Home খেলাধুলা স্যামসন-তিলকের টর্নেডো সেঞ্চুরির ম্যাচে যত রেকর্ড

স্যামসন-তিলকের টর্নেডো সেঞ্চুরির ম্যাচে যত রেকর্ড

19


স্পোর্টস ডেস্ক

একই ম্যাচে প্রথমবার একই দলের দুজনের সেঞ্চুরি দেখা গেল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মার সেঞ্চুরিতে মাত্র একটি উইকেট হারিয়ে ভারত ২৮৩ রান তোলে। জবাবে ১৪৮ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ভারত ১৩৫ রানের জয়ে সিরিজও ৩-১ ব্যবধানে জিতল।

এ ম্যাচে অসংখ্যা রেকর্ড হয়েছে। নিচে রেকর্ডগুলো দেওয়া হলো।

৩: টি–টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৩টি সেঞ্চুরি করেছেন ভারতের সঞ্জু স্যামসন। গত রাতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৯ রানের অপরাজিত ইনিংসের আগে ৮ নভেম্বর ডারবানে ১০৭ এবং ১২ অক্টোবর হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ১১১ রান করেন।

৯: ২০২৪ সালে টি–টোয়েন্টিতে নবমবারের মতো ২০০ ছোঁয়া স্কোর করল ভারত, যা এক পঞ্জিকাবর্ষে যেকোনো দলের সর্বোচ্চ।

৪: ভারত–দক্ষিণ আফ্রিকা সিরিজে ৪টি ব্যক্তিগত সেঞ্চুরি হয়েছে, যা সর্বোচ্চ। এটি ছাড়া কোনো টি–টোয়েন্টি সিরিজে ২টির বেশি ব্যক্তিগত সেঞ্চুরির নজির নেই।

২৮৩/১: জোহানেসবার্গে গত রাতে ১ উইকেট হারিয়ে ২৮৩ রান করেছে ভারত, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজের ২৫৮/৫।

১: স্যামসন ১০৯* ও তিলক ১২০*—আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচের এক ইনিংসে দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির কীর্তি এটাই প্রথম।

২১০: সঞ্জু স্যামসন–তিলক বর্মার অবিচ্ছিন্ন ২১০ রানের জুটি টি–টোয়েন্টিতে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ এবং আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্বিতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ।

৯২.৩০%: ভারত এ বছর ২৪টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে ২২টিতেই জিতেছে। শতকরা জয় ৯২.৩০%, যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ১০ ম্যাচ খেলার নিরিখে সর্বোচ্চ।

৫: আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন ভারতের তিলক বর্মা। অন্য চারজন ফ্রান্সের গুস্তাভ ম্যাককেয়ন, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো, ইংল্যান্ডের ফিল সল্ট ও ভারতের সঞ্জু স্যামসন।

৮৬: ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলারের ৮৬ রানের জুটি টি–টোয়েন্টিতে পঞ্চম উইকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ।

১২: ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী এই সিরিজে ১২ উইকেট নিয়েছেন, যা চার বা এর চেয়ে কম ম্যাচের দ্বিপক্ষীয় টি–টোয়েন্টি সিরিজে যেকোনো বোলারের সর্বোচ্চ।