Home আঞ্চলিক পতিত স্বৈরাচার সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: বকুল

পতিত স্বৈরাচার সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে: বকুল

34

যোগীপোল ইউনিয়নে মতবিনিময়

।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, পতিত আওয়ামী লীগ সরকার সবগুলি মিল বন্ধ করে দিয়েছে, শুধু মিল নয়-ম্যাশিনপত্র ও সব রাতের আধারে বিক্রি করেছে, মিলের ভিতরে এখন শুধু মাটি আছে। মিলকারখান চালু করতে হলে আগে আধুনিক ম্যাশিনারিজ এর ব্যবস্থা করতে হবে। ফ্যাসিষ্ট আওয়ামী সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কোনশিক্ষা প্রতিষ্ঠানে ঠিকমত লেখাপড়া হয়না। বিএনপি ক্ষমতায় এলে স্কুলে পড়াশোনার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনা হবে। স্কুলে ঠিকমত লেখাপড়া হলে শিক্ষার্থীদের আর প্রাইভেট পড়ার প্রয়োজন হবেনা। বিএনপির সরকার মেয়েদের অবৈতেনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলো। প্রতিটি স্কুলে ফুটবল, ক্রিকেট সহ সকল প্রকার খেলাধুলার আয়োজন করতে হবে। রাষ্ট্রের প্রতিটা সেক্টরে ১৬ বছর ফ্যাসিষ্ট হাসিনা ও তার দোষররা লুটপাট করেছে। টিসিবির কার্ড বিতরনে অনিয়ম করা হয়েছে। আওয়ামী লীগের একই পরিবারের একাধিক সদস্যকে কার্ড দেওয়া হয়েছে। শুধু তাই নয় গরিব মানুষের ভিজিডি কার্ড বিতরনে আওয়ামী লীগের লোকজন টাকা নিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে ভিজিডি কার্ড শুধু বিএনপি পরিবার নয় প্রকৃত গরীব ও অসহায় মানুষদেরকে খুজে বের করে দেওয়া হবে।


সোমবার (৩ ফেব্রুয়ারি) খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পোশার মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথঅ বলেন। তিনি আরো বলেন আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেলেও সবাই পালিয়ে যায়নি। তারা বিগত দিনে যে লুটপাট করেছে সে টাকা দিয়ে এলাকায় থেকে স্থানিয়ভাবে বিভেদ করার চেষ্টা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে হবে। এ সময় দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সব ধরনের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, বিশেষ বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মীর সওকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রেহানা ঈসা, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস, মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, মামুন শেখ প্রমূখ।