Home Lead খুলনাসহ আশপাশ এলাকায় মহান শহীদ দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা...

খুলনাসহ আশপাশ এলাকায় মহান শহীদ দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

7


খুলনাঞ্চল ডেস্ক
খুলনা ও আশপাশের জেলা-উপজেলায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে ও ভাবগাম্ভীর্যে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আমাদের রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানোর খবর।
খুলনা বিশ্ববিদ্যালয় : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৬টায় প্রশাসনিক ভবনের সামনে কালোব্যাজ ধারণ করে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান কর্তৃক কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছায় এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেখানে উপাচার্য শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন সরকারি ব্রজলাল কলেজ, খুলনার প্রাক্তন বিভাগীয় প্রধান (বাংলা) প্রফেসর মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। সভার শুরুতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন উদযাপন কমিটির সদস্য-সচিব ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক আইরিন আজহার ঊর্মি। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালকসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাদ জুম্মা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকাল ৪টা থেকে ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অদম্য বাংলা সংলগ্ন মঞ্চে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের প্রযোজনায় নাটক ‘লাল জুলাই’ মঞ্চায়িত করা হবে।
কুয়েট : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২ঃ০১ টায় বিশ^বিদ্যালয়ের শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি বিশ^বিদ্যালয়ের পক্ষে ডীনগণ ও পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালককে সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম। অতঃপর, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা সমিতি (আপগ্রেডেশন), ফজলুল হক হল, লালন শাহ্্ হল, খানজাহান আলী হল, ড. এম. এ. রশীদ হল, রোকেয়া হল, অমর একুশে হল, শহিদ স্মৃতি হল, কর্মচারী সমিতি, মাস্টাররোল কর্মচারী সমিতি এবং কুয়েটের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ১০টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) ড. মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সাহিদুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি প্রকৌশলী এস এম সাইফুর রহমান, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সাধারণ সম্পাদক আহসান হাবিব, মাস্টাররোল কর্মচারী সমিতির পক্ষে মোঃ আব্দুল হালিম।
এছাড়া, দিবসটি পালন উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, আসরবাদ কেন্দ্রীয় জামে মসজিদে শহিদগণের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর জাতীয় পার্টি : শুক্রবার মাগরিববাদ ডাকবাংলাস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে খুলনা মহানগর জাতীয় পার্টির উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। খুলনা মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ নাজমুল কবির সাদীর সভাপতিত্বে ও মহানগর জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক, মোঃ মাসুদ রানা’র সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি তৈমুর হোসেন শাহীন, শাহ মোঃ লায়েকুল্লাহ, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স হোসেন কালু, মহানগর জাতীয় পার্টি সহ সাধারণ সম্পাদক গাজী খোকন, মোঃ মনিরুজ্জামান মনির, মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর থানা জাতীয় পার্টির আহবায়ক কাজী হাসানুর রশীদ রাসেল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এজাজ আহমেদ, সম্পাদক মন্ডলী সদস, মহানগর জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাজাহার জোয়ার্দার পান, মহানগর যুগ্ম প্রচার সম্পাদক অপূর্ব দত্ত নেকু, মহানগর জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোল্যা কামরুজ্জামান রজব, মহানগর মহিলা নেত্রী শামিমা আরা পারভিন, মহিলা পার্টির আহবায়ক শাহনাজ পারভীন, খালিশপুর থানা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মন্টু, বাবুল হাসান রাজু, শহীদ হাওলাদার, মোঃ আলাউদ্দিন, গাজী আব্দুল মালেক মোঃ মুনসুর খাঁ, মাসুদ পারভেজ, সোনাডাঙ্গা থানা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ জিহাদ আল জামিল হিমেল, সদর থানা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ ইমন ইসলাম প্রমূখ।
খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট : খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, শিক্ষার্থীদের বক্তৃতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধাক্ষ মোঃ মাইনুল আহসান ও ফাহিমা আক্তার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইলেক্ট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর পলি রানী দাস,নন টেকনোলোজি বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর রেজাউল হক, মো. আমিরুল ইসলাম ও নিমাই চন্দ্র সরদার ,কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর ও আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর মো: সাইফুল ইসলাম, সিভিল বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর মৌসুমি আক্তার।
বটিয়াঘাটা: বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে গতপরশু বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পর্যায়ক্রমে পুস্পমাল্য অর্পণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা বিএনপি, উপজেলা প্রেসক্লাব, স্বাস্থ্য কমপ্লেক্স, এনজিও নিজেরা করি সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। শুক্রবার সকাল ১০ টায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের তাৎপর্য বিষয়ক এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন, প্রাণীসম্পদ অফিসার তরিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, জেলা বিএনপি নেতা সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক পরিতোষ কুমার রায়, সদস্য সচিব মোঃ শাওন হাওলাদার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রতাপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় সরকার, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে নিরঞ্জন কুমার রায় ও মোঃ কামরুল ইসলাম, সাংবাদিক এসএমএ ভূট্টো, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক পরাগ রায়, সাংবাদিক রিপন রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, সাংবাদিক গৌরদাশ ঢালী, সাংবাদিক বিশ্বজিৎ রায়, বিএনপি নেতা মোঃ সাইফুর রহমান, রাশেদ কামাল, মোল্লা ইমরান আহমেদ, পলাশ মহলদার, এরশাদ আলী, মোঃ নূর আলম ভূইঁয়া, মোঃ সামছুল হক, আমিনুল ইসলাম সজীব, রিপন ডাকুয়া, সোহাগ শেখ, মোঃ আল মামুন শেখ, ইমরান মৌলঙ্গী সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ফকিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে একুশের প্রথম প্রহরে বুধবার (২০ ফেব্রয়ারী) রাত ১২টায় ১মিনিটে পুষ্পস্তাবক অর্পন করা হয়েছে। জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম গোরা’র নের্তৃত্বে এই পুষ্পস্তাবক অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ শহীদুল আলম, যুগ্ম আহবায়ক শেখ লিয়াকত আলী, মোঃ ইসলাম হোসেন, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক শেখ শহিদুল ইসলাম, মহিলা দলের সভাপতি কলিনা খাতুন, সাধারন সম্পাদক মোসাঃ নুর জাহান খাতুন, উপজেলা যুবদল নেতা মোঃ মোদাচ্ছের মল্লিক, মোঃ রফিক শেখ, টুকুক, ছাত্রদল নেতা মোঃ শাহরিয়ার রাব্বি, পিলজংগ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক সরদার বেলাল হোসেন, মোঃ ফরহাদ হোসেন জুয়েল, সদস্য সচিব এসএস খলিলুর রহমান, বিএনপি নেতা পারভেজ হোসেন, আজিজ শেখ, মোঃ জাহাংগীর হোসেন, মুজিবর রহমান, টুটুল আহম্মেদ, হাফিজ হোসেন, শেখ শহীদ, মোঃ জামাল হোসেন, বাবু বিশ্বাস, সরদার জাকির হোসেন, শ্রমিকদল নেতা মনিরুজ্জামান মনি ও মল্লিক আনিসুর রহমান সহ ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ের বিভিন্ন নের্তৃবৃন্দ।
দৌলতপুরে সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল : প্রভাত ফেরী, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দৌলতপুওে ৩৫ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সবুজ সাথী প্রি-ক্যাডেট স্কুল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। দিনটি উদযাপন উপলক্ষে ওইদিন সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে এক বিশাল র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দৌলতপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বি এল কলেজ ও দৌলতপুর দিব/নৈশ কলেজ শহীদ মিনার ঘুরে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিদ্যালয় আঙ্গিনায় “ একুশ আমার পরিচয়” শীর্ষক এক আলোচনা সভা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শাহীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুব্রত বিশ^াস ও রাজীব কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিমলেন্দু দাশ, মোরশেদা খাতুন, ফারজানা হাসান, শাহনাজ সুলতানা, রুমানা রউফ লিজা, রাজীব কুন্ডু, নাজমিন নাজু, কবিতা দাস, বাপ্পী, রিপন কর্মকার, কাউসার আহম্মেদ, মীম নূরে আলম সিদ্দিক, তানিয়া সুলতানা, কিশোয়ারা পারভীন, সীমা মুনসুরা প্রমুখ। পরে শিক্ষক শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও ভাষার গান পরিবেশন করেন।
