Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

148
জলাভূমিতে খাবারের খোঁজে একটি শামুকখোল পাখি

মোংলায় মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি
মোংলা প্রতিনিধি
‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি’ প্রতিষ্ঠানকে বিশ্ব বিদ্যালয়ে রুপান্তরসহ ৬দফা দাবীতে মোংলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করেন হাসপাতালে কর্মরত স্টাফেরা। দাবী আদায়ের এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মাহবুবুল আলম শাহীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) দিদারুল আলম তালুকদার, ফার্মাসিস্ট শেখ ফরহাদুজ্জামান, সাজ্জাদ হোসাইন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তানভীর ইসলাম ও রমানাথ সূত্রধরসহ অন্যান্যরা। এ কর্মসূচি পালনকালে আশাবাদ ব্যক্ত করে বক্তারা বলেন, বর্তমান বৈষম্যবিরোধী সরকার অবশ্যই তাদের এই যৌক্তিক দাবী বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবেন। অন্যথায় এ দাবী বাস্তবায়নে ভবিষ্যতে তারা আরে কঠোর কর্মসূচির ঘোষণার পাশাপাশি আন্দোলন সংগ্রাম পালনের হুঁশিয়ারি দেন।

নড়াইলে মসজিদ, মন্দির সংলগ্ন ও ঘনবসতি এলাকায় কসাইখানা নির্মান বন্ধের দাবীতে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি
নড়াইল শহরের প্রাণকেন্দ্রে মসজিদ মন্দির সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় কসাইখানা নির্মান বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে আদালত চত্তরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলন নড়াইল ও শহরবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যপি এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলন নড়াইল এর সভাপতি শাহ্ আলম, সদস্য সচিব এম এম আমিনুল হাসান মিঠু, সমাজ সেবক খন্দকার মাসুদ হাসান, অ্যাড. অন্ন ঘোষ, মো. অহিদুল হক তনু, মাওলানা মাহবুবুর রহমান প্রমূখ। এসময় বক্তারা বলেন, সব জেলায়ই কসাইখানা আছে তবে কোনো জেলায়ই মসজিদ, মন্দির ও ঘনবসতি এলাকায় কসাইখানা নেই। তবে কেনো নড়াইলে মসজিদ, মন্দির ও ঘনবসতি এলাকায় কসাইখানা হবে। এখানে যদি কসাইখানা নির্মান হয় তাহলে আমাদের ধর্মীয় এবাদত ও বসবাস করা কষ্টকর হয়ে পড়বে। তাই অতি দ্রুত এখানের কসাইখানা নির্মান বন্ধ করতে হবে।

দাকোপের বাজারে বীজ আলুর ঘাটতি, কৃষকের পকেট কাটছে সিন্ডিকেট
দাকোপ প্রতিনিধি
বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। ঘাটতির অজুহাতে পিছিয়ে নেই আলু বীজও। গত বছরের তুলনায় দাকোপে এবার বাজারে আলুর বীজ কিনতে গিয়ে কৃষকদের অতিরিক্ত ৫০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়ার শঙ্কায় আলু চাষেই অনেকে বিমুখ। আলুবীজ ঘাটতির অজুহাতে দাম বাড়াচ্ছে সিন্ডিকেট। চলতি মৌসুমে খুলনায় আলু বীজের চাহিদা এক লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টনের মতো। এর বিপরীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) জোগান মাত্র ২ হাজার ৭৯৭ মেট্রিক টন, আর বেসরকারি কোম্পানিগুলো সরবরাহ করছে ৫ হাজার ৮২৫ মেট্রিক টন। এছাড়া, হিমাগারগুলোতে মজুত আছে ৭০ হাজার মেট্রিক টনের মতো। অর্থাৎ বীজ আলুর ঘাটতি অর্ধেকেরও বেশি। বিএডিসি কেজিপ্রতি বীজ আলু ৬৫ থেকে ৬৬ টাকা এবং বেসরকারি কোম্পানিগুলো ৭০ থেকে ৮০ টাকা দর নির্ধারণ করলেও ডিলারদের কাছ থেকে কৃষকদের কিনতে হচ্ছে ১১০ থেকে ১৩০ টাকায়। আর খোলা বাজারে মঙ্গলবার বাজুয়া বাজারে বীজ আলু বিক্রি হয়েছে ৮৫-৯০ টাকা। কৃষকদের দাবি ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বাড়াচ্ছে সিন্ডিকেটকারীরা। কৃষকদের অভিযোগ, আলুর বীজ পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা খেয়ালখুশি মতো এর দাম নিয়ন্ত্রণ করছে। তাছাড়া সার-ওষুধসহ অন্যান্য অনুষঙ্গের বাড়তি দামের কারণে বেড়ে যাচ্ছে আলুর উৎপাদন খরচও। বীজ পাওয়া না গেলে আলুচাষ বাদ দেয়ার কথা জানান এক কৃষক। তিনি বলেন,বাজারে আলুর বীজ পর্যাপ্ত পরিমাণে মিলছে না। বীজ না পেলে তামাক চাষ করব। তবে বিএডিসি জানায়, হিমাগারের সংকটসহ নানা প্রতিবন্ধকতার কারণে সরকারি পর্যায়ে বীজ আলুর উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। বিএডিসির উপ-পরিচালক মো. মাসুদ সুলতান বলেন, হিমাগারের সংকটের কারণে কৃষকদের পর্যাপ্ত পরিমাণে বীজ আলু সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এদিকে, কৃষি বিভাগের দাবি, বীজ আলুর দাম নিয়ন্ত্রণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত মনিটরিং চলছে। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বলেন,বীজ আলু অতিরিক্ত দামে কেউ বিক্রি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ কাজে সহায়তা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা-উপজেলা প্রশাসন। উল্লেখ্য, চলতি মৌসুমে চাহিদার মাত্র ২.০ শতাংশ আলু বীজ সরবরাহ করছে বিএডিসি, ৩.০ শতাংশ সরবরাহ করছে বেসরকারি বীজ কোম্পানিগুলো। আর চাহিদার বাকিটা নিয়ন্ত্রণ করছে হিমাগার পর্যায়ের মজুতদাররা।

নড়াইলে ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন
নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নড়াইল ভিক্টোরিয়া কলেজ শাখার ১৯ জন বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. গোলাম মোর্তজাকে আহবায়ক ও মো. মিনহাজুল ইসলাম কে সদস্য সচিব করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক নাদিম খান স্বাক্ষরিত আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটিতে তামান্না ইসলাম তমাকে যুগ্ম সদস্য সচিব ও সোয়েব আহম্মেদকে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহবায়ক মো. সাব্বির রহমান, মোছা. মরিয়ম খানম, ইমতিয়াজ শাওন, মো. সুমন শিকদার, মো. লিমন মোল্যা, কার্যকারী সদস্য, মো. জান্নাত ইসলাম, মো. হাসান, মো. মুস্তাইন মোল্যা, মো. মেজবাহ উদ্দিন, মো. মিন্টু শেখ, আজাহারুল ইসলাম তামজিদ, মো.ছাকিব, সংকর দাশ, মো. রিয়াজ মন্ডল, মাহামুদ আফ্রিদি। জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ বলেন, দলকে গতিশীল করার লক্ষ্যে আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

দামুড়হুদা সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন কাজল সভাপতি, বাবু সা: সম্পাদক
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা প্রেস ক্লাবের সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছে। বুধবার বেলা ১০ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠিত হয়। কমিটি গঠন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ। সর্বসম্মতি ক্রমে সভাপতি মনোনীত হন হাফিজুর রহমান কাজল ও সাধারণ সম্পাদক মনোনীত হন শাহজালাল বাবু। ৯ সদস্য বিশিষ্ট সদস্যদের মধ্যে আরও আছেন মোঃ মোজাম্মেল শিশির সহ-সভাপতি, মো:বিল্লাল হোসেন সহ-সাধারণ সম্পাদক, মো: মেহেদী হাসান মিলন সংগঠনিক সম্পাদক, মোঃ খালেকুজ্জামান অর্থ সম্পাদক। কার্যকরী কমিটির সদস্য মোঃ সাফায়েত হোসেন, প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে বিপিজেএ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দের শুভেচ্ছা বনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যসোসিয়েশন খুলনা জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ। বুধবার দুপুরে প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, নির্বহাী সদস্য মো. মিজানুর রহমান মিলটন, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূরসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফটো জার্নালিস্ট এ্যসোসিয়েশন খুলনা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি এম এ হাসান, সহ-সভাপতি এম এম মিন্টু, সাধারণ সম্পাদক আর জি উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক মো. সোহলে রানা, কেষাধ্যক্ষ মানজারুল ইসলাম, নির্বাহী সদস্য বাপ্পি খান ও মো. হেলাল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খুলনা প্রেসক্লাবের মেম্বার লাউঞ্জে শুভেচ্ছা বিনিময় কালে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যসোসিয়েশন খুলনা জেলা শাখার সাবেক সভাপতি ও খুলনা প্রেসক্লাবের সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, ক্লাব সদস্য আবুল হাসান হিমালয়, কাজী শামীম আহমেদ, এস এম নূর হাসান জনি ও শেখ আব্দুল হামিদ, ফটো জার্নালিস্ট এ্যসোসিয়েশনের সদস্য তুফান গাইন, ইমাম হোসেন সুমন, জায়েদ গাজী, ফটো সাংবাদিক এম এম সাদীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

