Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

130
শিকারের খোঁজে ডালের ওপর বসে আছে একটি মাছরাঙা। শলুয়া, ডুমুরিয়া, খুলনা

ব্লাড ডোনেশন গ্রুপ সেচ্ছায় রক্তদান সংগঠনের আহবায়ক কমিটি ঘোষণা
দাকোপ প্রতিনিধি
মোংলা উপজেলার সর্ববৃহৎ সেচ্ছায় রক্তদানের সংগঠন দিগরাজ ব্লাড ডোনেশন গ্রুপের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিরাজ হাওলাদার এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটিতে মোঃ নাহিদ হাসানকে আহবায়ক ও মোঃ আসিফ রহমানকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করেন দিগরাজ ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজ হাওলাদার। ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি জানান এখন পর্যন্ত সংগঠনের রক্ত প্রদানের সংখ্যা ২০০০ ব্যাগ প্লাস। এবং সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৩০০ প্লাস। বর্তমানে সংগঠনটি মোংলার সর্ববৃহৎ রক্তদান সংগঠন হিসেবে কাজ করছে বলে সংগঠনের সদস্যরা দাবি করেন। তারা বলেন মানবতার সেবায় আমরা কাজ করছি। তাই সকলের সহযোগিতা পেলে আমরা আরো ভালো ভাবে কাজ করতে পারবো বলে আশা করি।

ইন্দুরকানীতে ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির
ইন্দুরকানী প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মুহম্মদ শফিউল্লাহ। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল, পিরোজপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরেফিন আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের শতাধিক কর্মী অংশগ্রহন করেন।
বক্তারা এদেশে সৎ ও দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরী এবং কোরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমে ইসলামী ছাত্রশিবিরকে অগ্রনী ভুিমকা রাখার আহবান জানানো হয়।

কুয়েটে ২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা এককভাবে আগামী ১১ জানুয়ারি, ২০২৫ খ্রি. অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

প্রেসক্লাব রামপাল’র সাধারণ সভা
রামপাল প্রতিনিধি
প্রেসক্লাব রামপাল এর এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর কমিটির মেয়াদ শেষ হওয়া সংক্রান্ত বিষয় ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করা হয়।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় ক্লাবের সভাপতি এম, এ সবুর রানা’র সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ক্লাবের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় অংশ নেন, ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক এ, এইচ আমিনুল হক নান্টু, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদ্লু ইসলাম, তথ্য ও ক্রীড়া সম্পাদক লায়লা সুলতানা, সদস্য মো. রেজাউল ইসলাম, সদস্য শেখ হারুন, সদস্য অধ্যাপক সুখময় ব্রহ্ম, সদস্য তুহিন মোল্যা প্রমুখ।#

মাগুরার শালিখাতে বিএনপি,র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নে লিফলেট বিতরণ
মাগুরা প্রতিনিধি
তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপি,র ৩১ দফার বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর ১টায় শালিখা উপজেলা বিএনপি সাবেক সভাপতি কাজী ইমদাদুল হক সোনা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সহযোগিতায় এ লিফলেট বিতরণ করেন। এ সময় তারা বিএনপি অফিসের সমনে থেকে লিফলেট দেয়া শুরুকরে মাছবাজার, তরকারি বাজার, বাস স্ট্যান্ড ও বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন। এসময়ে লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন, শালিখা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক কাজী হুমায়ুন ইউসুফ, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেল বিশ্বাস, শালিখা থানা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ রাইসুল ইসলাম প্রিন্স, জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সম্মানিত সদস্য মোঃ সুমন মুন্সি, উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক দেওয়ান বনি ইয়ামিন, উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক মুরসালিন হৃদয় প্রমুখ। ৩১ দফার হলো নিম্নরুপ: ১. জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন ২. সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্ত্বা ও ‘জাতীয় সমন্বয় কমিশন গঠন। ৩. অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। ৮. আইনসভা, মন্ত্রীসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্যা প্রতিষ্ঠা। ৫. প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুর্ধ্ব পরপর দুই মেয়াদ নির্ধারণ। ৬. বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিষিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইন সভায় উচ্চকক্ষের প্রবর্তন। ৭. সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন। ৮. নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। ৯. স্বচ্ছতা নিশ্চিতকরনে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরন। ১০. বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন ১১. গগণমূখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। ১২. মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। ১৩. দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ। ১৪. সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। ১৫. আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। ১৬. ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। ১৭. মুদ্রাস্ফীতি ও ও দ্রব্যমূল্যর হ্রাস-বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। ১৮. প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানী ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ খাত আধুনিকায়ন। ১৯. জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। ২০. প্রতিরক্ষা বাহিনীর অদিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের উর্ধ্বে রাখা। ২১. প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা। ২২. শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃত প্রদান। ২৩. কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। ২৪. নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথা পদক্ষেপ গ্রহণ। ২৫. চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। ২৬. “সবার জন্য স্বাস্থ্য” এবং “সার্বজনীন চিকিৎসা” ব্যবস্থা কার্যকর করা। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যন্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করা। ২৭. কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। ২৮. সড়ক, রেল, নৌ পথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। ২৯. জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুযৌগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। ৩০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। ৩১. যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।

