Home খেলাধুলা টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠাল বরিশাল

টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠাল বরিশাল

32


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

আজ সোমবার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হবে।

এ ম্যাচে যারা জিতবে তারাই সরাসরি ফাইনালে চলে যাবে। তবে যারা হারবে তাদের আরেকটি সুযোগ থাকবে। আগামী ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের মুখোমুখি তারা। সেখানের জয়ী দল ফাইনালে যাবে।