খুবিতে উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা বুধবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) আয়োজনে ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সহযোগিতায় সকাল ৯.৩০ মিনিটে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশে উচ্চশিক্ষার গুণগতমান উন্নত করতে হবে। এক্ষেত্রে একটি প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হতে হবে। এজন্য উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলো যে কাজগুলো করে, সেই কাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে আমরা কাজ করছি। আমরা যে কোয়ালিটি এডুকেশনের কথা বলছি তা আপনারা ধারণ করুন, গ্রহণ করুন। তাতে শিক্ষার গুণগতমান উন্নত হবে। তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের যেভাবে শিক্ষা দিচ্ছি, তার মান যথাযথ পর্যায়ে আশানুরূপ হচ্ছে না। এজন্য আমাদের আরও কাজ করা দরকার। এক্ষেত্রে কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে প্রতিনিয়ত কাজ করতে হবে। বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে, জ্ঞান-বিজ্ঞানের প্রসার হচ্ছে। আমরা পিছিয়ে গেলে উন্নত বিশ্ব থেকে ছিটকে পড়বো। তাই শিক্ষার গুণগতমান উন্নত করতে আমাদের অ্যাক্রেডিটেশন অর্জন করতে হবে। এটি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান বলেন, শিক্ষা মানুষের অবস্থার উন্নতি করে ও বুদ্ধিবৃত্তিক চর্চা ঘটায়। গবেষণায় যারা উন্নতি লাভ করে তারা জাতি হিসেবেও উন্নত স্থানে। এজন্য আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। সিলেবাসে একটা মৌলিক পরিবর্তন নিয়ে আসতে হবে। ওবিই কারিকুলার বাস্তবায়ন করতে হবে। শিখতে হবে সোশ্যাল, পারসোনাল ও ফান্ডামেন্টাল ডোমেইনে। শিক্ষার্থীদের স্কিল লার্ন করতে হবে। মানসিকতা তৈরি করতে হবে। সে যেন মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠে শিক্ষা ব্যবস্থায় সে বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মাধ্যমে দেশে কোয়ালিটি এডুকেশনের নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষক একাডেমিক অডিটর হিসেবে প্রশিক্ষণ নিয়েছে। আমি নিজেও একজন কোয়ালিটি এডুকেশন এক্সপার্ট। আমরা যে ওবিই কারিকুলা বাস্তবায়ন করছি, সেটাও বিএসির গাইডলাইন অনুসরণ করে করা হয়েছে। তিনি আরও বলেন, উচ্চশিক্ষা মানোন্নয়নে অ্যাক্রেডিটেশন প্রয়োজনীয় ও জরুরি বিষয়। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এর কোনো বিকল্প নেই। বিদেশে পড়তে গেলে সাবজেক্টের অ্যাক্রেডিটেশন আছে কি না সেটা বিবেচনায় নেওয়া হয়। এজন্য বিএসির উচিত অ্যাক্রেডিটেশন বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি উদ্বুদ্ধ করা। কারণ, জাতীয় শিক্ষা নীতিমালা ও ওবিই কারিকুলার সুফল পেতে আমাদের এটি দরকার।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস এম কবীরের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলের সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিচালক (অ্যাক্রেডিটেশন) ড. রিতা পারভীন।
এ কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা অঞ্চলের ৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, আইকিউএসির পরিচালক-অতিরিক্ত পরিচালক, ১১ কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ ও প্রতিনিধি এবং ৪টি মাদ্রাসার প্রতিনিধিবৃন্দসহ খুলনার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালার দ্বিতীয় পর্বে টেকনিক্যাল সেশনে কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড অ্যাক্রেডিটেশন ইন হায়ার এডুকেশন শীর্ষক সেশন পরিচালনা করেন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস এম কবীর। পরে মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।

রামপালের মানিকনগরে কামালের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন
রামপাল প্রতিনিধি
রামপালে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কামাল শেখ নামের এক ব্যাক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার মানিকনগর গ্রামের সরকারি রাস্তার উপরে এ মানববন্ধন করেন ভুক্তভোগী। মানববন্ধনে ভুক্তভোগী সেলিম ও রঞ্জিনা বেগমসহ অন্যরা জানান, মৃত দাউদ শেখের ছেলে কামাল শেখ বিগত সময়ে আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার বিরুদ্ধে ভূমি দস্যু, মাদক কারবারী, নিরিহ মানুষের উপর অত্যাচারসহ বিভিন্ন অভিযোগ করেন। তারা আরো জানান, বাগেরহাট জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বাশতলী ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া শেখ তন্ময়ের ক্যাডার ভিপি সোহেল কে নিমন্ত্রণ করে খাসি খাইয়ে জানান দিয়েছে সে এমপি তম্ময়ের লোক। ইতিমধ্যে সে সোনাকুড় বাজারে থাকা দোকানঘর ভেঙ্গে ভুক্তভোগীদের উচ্ছেদ করেন। তার অত্যাচারের ভয়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। যে কারনে প্রশাসনের হস্তক্ষেপ ও বিচারের দাবীতে ভুক্তভোগীসহ ২ শতাধিক গ্রামবাসী ও নারী পুরুষ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে কামাল শেখের মুৃঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার পুরো নাম এ্যাডভোকেট মো. কামাল হোসেন। আমার বৈধ জমি রক্ষা করতে গেলে গত ১৫ নভেম্বর শুক্রবার তারা আমাকে হত্যার চেষ্টা করে। আমাকে গুরুতর আহত করে। আমি খুমেক হাসপাতালে ভর্তি। যেসব অভিযোগ করে মানববন্ধন করেছে তা আদৌ সত্য নয় বলে তিনি দাবী করে বলেন আওয়ামীলীগের লোকজন আত্মীয় হলে তারা কি আমার বাড়ীতে আসতে পারবেন না ?

এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের মেয়াদ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি
তথ্য বিবরণী
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের মেয়াদ আগামী ২৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) এর টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনা করতে এক সমন্বয় সভা বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য ভবন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, টিকা প্রদানের লক্ষ্যমাত্রায় পিছিয়ে থাকা এলাকা বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী-অভিভাবকদের অধিকতর মোটিভেশন প্রয়োজন। এইচপিভি টিকার কোন পাশর্^প্রতিক্রিয়া নেই এবং এটি কিশোরীদের জন্য নিরাপদ। বিশে^র অনেক উন্নতদেশে এই টিকা অনেক আগে থেকেই প্রচলিত। টিকাটির বিষয়ে ভুলধারণা, অপপ্রচার ও গুজব দূর করতে চিকিৎসক, টিকাদানকারী ও ইতোমধ্যে টিকা নিয়েছে এমন শিক্ষার্থীদের নিয়ে টিকাগ্রহণে ভীতি বা অনীহা প্রকাশকারীদের সচেতন করার উদ্যোগ নিতে হবে। সকলের সম্মিলিত চেষ্টায় টিকা প্রদানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা যায়।
সভাপতির বক্তৃতায় সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান বলেন, নারীদের জরায়ুমুখ ক্যান্সার হওয়ার অনেক কারণ রয়েছে। তাই এই ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা পেতে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা গ্রহণ অত্যাবশ্যক। সরকার নির্ধারিত সময়ের মধ্যে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সকল সীমাবদ্ধতা চিহিৃত করে তার সামাধান করতে হবে।
সভায় কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ নাজমুর রহমান সজিব।
উল্লেখ্য, বিশে^ প্রতি দেড় মিনিটে একজন নারী জরায়ুমুখ ক্যান্সারে মারা যান। যাদের ৯০ শতাংশ বাংলাদেশের মতো নিম্ন-মধ্য আয়ের দেশের অধিবাসী। নারীদের ক্যান্সারজনিত মৃত্যুর প্রধান কারণ জরায়ুমুখ ক্যান্সার। বাংলাদেশে প্রতি লাখ নারীর মধ্যে ১১জন এরোগে আক্রান্ত হয়ে থাকেন এবং দেশে প্রতিবছর প্রায় ছয়হাজার পাঁচশত ৮২জন নারী এরোগে মৃত্যুবরণ করেন। এইচপিভি টিকা গ্রহণের মাধ্যমে রোগটি প্রতিরোধ করা সম্ভব। গত ২৪ অক্টোবর থেকে দেশব্যাপী বিনামূল্যে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হয়। নির্দিষ্ট বয়সী ও নির্ধারিত শ্রেণিতে অধ্যয়নরত কিশোরীরা নিবন্ধন করে টিকাকার্ড সংগ্রহ করতে পারবে। ঐ কার্ড দেখিয়ে টিকার ডোজ গ্রহণ করা যাবে।

সাংবাদিক একরামুল কবিরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
প্রবীণ সাংবাদিক, দৈনিক আমার সংবাদের খুলনা ব্যুরো প্রধান একরামুল কবিরের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবের সামনে গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন সময় টেলিভিশনের রিপোর্টার বেল্লাল হোসেন সজল। বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাবিক
ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন(এমইউজে) খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, এমইউজে’র কোষাধাক্ষ আব্দুর রাজ্জাক রানা, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, নাইস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এম মজিবুর রহমান, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন, দৈনিক আমার সংবাদের পাইকগাছা প্রতিনিধি কৃষ্ণ রায় ও সাংবাদিক একরামুল কবিরের ছেলে হুমায়ুন কবির। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা শাখার সভাপতি এম এ হাসান, খুলনা টাইমসের বার্তা সম্পাদক নূর হাসান জনি, দৈনিক পূর্বাঞ্চলের রিপোর্টার মাশরুর মোর্শেদ, মানবাধিকার কর্মী রাবেয়া সুলতানা, মো. বাবলুজ্জামান, নুর ইসলাম, পারভিন আক্তার স্বপ্না, সাইফুল ইসলাম, আরাফাত হোসেন অনিক, শান্ত ইসলাম, মো. রোমানিয়া, এম এ সাদী, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, নূরুল আমিন, ইলিয়াস হোসেন, উম্মে উমামা রাত্রি, শাফায়েত হোসেন শাওন, তুরান মল্লিক, মো. সালাউদ্দিন মোল্লা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক একরামুল কবিরের ওপর গত ১১ নভেম্বর সন্ত্রাসীরা হামলা চালালেও এখন পর্যন্ত মূল আসামী গ্রেফতার হয়নি। বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক একরামুল কবিরের ওপর হামলাকারী প্রধান আসামীকে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে বলেন, তা’ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রসঙ্গত, গত ১১ নভেম্বর দুপুরে নগরীর দৌলতপুর দেয়ানায় নিজ বাড়িতে অবস্থানকালে স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মুনির ও কাওসার কবির গ্যাং এর সদস্যরা একরামুল কবিরের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর অবস্থায় প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরে বেসরকারি একটি হাসপাতালে মাথায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তার মাথার খুলি আলাদা করে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পার হলেই সেটি পুনঃস্থাপিত হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন তিনি। এদিকে এ ঘটনায় পরদিন ১২ নভেম্বর রাতে আহত সাংবাদিকের স্ত্রী কেএমপির দৌলতপুর থানায় মামলা করেছেন। হামলার সঙ্গে জড়িত দু’জনকে পুলিশ গ্রেফতার করলেও মূল আসামি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।