রিয়াদুল জান্নাহ্ হিফ্য মাদরাসার অভিভাবক সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ রিয়াদুল জান্নাহ হিফ্জ মাদ্রাসার অভিভাবক সমাবেশে বক্তারা বলেছেন, আল কুরআনের নির্দেশিত পথেই মানবজাতির একমাত্র কল্যাণ নিহিত রয়েছে। সুতরাং আগামী প্রজন্মকে কুরআনের শিক্ষা দেওয়ার মধ্যদিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
শনিবার(১৬ নভেম্বর) সকালে নগরীর এম এ বারি সড়কের হোটেল ব্লু অর্কিড ‘ অডিটোরিয়ামে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক, বিশিষ্ট আলেমে দ্বীন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং মাদরাসার উপদেষ্টা মানবাধিকার সংগঠক এস এম দেলোযার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, খুলনার সাবেক ডিজিএম আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন পিরোজপুর, হাফেজ মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন। বিশেষ আলোচক ছিলেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মাদরাসার শিক্ষক শেখ ইব্রাহিম, মোঃ তৌহিদুর রহমান, ইব্রাহিম খলিল উল্লাহসহ অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদরাসার নাশিদ শিক্ষক হাফেজ ক্বারী মোঃ আয়াত উল্লাহ। অনুষ্ঠান শেষে ছাত্র ছাত্রীদের হামদ্ না’ত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তারা আরও বলেন, ‘কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মোমিন মুসলমান পড়ে দেখোনা কোরআন কতো শান্তি পাওয়া যায়।‘ তথ্য-প্রযুক্তির চাকচিক্যময় চোখ ধাঁধানো এ যুগেও যে গ্রন্থটি সম্পর্কে বিশ্ববাসীর বিস্ময়ের অন্ত নেই তার নাম কোরআন। কোরআন একাধারে বিশ্ব পরিচালনার সংবিধান, বিজ্ঞান গ্রন্থ, সমাজ বিজ্ঞান এবং একটি আধ্যাত্মিক গ্রন্থ। জ্ঞানের এমন কোনো শাখা আজও উদ্ভব হয়নি, যে সম্পর্কে কোরআনে উল্লেখ নেই। কিয়ামত পর্যন্ত মানব জাতির সব চাহিদা ও জিজ্ঞাসার জবাব আছে এই কোরআনে।

ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগতমান নিশ্চিকরণে কর্মশালা
তথ্য বিবরণী
‘ভিটামিন-এ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগতমান নিশ্চিতকরণে ডিজিটাল মনিটরিং ও খোলা ভোজ্যতেল বাজারজাত বন্ধকরণে জনসচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা (শনিবার) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক সুলতান আলম।
খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় শিল্প মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উরমরঃরুধঃরড়হ ড়ভ ঋড়ৎঃরভরপধঃরড়হ ড়ভ ঊফরনষব ঙরষ ভড়ৎ ওসঢ়ড়ৎড়াবফ গড়হরঃড়ৎরহম, ছঁধরষরঃু ঈড়হঃৎড়ষ ধহফ ঈধঢ়ধপরঃু ইঁরষফরহম প্রকল্প এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় অতিথিরা বলেন, সবার আগে সকলের সুস্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। একশত জন শিশুর মধ্যে ৩.৬ শতাংশ শিশুই ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগে আক্রান্ত হয়। সকলের জন্য ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের গুণগতমান নিশ্চিতকরতে খোলা ড্রামে ভোজ্যতেল বাজারজাতকরণ বন্ধ করা প্রয়োজন। ড্রামে ভোজ্যতেল বাজারজাতকরণ বন্ধে মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শতভাগ ভোজ্যতেল ফুডগ্রেড বোতল, প্লাস্টিক ফয়েল ও পাউচপ্যাকে বাজারজাতকরণ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে নিজেকে ও অন্যকে সচেতন এবং বাজার মনিটরিং জোরদার করতে হবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উপপ্রকল্প পরিচালক মোঃ জাকির হোসেন এবং খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার নন্দিতা চৌধুরী। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ভোক্তা, গণমাধ্যমকর্মী, রিফাইনারি, পাইকারি ও খুচরা তেল ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা অংশ নেন।

পাইকগাছায় পৌর বিএনপি’র মহিলা দলে আ’লীগ নেত্রী; অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলে পৌরসভার ১১ সদস্য আহবায় কমিটিতে শাহানারা আক্তার পাখির নাম থাকায় বিএনপি’র একটি গ্রুপ আ’লীগ নেত্রী হিসাবে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শাহানারা আক্তার পাখি। শনিবার বেলা ১টার দিকে পাইকগাছা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানারা আক্তার পাখি বলেন, আমার পরিবার জাতীয়তাবাদী দল(বিএনপি)শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত। আমি বিগত সরকারের সময় সিপিপির পৌরসভার ওয়ার্ড সদস্য ছিলাম।সে সুবাদে সিপিপি এর বিভিন্ন মিছিলে ও দূর্যোগপূর্ণ সচেতনামূলক অনুষ্ঠানে যোগদান করি। সেই সব যোগদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করছে। আমি কখনো কোন সময় পৌর মহিলালীগের সভাপতি বা সদস্য ছিলাম না। বর্তমানে পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের ঘোষিত কমিটির ৭ নং তালিকা আমার নাম আসায় একটি গ্রুপ ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাকে শহীদ জিয়ার আদর্শ থেকে অপপ্রচারকারীরা বিচ্যুত করতে পারবে না।

