Home আঞ্চলিক সমুদ্রে ঘন ঘন নিম্মচাপের কারনে অতিমাত্রায় জোয়ারের পানিতে ভাঙছে কয়রার দূর্বল বেঁড়িবাঁধ

সমুদ্রে ঘন ঘন নিম্মচাপের কারনে অতিমাত্রায় জোয়ারের পানিতে ভাঙছে কয়রার দূর্বল বেঁড়িবাঁধ

14

শাহজাহান সিরাজ, কয়রা

খুলনার উপকূলীয় এলাকা কয়রায় অর্ধশত কিলোমিটার দূর্বল বেঁড়িবাাঁধ সমুদ্রে ঘন ঘন নিম্মচাপ ও অতিমাত্রায় জোয়ারের পানিতে ভেঙে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। স্থানীয়রা বলেছেন, ৩০থেেেক ৪০ বছর আগে নির্মাণ করা এসব বেঁড়িবাঁধ সময়মত সংস্কার না করা এবং স্বাভাবিক জোয়ারের চেয়ে অতিমাত্রায় পানি বৃদ্ধি পাওয়ায় বেঁড়িবাঁধ ভাঙার মূল কারন। উপকূলীয় এলাকা কয়রার মানুষ দীর্ঘদিন ধরে টেকসই বেঁড়িবাঁধের দাবী তুললেও হয়ত এতদিনে সরকারের উর্দ্ধতন কতৃপক্ষের কানে পৌছায়নি। তবে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কয়রা-পাইকগাছা থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে টেকসই বেঁড়িবাঁধের দাবী তোলেন।

এছাড়া জাতীয় সংসদে বিভিন্ন অধিবেশনেও সংসদ সদস্য বারবার এধরনের দাবী উপস্থাপন করায় সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে প্রায় ৪ হাজার কোটি টাকা এখাতে বরাদ্ধ দিয়েছেন। এদিকে খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় ১২০ কিলোমিটার ওয়াপদার বেঁড়িবাঁধের ৩৫ কিলোমিটার অতিমাত্রায় ঝুকিপূর্ণ এবং অর্ধশত কিলোমটিার ঝুঁকির আওতায় রয়েছে বলে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। এলাকাবাসী জানায় ঘূণিঝড় সিডর, আইলা, মসেন, ফনি, বুলবুল ও সর্বশেষ আম্পান এবং সম্প্রতি সমুদ্রের নিম্মচাপের মত প্রাকৃতিক দূর্যোগের কারনে এ এলাকার কপোতাক্ষ ও শাকবাড়ীয়া নদীতে জোয়ারের পানি অতিমাত্রায় বৃদ্দি পায়। ফলে দূর্বল বেঁড়িবাঁধ ভেঙে উপজেলার বিভিন্ন গ্রাম ঘন ঘন লবন পানিতে প্লাবিত হচ্ছে। এছাড়া জোয়রের সময় প্রবল তুফানের পানির ধাক্কায় বেঁড়িবাঁধ দূর্বল হয়ে পড়ায় সামান্য আঘাতে বাঁধ ভেঙে যায়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহসিন রেজা জানান, কয়রা উপজেলা সদরে মদিনাবাদ লঞ্চঘাট, ঘাটাখালি, হরিন খোলা, ২ নং কয়রা, হাজত খালী, গাজী পাড়া, শাকবাড়ীয়া, পদ্মপুকুর, চরামুখা, গোলখালি, আংটিহারা, গাতীর ঘেরী. হরিহরপুর, কাটকাটা, মঠবাড়ী , দশালিয়া ও উত্তর মহেশ্বরীপুর গ্রামের বেঁড়িবাধ এই মহুর্তে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, চলতি বছরে আরও তিনবার আমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে নদীতে অতিমাত্রায় পানি বৃদ্ধি পাবে এবং তার আগেই এসব বাঁধ দ্রুত সংস্কার করতে হবে। তবে ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রী ও সচিবকে নিয়ে সরেজমিনে ক্ষতিগ্রস্থ বাঁধ ঘুরে দেখেন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত সংস্কারের নির্দেশ দেন। এ বিষয় খুলনা-০৬ জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু জানান, ৫০ বছর আগে নির্মিত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওয়াপদার বেঁড়িবাঁধ অনেক এলাকা আজও অরক্ষিত। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে পাইকগাছার আলমতলা গ্রামে নিজ হাতে বেঁড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর বিভিন্ন সময় সৈরাচার সরকারের এই এলাকার প্রতিনিধিরা বেঁড়িবাঁধের কোটি কোটি টাকা আত্মসাৎ করায় বেঁড়িবাঁধ অরক্ষিত।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর ঘন ঘন সামুদ্রীক জলোচ্ছাস এবং সর্বশেষ আম্পান ও নিম্মচাপের কারনে অনেক স্থানে দূর্বল বেঁড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ায় আম্পান পরবর্তী সরকারের উর্দ্ধতন মহলে যোগাযোগ করে পানি সম্পদ প্রতি মন্ত্রী, সচিব এবং সেনাবাহিনীর প্রধান এ অঞ্চলে সরেজমিনে ঘুরে গেছেনএবং তার পর থেকে সেনাবহিনী বাঁধ রক্ষার কাজ করে চলেছেন। এছাড়া দ্রুত যোগাযোগ করে ৩৫ কিলোমিটার দূর্বল বেঁড়িবাঁধ সংস্কারের জন্য দ্রুত সরকারি অর্থ রবাদ্ধ করা হয়েছে। সংসদ সদস্য বলেন, নির্বাচিত হওয়ার পর সংসদের প্রথম অধিবেশনে তার নির্বাচণীয় এলাকা কয়রা- পাইকগাছার টেকসই বেঁড়িবাঁধের দাবী জানিয়ে আসছি এবং চলতি অর্থ বছর থেকে টেকসই বেঁড়িবাঁধের কাজ শুরু হবে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডকে ৮ হাজার কোটি টাকা বরাদ্ধ দিযেছেন, যার অর্ধেক টাকা কয়রা উপজেলায় টেকসই বেঁড়িবাঁধ রক্ষার কাজে ব্যয় করা হবে।

এ সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় শাখ কর্মকর্তা মসিউর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, আম্পান পরবর্তী উপজেলার ১৬ টি স্থানে বেঁড়িবাধ ঝুকিপূর্ণ হওয়ায়, সংসদ সদস্য উর্দ্ধতন কতৃপক্ষের মাধ্যমে দ্রুত অর্থ বরাদ্ধ করায় সবগুলি ঝুকিপূর্ণ বাঁধের সংস্কার কাজ শুরু হয়েছে। তবে বেদকাশি কাশিরহাটখোলা ভেঙে যাওয়া বাঁধে কাজ শুরু হলেও পানি আটকাতে আরও কিছুদিন সময় লাগতে পারে।