাষের জমি ও জনবসতিপূর্ণ গ্রামের পানা পুটিমারী স্রুইস গেট দিয়ে বেতনা নদীতে নিস্কাশিত হয়ে থাকে। কিন্তু ইজারা গ্রহিতারা জলমহলে আড়াআড়ি মাটির বাঁধ ও অসংখ্য নেট পাটা দিয়ে আটকে রাখায় পানি নিস্কাশনে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে শুস্ক মৌসুমে প্রয়োজনীর পানির অভাব এবং বর্ষা মৌসুমে পানি নিস্কাশন করতে না পেরে ঘেরভেড়ী ডুবে একাকার ও ফসল বিনষ্ট হয়ে থাকে। সাথে সাথে নিচু বাড়ি ঘর, রাস্তাঘাট ও অন্যান্য স্থাপনা পানির চাপে ব্যবহার কঠিন হয়ে পড়ে।ইজারা মূল্যে সরকারি কোষাগারে যে টাকা জমা হয়ে থাকে তার থেকে কয়েকগুণ বেশী সম্পদের ক্ষতি হয়ে থাকে ইজারার কারনে। জলমহলটি ইজারা না দিতে এবং পূর্বের ইজারা বাতিলের দাবি জানিয়ে আবেদন করা হয়। আবেদনকারীরা ইউএনও ও এসি (ল্যান্ড) অফিসে বারবার যান এবং সরেজমিন গিয়ে সমস্যা দেখে ব্যবস্থা নেবেন বলে তাদেরকে জানান হয়। কিন্তু এখনো অভিযোগ তদন্ত করা হয়নি। এলাকার শতশত ভুক্তভোগি মানুষ হতাশা গ্রস্থ হয়ে পড়েছে। এলাকার মৎস্য চাষী, ধান ও অন্যান্য ফসল চাষী কৃষক, সাধারণ মানুষ জলমহলটি উন্মুক্ত রেখে জনভোগান্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানিয়েছেন।
তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) সকালে তালা উপজেলা পরিষদের সামনের সড়কে বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা শাখা কর্তৃক মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা শাখার সভাপতি প্রবীর দাস। মানববন্ধনে বক্তব্য রাখেন তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, বাংলাদেশ দলিত পরিষদের সাধারণ সম্পাদক পলাশ দাস, পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম, উদ্দীপ্ত মহিলা সংস্থার উপদেষ্টা দিলীপ দাস, পিন্টু মন্ডল, কমলা দাস, রেবতা দাস, শান্ত্বনা দাস, কংকনা দাস।
অংশগ্রহণকারীরা পরিত্রাণ অফিস থেকে র্যালী সহকারে তালা সরকারি কলেজ রোড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনের সড়কে গিয়ে সমবেত হয় এবং মানববন্ধন করে।
বক্তারা ১১ দাবি উত্থাপন করে বলেন, অবিলম্বে “বৈষম্য বিলোপ আইন” প্রয়োজনীয় সংস্কারসহ পাশ, জাতীয় সংসদ সহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা, দলিতদের মূলধারায় আনার জন্য কৌশলপত্র প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে,
জাতীয় দলিত কমিশন গঠন করা, সরকারী সেফটিনেট কর্মসূচীতে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে বিশেষ অগ্রাধিকার ভিত্তিক অন্তর্ভূক্ত করা, দলিত শিক্ষার্থীদের মেডিকেলে এবং প্রকৌশলীতে ভর্তির ক্ষেত্রে কোটা সংরক্ষনের ব্যবস্থা নিশ্চিত করা, সরকারের গৃহায়ন কর্মসূচীতে দলিত ও হরিজন জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করা, দলিত ও হরিজন জনগোষ্ঠীর জন্য খাস জমি স্থায়ী বন্দোবস্ত দেওয়া,
বর্তমানে বসবাসরত জায়গায় স্বল্প মূল্যে গৃহ নির্মাণ করে দলিত ও হরিজনদেরকে স্থায়ী বরাদ্দ, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায় পর্যন্ত সকল উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কমিটিতে দলিতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং দলিত যুবদের প্রযুক্তিগত বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে।
জোরপূর্বক মন্দিরসহ জমি দখলের চেষ্টার অভিযোগে আদালতে মামলা
সাতক্ষীরা প্রতিনিধি
