Home আঞ্চলিক মোড়েলগঞ্জে বৃদ্ধার বসতবাড়ি’র জমি দখলের অভিযোগ

মোড়েলগঞ্জে বৃদ্ধার বসতবাড়ি’র জমি দখলের অভিযোগ

10

>>উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে দুই নারীকে মারধর করে বসতবাড়ি দখরে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা ৩টায় হোগলাবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মৃত আজিজ খানের স্ত্রী মাজু বিবি(৭০) প্রেস ক্লাবে লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার বেলা ৮টার দিকে পার্শ্ববর্তী সানকিভাঙ্গা গ্রামের সবুর গাজী ১০/১২জন লোক নিয়ে মাজু বিবি ও তার চাচাতো ভাই সুলতান খানের বসতবাড়ির মধ্য হতে প্রায় .৬ শতক জমি দখল করে তার কাটা দিয়ে ঘেরা বেড়া করে নেয়।

এ সময় হামলাকারিরা মাজু বিবি(৭০), রুবি বেগম(৩০)কে মারপিট ও লাঞ্চিত করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। বৃদ্ধা মাজু বিবি বলেন, পৈত্তিক সম্পত্তি প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছে প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। তিনি ন্যায় বিচার চেয়ে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে সবুর গাজী বলেন, ‘আমার কবলকৃত জমিতে আমি গড়া বেড়া দিয়েছি। অবৈধভাবে জমি দখলের অভিযোগ সঠিক নয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।