পাইকগাছায় এক কিশোরকে ক্ষুরাঘাতে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় পূর্ব শত্রুতার জেরে রাব্বি গোলদার(১৬) নামে এক কিশোরকে ঘাড় ও পেটে ক্ষুরাঘাত করে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে লতা ইউনিয়ন পরিষদের সামনে। এলাকাবাসি জানান,গত শুক্রবার
সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত রাস মেলা উপলক্ষে উপজেলার লতা ইউনিয়নের কাঠামারীতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলার কাজী মুছা গ্রামের রুহল আমিন গোলদারের ছেলে রাব্বি গোলদার (১৬) বাড়ি ফিরছিলো। এ সময় লতা ইউনিয়ন পরিষদের সামনে এলে দুর্বৃত্তরা রাব্বির পিছন থেকে ঘাড়ে ও পেটে ক্ষুর দিয়ে টান দেয়। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী আহতকে উদ্ধার করে প্রথমে পাইকগাছা হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, আহতের লোকজন এখনো কোন অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত করে আইগত ব্যবস্থা নেয়া হবে।

বাগেরহাটে নাজিরের বিরুদ্ধে বসত বাড়িতে হামলা ও লুটের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির অঞ্জন কুমার দাশের বিরুদ্ধে জমি দখলে নেওয়ার জন্য বসত বাড়িতে হামলা ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ নভেম্বার) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ফকিরহাট উপজেলার চাঁদেরঢোন গ্রামের শুসান্ত কুমার দাস নামের এক ব্যবসায়ী।
তিনি বলেন, চাঁদেরঢোন গ্রামের বাসিন্দা এবং বাগেরহাট বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির অঞ্জন কুমার দাশ ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই জমি দখলের জন্য বিভিন্ন সময় অঞ্জন কুমার দাশ হুমকি দিচ্ছিল। এর ধারাবাহিকতায় ১২ নভেম্বার রাত ৮ টার দিকে অঞ্জন কুমার দাশ, চন্দনকুমার দাশ, বিদ্যুৎ দাশ, সংকোজ দাশ, উজ্জল দাশ, সত্যজিৎ দাশ ও ইকবাল মোড়ল চাদেরঢোন গ্রামে আমাদের বসত বাড়ির সামনে এসে দেশীয় অস্ত্র নিয়ে আমার (শুসান্ত কুমার দাস) ও আমার ভাই সঞ্জয় দাসের নাম ধরে ডেকে গালিগালাজ করতে থাকে। আমরা বাড়ি না থাকায়, আমার বোন করুনা রানী দাশ গালিগালাজের কারণ জানতে চাইলে তারা জোরপূর্বক আমাদের ঘরে প্রবেশ করে। তারা আমার বোনের ছেলে বালক দাশের কম্পিউটার, সিলিং ফ্যান, ওয়াইফাই রাউটার, দুটি কাঠের চেয়ার, ১০টি প্লাস্টিকের চেয়ার, সেক্রেটারি টেবিল, ডাইনিং টেবিল, কম্পিউটার টেবিল, ৪০০ নারকেল, ১৫০ কুড়ি সুপারি, এলইডি টিভি, দুটি সিলিং ফ্যান ও মুরগীর ফার্ম থেকে ৭০টি ব্রয়লার মুরগী লুটে নিয়ে যায়।যাওয়ার সময় আমার বোনকে ও আমাদের জমি ছেড়ে দিতে হুমকি দিয়ে যায়, জমি না ছাড়লে এবং এসব নিয়ে মামলা মোকদ্দমা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অঞ্জন কুমার দাশ ও তার লোকজন।
পরে চুলকাঠি বাজারে থাকা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক ২০০ বস্তা সেভেন রিংস সিমেন্ট জোর পূর্বক নিয়ে যায়। ব্যবসায়ী শুসান্ত কুমার দাস আরও বলেন, ঘটনার পরে ফকিরহাট থানায় মামলা দায়েরের জন্য গেলে নাজির অঞ্জন কুমার দাশের প্রভাবে ফকিরহাট থানা পুলিশ আমার মামলা নথিভুক্ত করেননি। বরং অঞ্জন কুমার দাশ আমার ও আমার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে। এই অবস্থায় আমরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।
ব্যবসায়ীর সাথে থাকা তার ভাই সঞ্জয় কুমার দাশ বলেন, প্রভাবশালী নাজির অঞ্জন কুমার দাশ ক্ষমতার প্রভাব খাটিয়ে বিপুল পরিমান অবৈধ সম্পদ অর্জন করেছেন। চাকুরী বানিজ্য কবে অনেক টাকা কামিয়েছেন। অনেককে চাকুরী দেবার নাম করে টাকা নিয়েছে। চাকুরী না হওয়ায় টাকা ফেরত আনতে গেলে তাদেরকে ভয়ভীতি ও গালিগাজ করে তাড়িয়ে দেয়ায় ডাকার অনেক মানুষকে ক্ষমতার প্রভাবে হয়রানি করেছেন। বর্তমানে চারতলা বাড়ির কাজ চলমান রয়েছে। তার আত্মীয়দের নামে এবং বেনামে তার অঢেল টাকা রয়েছে। আমরা প্রভাবশালী নাজির অঞ্জন কুমার দাশের অত্যাচার থেকে মুক্তি চাই এবং সেই সাথৈ আমরা যাতে আমাদের পৈত্রিক জমি সুষ্ঠুভাবে ভোগ দখল করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে নাজির অঞ্জন কুমার দাশ বলেন, আমি কারও বাড়িতে হামলা করিনি। কারও জমি দখলের চেষ্টাও করিনি। তাদের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে, তাই এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।