দেবহাটার পাইকপাড়া জগন্নাথপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে জোর পূর্বক মন্দিরসহ জমি দখল করার চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আদালতে দাখিলকৃত মামলা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দেবহাটার পাইকপাড়া জগন্নাথপুর গ্রামের মৃত সুধীর রায়ের পুত্র তপন কুমার রায়(৬০) এর বসত বাড়ি ও মাছের ঘেরসহ তাদের পাইকপাড়া রাধাকৃষ্ণ কালীমাতা মন্দিরের জমি নিয়ে প্রতিপক্ষ একই গ্রামের বাবুরালী গাজীর পুত্র জামাল ফারুক (৪৫) ও মাহামুদুল হাসান (৪৮) এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে দেওয়ানী আদালতে মামলা করেও সুরাহা না হওয়ায় গত ৩ মার্চ বিবাদীরা জোরপূর্বক দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে উক্ত মন্দিরসহ বাড়িঘর ও মাছের ঘের জবরদখল করার পায়তারা করতে থাকে। এসময় তপন কুমার রায় ও তার পরিবারের অন্যান্যদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে চলে যায় এবং পরবর্তীতে সুযোগ পেলে আবারো জবরদখল করবে বলে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় তপন কুমার রায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন ৩৩৩/২৫ নম্বর মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ওসি দেবহাটাকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এবং দেবহাটা সহকারী কমিশনার ভূমি দেবহাটাকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করার আদেশ দেন।আদালতের আদেশ মোতাবেক পুলিশ উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ প্রদান করলে প্রতিপক্ষ জামাল ফারুক ও মাহামুদুল হাসান আরো ক্ষিপ্ত হয়ে মন্দিরের সকল কার্যক্রম বন্ধ করার জন্য হুমকি প্রদর্শন করেছেন বলে স্হানীয় বিধান,ইরুলাল রায়,প্রভাষ রায় ও তপনসহ এলাকাবাসী জানিয়েছেন।তারা আরও জানান-এ ঘটনাকে কেন্দ্র করে যেকোন সময় এলাকার শান্তি শৃঙ্খলা ভঙ্গসহ বড় ধরণের সংঘর্ষ বাধতে পারে।এঘটনায় সংখ্যালঘু ওই পল্লীর বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতার আশংকায় সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
খাওয়ার পর লবঙ্গ চিবিয়ে খেলে কী উপকার
মিলি রহমান
খাওয়া দাওয়ার বৈচিত্রে নজির রয়েছে বাংলাদেশে। আর খাওয়াদাওয়ার পরে একটু মুখশুদ্ধি না হলে অনেকেরই আবার চলে না। মৌরি থেকে মিছরি, এলাচ থেকে পান বা সুপারি, খাওয়ার পরে নানা মুখশুদ্ধিতে মুখের স্বাদ বদলান খাদ্যরসিকরা। কিছু মুখশুদ্ধি তো এমন রয়েছে, যা খাওয়ার পিছনে রয়েছে বৈজ্ঞানিক ও আয়ুর্বেদিক কিছু কারণ।
মুখশুদ্ধি হিসেবে লবঙ্গকে একদম ওপরের সারিতে রেখেছে আয়ুর্বেদ। লবঙ্গকে খাওয়ার পরে চিবিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। লবঙ্গ যে কেবল মুখের স্বাস্থ্য ভালো রাখে তাই নয়, হজমের প্রক্রিয়াকে মজবুত করতে এর জুড়ি মেলা ভার। খাবার পরে লবঙ্গ চিবিয়ে খেলে দাঁতের স্বাস্থ্যেও প্রভূত উপকার হয়।
এ ছাড়া শরীরের অন্যান্য নানা খাতে উপকারও রয়েছে। ভারতের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনের ২০২৪- সালের এক গবেষণা বলছে, লবঙ্গে ব্যাকটেরিয়া রোধী, ফাঙ্গাস রোধী ও প্রদাহ রোধী বিশেষ গুণাবলি রয়েছে। পাশাপাশি এতে পাওয়া যায় ইউজেনল নামে এক বিশেষ উপাদান, যা হজমকে আরো ভালো করে এবং মুখের দুর্গন্ধ রোধ করতে সহায়তা করে।
লবঙ্গ যে শুধু এক ঘরোয়া দারুণ মশলা তাই নয়, এটির মধ্যে রয়েছে বিশেষ ঔষধিগুণও।
যা খাওয়ার পরে গ্যাস, এসিডিটি, বদহজমের মতো সমস্যা থেকে রেহাই দেয় শরীরকে। লবঙ্গের গুণ বিশেষ পাচনরসকে সক্রিয় করে যাতে খাবার তাড়াতাড়ি ও সহজে হজম হয়।
লবঙ্গকে বলা হয় প্রাকৃতিক মাউথ ফ্রেশনার। দাঁতের যন্ত্রণা, মাড়ির ফোলাভাব কমাতে কার্যকরী ভূমিকা নিয়ে থাকে লবঙ্গ। বহুদিন ধরেই লবঙ্গ তেলকে দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে ব্যবহার করা হয়।
ঠাণ্ডা লাগলে লবঙ্গ চিবালে গলার জমা কফ সহজে বেরিয়ে আসতে পারে। এর ব্যাকটেরিয়ারোধী গুণ সর্দি ও কাশি থেকে রেহাই দেয়। বিভিন্ন গবেষণায় ওঠে এসেছে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে লবঙ্গের ভূমিকা উল্লেখযোগ্য।