সাতক্ষীরা সদরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সহকারী শিক্ষক মোঃ আলামিন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলামিন। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে ১৯ নভেম্বর ২০২৪ খ্রি. (মঙ্গলবার) উপজেলা পরিষদে তাকে সম্মাননা হিসেবে সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÍ সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল সহ বিশিষ্টজনেরা।মোঃ আলামিন ইতোপূর্বেও উন্নত ও সুশিক্ষার জন্য বিভিন্ন কার্যক্রমে অবদান রাখায় একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার সহকারি শিক্ষক মোঃ আলামিন বলেনÍ আজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য যে সম্মাননা পেয়েছি, তার জন্য কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমার একার নয়, বরং এটি আমার শিক্ষক জীবনের সকল সাফল্যের প্রতীক। আমার এই যাত্রা শুরু হয়েছিল ২০২০ সালে করোনাকালীন সময়ে সাতক্ষীরা অনলাইন স্কুলের সাথে যুক্ত হয়ে। সেই থেকে আজ পর্যন্ত আমি শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছি। উপজেলা ও জেলা মাস্টার ট্রেনার হিসেবে আমি জীবন ও জীবিকা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছি। অঈঞওঠঊ ঞঊঅঈঐঊজ হিসেবে আমি শিক্ষার মান উন্নয়নে কাজ করেছি। আজ আমি এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি যে, শিক্ষকতা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলা। আমাদের শিক্ষার্থীদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করে তোলা। তাদেরকে সৃজনশীল করে তোলা। তাদেরকে দেশ ও জাতির সেবা করার জন্য প্রস্তুত করা।

পাইকগাছায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের অপসারণের দাবিতে বিদ্যালয়ের শ্রেনীকক্ষে তালাঝুলিয়ে প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা।
জানা যায়,পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় বিভিন্ন সময় স্কুলের শিক্ষার্থী সহ শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম করে আসছিলেন। এতে শিক্ষার্থীরা ফুসে উঠে । যে কারনে ১১দফা দাবি তুলে প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়ের অপসারণের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরের বিক্ষোভ স্হলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন তুলে নেয়। তিনি আরো বলেন, মোবাইলের মাধ্যমে প্রধান শিক্ষক জানিয়েছেন আগামী ২৪ নভেম্বর পদত্যাগ করবেন। এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ে না থাকায় ও ব্যবহৃত মোবাইলে ফোন দিলে তিনি ধরেননি।

যশোরে চেয়ারম্যান রাজুসহ আওয়ামীলীগের ৫৬ নেতকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
যশোর প্রতিনিধি
যশোর চুকনগর সড়কের কানাইতলায় নাশকতা, মানুষ হত্যা করার চেষ্টা, অন্তর্র্বতীকালীন সরকারের কর্মকান্ড বাধাগ্রস্থ করা ও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে থানায় মামলা হয়েছে। রামনগর, নরেন্দ্রপুর, কাশিমপুর, বসুন্দিয়াসহ কয়েকটি এলাকার আওয়ামী লীগ ঘরানার ৫৬ নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর জেলা শাখার সদস্য অ্যাডভোকেট আকরাম হোসেন মামলাটি করেছেন।
আসামিরা হলেন, ইউপি চেয়ারম্যান রাজু (৪০), শাহারুল ইসলাম (৫৫), সোহেল রানা রানী (৩০), আলাউদ্দীন মুকুল (৫৪), টিপু (৪৫), টুটুল (৪৪), জুয়েল (৪৪), নাসির উদ্দীন (৪৫) পারভেজ (৪০), মোসলেম উদ্দীন (৬০), হাসানুজ্জামান হাসু (৫৪), ফসিয়ার রহমান (৫৪), মারুফ হাসান তরু (৪৫), ইব্রাহিম (৩৯), ওহেদুজ্জামান বাচ্চু (৫২), শাজাহান (৫৩), মিজান (৪৫), তাজমুল (৩৩), কামরুল (৩৮), বাপ্পী (৩২), শাওন হোসেন (৩৩), আজিম (২৭), আজিমুল (৩০), মিন্টু (৩২), ইমন (২৮), মুন্না (২৫), হাজী কাওছার (৫৬), রফিক মেম্বার (৫৫), তুহিন (৩২), হাফিজ (৪০), লিমন (৪৮), আলম (৪০), হোসেন কবীর (৩৪), চশমা সাগর (২৮), রিফাত হোসেন (২৬), খলিল (৪৮), বাবুল হোসেন (৪৮), আব্দুর রহিম (৪৫), পলাশ (৪৬), রহিম (৪৫), ফুলন (৪২), অপু (৩৮), পাপ্পু (৩৮), সিরাজুল (৪৫), সোহাগ (৫০), নাজমুল (৪৮), জাহিদ (৫২), রাজা (২৬), রকি (২৮), সাহেব আলী (৫০), কিরন (৩৫), হালিম (৫২), আবুল কালাম ব্যাটা (২৬), সবুজ হোসেন (২৭), রিপন হোসেন (২৫) ও আশরাফুল ইসলাম (২৮)।
এছাড়া সহযোগী হিসেবে অজ্ঞাত আরো ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে, চাঁদাবাজি, বোমাবাজিসহ বিভিন্ন প্রকার সরকার বিরোধী কর্মকান্ড করার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। অন্তর্র্বতীকালীন সরকারের বিভিন্ন সংস্কার মূলক কর্মকান্ড বাধাগ্রস্থ করাসহ আগামির সম্ভাবনাময় বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে গত ১৮ নভেম্বর বিকেলে ওই আসামিরা দেশিয় ধারালো অস্ত্র, লাঠিসোটা হাতবোমা, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্রসহ যশোর টু চুকনগর সড়কের কানাইতলা সালেহা মেটালের সামনে পাকা রাস্তার উপর সমাবেত হয়ে নাশকতামূলক কর্মকান্ড করার প্রস্তুতি নেয়। এসময় এলাকার উত্তেজিত জনগন আসামিদেরকে নিবৃত করার চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে সবুজ হোসেন (২৭), রিপন হোসেন (২৫) ও আশরাফুল ইসলামকে (২৮) আটক করে।
এ ব্যাপারে আওয়ামী লীগ ঘরানার ওই আসামিদের পক্ষে বলা হয়েছে এটা সাজানো মামলা। তারা কেউ ওই ঘটনাস্থলে যাননি। এমনকি ওই সব ঘটনায় কেউ জড়িতও নন। সাজানো মামলা, যা হয়ারনী করতেই করা হয়েছে। এদিকে থানার পরিদর্শক ( তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, তদন্ত করেই মামলাটি রেকর্ড করা হয়েছে । আসামিদের দ্রুতই আটকের আওতায় আনা হবে

খুলনা বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে প্রেসব্রিফিং আজ
তথ্য বিবরণী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের চত্বরে অনুষ্ঠিত হবে। বইমেলা উপলক্ষ্যে আজ ২১ নভেম্বর দুপুর ১২টায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রেসব্রিফিং এ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: হুসেইন শওকত।

শ্যামনগরে গণমাধ্যম কর্মীদের সাথে নব যোগদানকৃত নিবার্হী অফিসার রনী খাতুনের মতবিনিময়
শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২০ নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসাবে মতবিনিময় করেন নব যোগদানকৃত উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রনী খাতুন।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় উপজেলা শ্যামনগর। তাই এই উপজেলার উন্নয়ন কাজে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। যে কোন বিষয় আপনার আমার পাশে থেকে কাজ করবেন এটা আমি বিশ্বাস করি। গত ৫ আগষ্ট বৈষম্য ছাত্র-জনতার আন্দোলনে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেটাকে নতুন করে সাজাতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নই। তাই পূর্বের ভুলগুলো যাতে আমরা না করি সেদিকে আপনারা খেয়াল রেখে আমাকে সহযোগিতা করবেন যাতে করে আমি সুন্দরভাবে উপজেলাকে উন্নয়নের দ্বারপ্রান্ত নিয়ে যেতে পারে।
আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকিল হোসেন, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম (মনির) উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক শেখ মাহমুদুল ফিরোজ বাবলু, সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগ, উপকূল প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্রাহার লিংকন, সাংবাদিক এস কে সিরাজ,শেখ আফজালুর রহমান,আবু সাঈদ,রনজিৎ বর্মন,আনিস সুমন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল, অনলাইন নিউজ ক্লাবের সাবেক সভাপতি মারুফ হোসেন (মিলন) সুন্দরবন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম মাছুম বিল্লাহ,সীমান্ত প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুন্নবী (ইমন)সহ উপজেলা প্রেসক্লাব,রিপোর্টার্স ক্লাব, অনলাইন নিউজ প্রেসক্লাব,সুন্দরবন প্রেসক্লাব, উপকূল প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাবের সকল পর্যায়ে সাংবাদিকবৃন্দ।

অভয়নগরে রাতের আঁধারে হাতবোমা বিস্ফোরণে এলাকায় আতঙ্ক
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে রাতের আঁধারে হাতবোমা বিস্ফোরণের বিকট শব্দে এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ইউনিয়নের ভূমি অফিসের নতুন ভবণের সামনের তিন রাস্থার মোড়ে মঙ্গলবার (২০নভেম্বর) রাত সাড়ে এগারোটায় এ ঘটনা ঘটে বলে পাথালিয়া পুলিশ ক্যাম্পের আই সি মিজান জানান।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর টহল শুরু করে। পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায় তারা। এ সময় তিন রাস্তার মোড় ও পুরাতন ভূমি অফিসের মাঠ থেকে অবিস্ফোরিত দু’টি বোমা উদ্ধার করে।
বুধবার সকাল পর্যন্ত কাউকে আটক করা যায়নি। কে বা কারা এ ঘটনায় জড়িত সেটাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেত পারেনি পুলিশ। শ্রীধরপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-সম্পাদক তৈহিদ মোল্যা বলেন, ইউনিয়ন ভূমি অফিসের সামনের তিন রাস্তার মোড়ে রাত সাড়ে এগারোটার দিকে হঠাৎ দুইটি বোমার বিস্ফোরণ হয়। তখন বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অভয়নগর থানা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা বলেন, আমার ইউনিয়ন জুড়ে শান্ত ছিল। শান্তিপ্রিয় এই ইউরিয়নে আতঙ্কের তকমা দিতে আওয়ামীলীগের দোষড়রা এই ঘটনা ঘটাতে পারে বলে আমার মানে হয়।
এলাকাবাসি ঘটনার সাথে কারাকারা জড়িত তাদের আইনের আওতায় আনবার দাবিতে পাথালিয়া পুলিশ ক্যাম্পের সামনের রাস্তায় বিক্ষোভ প্রর্দশন করে। বিক্ষোভ শেষে বক্তক্য রাখেন, ৫নং শ্রীধরপুর ইউনিয়ন সভপতি মুঞ্জুর মাষ্টার, সাধারণ সম্পাদক মাহামুদ কবির। এসময় আরোও উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ম-আহবায়ক নওয়াব আলী সরদার, সদস্য ফরহাদ মোল্ল্যা, সিনিয়র-সহ সভাপতি , শাহাজাহান মল্লিক, সহ-সভাপতি হেকমত মোল্ল্যা, ইদ্রিস মোল্ল্যা, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাাদক ইমদাদুল হক মিলন, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মফিজ মল্লিক সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ ইমাদুুল করিম ঘটনার সত্যতা শিকার করে বলেন, এখনো কোন মামলা রুজু হয়নাই, বিষয়টি আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