মনিরামপুর সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মনিরামপুর প্রতিনিধি
মনিরামপুর সমিতির উদ্যোগে এবং ড্রিমাস এর সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয় শনিবার। মনিরামপুর সমিতির উদ্যোগে এবং ড্রিমাসের সহযোগিতায় নাগরঘোপ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্কুলটি কেশবপুর এবং মনিরামপুর বডার লাইনে অবস্থিত।
এই ক্যাম্পের নেতৃত্বে ছিলেন কাজী জহুরুল ইসলাম বুলবুল যিনি সামাজিক কাজে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন নিজ গ্রামের জন্য। এবং সার্বিক সহযোগিতায় আব্দুল কাদের একজন সামাজিক ব্যক্তিত্ব।
ক্যাম্পটিতে ঢাকা , যশোর, মনিরামপুর এবং কেশবপুর থেকে আগত ডাঃ গন সেবা প্রদান করছেন।
প্রায় ২,৫০০ রোগীকে সকাল থেকে চিকিৎসা সেবা প্রদান করেছেন । এই ফ্রি মেডিকেল ক্যাম্পের স্কুলের প্রত্যেকটি তালায় রোগীতে পরিপূর্ণ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩২ জন ডাক্তার যার মধ্য বিশেষজ্ঞ ডাক্তার এবং এমবিবিএস ডাক্তারগণ অংশগ্রহণ করেন। ডাক্তারদের মধ্যে ছিলেন: শিশু ডাঃ গাইনি ডাঃ চক্ষু ডাঃ দন্ত চিকিৎসক চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ মেডিসিন ডাঃ হার্ট বিশেষজ্ঞ ডায়াবেটিস বিশেষজ্ঞ এবং অন্যান্য।
মোট ৮০ জন স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে অংশ গ্ৰহন করে সকাল থেকে রোগীদের সেবা গ্রহণে সহায়তা করেছেন। মো: মোজাম্মেল হক – দপ্তর সম্পাদক, ক্যাম্পের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাই কে কাজী জহুরুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।

জলবায়ূ তহবিলের অর্থের ন্যায্যতার দাবিতে খুলনায় মানববন্ধন
স্টাফ রিপোর্টার
খুলনায় জলবায়ূ তহবিলের অর্থের ন্যায্যতার দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজারবাইজানে বিশ্ব জলবায়ূ সম্মেলনে দৃষ্টি আকর্ষণ করে নগরীর শিববাড়ি মোড়ে শনিবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। ক্লাইমেট জাস্টিস ফোরামের উদ্যোগে বেসরকারি সংস্থা এ্যাওসেড ও সাংবাদিকেদের নেটওয়ার্ক কোস্টাল ভয়েস অব বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ূ পরিবর্তনে অন্যতম ঝুঁকিতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। তাই চলমান বিশ্ব জলবায়ূ সম্মেলনে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলির সহায়তা বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনজণিত ক্ষতির টাকা ঋণ নয়, অনুদান হিসেবে দিতে হবে। না হলে ক্ষতিগ্রস্ত দেশগুলির জন্য নতুনভাবে ঋণের বোঝা বাড়াবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মুজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের ইউআরপি বিভাগের প্রধান ড. তুষার কান্তি রায়, খুলনা উইমেন্স চেম্বারের সভাপতি অ্যাডভোকেট শামিমা সুলতানা শিলু, মাহবুবুর রহমান মোহন, মোস্তফা জামাল পপলু প্রমুখ।

ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নে বিএনপির জনসমাবেশ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দৈনিক স্বদেশ খবরের উপদেষ্টা সম্পাদক, ফকিরহাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাগেরহাট-১ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি সরদার আমান উল্লাহ (বাবলা)। প্রধান বক্তা ছিলেন নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক খাঁন শফিউল আলম (রাজু খাঁন), বিশেষ অতিথি ছিলেন সেলিম সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান (টুটুক), নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ আবু তালেব, যুগ্ম আহবায়ক কাইয়ুম শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী বাবর হক (মিঠু কাজী)।
অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সরদার জিয়াউর রহমান (জিয়াব) ও শেখ ইকবাল আহমেদ। সার্বিক তত্ত্ববাধানে ছিলেন নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম (সাইজে)। জনসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জিয়াউর রহমান সমাজ কল্যান পরিদের সভাপতি এনামুল হক শিকদার, ছাত্রনেতা শশীসহ অন্যান্যরা। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন।

ফকিরহাট মডেল থানায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন মহড়া
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় সচেতনা বাড়াতে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়ার আয়োজন করে।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় থানা চত্ত্বরে ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহাজান মিয়ার নেতৃত্বে একটি দল এই মহড়ায় অংশগ্রহন করেন। যদি কোথাও কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটে তাহলে সেটি দ্রুত কিভাবে নেভানো যায়, তার জন্য মহড়ার ব্যবস্থা করা হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতির পরিমান কিভাবে কমানো যায় এবং এ বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়ায় বিভিন্ন পরামর্শ দেন এই কর্মকর্তা।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির সহ বিভিন্ন এসআই, এএসআই, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা উপস্থিত ছিলেন।