লবঙ্গের বিশেষ উপাদান শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে তোলে, যাতে ডায়াবেটিক রোগীদের উপকার হয়। লবঙ্গে উপযুক্ত মাত্রায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করতে সাহায্য করে।
লবঙ্গের গুণে শরীর থাকে সুস্থ, নীরোগ। শরীরের নানা সংক্রমণ থেকে লড়ার ক্ষমতা তৈরি হয় লবঙ্গের বিশেষ উপাদানের ফলে।
বিশেষজ্ঞদের মতে, খাওয়ার পরে ১ থেকে ২টি লবঙ্গ চিবিয়ে খাওয়ার উপকার অনেক। ধীরে ধীরে চিবিয়ে খেতে হবে, যাতে এর রস মুখে ভালোভাবে মিশ্রিত হতে পারে। সূত্র : আইএএনএস
দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ
মহেশপুর প্রতিনিধি
বিজিবি -বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে একজন নারী- ও একজন পুরুষ। বিজিবির এক প্রেস বিঞ্জপ্তিত্বে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি বাংলাদেশি নাগরিক দু’ জন হলেন,মাদারীপুর জেলার বাজিতপুর থানার কমলাপুর গ্রামের নিরোদ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য (২৭)ও বরিশাল জেলার আগৈল ঝাড়া থানার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার রুমি (২১)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ থেকে রাত ৮ পর্যন্ত সীমান্তের বেনিপুর বিওপির পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বেনিপুর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার উবায়দুল্লাহ ও বিএসএফের পক্ষে পুটিখালি কোম্পানি কমান্ডার এসি হিমাংগু সরমা।
মহেশপুর (৫৮) বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান,বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন এ সময় তারা বিএসএফ’র হাতে আটক হন। বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়।পরে রাতে বিজিবি- বিএসএফ’রমধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফভয়েজ উদ্দিন জানান, দুইজনকে থানায় নিয়ে এসেছেন বিজিবি সদস্যরা। একজন নীরকে যশোর জাস্টিস এন্ড কেয়াবে পাঠানো হবে,অন্যজনের মামলা হয়েছে, তাকে আদালতে পাঠানো হবে।
খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
খবর বিজ্ঞপ্তি
ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে শুক্রবার জুমার নামাজের পর খুলনার নিউ মার্কেট বাইতুন নূর জামে মসজিদ চত্বরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মোঃ ফরহাদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দ ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও ভারতের নাগপুরে মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। একইভাবে, ভারতের নাগপুরে মুসলিমদের ওপর আক্রমণ ভারতীয় কর্তৃপক্ষের সাম্প্রদায়িক অপশাসনের নগ্ন বহিঃপ্রকাশ। এই অন্যায়ের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের মুহতারাম সভাপতি মুফতি আমানুল্লাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোহা. মাহদী হাসান মুন্না, সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, নগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, মুফতি আমিরুল ইসলাম, মোহাম্মদ মঈন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি বনি আমিন, জেলা সহ-সভাপতি রফিকুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ, প্রশিক্ষণ সম্পাদক আনোয়ারুল হক, দাওয়াহ সম্পাদক আতিক হাসান, ওসমান নাদিম, শাহাদাত হুসাইন, রাকিবুল হাসান, মাসুম বিল্লাহ, নাইম হাসান, শাহরিয়ার তাজ, আমিনুর ইসলাম, শেখ শাহরিয়ার নাফিস প্রমুখ নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশ শেষে এক বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলায় দোয়ার মাধ্যমে শেষ হয়।
সালিশে ডেকে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা, অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে
ঝিনাইদহ প্রতিনিধি
গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহের মহেশপুরে সালিসে ডেকে নিয়ে বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জামায়াতের স্থানীয় কর্মী-সমর্থকেরা জড়িত বলে অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী সামন্তা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জাফর আলী (৫৫) ওই গ্রামের জীবননগর পাড়ার জাবেদ আলীর ছেলে। তিনি কাজীরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, একটি গাছ কাটাকে কেন্দ্র করে বিএনপি কর্মী জাফর আলীর সাথে স্থানীয় জামায়াত নেতা আব্বাস মাস্টারের বিরোধ চলছিল। এ কারণে জাফর দীর্ঘদিন ঢাকায় বসবাস করতেন। মাঝে মধ্যে বাড়ি আসতেন। কয়েকদিন আগে বাড়ি এলে বৃহস্পতিবার রাতে তারাবির নামাজের পর সালিশের কথা বলে জাফর আলীকে বাড়ি থেকে ডেকে ৫০ গজ দূরে বাক্কার মোড় নামক স্থানে ডেকে আনা হয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে কিলঘুষি, লাথি ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে আমিরুল ইসলাম মাতব্বর ও আব্বাস মাস্টারসহ ৪/৫ জন। ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন জাফর এবং কিছু সময় পর মারা যান।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ আমাদের সময়কে বলেন, জাফর বিএনপির ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন। একটি গাছ নিয়ে প্রতিবেশী জামায়াত নেতাদের সঙ্গে বিরোধ ছিল তার। রাতে সালিশের নামে তাকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই বলেন, এ ঘটনা কোনো রাজনৈতিক বিষয় নয়। একটি গাছ নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আসামিরা জামায়াতের সমর্থক। আসামি ও বাদী প্রতিবেশী।
এ ঘটনায় জাফর আলীর ছেলে আলমগীর হোসেন ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের অধিকাংশ জামায়াতের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত জাফর বিএনপির সমর্থক ও হামলাকারীরা জামায়াত ইসলাম সমর্থক বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন।
হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বিকেলে সামন্তা বাজারে প্রতিবাদ সমাবেশ করে মহেশপুর উপজেলা বিএনপি। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন প্রমুখ।
এদিকে নিহত বিএনপির কর্মী জাফর আলীর মৃতদেহ হাসপাতাল মর্গে পৌঁছালে স্বজনদের সঙ্গে কথা বলেন দলের নেতারা। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জানাজা শেষে জাফর আলীর দাফন সম্পন্ন হয়েছে।
মহানগর ও জেলা বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে মিস্ত্রীপাড়া বাজার জামে মসজিদ প্রাঙ্গণে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা সদস্য সচিব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব মাওঃ রোকনুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহানগর আহ্বায়ক মাওঃ তালুকদার আবু মুসা। এছাড়াও মহানগর ও জেলার নেতৃবৃন্দ যথাক্রমে হাফেজ মাওঃ শেখ আব্দুল্লাহ, মাওলানা ওয়ালিউল্লাহ, হাফেজ মোঃ আরিফুল ইসলাম, মোঃ আবু মুসা, মোঃ আহাদ আলী, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাহিদ হোসেন, মোঃ আব্দুল কাদের প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ফিলিস্তিনে ইস্রাইলের আগ্রাসনে গাজায় নিরীহ রোজাদার মুসলমানদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা গড়তে দেওয়া হবে না : অ্যাটর্নি জেনারেল
ঝিনাইদহ প্রতিনিধি
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা গড়তে দেওয়া হবে না। আর কোনো ভোট ডাকাতির রাজত্ব ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না।
