স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের এক দিন আগেই একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র প্রেস কনফারেন্সে এসে নিজেদের একাদশ জানিয়ে দেন।
ব্রাজিল নিজেদের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। তবে উরুগুয়েকে হারিয়েই বছর শেষ করতে চায় তারা।
এদারসনকে বছরের শেষ ম্যাচে গোলরক্ষক হিসেবে ধরে রেখেছেন দরিভাল। দুই সেন্ট্রারব্যাক মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াসকে সঙ্গ দেবেন দানিলো ও আবনের। ব্রুনো গিমারায়েস, গেরসন ও রাফিনিয়া থাকছেন মিডফিল্ডে। আক্রমণে ভিনিসিয়াস জুনিয়রকে সঙ্গ দেবেন ইগর হেসুস এবং সাভিনহো। যার অর্থ এই ম্যাচে কেবল এক পরিবর্তন নিয়েই দলকে মাঠে নামাবেন ব্রাজিল কোচ।
লাতিন অঞ্চলে বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সবার ওপরে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯, সমান পয়েন্টে কলম্বিয়া পিছিয়ে আছে গোলব্যবধানে।
উরুগুয়ে ম্যাচে ব্রাজিল একাদশ: এদারসন; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস ও অ্যাবনার, ব্রুনো গিমারায়েস, গেরসন, রাফিনিয়া; ভিনিসিয়াস জুনিয়র, ইগর হেসুস এবং সাভিনহো।











































