Home আঞ্চলিক দুই দশক পরে সরকারি এম এম সিটি কলেজে প্রকাশ্যে ছাত্রদলের নবীনবরণ

দুই দশক পরে সরকারি এম এম সিটি কলেজে প্রকাশ্যে ছাত্রদলের নবীনবরণ

60


।। খবর বিজ্ঞপ্তি।।
প্রায় দুই দশক পর একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে আজ (২২ নভেম্বর) শুক্রবার প্রকাশ্যে নবীনবরণ অনুষ্ঠান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ শাখা। সকাল ৯টায় কলেজ ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে বিকাল ৩টায় রয়্যাল চত্ত্বরে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা।


প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিশেষ বক্তা থাকবেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্বে করবেন সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক রাজু আহমেদ। পরিচালনা করবেন সদস্য সচিব আরিফ মোল্লা তুর্য। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের শীর্ষ ব্যান্ড দল “শিরোনামহীন”।