শুক্রবার (২১ মার্চ) ঝিনাইদহের শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের সময়েও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ক্ষুধার্ত অবস্থায় থেকেছে। অন্যদিকে শেখ পরিবারের অনেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্থানা গড়তে দেওয়া হবে না
তিনি আরও বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়েছেন।
নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিলে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় পুলিশের অভিযানে ২ ছিনতাইকারী গ্রেপ্তার
ডুমুরিয়া প্রতিনিধি
ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারী কে গ্রেপ্তার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর পোড়াবাড়ি নামক স্থানে গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবু হুরায়রা জানান, ডুমুরিয়া থানাধীন আঠারো মাইল বাজারে তার গ্যাস সিলিন্ডারের ব্যবসা আছে।প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে কেনা বেচার টাকা নিয়ে মটরবাইক যোগে বাড়ি ফেরার পথে পোড়াবাড়ি নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুই যুবক পথরোধ করে এবং তার সাথে থাকা টাকা সহ সাইড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম আবু হুরায়রার সাথে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়।ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের একজন আবু হুরায়রা কে ছুরিকাঘাত করলে হুরায়রা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পরলে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে উদ্বত হয়।
সংবাদ পেয়ে ডুমুরিয়া থানা পুলিশের টহল টিম এসআই মোঃ ইব্রাহিম হোসেনসহ তার সঙ্গীয় ফোর্স কাঞ্চনপুর এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া নগত এক লাখ টাকা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত লাল রংয়ের ডিসকভার ১২৫ সিসি বাইক (সাতক্ষীরা হ-১৮-৪৩২৪)ও একটি ছুরি সহ দুই ছিনতাইকারী গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানিয়েছেন ছিনতাইকারী দুজনকে আসামী করে ডুমুরিয়া থানায় ২১ মার্চ একটি জিআর মামলা হয়েছে যার মামলা নং ১৮।আসামী কেশবপুর উপজেলার বাউশলা গ্রামের জাফর মোড়লের পুত্র মোঃ এনামুল হাসান রিপন(৩৪) ও ঝিকরগাছা উপজেলার মাটোয়াপাড়া গ্রামের হাসান মোল্লার পুত্র সাগর মোল্লা(২৯) কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডুমুরিয়া থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। পুলিশ চেক পোস্ট, টহল টিম সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করছে একাধিক মোটরবাইক টিম।
সীমান্তে বিজিবির অভিযানে তিন লাখ টাকার মালামাল আটক
সাতক্ষীরা প্রতিনিধি
গতকাল শুক্রবার (২১ মার্চ ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ ভোমরা, গাজিপুর, কালিয়ানী, তলুইগাছা ও কাকডাঙ্গা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানে ঘোষপাড়া নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। গাজিপুর বিওপির বিশেষ আভিযানে বোস্তানের ঘের নামক স্থান হতে ৭০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
তলুইগাছা বিওপির বিশেষ আভিযানে কামারবাড়ি নামক স্থান হতে ২৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানে ছয়ঘরিয়া আমাবাগান নামক স্থান হতে ৭৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়াও, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানে কেড়াগাছি ও রাজ্জাকের মোড় নামক স্থান হত ৭৫ হাজার ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। সর্বমোট আটক পন্যের মূল্য ২ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
ক্ষমতার দাপটে অসহায় কৃষকের কাঁচা ধান কেটে নিল প্রভাবশালী
সাতক্ষীরা প্রতিনিধি
পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামে ২০মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে মো. রাজিবুল নামে এক ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে অসহায় কৃষকের জমিতে লাগানো কাঁচা ধান কাটতে গিয়ে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। যে জমিতে ধান কাটতে যায় এই জমিটি রাজিবুলের ছোট ভাই মোহাম্মদ শরিফুল ইসলাম মোহাম্মদ হায়দার শেখের কাছে ২ লাখ ৫০হাজার টাকায় বন্ধক রাখে। এছাড়াও মোহাম্মদ মোক্তার আলী খানের কাছে ২লক্ষ টাকা, মোহাম্মদ হযরত আলীর কাছে ২ লাখ টাকা ও মোহাম্মদ কাশেম শেখের কাছে তিন লক্ষ টাকার জমি বন্ধক রাখে। এই জমিতে যখন ধান কাটতে যায় তখন মহম্মদ হায়দার আলীসহ কয়েকজন বাঁধা দেয়। বাঁধা দিলে মোহাম্মদ রাজিবুল পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে বেপরোয়া হয়ে ওঠেন এবং রামদা দিয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এক পর্যায়ে সেটা মারামারিতে রূপ নেয়। প্রতিপক্ষের আঘাতে রাজিবুলের মাথা ফেটে যায়, সাথে সাথে মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বড় ছেলে আরবিপ (১৪)ও আহাত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। এই ধানের জমিতে পানি সেচ দেয় মোহাম্মদ শহিদুল ইসলাম। তার কাছে জানতে চাইলে বলেন, আমি প্রথম থেকেই ঘটনাস্থলে ছিলাম। রাজিবুলকে এই কাঁচা ধান কাটতে নিষেধ করছিলাম। সে আমাকেও ধমক দেয় এবং মামলার ভয় দেখায়। মোহাম্মদ মুক্তার আলী বলেন, টাকা দিয়ে জমি বন্ধক রাখছি, আমার টাকা ফেরত দিলে আমি চলে যাব। তা না দিয়ে আমাকেও মামলার ভয় দেখায়।
রাজিবুলের মায়ের কাছে জানতে চাইলে বলেন, আমার স্বামী যখন অসুস্থ ছিল তখন মাত্র ৫০ হাজার টাকায় বন্ধক রাখছিলাম। পরবর্তীতে আরো ২ লাখ টাকা নিয়েছিলাম। আমাদের এই টাকা রোজার ঈদের পরে দিয়ে দিবো।
এ বিষয়ে রাজিবুলের কাছে জানতে চাইলে বলেন, আমার উপর যে অভিযোগ আনা হয়েছেÑএটা সম্পূর্ণ মিথ্যা। আমার আব্বা মারা যায় ৯ এপ্রিল ২০১৭ তারিখে। আমি ও আমার মেজো ভাই মোহাম্মদ ওলিউর রহমান বাইরে থাকার সুবাদে আমার ছোট ভাই শরিফুল ইসলাম আমার আর মেজ ভাইয়ের জমি বন্ধক রাখে। সেই টাকা আমি কেন দিব।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ কাছেদ মুন্সি বলেন, বিষয়টি তদন্ত করে দেখছি। যারা দোষী অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।
চাকুরি দেয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সিডা অফিসে তালা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এনজিও সিডা অফিসে তালা লাগিয়ে দেয়া হয়েছে। শুক্রবার(২১মার্চ) ইউনিয়নের বুধহাটায় সালাউদ্দিনের বাড়ির দোতালায় এনজিওর অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধহাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোঃ সালাউদ্দিন এর বাড়ির দোতালায় সিডা এনজিও অফিসে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া দরগাহপুর গ্রামের প্রতারক সিডা এনজিওর পরিচালক শেখ মিঠুন আলী শুক্রবার সকাল থেকে আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার আবেদনকারীদের ভাইভা গ্রহণ শুরু করেন। স্থানীয় জনগণের সন্দেহ হলে থানা ও সেনা ক্যাম্পে জানান।
ক্যাম্প কমান্ডার লেঃ রাদীদ রায়হানের নেতৃত্বে থানা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিডা কোম্পানির পরিচালককে জিজ্ঞাসাবাদ করলে সে সঠিক কোন উত্তর দিতে পারেননি। এ সময় অফিসে তালা লাগানোসহ (এক কপি মুচলেকা) পরিচালকের নিকট হতে গ্রহণ করেন এবং অফিসের সঠিক কাগজপত্র আগামী ২৩ মার্চ সেনা ক্যাম্প এবং উপজেলা নির্বাহী অফিসে নিয়ে আসার জন্য বলেন।
সূত্র জানায় সিআইডিএ প্রতিষ্ঠানে চাকুরি দেয়ার নাম করে ২৯২ জন প্রার্থীর নিকট থেকে ৩ ২০ টাকা (অন লাইনে মার্সেন্ট নাম্বার ০১৫১১৯০৪১৩১) ৯৩ হাজার ৪৪০ টাকা এবং আশাশুনি ৩২জন, দেবহাটা ১৬ জন এবং কালিগঞ্জ উপজেলা ৩৬ জন মোট ৭৪ জন ব্যক্তির নিকট থেকে ১ হজার ৮ ২০ টাকা করে ১লাখ ৫২হাজার ৮৮০টাকা নগদ গ্রহণ করেন।