রামপালে নারী সমাবেশ
রামপাল প্রতিনিধি
রামপালে গৌরম্ভা ইউনিয়নবাসীর আয়োজনে সহাস্রাধিক নারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় সভাপতিত্বে উপজেলার ফয়লাহাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সরদার মহাকবিরের সঞ্চালনায় স্থানীয় নারী ও যুবতীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, উপজেলা সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাবলা, সরদার মাহাফুজুল হক চিক, তাতীদলের সভাপতি সরদার বাকীবিল্লাহ, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, মো. কামরুজ্জামান টোকন, মো. মহিদ্লু ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, মোফাজ্জল হোসেন বাদল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদ বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজের পিছিয়ে পড়া নারীদের মূল স্রোতধারায় যুক্ত করতে হবে। তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা শিক্ষিত হলে সমাজের অসংগতি দূর হবে। তারা স্বাবলম্বী হবে। যেহেতু সমাজের অর্ধে জনগোষ্ঠী নারী, সেহেতু তাদের এগিয়ে আসতে হবে। তিনি তার বক্তৃতায় আরো বলেন, আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন। ক্লাসে প্রথম হতে হবে এটা নয়, সুশিক্ষায় শিক্ষিত করাটাই বড় বিষয়। সন্তানদের মাদকমুক্ত ও মরণ নেশা মোবাইল গেম থেকে বিরত রাখুন। আপনার শিশুর হাতে মোবাইল তুলে দিবেন না। আজকের প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হলে বাংলাদেশ সমৃদ্ধিশালী হবে। তিনি বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হলে তাকে ছাড় দেয়া হবে না। তারেক রহমানের নির্দেশ, কেউ কোন অপকর্ম করলে দল তার দ্বায় দল নেবে না। সুতারং সবাইকে সাবধান হতে হবে। আগামীতে রামপাল ও মোংলাবাসীর পাশে থেকে মৃত্যুর আগ পর্যন্ত সেবা করার ঘোষণা দেন এই নেতা, এ জন্যে তিনি সকালের সহযোগীতা কামনা করেন। সভায় প্রায় সহাস্রাধিক নারীসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।#

কয়রায় মহিলা দলের পরিচিত সভা
কয়রা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কয়রা উপজেলা শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দের এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা মহিলা দলের সভাপতি দিলরুবা মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরাইয়া সুলতানার পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা কোহিনুর ইসলাম শেখ সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, স্বেচ্ছাসেবক দল নেতা ডাঃ নুর ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, মহিলা দলের সহ-,সভাপতি শারমিন মারিয়া মুক্তা,শামছুর নাহার প্রমুখ। পরিচিত সভায় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মি সহ মহিলা দলের কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় করণিকের বিদায়ী সংবর্ধনা ও প্রয়াত শিক্ষকের স্মরণসভা
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ উদয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের মাঠ চত্বরে বিদ্যালয়ের সদ্য বিদায়ী করণিক অখিল কুমার মন্ডলের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা ও প্রয়াত প্রধান শিক্ষক মৃণাল কান্তি গোলদারের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়া খাতুন পবিত্র কুরআন তিলাওয়াত ও রুহি রায় এর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।
বিদায়ী সংবর্ধনা ও প্রয়াত শিক্ষকের স্মরণসভা অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি রানী মন্ডল’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুোৎসাহী সদস্য ও শোভনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী মফিজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ভূমিদাতা সুশীল কুমার মন্ডল,পঙ্কজ কুমার রায়,প্রশান্ত কুমার মন্ডল, ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নিখিল চন্দ্র মন্ডল।
অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন,ম্যানেজিং কমিটির বর্তমান সদস্য আশরাফ আলী গাজী,আশিস কুমার মন্ডল,অজিত কুমার মন্ডল,কনিকা মন্ডল,হিমাদ্রী রায়,সাবেক সদস্য স্বপ্না মন্ডল,বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিনয় চন্দ্র অধিকারী, সুশান্ত কুমার মন্ডল,মোঃ আব্দুল জলিল প্রমুখ।
উদয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের করণিক অখিল কুমার মন্ডল দীর্ঘ বছর যুক্ত ছিলেন বিদ্যালয়ের সঙ্গে। প্রীতি আর ভালোবাসায় সবার সঙ্গে গড়ে ওঠে তার নিবিড় এক সম্পর্ক। আর তাইতো বিদায়ের দিনে হাজির হন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সমাজের নানা পেশার মানুষ। গুণী এই মানুষটির বিদায়ে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।বিদায়ী সংবর্ধনার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। মঞ্চ থেকে ফুলেল শুভেচ্ছাসহ হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক। এ সময় কান্নায় ভেঙে পড়েন সহকর্মীসহ ও শিক্ষার্থীরা। চোখে জল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অবসরে যান তিনি।শিক্ষার্থীরা বিদায়ী তাদের প্রিয় অখিল কুমার মন্ডলের উদ্দেশ্য আবেগঘন বক্তব্য, মানপত্র প্রদান,কবিতা ও ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে রুবাইয়া খাতুন নামে এক শিক্ষার্থী বলেন, অখিল কুমার স্যার অনেক ভালো মানুষ ছিলেন। ওনার কাছ থেকেই জীবনের ব্রতগুলো শেখা। সব সময় সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন আমাদের।
সুস্মিতা নামে এক শিক্ষার্থী বলেন, অখিল কুমার স্যারকে আর স্কুলে পাব না ভাবতেই কষ্ট হচ্ছে। সব কিছু খুব মিস করব। এমন মানুষ আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।বিদায়ী মানুষটির কর্মজীবন নিয়ে কথা বলতে গিয়ে অঝোরে কাঁদেন বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন তিনি কখনও আমাদের সঙ্গে খারাপ আচরণ করেননি। বিদ্যালয় প্রাঙ্গণ হাহাকার করবে ওনাকে ছাড়া। অখিল কুমার তার বিদায়ী ভাষণে বলেন, আমি দীর্ঘদিন প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলাম। এ সময় শিক্ষার্থীদের জন্য কাজ করছি, বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে। ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবাই আমাকে যে সম্মান দিয়েছেন, তাতে আমি গর্বিত ও আনন্দিত। এই ভালোবাসাকে পুঁজি করেই বাকি জীবন কাটিয়ে দিতে পারব। আমি চাই আমার শিক্ষার্থীরা যেনো ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারে। সমাজের জন্য, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। এ ব্যাপারে তারা যেন সর্বদা সজাগ থাকে। এতেই আমি শান্তি পাব।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক।
পরিশেষে প্রয়াত প্রধান শিক্ষক মৃণাল কান্তি গোলদার এর প্রতি স্মৃতিচারণ শ্রদ্ধা নিবেদন ও অখিল কুমার মন্ডলের বিদায়ী অনুষ্ঠানে তাদের উভয়ের জন্য আর্শীরবাদ চেয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

