Home আঞ্চলিক পাইকগাছায় নগদ টাকা ,জুয়া খেলার সরঞ্জাম সহ চার জুয়াড়ি গ্রেফতার

পাইকগাছায় নগদ টাকা ,জুয়া খেলার সরঞ্জাম সহ চার জুয়াড়ি গ্রেফতার

82


পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় নগদ টাকা ,জুয়া খেলার সরঞ্জাম সহ চার জুয়াড়িকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালত পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামাপ্রাস মন্ডল জানান, উপজেলার সোলাদানা ইউনিয়নের পশ্চিম দীঘা গ্রামের জামিনী মন্ডলের চায়ের দোকান উত্তর পাশের ফাঁকা ঘর টাকা দিয়ে জুয়া খেলছে এমন সংবাদ পাই। এ সময় উপ-পুলিশ পরিদর্শক রায়হানুল করিম, সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলতাফ হোসেনকে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে সোলাদানা ইউনিয়নের পশ্চিম দীঘা গ্রামের ঠাকুরদাস সানার ছেলে উত্তম কুমার সানা(৪৫), একই এলাকার উপেন্দ্রনাথ সানার ছেলে বনমালী সানা(৫৫), দক্ষিনকাইনমুখী গ্রামের দিয্যবর মন্ডলের ছেলে চিত্ত মন্ডল(৪৭), নিরঞ্জন মন্ডলের ছেলে তপন কুমার মন্ডল(৪২) গ্রেফতার করা হয়। তাদের নিকট নগদ টাকা, ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, সোমবার রাতে চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।