Home জাতীয় দেশের মাটিতে আ.লীগের ঠাঁই হবে না বলে হুসিয়ারি হাসনাতের

দেশের মাটিতে আ.লীগের ঠাঁই হবে না বলে হুসিয়ারি হাসনাতের

20

খুলনাঞ্চল রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগের দোসররা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তাই দেশের এক ইঞ্চি মাটিতে কোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠাঁই দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো দল যদি আঁতাত করতে চায়, তাদেরও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। তাই সবাইকে দালালি পরিহার করে, দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
শনিবার বিকাল সাড়ে ৪টায় লাকসাম পাইলট স্কুল মাঠে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনানীদের লাকসাম-মনোহরগঞ্জে আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সমন্বয়ক সাকিব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, সিনথিয়া জাহান আয়েশা, রিফাত রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী হাসান, সিনথিয়া, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সেলিম মাহমুদ, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বেলালুর রহমান মজুমদার প্রমুখ।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের সদস্য ও সমন্বয়কদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।