ডুমুরিয়ায় বরুনা গ্রামে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম রানা (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার বিকেলে বরুনা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি খোরশেদ মেমোরিয়াল ক্লিনিকে চিকিৎসাধীন।
জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর রানার বাড়িতে প্রতিবেশি আনিস গাজীর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে তর্ক হয়। পরে বিকেল ৪টায় মটর সাইকেলযোগে স্ত্রী ও মাকে নিয়ে মনোহরপুর যাচ্ছিলেন রানা। বরুনা পূর্বপাড়া মসজিদের সামনে পৌঁছালে চলন্ত মটর সাইকেলে হামলা করা হয়। হামলায় রানা গুরুতর আহত হয়। তার মাথায় ৫ টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বরুনা খোরশেদ মেমোরিয়াল ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি।

শ্যামনগরে সড়ক পথে সুন্দরবন ভ্রমণে মতবিনিময় সভা
শ্যামনগর প্রতিনিধি
‘সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন’ এই শ্লোগানকে সামনে রেখে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার( ১৬ নভেম্বর)মতবিনিময় সভায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনিরের সভাপতিত্বে এবং সেক্রেটারী এস, এম, মোস্তফা কামালের সঞ্চালনায় সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন ভ্রমণ বিষয়ে পর্যটনের অপর সম্ভবনাময় নিয়ে মতবিনিময় সভায় স্থান পায়। ইকো ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ সুন্দরবন এর সভাপতি নাজমুস শাহাদাত পলাশ মতবিনিময় সভায় জানান, সুন্দরবন এর বর্তমানে সুন্দর দর্শনীয় স্থান আকাশলীনা, পুটনি দ্বীপ, মান্দারবাড়িয়া, কলাগাছিয়া, দোবেকী স্পর্ট গুলোসহ সমুদ্র সৈকত যা প্রাকৃতিকভাবে অত্যন্ত পরিচ্ছন্ন। নতুন পথে সুন্দরবন। প্রকৃতির রানী সুন্দরবন এর গভীরে অত্যন্ত নয়নাভিরাম ও হৃদয় জুড়ানো সাগর, নদী, সৈকত ও সুন্দরবনের চমৎকার মিশেলে পরিবার পরিজন নিয়ে নিরাপদ ভ্রমনে সাতক্ষীরার শ্যামনগর মুন্সিগঞ্জ থেকে দেশের একমাত্র সড়ক পথে সুন্দরবন ভ্রমণে শুরু হতে যাচ্ছে এক নব দিগন্ত। ট্যুরিজিয়াম স্পেশালিষ্ট মোঃ মুরশিদ আলম জানান, সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন মুলত ভারত বাংলাদেশের মোট সুন্দরবন এর মধ্যভাগ হওয়ায় এখানের পশুপাখি, বনের গভীরতা বা গাছগাছালির ঘনত্ব অনেক বেশি।
ভ্রমণে এক নৈসর্গিক সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। ইকো ট্যুরিজিয়াম এর নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ হয়ে সুন্দরবন ভ্রমণে সময় ও অর্থ খরচ খুবই কম। সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে নৈসর্গিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। সুন্দরবনে যেতে নিরাপত্তা বিধান, ফরেষ্ট গার্ড, উন্নত মানের ক্যাবিন বোট, আধুনিক মানের ক্যাবিন লঞ্চ, চাহিদা মোতাবেক নাস্তা/খাওয়া দাওয়া, সরকারের নীতিমালা অনুযায়ী বৈধ পাশ সংগ্রহে সহযোগিতা, দক্ষ গাইড লাইন, আবাসন সুযোগ সুবিধা সহ স্বল্প খরচে সুন্দরবন ভ্রমনে সুযোগ সৃষ্টি হয়েছে। একমাত্র সড়ক পথে সুন্দরবন ভ্রমণে শুরু হতে যাচ্ছে এক নব দিগন্ত।

কালিগঞ্জ সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কাজী আলাউদ্দিনের জনসভা
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর ) বিকাল ৪ টায় কালিগঞ্জ ব্রীজের দক্ষিণ পাশে কালিগঞ্জ উপজেলার বিএনপির (ভারপ্রাপ্ত) সাবেক সভাপতি শেখ মনিরুল ইসলাম (মনু) এর সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ন আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মোঃ আলাউদ্দিন। বক্তব্যে তিনি বলেন আগামীর রাষ্ট্র নায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করতে চাই। বিএনপিকে ধ্বংস করতে আওয়ামী হায়েনারা দেশ নেত্রীকে বাড়িছাড়া, তারেক রহমানকে দেশ ছাড়া করেই খ্যান্ত হয়নি শতশত মামলা দিয়ে তাদেরকে পঙ্গু করার নকশা করা হয়েছিলো। এসময়ে স্বাগত বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশেক এলাহী মুন্না, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙুর, সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান আছু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিকী, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুস সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু। উপস্থিত ছিলেন কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা নাগরিক দলের আহবায়ক হারুন অর রশিদ জয়নাল, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী ও সদস্য সচিব মারুফ বিল্লাহ, তরুন দলের সাবেক উপজেলা সভাপতি নওশের আলী প্রমুখ। জনসভায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