দখিনা’র সাধারণ সম্পাদকের পিতার সুস্থ্যতা কামনায় বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
ঐতিহ্যবাহী খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সমন্বয়ে গঠিত অরাজনৈতিক জন ও সমাজ কল্যাণমূলক সংগঠন দখিনা রেজিঃ নং-১৩১৫/২০০৮ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল আলমের পিতা পাইকগাছা উপজেলার বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ মোঃ মুনছুর আলী সরদার (৮৭) বর্তমানে অসুস্থ্যতাজনিত কারনে খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দখিনার সাধারণ সম্পাদকরে পিতার সুস্থ্যতা কামনায় বিবৃতি দিয়েছেন দখিনার প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য ও পাইকগাছা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান স, ম, বাবর আলী, এ্যাডভোকেট, দখিনার উপদেষ্টা যথাক্রমে আলহাজ¦ আব্দুল জব্বার মোল্লা, আলহাজ¦ শেখ আব্দুল্লাহ, প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, অধ্যাপক মোঃ জোবায়ের হোসেন ও ডাঃ মুহাম্মাদ কাওসার আলী গাজী, দখিনার সভাপতি আলহাজ¦ ওহিদুজ্জামান খান পল্টু, সহসভাপতি যথাক্রমে ড. মোঃ হারুনর রশিদ, মোঃ ইউনুস আলী গাজী, অধ্যক্ষ এ কে এম গোলাম আযম, প্রফেসর অশোক কুমার ঘোষ, প্রফেসর এস এম মাহবুবুর রহমান, আলহাজ¦ খুরশিদ আলম কাগজি, এস এম আকবর হোসেন, রোটাঃ এস এম মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় জি, এম, ইউনুস আলী, মোঃ শরিফুল ইসলাম, বেনজির আহমেদ জুয়েল, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক জি এম মইন উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক খোকন, সমাজকল্যাণ সম্পাদক এমডি আশরাফ হোসেন, সহ সমাজকল্যাণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, মহিলা সম্পাদিক এ্যাডঃ শারমিন মারিয়া মুক্তি, মানবাধিকার সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, ক্রীড়া সম্পাদক জি, এম রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য যথাক্রমে রোটাঃ এ্যাড. হেমন্ত সরকার, আলহাজ¦ জাহিদ হাবিব, মোঃ সেকেন্দার, মোঃ নুরুল ইসলাম কালু, জি এম নজরুল ইসলাম, মোঃ জহির হোসেন, জি এম আব্দুস সাত্তার, আবুবকর সিদ্দিক নান্না, হাসিবুর রহামন রকি, কাজী আমিনুল ইসলাম, শেখ মইনুল ইসলাম জুয়েল প্রমুখ।

যুব অধিকার পরিষদ আড়ংঘাটা ও লবণচরা থানার আওতাধীন ৪ ও ৫ নং ওয়ার্ড কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
আগামী ০৩ (তিন) মাসের জন্য খুলনা খুলনা মহানগর যুব অধীকার পরিষদের আওতাধীন আড়ংঘাটা থানার ৪ ও ৫ নং ওয়াড যুব অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার যুব অধিকার পরিষদ আড়ংঘাটা থানার আহ্বায়ক রবিউল ইসলাম ও সদস্য সচিব শিমুল গাজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ আরাফাত শেখ-কে ৪নং ওয়াডের আহ্বায়ক ও মোঃ আরিফুল ইসলামকে সদস্য সচিব এবং ৫ নং ওয়াডে মোঃ শামীমুল হাসানকে আহ্বায়ক ও রাজিব মোল্লাকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে এছাড়াও লবণচরা থানার আহ্বায়ক মোঃ দিদারুল ইসলাম ও সদস্য সচিব মোঃ আব্দুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ আরমান হোসেনকে আহ্বায়ক ও মোঃ রনিকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য নেতৃত্ববৃন্দ যথাক্রমে আনোয়ার হোসেন, তুহিন শেখ., শাহরিয়ার, সুজন সরকার, নোমান সিদ্দিক, আরাফান সানা, এ আর পিয়াল, মিহির মন্ডল, মীর সরকার, আফরোজা বেগম, সাকিব শেখ, ইসরাফিল শেখ, পারভেজ মোল্লা, মোঃ রুহুল কুদ্দুস, জিসান মোল্লা, কমলেশ মন্ডল, সাকিব শেখ, মেহেরেুন নেছা, রহিমা আকতার, আমেনা আকতার, আবু হাসান, সাগর সানা, মিরাজ হাওলাদার, মোঃ হাসান, জাহিদুল ইসলাম, শাহীন শেখ, মুস্তাসিম বিল্লাহ, ইয়াছিন আরাফাত, পারভেজ শেখ, হাফিজুল ইসলাম, শাকিল শেখ, জয়নাল শেখ, মোঃ বাধন, সাইদুল ইমলাম, মাজেদুর ইসলাম, মেহেদী হাসান, বেল্লাল হোসেন, আব্দুল্লাহ ব্যাপারী, মোঃ সাব্বির আলী।

বটিয়াঘাটায় ভবন থেকে পড়ে ১ ব্যক্তির মৃত্যু
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা প্রাণীসম্পদ অফিসের সহকারী কর্মকর্তা ডাক্তার অনুকুল সরকার(৫৯) এর করুন মৃত্যু হয়েছে। সে মট সিমানার দেবীতলা গ্রামের মৃতঃ কিরন চন্দ্র সরকারের পুত্র। পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, অনুকুল সরকার গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তার নিজবাড়ির উঠানে লাউ গাছের হাঙ্গ তৈরী করছিলো। তখন লাউ গাছের হাঙ্গ তৈরী করে তার নিজ ভবনের সানসেটের উপরে ওঠে। সানসেটের নিজ থেকে লাউ গাছের ডগা সানসেটের উপরে আনার সময় তার পা পিছলে নিচে পড়ে যায়। এ সময় তার পরিবারের সদস্যা দেখতে পেয়ে তাকে দূরুত্ব উদ্ধার করে ভ্যান যোগে উপজেলা হাসপাতালে আনার সময় পতিমধ্যে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১কন্যা, ১পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় সজন রেখে গেছেন। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

দাকোপে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ সভা
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের বিশ^ খাদ্য কর্মসূচীর (ডাব্লুএফপি) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় উত্তরণের বাস্তবায়নে বুধবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ কুমার বালা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাত হোসেন সরদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা অনিন্দ কুমার দাশ, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা শম্পা বিশ^াস, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরণের উপজেলা কো-অর্ডিনেটর বিলিয়াম বিশ^াস, ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ রিপন হোসাইন, শেখ মেহেদী হাসান তমালসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বৃন্দ।

দাকোপে অর্থনৈতিক শুমারী স্থায়ী কমিটির অবহিতকরণ সভা
দাকোপ প্রতিনিধি
অর্থনৈতিক শুমারী ২০২৪ উপলক্ষে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা স্থায়ী শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বুধবার বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ কুমার বালা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আমজাত হোসেন সরদার, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা শম্পা বিশ^াস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা অনিন্দ কুমার দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দার, ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদসহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধান ও ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বৃন্দ। এর পূর্বে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে উপজেলা অভ্যন্তরীণ আমন ধান ও চাউল সংগ্রহ ২০২৪ বাস্তবায়নে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

খুবির জীববিজ্ঞান স্কুলে একাডেমিক পোস্টার কম্পিটিশন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ‘একাডেমিক পোস্টার কম্পিটিশন-২০২৪’ এর চূড়ান্ত পোস্টার প্রদর্শনী বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টা থেকে ৩.৩০ মিনিট পর্যন্ত আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের ৩ তলার করিডোরে অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট স্কুলের সকল ডিসিপ্লিনের শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক যোগাযোগের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
তিনি বলেন, গবেষণার কোনো বিকল্প নেই। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও গবেষণা আগ্রহী হচ্ছেন এটা ভাল একটা দিক। খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহী করে তুলতে নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এখন থেকে বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে শিক্ষার্থীদের গবেষণায় অর্থায়ন করা যায় সে ব্যাপারে পলিসি বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনা ও গবেষণার পরিকল্পনা উঠে আসে। বিশেষজ্ঞদের মতামতে তারা জানতে পারে- গবেষণাটি কতটা ফলপ্রসূ হতে পারে।
জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। বিচারকদের মধ্য থেকে বক্তব্য রাখেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। বিজয়ীদের নাম ঘোষণা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিই ডিসিপ্লিনের শিক্ষার্থী রাজশ্রী দাস সৃজা। অনুষ্ঠানে জীববিজ্ঞান স্কুলভুক্ত ডিসিপ্লিনসমূহের প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন।
‘একাডেমিক পোস্টার কম্পিটিশন-২০২৪’ এ মোট ৩৪টি পোস্টার উপস্থাপন করা হয়। এর মধ্যে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের জয়া বিশ্বাস চ্যাম্পিয়ন, বিজিই ডিসিপ্লিনের সুমাইয়া আহমেদ প্রথম রানার আপ এবং একই ডিসিপ্লিনের মো. গাজী নাজমুল রায়হান দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। এ ছাড়া পিপলস্ চয়েজে বিজয়ী হন বিজিই ডিসিপ্লিনের মিজান মিয়া।

রামপালে অর্থনৈতিক শুমারি বাস্তবায়নে সভা
রামপাল প্রতিনিধি
রামপালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র পরিচালিত অর্থনৈতিক শুমারি সফলভাবে বাস্তবায়নে উপজেলা জরিপ স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক দেশব্যাপী পরিচালিত অর্থনৈতিক শুমারি -২০২৩ প্রকল্পের মাঠ পর্যায়ের মূল শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা তারিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক গাজী জোবায়েদ হোসেন, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, উপজেলা পরিসংখ্যা অফিসের জোনাল অফিসার শহিদুল ইসলাম, শুমারি সমন্বয়কারী হায়দার আলী, এসআই সাব্বির আহমেদ প্রমুখ।