খুলনায় রকিবুল ইসলাম বকুলের ইফতার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গরিব ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে নগরীর দৌলতপুর বেবী স্ট্যান্ডে ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশু, দিনমজুর, রিকশাচালক, ইজিবাইক চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগে খুশি সাধারণ মানুষ।
শুক্রবার থেকে নগরীর দৌলতপুর বেবী স্ট্যান্ড, নতুন রাস্তা মোড়, ফুলবাড়িগেট ও খানজাহান আলী থানাসহ নগরীর বিভিন্ন স্থানে সহস্রাধিক ছিন্নমূল মানুষের জন্য রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে ১০ দিনব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে।
ইফতার বিতরণ কার্যক্রমে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার সামগ্রী পাওয়া রিকশা চালক সুমন হোসেন ও ইজিবাইক চালক রাতুল সরদার জানান, আমরা গরীব মানুষ। চলতি পথে ইফতার পেয়ে অনেক ভালো লাগছে। সবাই যদি রমজান মাসে এভাবে গরীবদের সহায়তায় এগিয়ে আসতো তাহলে আমাদের কষ্ট কমে যেতো।
সাবেক কাউন্সিলর টিপুসহ ৬৭জনের নামে মামলা
স্টাফ রিপোর্টার
সাবেক কাউন্সিলর আলী আকবর টিপু, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা টিটো ও মহিলা আওয়ামী লীগের ৭জনের নাম উল্লেখ করে ৬৭ জনের নামে মামলা করেছেন ফাতেমা-তুজ-জোহরা (লিভা)। খুলনা সদর থানায় গত ১৮ মার্চ মামলাটি রেকর্ড করা হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন- খালিশপুর মেগার মোড়ের ফাতেমা ওরফে রিক ওরফে রিক্তা পারভীন, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবার টিপু, মেগার মোড়ের শিমরাত মুক্তা, বাসপাড়ার আইরিন চৌধুরী নিপা, হোটেল সিটি ইনের পিছেনের চিসতি মোস্তারী বানু, খালিশপুর হাউজিংয়ের আঁখি, বাইতিপাড়ার ফইজুল ইসলাম টিটোসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন আসামী।
মামলার বিবরণে জানা যায়, বাদী একজন মহিলা উদ্যোক্তা। রয়েল মোড়ে বাদীর কাপড় ও কসমেটিক্স (ভ্যারাইটিস স্টোর) এর দোকান আছে। বাদী ও তার স্বামী বিএনপি’র সাথে রাজনৈতিকভাবে জড়িত। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে আসামীরা গত ১৬ জানুয়ারি ২৪ বাদীকে ডেকে আনতে বলেন ও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় চিল্লাপাল্লা শুনে বাদী ক্যাশের সামনে এসে আসামীদের নিকট চিল্লাপাল্লার কারণ জিজ্ঞাসাব করলে আসামীরা পুনরায় তার নিকট চাঁদা দাবি করেন।
তিনি চাঁদা দিতে অস্বীকার করলে আসামীরা দোকান ভাঙচুর শুরু করে। ১, ২, ৩নং আসামী তাদের ব্যাগের মধ্যে থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার হুমকি দেয়। ১ ও ২নং আসামী দোকানের ক্যাশে রাখা নগদ ২ লাখ টাকা ও দোকানের তাক থেকে আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যমানের কসমেটিক্স ও ড্রেস লুট করে। এসময় আসামীদের তান্ডবে দোকানের আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষতি হয়। পরে উপরে বর্ণিত আসামী সহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন দোকান ভাঙচুর ও লুটপাট করে চলে যাওয়ার সময় তাদের নিকট থাকা দুটি ককটেল আমার দোকানের সামনে বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে।
ঘটনার আশেপাশের লোকজান দেখলেও সরকার দলীয় ক্যাডার হওয়ায় তখন কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। পরবর্তীতে স্বৈরাচারী হাসিনা সরকারের গত ৫ আগস্ট পতন ঘটলে বাদী স্বজনদের সাথে আলোচনা করে এজাহার দায়ের করেছেন।
খুলনা থানার ওসি হাওলাদার সনোয়ার হোসেন মাসুমের কাছে জানতে চাইলে মামলা রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন।











