রূপান্তর : বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতীয় শহীদ দিবস উদযাপন করেছে। একুশের প্রভাতে সংস্থার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।
পরে সকালে নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তর থিয়েটারের অপারেশনাল সমন্বয়কারী আক্তারুন্নেছা নিশার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মূল আলোচক ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। আলোচনায় অংশ নেন রূপান্তরের তথ্য কর্মকর্তা মোঃ আঃ হালিম। পরে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া : ডুমুরিয়ায় যথাযথ মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যদেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগ্যান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ কবির হোসেন, মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস প্রমূখ।
উপজেলা বিএনপির আয়োজনে র্যালী ও পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ সিরাজ চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন । এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিএম হাবিবুর রহমান হবি, শেখ মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, আলমগীর হোসেন আলম, মিজানুর রহমান লিটন, খান আছাদুজ্জামান মিন্টু,সরদার দৌলত হোসেন,এফএম গোলাম সরোয়ার, মোনায়েম গাজী গাজী শাহেদুজ্জামান বাবু , আব্দুল মজিদ জোর্দার,সন্দীপ চ্যাটার্জি, শেখ ফরিদুল ইসলাম, মোঃ ইমরান হোসেন, মাষ্টার আয়ুব আহমেদ, শেখ আবদুল কাদের, জিএম সাইকুল ইসলাম, এফএম রফিকুল ইসলাম, আবু সাইদ, হাবিবুর রহমান শেখ , মহাসিন বিশ্বাস,খোকন তালুকদার, জিল্লুর রহমান তরফদার, আব্দুর রশিদ শেখ, শেখ আব্দুর রশিদ, হাদিউল মেম্বার, নুর ইসলাম মেম্বর,সরদার বিল্লাল হোসেন, আরশাব আলী, আমিনুর রহমান, সাইফুল ইসলাম, রজব আলী, হাফিজুর বিশ্বাস, ইব্রাহিম খান টুটুল , মোন্তাজ আলী, আতিয়ার রহমান, শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন, সেলিম মোড়ল,উসমান আলী, আবু বক্কার মোল্যা, শাহাদাৎ মেম্বার, শফিকুল ইসলাম, আব্দুল লতিফ সরদার প্রমুখ। অপরদিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এছাড়া দিবসটি উপলক্ষে প্রত্যুষে থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক কল্যাণ সমিতি, ডুমুরিয়া প্রেসক্লাব,আলাপ সংগীত নিকেতন, ইজিবাইক মালিক সমিতি,ষড়জ, খেলাঘর, বিপ্লবী চারু বসুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, সাংস্কৃতিক ও সামজিক সংগঠনের পক্ষ থেকে ডুমুরিয়া কলেজ শহীদ বেদীতে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী ও পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।
সাতক্ষীরা : বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহিদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে বৈরী আবহাওয়ার মধ্যে সাতক্ষীরায় পালন করা হয়েছে অমর ২১শে ফেব্রুয়ারী শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস’ ২০২৫। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রশাসন সহ বিভিন্ন শ্রেণিপেপার সাধারণ মানুষরা উপস্থিত হন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র ও শ্রমিক সংগঠন শোক র্যালি নিয়ে স্লোগান দিতে দিতে উপস্থিত হন শহিদ আব্দুর রাজ্জাক পার্কে। রাত গভীর হবার সাথে সাথে বাড়তে থাকে জনতার উপস্থিতি। রাত ১২টা ১ মিনিটে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণপদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ প্রমুখ। পরে পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধ স.ম শহিদুল ইসলাম শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ডা. মনিরুজ্জামান।
এর পরেই শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বৈষম্য বিরোধী ছাত্র আনন্দলন সাতক্ষীরা, সাতক্ষীরা প্রেসক্লাব, দৈনিক সাতক্ষীরার সকাল, দৈনিক পত্রদূত, দৈনিক দৃষ্টিপাত, দৈনিক যুগেরবার্তা, দৈনিক কাফেলা, অনলাইন নিউজ পোর্টাল দ্যা এডিটস্, ভয়েস অব সাতক্ষীরা, সাতক্ষীরা টাইমস টোয়েন্টিফোর ডটকম জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল, সাতক্ষীরা পৌরসভা, এলজিইডি সাতক্ষীরা, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষ কেন্দ্র (টিটিস), সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নবজীবন ইনস্টিটিউট, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি, সাতক্ষীরা জেলা স্কাউটস্, সাতক্ষীরা শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি সাতক্ষীরা, সাতক্ষীরা ল কলেজ, জেলা পরিষদ সাতক্ষীরা, সদর উপজেলা পরিষদ, জেলা নাগরিক অধিকার পরিষদ, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা, জেলা পরিসংখ্যান অফিস, বাংলাদেশ গণ অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা, জাতীয় নাগরিক কমিটি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম ও জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামান।