ডুমুরিয়ার শোভনায় ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দলীয় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শোভনা উত্তর চিংড়া ব্রীজের মাথা ফুটবল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাতাপ আলী সরদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন, কৃষকদল নেতা শেখ আতিয়ার রহমান ও বিএনপি নেতা মিজানুর রহমান লিটন। এ সময় বক্তব্য দেন আহম্মদ আলী ফকির, শেখ আঃ গফফার, শেখ আব্দুল মান্নান, আনছার আলী মোল্লা, হাফিজুর বাগাতি, শেখ বাবলুর রহমান, মাষ্টার হাফিজুর রহমান, শহিদুল ইসলাম খান,মিজানুর রহমান মোল্যা, আব্দুল গফফার শেখ,আঃ লতিফ সরদার,অমর দেবনাথ,কবির হোসেন, আমিনুর রহমান, আবুল কাশেম সানা,মঈন বাগাতি,জুয়েল রানা শেখ, আঃ জলিল শেখ,সবুজ শেখ, রবিউল খান, মোজাফ্ফর শেখ, নজরুল ইসলাম, জাফর আলী শেখ, আঃ মজিদ প্রমূখ।

রামপালে অর্থনৈতিক শুমারি বাস্তবায়নে সভা
রামপাল প্রতিনিধি
রামপালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র পরিচালিত অর্থনৈতিক শুমারি সফলভাবে বাস্তবায়নে উপজেলা জরিপ স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক দেশব্যাপী পরিচালিত অর্থনৈতিক শুমারি -২০২৩ প্রকল্পের মাঠ পর্যায়ের মূল শুমারি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা তারিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক গাজী জোবায়েদ হোসেন, প্রেসক্লাব রামপালের সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, উপজেলা পরিসংখ্যা অফিসের জোনাল অফিসার শহিদুল ইসলাম, শুমারি সমন্বয়কারী হায়দার আলী, এসআই সাব্বির আহমেদ প্রমুখ।

সংবাদ সংগ্রহকালে ইন্ডিপেন্ডেন্ট টিভির দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার
যশোর অফিস
পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার জিয়াউল হক (৪২) ও ক্যামেরাপার্সন শরীফ খান (৩৬)। ওই সময় দুর্বৃত্তরা তাদের ক্যামেরা ভাঙচুর ও মোবাইল ফোন কেড়ে নেয়া হয়।
বুধবার দুপুরে যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর এলাকায় ঘটেছে। আহত জিয়াউল হক এ সংক্রান্তে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, কৃষ্ণনগর এলাকার মকবুল হোসেনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে একাধিক জমি দখল, মারপিট, নির্যাতনের অভিযোগ রয়েছে। তার ছেলে ৩৭ ব্যাচে পুলিশের এএসপি হওয়া ফখরুল ইসলাম চাকরি পাওয়ার পর তাদের দাপট আরও বৃদ্ধি পায়। গত ১০ বছরে অবৈধ প্রভাব খাটিয়ে মকবুল ও ফখরুল কয়েক গুণ জমি দখল করেন। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যেয়ে বুধবার বেলা দেড়টার দিকে কৃষ্ণনগর এলাকায় মকবুল ও এএসপি ফখরুলের লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে।
জিয়াউল হক দাবি করেন, লাঠি ও লোহার রড নিয়ে তাদের উপর হামলা করে একাধিক মামলার আসামি যশোর শহরের কাজীপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে অভি ইসলাম প্রান্ত, কৃষ্ণনগর এলাকার মান্দার আলীর ছেলে বিল্লাল হোসেন একই এলাকার রহমানসহ ৪/৫ জন। দুর্বৃত্তরা ওই সময় তাকে ও ক্যামেরাপারসন কিলঘুষি মেরে ফোলা জখম ও শরীফ খানকে মেরে রক্তাক্ত জখম এবং তাদের ব্যবহৃত ক্যামেরা ভেঙে দেয়। ওই সময় তারা তাদের ধারণকৃত ভিডিও ফুটেজ ডিলিট করে দেয়। আহত দুইজনই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের আটকে পুলিশি অভিযান চলছে।

ফকিরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে উপজেলার লখপুর এলাকা থেকে মমতাজ বেগম (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। নিহত মমতাজ বেগম উপজেলার লখপুর এলাকার মোহম্মদ আলীর স্ত্রী। পুলিশ জানায়, মমতাজ বেগমের স্বামী ঢাকাস্থ একটি কোম্পানিতে চাকুরী করেন। কিন্তু মমতাজ দুই ছেলে ও শাশুড়ীকে নিয়ে লখপুর বাড়িতে বসবাস করে থাকেন।
বুধবার (২০ নভেম্বর) সকালে বড় ছেলে স্কুলে যায় এবং ছোট ছেলেকে সাথে নিয়ে শাশুড়ী মাদ্রমাসায় যান। দুপুরে বড় ছেলে স্কুল থেকে এসে মা মা বলতে ডাকতে থাকেন। মায়ের সাড়া শ্বদ না পাওয়ায় ঘরে ঢুকে দেখে তার মা সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো মৃত অবস্থায় ঝুলে আছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ শেষে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

গঙ্গারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গণি বিশ^াসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি বিশ^াসের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে। বুধবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে একই ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আসলাম হালদার এসব অভিযোগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী পরাজিত হয়। অপর প্রার্থী ছিলেন আব্দুল গণি বিশ^াস, তিনিও বিপুল ভোটে পরাজিত হন। পরবর্তীতে এলাকায় গণি বিশ^াসের প্রাধান্য নষ্ট হওয়ায় এবং আমি তার অনৈতিক কর্মকান্ডে বাধা দেয়ায় আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তার ভয়ে গ্রামের সাধারণ মানুষ সর্বদা শঙ্কিত থাকেন। অন্যের জমি জোরপূর্বক দখল করে চাষ, জোরপূর্বক ধান কেটে নেওয়া, তার বিপক্ষে কথা বললে মারপিট করা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই গণি বিশ^াস। তিনি সকল অপকর্মের গড ফাদার হিসেবে নেপথ্যে থেকে কাজ করে চলেছেন। এই গণি বিশ^াস এত ধুরন্দর যে আমাকে যুবলীগ নেতা বানিয়ে পরিকল্পিত ভাবে সম্মাণ ক্ষুন্ন করার অপচেষ্টায় এখন মরিয়া হয়ে উঠেছেন। তিনি বিভিন্ন জায়গায় আমার নামের আগে যুবলীগ নেতা লিখে চলেছেন। আওয়ামী সরকার আমলে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমার ইউনিয়নের স্বার্থে বিভিন্ন সময়ে জাতীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের সাথে কথা বলতে হয়েছে। সুচতুর গনি বিশ্বাস সে সব ছবি ব্যবহার করে আমাকে ব্লাকমেল করছে। আওয়ামী সরকার আমলে আমার বিরুদ্ধে ৫টি হয়রানিমূলক মামলা করা হয়। এই গণি বিশ্বাস অপরাধমূলক সকল প্রকার কাজে পারদর্শী। তিনি একাধিক হত্যা মামলার আসামী ছিলেন। হালিয়া গ্রামে পুষ্পক কির্তনীয়াকে প্রকাশ্য দিনের বেলা গুলি করে হত্যা করেন। যার জিআর নং ৪৩/৮৯ দায়রা জজ আদালতে মামলা নম্বর ৩৪/৯২ তারিখ ১৬/১২/৮৯। বটিয়াঘাটা থানার মামলা নং ৪। তিনি ডেউয়াতলা গ্রামের গোবিন্দ মহালদারকে হত্যা করেন যার জিআর নম্বর ৫০/৯০ দায়রা জজ আদালতে মামলা নম্বর ৩৮/৯৭। গঙ্গারামপুর গ্রামের ময়েজ উদ্দিনকে তিনি হত্যা করেন যার জিআর নং ৭৩/৮৪ তারিখ ২৫/০৭/৮৪। এছাড়াও তার বিরুদ্ধে ঘর পুড়িয়ে দেয়ার মামলা, জোরপূর্ব জমি দখলের প্রতিবাদে মামলা, জোর পূর্বক অন্যের জমিতে ধান রোপন করায় দ্রুত বিচার আদালতে মামলা (চলমান), কায়েমখোলা গ্রামের জাহাঙ্গীর শেখের দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনায় দ্রুত বিচার আদালতে মামলা চলমান রয়েছে। চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী গণি বিশ্বাসের কবল থেকে রক্ষা পেতে গঙ্গারামপুরের আড়াই শতাধিক মানুষ স্বরাষ্ট মন্ত্রণালয়ে মার্চ পিটিশন করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

শরণখোলায় আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
শরণখোলা প্রতিনিধি
শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের বিরুদ্ধে থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকেও আসামী করা হয়েছে। মঙ্গলবার রাতে শরণখোলা থানায় এ মামলা করা হয়। ২০২৩ সালের ২৮ অক্টোবর জামায়াত ইসলামী নেতাকর্মীদের মারধর ও ছিনতাইয়ের ঘটনায় বাগেরহাট আদালতে তিনটি মামলা দায়ের করা হলে আদালত স্থানীয় থানাকে মামলাগুলো এফআইআর ভুক্ত করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।
মামলার বাদী উপজেলার রাজেশ্বর গ্রামের আবুল হাওলাদার উপজেলা আওয়ামীলীগের ৩২ জনকে আসামী করে বাগেরহাট কোর্টে একটি মামলা করেন। একই ভাবে উপজেলার উত্তর সাউথখালী গ্রামের স্থানীয় জামায়াত নেতা আবু বকর সিদ্দিক তার উপর নির্যাতনের অভিযোগ তুলে ১৪ জন আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা আবুল হাসান মুন্সী আওয়ামীলীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ তুলে একটি মামলা দায়ের করেন। আসামীদের মধ্যে রায়েন্দা সরকারী পাইলট হাইস্কুল ও আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দু’জন শিক্ষকও রয়েছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন, আদালতের নির্দেশক্রমে এ মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ খালিশপুর থানার পরিচিত সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ খালিশপুর থানার পরিচিত সভা গতকাল বধুবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ নুরুজ্জামান জামাল ও সঞ্চালনা করেন এস এম সাইফুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস সমিতি খুলনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তাপস কুমার শিব। বিশেষ অতিথি ছিলেন মোঃ পলাশ ও মোঃ মুকুল।আরও উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা তাহেরুল আলম, সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, সহ-সভাপতি আহসান হাবিব কল্লোল, সদস্য মিরাজ হোসেন মানিক, মোঃ মনিরুজ্জামান, ডেবিট সরকার, আল ইমরান হাসান, মোঃ পরশ, রাজিব খান, মোঃ সামছুল আলম, মীর মোশারফ হোসেন রনি, মোঃ বিপ্লব, মোঃ আনোয়ারুল ইসলাম, শিশির পাল, কাজী মোস্তফা মশিউল আযম, মোঃ আজম হোসেন প্রমুখ।