আবারও কেশবপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
যশোর অফিস
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর তথ্যানুসারে, শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে কেশবপুর উপজেলার হাবাসপোল গ্রামের রশিদের ছেলে জাহাঙ্গীর মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
হাবাসপোল গুটলেতলা নামক স্থানে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।
জাহাঙ্গীরের বাবা আব্দুর রশিদ জানান, কেশবপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে তার ছেলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফকিরহাটে নলধা-মৌভোগ ইউনিয়নে বিএনপির জনসমাবেশ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন দৈনিক স্বদেশ খবরের উপদেষ্টা সম্পাদক, ফকিরহাট উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাগেরহাট-১ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি সরদার আমান উল্লাহ (বাবলা)। প্রধান বক্তা ছিলেন নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক খাঁন শফিউল আলম (রাজু খাঁন), বিশেষ অতিথি ছিলেন সেলিম সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী মনিরুজ্জামান (টুটুক), নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ আবু তালেব, যুগ্ম আহবায়ক কাইয়ুম শেখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী বাবর হক (মিঠু কাজী)।
অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন সরদার জিয়াউর রহমান (জিয়াব) ও শেখ ইকবাল আহমেদ। সার্বিক তত্ত্ববাধানে ছিলেন নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম (সাইজে)। জনসমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জিয়াউর রহমান সমাজ কল্যান পরিদের সভাপতি এনামুল হক শিকদার, ছাত্রনেতা শশীসহ অন্যান্যরা। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মি উপস্থিত ছিলেন।

মাদক ও সন্ত্রাস নির্মূলে ভোলা ও খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযান
খবর বিজ্ঞপ্তি
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোলা জেলার শশীভূশন থানাধীন এওয়াজপুর নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। উক্ত অভিযানে শশীভূশন থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ লিটন মাঝি এবং তার সহযোগী মোঃ সিদ্দিক মোল্লাকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশী চালিয়ে ১৫৯৫ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ২টি মোবাইল সেট, মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল এবং নগদ ৪৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে শশীভূশন থানায় ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়। একই দিন খুলনা জেলার তেরখাদা উপজেলার ৫০ শয্যা হাসপাতাল এর সামনে অপর আরেকটি অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মাসুম বিল্লাকে মাদক বিক্রি করা অবস্থায় আটক করা হয়। আটককৃত ব্যক্তি গত ৬ নভেম্বর ২০২৪ হতে অদ্যাবধি জ্বর জনিত কারণে বর্ণিত হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মাদক বিক্রি করেছে বলে জানা যায়। এ সময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা, ১টি মোবাইল সেট, নগদ ৩ হাজার ৭৭০ টাকা এবং মাদক সেবন এর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। উভয় অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। অভিযান শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের যথাক্রমে শশীভূশন ও তেরখাদা থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ʻইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান রয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী পরিচালকের পক্ষে উপপরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফকিরহাট মডেল থানায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন মহড়া
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় সচেতনা বাড়াতে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই মহড়ার আয়োজন করে।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় থানা চত্ত্বরে ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেন কর্মকর্তা শাহাজান মিয়ার নেতৃত্বে একটি দল এই মহড়ায় অংশগ্রহন করেন। যদি কোথাও কোনো অগ্নিকান্ডের ঘটনা ঘটে তাহলে সেটি দ্রুত কিভাবে নেভানো যায়, তার জন্য মহড়ার ব্যবস্থা করা হয়েছে। জানমালের ক্ষয়ক্ষতির পরিমান কিভাবে কমানো যায় এবং এ বিষয়ে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়ায় বিভিন্ন পরামর্শ দেন এই কর্মকর্তা।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির সহ বিভিন্ন এসআই, এএসআই, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা উপস্থিত ছিলেন।