মাগুরা : ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহিদের স্মরণে মাগুরা জেলা প্রশাসন ও সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা এর যৌথ উদ্যোগে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এসময় পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা; মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের জেলা কমান্ডার; জেলা পরিষদের প্রশাসক; সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা; মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান প্রমুখ। একইভাবে মাগুরার অন্য উপজেলা গুলোতে দিবসটি মহান মর্যাদায় পালন করা হয়। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ বনি আমিন, মহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার,শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জির নেতৃত্বে দিবসটি পালন করা হয়।
রূপসা প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্র অংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও শিক্ষা কর্মকর্তা মো: আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান , কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আহসান হাবিব।
উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: বোরহান উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম তরফদার, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, একাডেমিক সুপার ভাইজার নিত্যনন্দ মন্ডল, অধ্যক্ষ ভারপ্রাপ্ত অজিত সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা লাবিবুল ইসলাম, শিক্ষক মো: আসাদুজ্জামান সরদার, ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিয়ন, তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া রাত ১২টা ১মিনিটে উপজেলা শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রূপসা থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
ঝিনাইদহ : ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলার সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন। সেসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ শ্রদ্ধার জানান। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেনে করেন। ‘দুর্নীতি একুশের চেতনার পরিপন্থী’ শ্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে নেতৃত্ব দেন সনাক সভাপতি এম. সাইফুল মাবুদ। মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় নাগরিক কমিটি, গণঅধিকার পরিষদ, ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামসহ সরকারি-বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র্যালি, শোভাযাত্রাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হন।
মোরেলগঞ্জ : বর্ণাঢ্য আয়োজন ও গভীর শ্রদ্ধার সঙ্গে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালন করে। একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন একে একে শ্রদ্ধা নিবেদন করে।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল জাবের প্রমুখ।
কয়রা(খুলনা)প্রতিনিধি : কয়রায় বিভিন্ন কর্মসুচির মধ্যেদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, ও তার সহযোগী সংগঠন, কয়রা উপজেলা প্রেসকাব, কয়রার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি ও সেচ্ছাসেবী সংগঠন। সকালে কয়রা সদরে প্রভাতফেরীর শোভাযাত্রা শেষে সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনতায়নে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার,কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার বর্মন, ইন্সট্রাক্টর ইউআরসি মোঃ লোকমান হোসেন,প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মোঃ ইসমাইল হোসেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ রউফ, সহকারী অধ্যাপক মোঃ কামরুল ইসলাম, মোস্তফা শহীদ সরোয়ার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি গোলাম রব্বানী,শিক্ষার্থী নাবিয়া তাহসিন প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
খুলনা জেলা ক্রীড়া সংস্থা : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে খুলনা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস, খুলনার পক্ষ থেকে খুলনা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ, সংস্থার কর্মচারী এবং জেলা ক্রীড়া অফিসের কর্মচারীদের উপস্থিতিতে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন জেলা ক্রীড়া কর্মকর্তা, খুলনা ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ বকতিয়ার রহমান গাজী।