কয়রায় ২৪০ বিঘা জমি জবর দখল ও দেবাশীষ মন্ডলের প্রতারনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সারোয়ারখালি খাল সংলগ্ন চরামুখা, হলুদবুনিয়া ও পদ্মপুকুর গ্রামের ২৪০ বিঘা জমি জবর দখল ও দেবাশীষ মন্ডলের প্রতারনার প্রতিবাদে তপন কমার মণ্ডল গতকাল বধুবার দুপুর ২ টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
তপন কুমার মন্ডল বলেন, কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সারোয়ার খালি খাল সংলগ্ন চরামুখা হলুদবুনিয়া ও পদ্মপুকুর গ্রামের ২৪০ বিঘা জমির ১১৭ জনের মধ্যে একজন ২০০৯ সালে প্রাকৃতিক দুর্যোগে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর বাঁধ ভেঙ্গে পুরো এলাকা প্লাবিত হয়। তখন শিংজোড়া খাস খাল দিয়ে জোয়ার ভাটার পানি ওঠানামা করতে থাকে। নদীর পানির স্রোতে দুই পাশের রেকর্ডীয় জমি ভাঙতে ভাঙতে ছয় একর আয়তনের খাস খালটি একসময় ২৪০ বিঘায় পরিণত হয়। ক্ষতিগ্রস্থ বাঁধ নির্মান কাজ শেষ হলে এই বিশাল আয়তনের খাল নিয়ে শুরু হয় দখলবাজি। বিগত ১৫ বছরে এই খালটি ৯ বার দখল হলেও আমরা প্রকৃত জমির মালিকরা কোনভাবে লাভবান হয়নি।
দেবাশীষ মন্ডল শেখ বাড়ির আধিপত্য খাটিয়ে এই ঘের দখল করেন। এমত অবস্থায় নিরুপায় হয়ে গ্রামের কিছু সংখ্যক জমির মালিক দেবাশীষ মন্ডলের নিকট ঘেরটি হাড়ি দিতে বাধ্য হয়। এরপরে প্রশান্ত মন্ডল নামে এক ব্যাক্তি ও তার সন্ত্রাসী গং দেবাশীষ মন্ডলকে হটিয়ে এই ঘের বেশ কয়েকবার দখল করে। পরবর্তীতে আমরা জমির প্রকৃত মালিকরা নাসরিন ফাতেমা শিউলীর নিকট জমি ২০৩০ সাল পর্যন্ত হারি দেওয়ায় উদ্দেশ্যে ডিড করি। পরবর্তীতে ০৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দেবাশীষ মন্ডল ঐ ঘেরে না যেতে পেরে ০১ সেপ্টেম্বর’২৪ তারিখে আহসান আহম্মেদ রোডের বাসিন্দা নাসরিন ফাতেমা শিউলী এর পক্ষে সেলিম জাহাঙ্গীর এর নিকট ২৪ সালের জন্য তার ডিড নেওয়া ঘেরের কিছু জমির ডিড হস্তান্তর করে। এ সময় দেবাশীষ মন্ডল সেলিম জাহাঙ্গীরের নিকট থেকে ১০ লক্ষ ৭০ হাজার টাকা নেন। এছাড়াও ছয় লক্ষ টাকার একটি চেক নেন যার এক লক্ষ টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। কিন্তু এর পরপরই দেবাশীষ মন্ডল ও প্রশান্ত মন্ডল এর সন্ত্রাসী বাহিনী সেলিম জাহাঙ্গীরকে ঘেরে যেতে বাঁধা প্রদান করে। এমত অবস্থায় আমরা ঘেরের জমির প্রকৃত মালিকগণ ও সেলিম জাহাঙ্গীর নৌবাহিনীর দ্বারাস্থ হই। নৌবাহিনী এসময় দেবাশীষ মন্ডলকে শালিশী বৈঠকের জন্য বার বার ডাকলেও দেবাশীষ মন্ডল হাজির হননি। দেবাশীষ মন্ডল এসময় নানা মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন স্থানে অভিযোগ দান করেন। কিন্তু কোন শালিশী বৈঠকে তিনি উপস্থিত হন না। পরবর্তীতে নৌবাহিনী ৩১ সেপ্টেম্বর’২৪ তারিখে ঘেরের অবৈধ দখলদার প্রশান্ত মন্ডলকে গ্রেফতার করে ঘের জমির প্রকৃত ডিড ধারী সেলিম জাহাঙ্গীরকে বুঝিয়া দেয়। কিন্তু দেবাশীষ মন্ডল এরপরও থেমে থাকে না। সে ডিজিএফআই সহ সরকারের বিভিন্ন দপ্তরে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা অভিযোগ করে যাচ্ছে। একই সাথে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে সাধারন জনগন, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের বিভ্রান্ত করছেন। সেই সাথে আমাদের (প্রকৃত জমির মালিকগন) ও সেলিম জাহাঙ্গীরকে দেবাশীষ মন্ডল ও প্রশান্ত মন্ডলের সন্ত্রাসী বাহিনী নানা ভাবে জীবন নাসের হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে সেলিম জাহাঙ্গীর কয়রা থানায় সাধারন ডায়েরী করেন। যার নং ৪৪২; তারিখ ১০.১১.২০২৪।
এসময় তিনি বলেন, আমরা জমির মালিকেরা চাই সেলিম জাহাঙ্গীর এই ঘেরে থাকলে আমরা জমির টাকা বুঝিয়া পাইবো।

কুষ্টিয়ায় মা-ছেলে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাকাতি করতে গিয়ে ছানোয়ারা বেগম (৪৮) ও তার ছেলে রাজ (৮) কে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোহানী পূশন এ রায় দেন। আদালতের বেঞ্জ সহকারী অরুপ রায়হান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সোনাইকান্দি গ্রামের ইমরান হোসেনের ছেলে আলী আকবর, একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে লালচাঁদ মন্ডল ও একই উপজেলার জোয়ার্দ্দারপাড়া এলাকার সেকেন্দার মোল্লার ছেলে হানিফ মোল্লা।
মামলা সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকান্দি গ্রামে ২০১৯ সালের ১৭ নভেম্বর দিনগত রাতে বসতবাড়িতে ছানোয়ারা বেগম ও তার ছেলে রাজ ঘুমিয়ে ছিলেন। এ সময় আসামিরা ডাকাতি করার জন্য তাদের বসতঘরে প্রবেশ করেন। ছানোয়ারা বেগম জেগে উঠে প্রতিবাদ ও চিৎকারের চেষ্টা করলে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। একইভাবে ছানোয়ারা বেগমের ছেলে রাজকেও হত্যা করেন তারা। এরপর আসামিরা ছানোয়ারার গলায় মাফলার ও রাজের গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় তার বাড়ি থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যান। নিহত ছানোয়ারা বেগম সোনাইকান্দি গ্রামের মানিকের স্ত্রী। ওই বাড়িতে ছানোয়ারা ও তার ছেলে রাজ বসবাস করতেন।
এ ঘটনায় ২০১৯ সালের ১৮ নভেম্বর দৌলতপুর থানায় হত্যা মামলা করেন পারভীনা খাতুন। তদন্ত শেষে একই বছরের ২৭ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
এ বিষয়ে কথা বলার জন্য আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
বিচারক সোহানী পূশনের আদালতের বেঞ্জ সহকারী অরুপ রায়হান বলেন, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

নড়াইলে শীতের আগমনে ব্যস্ত লেপ-তোশকের কারিগররা
নড়াইল প্রতিনিধি
নড়াইলে শীতের আগমনে চাহিদা বাড়ছে লেপ-তোশক তৈরির। লেপ তোশকের কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। জনসাধারণও ভিড় জমাচ্ছেন এসব দোকানে।
বুধবার (২০ নভেম্বর) সকালে সরজমিনে বাজার ঘুরে দেখা গেছে, লোহাগড়া প্রেসক্লাব চত্বর, লক্ষীপাশা-মহাজন রোড়ের লোহাগড়া থানার সামনে, কলেজ মোড়ের দোকানগুলোতে সুই সুতো নিয়ে কাজ করছে কারিগররা। এখানকার লেপ তোশক তৈরির ২০টি বেডিং স্টোরে কর্মযজ্ঞ চলছে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।
লোহাগড়া বাজারের লেপ-তোশক বেডিং স্টোরের মালিক কুটি মিয়া জানান, এ বছর বাজারে প্রতিটি জিনিসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে লেপ-তোশক তৈরি উপকরণের খরচও বেড়েছে। এবার প্রতি গজ লেপ তৈরির কাপড়ের দাম ৬০ টাকা, তোশক ৫০ টাকা এবং প্রতি গজ জাজিম তৈরি কাপড়ের দাম রাখা হচ্ছে ১২০ টাকা করে। এছাড়া প্রতি কেজি কার্পাস তুলার দাম ৪০০ টাকা, শিমুল তুলার দাম ৪৫০ টাকা, আঙগুরি তুলার দাম ১২০ টাকা ও প্রতি কেজি জুটের দাম রাখা হচ্ছে ৫০ টাকা করে।
প্রেসক্লাব চত্বরের আজিবর বেডিং স্টোরের মালিক আজিবর চৌধুরী জানান, ৩০ থেকে ৩৫ বছর লেপ-তোশক তৈরি ও বিক্রি করে আসছি। এ কাজ করে আজ আমি স্বাবলম্বী। দুই ছেলে চার মেয়ের পড়ালেখার খরচ মিটিয়ে সংসারের হাল ধরে আছি এ ব্যবসা থেকেই। এ বছর রেডিমেট লেপ বিক্রি হচ্ছে ১ হাজার ৪শ টাকার মধ্যে, তোশক বিক্রি হচ্ছে ১৫শ টাকা থেকে ১৮শ টাকা এবং জাজিম বিক্রি হচ্ছে ৩ হাজার ৫শ টাকা থেকে ৪ হাজার টাকার মধ্যে। এছাড়া বালিশ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫শ টাকা।
উপজেলার ইতনা ইউনিয়নের বাসিন্দা মর্জিনা বেগম (৩৫) জানান, আমরা গরীব মানুষ। কম্বলের যে দাম সেটা কিনার সামর্থ নাই। এ কারণে অল্প টাকা দিয়ে লেপ বানিয়ে নিচ্ছি। দিনের বেলায় শীত অনুভূত না হলেও রাতে শীতের তীব্রতা বাড়ছে। তাই পাতলা কাঁথা দিয়ে শীত নিবারণ হয় না। এ জন্য পরিবারের সদস্যদের জন্য দুটি লেপ বানিয়েছি।
লোহাগড়া ইউনিয়নের চরকালনা গ্রামের বাসিন্দা জাফর মোল্যা জানান, শীত পড়তে শুরু করেছে। বেশি শীত পড়ার আগেই নতুন লেপ-তোশক বানাতে এসেছি। কিন্তু তুলা, কাপড় ও কারিগরের মজুরি বেশি হওয়ায় দুইটার জায়গায় একটা বানিয়েছি।
কারিগর সুজন মৃধা জানান, শীত আসার সাথে সাথে লোকজন লেপ-তোশক বানাতে শুরু করে দিয়েছে। আমরাও ব্যস্ত সময় পার করছি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা আরো বৃদ্ধি পাবে। মনে হয় এ বছর আয় রোজগার ভালোই হবে। তবে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় লোকজন তাদের ইচ্ছামতো লেপ-তোশক বানাতে পারছেন না।

