স্টাফ রিপোর্টার
গত ২৪ ঘন্টায় নগরীতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদক বিরোধী অভিযানে ৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা এবং ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
কেএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কানাইলাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা সদর থানাধীন দিলখোলা রোড এলাকার মোঃ শাহিন হাওলাদার ওরফে জুম্মান(২৫), সোনাডাঙ্গা থানাধীন বসু বাড়ী চিরুনী ফ্যাক্টারী এলাকার মোঃ সানি(২৫), সোনাডাঙ্গা শেখপাড়া এলাকার মেহেদী হাসান(২৬), খালিশপুর উত্তর কাশিপুর এলাকার মোঃ হাসিব(২২), খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া এলাকার মোঃ মিন্টু শেখ(৩৮), হরিণটানা, জব্বার সড়ক এলাকার মোছাঃ রাফেজা বেগম @পারভীন(৫০), খালিশপুর উত্তর কাশিপুর, পদ্মা গেইট, এলাকার মোঃ তরিকুল ও মোঃ আমির হামজা হামিম(২২)। এসময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা এবং ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক বিক্রেতাদের রুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।











































