স্পোর্টস ডেস্ক
একদিনে ক্রিকেট ম্যাচে তিনবার হারল ভারত! শুনতে অবাক লাগলেও এমনটিই ঘটেছে। ভারতের আলাদা তিনটি দল একই দিনে হারের লজ্জা পেয়েছে।
আজ রবিবার দিনের শুরুতে অ্যাডিলেডে ভারতের জাতীয় পুরুষ দল অস্ট্রেলিয়ার কাছে টেস্টে হারে। বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে ভারত হেরেছে ১০ উইকেটে।
ব্রিসবেনে একই দিন আরেকবার ভারতকে হারায় অস্ট্রেলিয়া। এবার শিকার নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় নারীরা অজি নারীদের কাছে হারে ১২২ রানের বিশাল ব্যবধানে।
এদিকে দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও ভারতীয় ক্রিকেট দল মাঠ ছেড়েছে মাথা নিচু করে। বাংলাদেশের কাছে ৫৯ রানে হেরেছে ভারত।











