শ্যামনগরে পুলিশের লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার (নাইন এমএম পিস্তল) উদ্ধার হয়েছে।
গত ৫ আগস্ট শ্যামনগর থানায় হামলা, লুটপাট ও ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। ওই দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত লুটপাট চলে। ওই সময় থানা থেকে অস্ত্রটি লুট হয়।
বুধবার (২০ নভেম্বর) সকালে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিকেলে শ্যামনগর পৌরসভার মিঠা চন্ডিপুর গ্রামের বকুলের ইটভাটা সংলগ্ন এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ। ওসি মো. হুমায়ুন কবীর জানান, তিনি এ থানায় দায়িত্বে আসার আগ পর্যন্ত তাদের ১১টি সরকারি অস্ত্র মিসিং ছিল, এর মধ্যে আজ একটি উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারে অভিযান চলছে। এছাড়া এর আগে থানা থেকে লুট হওয়া বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নড়াইলে শিশু হত্যায় পাঁচজনের যাবজ্জীবন
জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় শিশু হত্যায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক (শিমুল মুন্সি), সৈয়দ লিটন, জাহিদুর রহমান মিঠু, সৈয়দ জাহাঙ্গীর ও শামিমা বেগম।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক জানান, ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর শাহিন ফকির (১০) নিখোঁজ হয়। পরে ৩০ সেপ্টেম্বর তার পচা-গলা মরদেহ উদ্ধার করা হয়।
এঘটনায় শাহিন ফকিরের চাচা মিজানুর ফকির ১ অক্টোবর লোহাগড়া থানায় মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সাবেক এমপির দখলে থাকা ৪২ একর সরকারি জমি উদ্ধার
বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন আফিল ব্রিডার ফার্ম লিমিটেডের দখলে থাকা ৪২ একর সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারের পর এসব জমি বাঁশের খুঁটি ও লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান তার ফেসবুক আইডিতে বুধবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে সরকারি জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন। সব ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন জানান, উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের হরিণাপোতা মৌজায় সাবেক এমপি আফিল উদ্দিন ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি ৪১.৯৬ একর জমি দখলে নিয়ে ব্রিডার ফার্ম গড়ে ব্যবসা পরিচালনা করছেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তারা অভিযান চালিয়ে অবৈধভাবে দখল করা এসব জমি উদ্ধার করেন।

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ইবিতে রক্তদান কর্মসূচি
কুষ্টিয়া প্রতিনিধি
গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) ক্যাম্পাসের বটতলায় আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষার্থী রক্ত দেন। প্রোগ্রামের পরিচালক মেহেদী হাসান বলেন, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদের স্মরণে আজকের এই আয়োজন। জুলাই-আগস্ট বিপ্লবের স্পিরিট নিয়ে ফ্যাসিবাদের দোসরদের সব ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই।
এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম আকন্দ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সংগঠনটির সহ-সভাপতি ওবায়দুল রহমান আনাস, মেহেদী হাসান তানভীর, প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেরপুরে অস্ত্র-গুলিসহ আ.লীগ নেতার সহযোগী আটক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমাম হোসেন মিলুর সহযোগী ময়েন উদ্দীনকে (৩৩) অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে একটি পান বরজে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ তাকে আটক করে সেনাবাহিনীর নেতৃত্বে গড়া যৌথবাহিনীর একটি টিম। আটক ময়েন উদ্দীন মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার জমির উদ্দীনের ছেলে। তিনি মুজিবনগর উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমাম হোসেন মিলুর সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
এব্যাপারে মহাজনপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয়নাল আবেদীন বলেন, আটক ময়েন উদ্দীন কৃষিকাজ করেন। তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমাম হোসেন মিলু ও তার নেতাকর্মীরা পালিয়ে যান। ময়েন উদ্দীনও পলাতক ছিলেন। বেশ কিছুদিন থেকে পুলিশ ও সেনাবাহিনী তার বাড়িতে নিয়মিত অভিযান চালাচ্ছিল। অবশেষে তিনি যৌথবাহিনীর অভিযানে আটক হলেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ২৭ আর্টিলারি রেজিমেন্টের মেহেরপুর সেনা ক্যাম্পের মেজর জাহিনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম ময়েন উদ্দীনকে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করে। পরে ময়েনের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশে একটি পানবরজের মধ্যে থেকে দেশীয় একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ময়েন উদ্দীনকে এদিন মধ্যরাতেই থানায় আনা হয়েছে। এখন তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। বুধবার দুপুরে তাকে আদালতে নেওয়া হবে।

মায়ের অভিযোগে মাদক ব্যবসায়ী ছেলেসহ আটক ৩
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে মায়ের অভিযোগে মাদক ব্যবসায়ী ছেলেসহ তিনজনকে আটক করেছে সেনা সদস্যরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বুইকারা গ্রামের পূর্বপাড়ার হুমায়ুনের বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে সিরাজকাঠি গ্রাম থেকে আরেকজনকে আটক করা হয়।
বুধবার দুপুরে অভয়নগর সেনাবাহিনী ক্যাম্প, ১৪ বীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
অভিযানে ৩টি ধারালো অস্ত্র, ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা, এক বোতল ফেনসিডিল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকরা হলেন, উপজেলার গুয়াখোলা গ্রামের শাহী মোড় আদর্শপাড়া এলাকার মৃত মোনতাজ মোল্যার ছেলে মোহাম্মদ সাজ্জাদ মোল্যা (২৮), বাড়ির মালিক মৃত সহিদুল ইসলামের ছেলে মো. হুমায়ুন ও সিরাজকাঠি গ্রামের মৃত বাবর আলীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম শেখ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর যশোরের অভয়নগর সেনাবাহিনী ক্যাম্পে ছেলের বিরুদ্ধে মাদকের অভিযোগ করেন উপজেলার গুয়াখোলা গ্রামের শাহী মোড় আদর্শপাড়া এলাকার মৃত মোনতাজ মোল্যার স্ত্রী হোসনে আরা বেগম। সে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে প্রথমে দুজনকে আটক করা হয়।
পরে তাদের তথ্যের ভিত্তিতে ওই রাতে উপজেলার সিরাজকাঠি গ্রাম থেকে মৃত বাবর আলীর ছেলে অপর মাদক কারবারি মোহাম্মদ ইব্রাহিম শেখকে আটক করা হয়।
আটক ৩ জনকে জব্দকৃত অস্ত্র, মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ বুধবার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

দেড় বছরে তিন দফা ভাঙন
ঝিনাইদহ প্রতিনিধি
কপোতাক্ষ নদের ধারে গড়ে ওঠা মহেশপুর-ভৈরবা-জিন্নানগর সড়কের মহেশপুর পৌরসভার অংশে ১০২ মিটার সড়ক ভাঙন রোধে তিন মাস আগে ৩২ লাখ টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হয়েছিল। তবে তা কোনো ফলপ্রসূ হয়নি। আবারও ধসে পড়েছে গুরুত্বপূর্ণ এ সড়কটি। এর আগেও এক বছর পূর্বে প্যালাসাইটিং বসিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাও ব্যর্থ হয়।
স্থানীয়দের অভিযোগ, সংস্কারের কাজ হলেও এর মান ভালো হয় না। ফলে কয়েক মাস যেতে না যেতেই সড়কটি আবার ভেঙে যায়। সড়ক বিভাগ জানিয়েছে, বছর দুয়েক আগে নদী খননের সময় তলদেশ থেকে মাটি সরিয়ে নেওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তারা বলছে, এবার শক্তিশালী বাঁধ দিয়ে টেকসই সংস্কারকাজ করা হবে। ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এ ব্যস্ততম সড়কটির এমন অবস্থায় যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। বড় যানবাহনগুলো শহরের মধ্য দিয়ে ঘুরে যেতে বাধ্য হচ্ছে, আর ছোট যানবাহনগুলো ভাঙনের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মহেশপুরের এ সড়কের গুরুত্ব অনেক। খালিশপুর থেকে কপোতাক্ষ নদ ঘেঁষে দত্তনগর হয়ে জিন্নানগর পর্যন্ত সড়কটি ২০২০-২১ অর্থবছরে ৩৯ কোটি টাকা ব্যয়ে ৪৮.৫ কিলোমিটার সংস্কার করা হয়েছিল।
তবে ২০২৩ সালের শেষ দিকে মহেশপুর পৌরসভার কাছে কপোতাক্ষ নদের ধারে সড়কটির ১০২ মিটার অংশ ধসে পড়ে। এরপর কয়েক দফা সংস্কারকাজ করা হলেও তা স্থায়ী হয়নি। স্থানীয় মিজানুর রহমান ও জামিরুল ইসলাম জানান, প্রথম দফার সংস্কারের ৮-৯ মাস পরই আবার ধস দেখা দেয়। এরপর চলতি বছরের জুন মাসে দ্বিতীয়বার সংস্কার করা হয়, কিন্তু তিন মাস যেতে না যেতেই আবার ধসে পড়ে সড়কটির অর্ধেকেরও বেশি অংশ নদীতে বিলীন হয়ে গেছে। যাত্রীবাহী বাসের চালক মানিক হোসেন বলেন, মহেশপুর শহর ঘুরে যেতে হচ্ছে, ফলে শহরের ভেতরে যানজটের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, এই সমস্যার স্থায়ী সমাধান জরুরি।
সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আহসান উল কবীর জানান, ৩ বছর আগে সড়কটি সংস্কারের সময় কোনো সমস্যা দেখা যায়নি। তবে কপোতাক্ষ নদ খননের সময় নদীর ভেতরের মাটি সড়কের ওপর রাখা হয়েছিল এবং পরে তা সরিয়ে নেওয়া হয়। এতে তলদেশের মাটি আলগা হয়ে সড়কটি ধসে পড়ে। তিনি জানান, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে টেকসই সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা এ সড়কটির স্থায়ী সংস্কার এবং মজবুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, দ্রুত সমাধান না হলে এই ভাঙন এলাকার মানুষের যাতায়াত ও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থায়ী প্রভাব ফেলবে।

