স্টাফ রিপোর্টার
আজ ৩ ফেব্রুয়ারি, রাজধানী ঢাকাসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, যা বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে উদযাপিত হয়। সরস্বতী দেবী, যিনি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং শিল্পকলার দেবী, তাঁর আরাধনা ও পূজা করা হয় এ দিন।
প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এবছর ৩ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৯টা ৪৪ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে এবং সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে তা শেষ হবে। ইতোমধ্যে বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঢাকায় বিশেষভাবে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া, পূজায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মধ্যে বিশেষ কর্মসূচি এবং পুস্পবৃষ্টি, আরতির আয়োজন থাকে যা পুরো পরিবেশকে এক অপরূপ রূপ দেয়। সরস্বতী পূজার এই উৎসব শিক্ষার্থীদের জন্য বিশেষ আনন্দের এবং এটি তাদের বিদ্যা, সৃজনশীলতা এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি কামনায় পালন করা হয়।











