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত ২ জেলে
সাতক্ষীরা প্রতিনিধি
অপহরণের তিনদিন পর ৪২ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন সুন্দরবনে গিয়ে অপহৃত দুই জেলে। বুধবার (২০ নভেম্বর) বিকেলে পরিবারের কাছে ফিরে আসেন তারা।
জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে ইয়াজুল ইসলাম (৫৫) ও চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮)। ফিরে আসা জেলে ইয়াজুল ইসলাম ও ফয়সাল হোসেন জানান, গত ১৭ নভেম্বর রাতে বনদস্যুরা নিজেদের মনজু বাহিনীর সদস্য পরিচয়ে দুই স্থান থেকে দুটি নৌকার সাত জেলের মধ্য থেকে তাদের দুজনকে উঠিয়ে নিয়ে তিন দিনের মধ্যে ৪২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবিকৃত টাকা আমাদের পরিবার ও মহাজন পরিশোধ করলে বুধবার (২০ নভেম্বর) মুক্তি দেওয়া হয়। পরে সুন্দরবনের সুপদি নামক এলাকা থেকে অন্য একটি জেলে নৌকায় করে সুন্দরবনের চালতেবাড়ি হয়ে বাগদিখালী দুনের খাল দিয়ে তারা লোকালয়ে ফিরে আসেন। এদিকে, একই বনদস্যু দলের সদস্যরা তাদের মুক্ত করে দেওয়ার সময় আরও এক জেলেকে জিম্মি করেছে বলে জানান ফিরে আসা জেলেরা।

সুদের টাকা না পেয়ে বসতভিটা দখল করার অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে সুদের টাকা না পেয়ে এক দিনমজুরের বসতভিটা দখল করার অভিযোগ উঠেছে। টাকা দিতে না পারায় বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তাদের। সেই সঙ্গে বসতভিটা রেজিস্ট্রি করতে চাপও দেওয়া হচ্ছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের লতিফুল ইসলাম। সংবাদ সম্মেলনের তিনি অভিযোগ করে বলেন, গত ২০২২ সালে কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের ব্যবসায়ী আব্দুল ওহাবের কাছ থেকে তিনি বিশেষ প্রয়োজনে ৫ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। আরও ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। সেখানে শর্ত ছিল ৩ বছর ৩ মাসের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ না করতে পারলে বাজারদরে তার বসতভিটা আব্দুল ওহাবের কাছে বিক্রি করে দিতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই তাকে সুদসহ টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে আব্দুল ওহাব।
পরে টাকা না পেয়ে সর্বশেষে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আব্দুল ওয়াব। স্ত্রী-সন্তান নিয়ে বর্তমানে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতে হচ্ছে ভুক্তভোগী লতিফুল আলমকে। একইসঙ্গে ওই বাড়ি লিখে দিতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। এ নিয়ে আদালতে মামলা থাকার পরও আব্দুল ওহাব বিভিন্নভাবে তাকে হুমকি দিয়ে আসছে।
ভুক্তভোগী লতিফুল আলম বলেন, এর আগে আমার স্ত্রী জবা বানুকে মারধর করেছে আব্দুল ওহাবের লোকজন। আমার বাড়িতেও হামলা করে লুটপাট করেছে। প্রাণভয়ে আমি এখন পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল ওহাব বলেন, লতিফুল একজন প্রতারক। আমার কাছ থেকে টাকা নিয়ে, সে-ই টাকা দিচ্ছে না। টাকা দিতে না পারায় আমাকে জমি রেজিস্ট্রি করে দিয়েছে। এই জমি আমার নামে নাম পত্তনও হয়েছে। এখন সে সংবাদ সম্মেলন করে নানাভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে।

তালায় বিআরডিবি,র যৌথসভা ও ই-প্রশিক্ষণের টাকা আত্মসাৎ ঘটনায় ধামাচাপা নিরব কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিনিধি

তালায় বিআরডিবি,র যৌথসভা ও ই-প্রশিক্ষণের টাকা আত্মসাৎ ঘটনায় ধামাচাপা নিরব কর্তৃপক্ষ। এ ঘটনায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) এর সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি আওতায় মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণের ভাতার টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ হলেও দৃষ্টি পড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নিয়ম অনিয়মে পরিণত হয়েছে বলে সচেতন মহলের দাবী।
সরেজমিনে দেখা যায়, বুধবার তালা শিল্পকলা একাডেমির হল রুমে প্রশিক্ষনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিভিডিপি-৩য় পর্যায় বিআরডিবি ঢাকার যুগ্ম-পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক মোহাম্মাদ তৌহিদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিআরডিবি সাতক্ষীরার উপ-পরিচালক আবু আফজাল মুহাম্মাদ সালেহ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করে তালা উপজেলা বিআরডিবি কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে সমবায়ীদের উপস্থিতর সংখ্যা ছিলো মাত্র ৪৩ জন। এর পূর্বেও আরো ৫ টা প্রশিক্ষণ হয়েছে যেখানেও এমন কম সংখ্যক সদস্য উপস্থিত ছিলো। অথচ হাজিরা খাতায় ৬০ জনের স্বাক্ষর রয়েছে। তাহলে বাকি অনুপস্থিতির বরাদ্দকৃত অর্থ যাচ্ছে কোথায় ! প্রশ্ন থেকেই যাচ্ছে ?
উল্লেখ্য তালা উপজেলায় বিআরডিবি অফিসের আওতাধীন ২০ টি গ্রাম উন্নয়ন সমিতি রয়েছে। সমিতিভুক্ত ৬০ জন সদস্য নিয়ে ১ দিনের মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ চলছে। প্রতিটা সমিতি থেকে ৩ জন করে সদস্য প্রশিক্ষণের অংশগ্রহণ করার কথা থাকলেও উপস্থিত সংখ্যা কম। অনুপস্থিত সদস্যের ভাতার টাকা যাচ্ছে বিআরডিবি অফিসের কর্মকর্তা পকেটে । তাছাড়া অনুপস্থিতিদের প্রশিক্ষন স্বাক্ষর ঘরে বিআরডিবির কর্মকর্তা নারায়ন চন্দ্রর নির্দেশে কর্মচারীরা নিজেইরাই স্বাক্ষর করে টাকা উত্তোলন করে নেওয়ারও সত্যতা মিলেছে। হাজিরা শিটে ৬০ জনের মোবাইল নাম্বার দেওয়া আছে তাদের মোবাইল নাম্বার যাচাই করলে তাদের না ব্যবহারে হাজির প্রতি ৩ শত টাকা ও খাবার বাবদ ১ শত ৫০ টাকা আত্নসাৎতের বিষয়টি উন্মেচন হবে।
এ বিষয়ে বিআরডিবি’র অফিসার নারায়ণ চন্দ্র সরকারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, যেসকল সমবায়ীরা উপস্থিত থাকে তাদের অর্থ এখান থেকে দেওয়া হয়। আর যাহারা উপস্থিত থাকেন না তাদের বরাদ্দকৃত অর্থ তাদের বাসায় গিয়ে পৌছে দেওয়া হয়।

মাগুরা জেলা কল্যাণ সমিতি, খুলনা’র কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
মাগুরা জেলা কল্যাণ সমিতি, খুলনা’র কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে বুধবার সন্ধ্যা ৬টায় বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মো. ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আব্দুল হাই মোল্লাকে সভাপতি ও অ্যাড. মো. জিনারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। পরিষদের অন্যান্য সদস্য হলেন সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মো. আনিসুর রহমান, সহ-সভাপতি মো. ফসিয়ার রহমান, মাহবুবউল্লা শামীম, প্রকৌশলী গৌতম মজুমদার, অধ্যাপক সন্তোষ দাস, মো. জাকির হোসেন, মো. মঈনুল ইসলাম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আফিকুল ইমলাম, মো. সোহরাব হোসেন, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. হাসনাতুজ্জামান লেমন, মো. সেমিনুর রহমান, খন্দকার মোছাব্বির হোসেন, প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফুজ্জামান, অর্থ সম্পাদক মল্লিক আবুল কাশেম, সহ-অর্থ সম্পাদক মুন্সি মো. নাসিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো. শহীদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. আহসান হাবিব, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নাসরীন আক্তার, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. স্বদেশ কুমার চক্রবর্ত্তী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান সোহাগ, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌশলী মো. নাঈম হোসেন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক প্রকৌশলী বিধান কুমার পাল, ক্রীড়া সম্পাদক মো. সজীব হোসেন, নির্বাহী সদস্য আহসানুল কবীর শাহীন, হিমাংশু শেখর রায়, প্রভাষক মো. ইমন হোসেন, মো. উজির হোসেন, প্রকৌশলী গোলাম নবী, মো. খবির হোসেন, প্রভাষক মো. মশিউর রহমান, প্রকৌশলী আব্দুল হান্নান মোল্লা, জাফর ইকবাল মিলন, মো. মোস্তফা মোল্লা, মো. আকরাম হোসেন, প্রকৌশলী আলাল উদ্দিন, মো. রাশেদুল ইসলাম, মো. ওমর ফারুখ বিপ্লব, মো. হুমায়ুন কবীর, কাজী ইমদাদুল হক রেজা, মো. মোশারফ হোসেন, মো. ইফতেখার হোসেন, ডা. মোস্তাফিজুর রহমান, মো. রনি মোল্লা, মো. সিরাজুল ইসলাম, মো. আতিয়ার রহমান, মো. ইশারত হোসেন। উক্ত কমিটি আগামী ০২ (দুই) বছরের জন্য কার্যকর থাকবে।