আগড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
মাগুরা প্রতিনিধিঃ
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগা ইউনিয়নের আগড়া গ্রামের (উত্তরপাড়ায়) আওয়ামীলীগ-বিএনপির একদল লোকজন দলবদ্ধ হয়ে বিএনপির লোকজনদের বাড়ি ঘর ভাংচুর, হামলা, লুটপাটের অভিযোগ। গতকাল শুক্রবার ১৫ নভেম্বর সকাল ১০.৩০ টার সময় এই হামলা হয়। বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়েছে যাদের, হাগড়া উত্তরপাড়া গ্রামের মোঃ মুরাদ মেম্বার, পিতা- লুৎফর, মোঃ আমির, পিতা- নছর উদ্দিন, মোঃ আজিজুর, পিতা- রুকমান শেখ, মোঃ মুরাদ, পিতা- রফিকউদ্দিন, মোঃ আলাল চৌকিদার, পিতা- কাদের চৌকিদার, মোছাঃ রুমি, পিতা: কাছেদ সরদার, মোঃ মাসুদ মোল্লা, পিতা: নাসির মোল্যা।
শিলা খাতুন ও হেনা খাতুন জানালেন আক্রমণকারীরা হলো, আব্দুল আজিজ বিশ্বাসের পুত্র মোঃ ওমর বিশ্বাসের নেতৃত্বে মোঃ রজিবুল মোল্যা পিতাঃ ইসমাইল মোল্যা, মোঃ লাবলু পিতাঃ লতিফ মোল্যা, এখ. মোঃ রোফ, পিতা : হাশেম আলী, মোঃ পলাশ, পিতা- ওমর বিশ্বাস, মোঃ মাগরব, পিতা- আজিজুল বিশ্বাস, মো: আলামিন, পিতা- হাশেম বিশ্বাস, মোঃ মহব্বত পিতা: আজিজ বিশ্বাস, কামরুজ্জামান পিতা: আবুল, রাজু পিতা- আবুল মোল্লা সহ আরো অনেক।
এবিষয়ে ওমর বিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালিগঞ্জ সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কাজী আলাউদ্দিনের জনসভা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর ) বিকাল ৪ টায় কালিগঞ্জ ব্রীজের দক্ষিণ পাশে কালিগঞ্জ উপজেলার বিএনপির (ভারপ্রাপ্ত) সাবেক সভাপতি শেখ মনিরুল ইসলাম (মনু) এর সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিঃ যুগ্ন আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মোঃ আলাউদ্দিন। বক্তব্যে তিনি বলেন আগামীর রাষ্ট্র নায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করতে চাই। বিএনপিকে ধ্বংস করতে আওয়ামী হায়েনারা দেশ নেত্রীকে বাড়িছাড়া, তারেক রহমানকে দেশ ছাড়া করেই খ্যান্ত হয়নি শতশত মামলা দিয়ে তাদেরকে পঙ্গু করার নকশা করা হয়েছিলো। এসময়ে স্বাগত বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. আশেক এলাহী মুন্না, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙুর, সাবেক সাধারণ সম্পাদক আসাদুর রহমান আছু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিকী, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক আব্দুস সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু। উপস্থিত ছিলেন কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আলমগীর হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা নাগরিক দলের আহবায়ক হারুন অর রশিদ জয়নাল, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশীদ আলী ও সদস্য সচিব মারুফ বিল্লাহ, কালীগঞ্জ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক জিএম সাগর হোসেন,তরুন দলের সাবেক উপজেলা সভাপতি নওশের আলী প্রমুখ। জনসভায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

১৮ নভেম্বর গণ সমাবেশ সফলে মোটর সাইকেল শোভাযাত্রা ও গণমাধ্যমে কার্ড বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর ২ টায় নগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে গণ সমাবেশ সফলে গতকাল শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৩ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা নগরীর পাওয়ার হাউজ মোড় হয়ে ডাকবাংলা, পিকচার প্যালেস, কাস্টম ঘাট, নতুন বাজার চর, রুপসা ট্রাফিক মোড়, রয়্যাল মোড়, সাত রাস্তা, ময়লাপাোতা, শীববাড়ি মোড়, নিউমার্কেট, জোড়া গেট, খালিশপুর, নতুন রাস্তা, দৌলতপুর, মহাসিন মোড়, ফুলবাড়ি গেট হয়ে নগরীর ফেরিঘাট মোড়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আবু গালিব, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোঃ ফেরদৌস গাজী সুমন, মোঃ মঈনুদ্দিন ভূঁইয়া, মুফতি আমানুল্লাহ, মোঃ কবির হোসেন হাওলাদার, মোড়ল, এইচ এম আবুল কালাম আজাদ, ক্বারী মোঃ জামাল, মোহাম্মদ সাইফুর রহমান, আলহাজ্ব মারুফ রহমান, মোহাম্মদ বাদশা খাঁন, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মাহদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব, মুহা. হাবিবুল্লাহ মেসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও গতকাল খুলনার বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদক, স্টাফ রিপোর্টার ও খুলনা প্রতিনিধিদের কাছে গণ সমাবেশের দাওয়াতি কার্ড বিতরণ করা হয়, এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, সহ অর্থ সম্পাদক গাজী ফেরদৌস সুমন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা ইকবাল মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনার মোঃ আমিনুর ইসলাম।

ডুমুরিয়ার শোভনায় ওয়ার্ড বিএনপির কর্মী সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পশ্চিম শোভনা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সরদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন।বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু ও অরুণ গোলদার। ছাত্রদল নেতা শেখ মেহেদী হাসান তুহিন ও সরদার আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা আহম্মদ আলী ফকির, শেখ আঃ গফফার, শেখ আব্দুল মান্নান, মাওলানা খলিলুর রহমান, ইউনুস আলী মোল্লা,আনছার আলী মোল্লা, মাষ্টার হাফিজুর রহমান, হাফিজুর বাগাতি, আঃ লতিফ সরদার, মিজানুর রহমান মোল্যা,কবির হোসেন, স্বপন মিস্ত্রী,সুদীপ্ত রায়, মহসিন দফাদার,নারায়ণ শিকদার, সুজিত সরদার, সাদ্দাম হোসেন সাগর,আয়ুব আলী গাজী, নজরুল ইসলাম, আবুল কাশেম, জাহিদুর রহমান, জলিল শেখ,মামুন হোসেন, বিপ্লব সরদার,গাজী তারিকুল ইসলাম লাবু,জাহাতাপ সরদার প্রমূখ।

আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের বিতাড়িত করতে গেলে জাতীয় ঐক্যের বিকল্প নাই: মিয়া গোলাম পরওয়ার
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আগামী নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিকভাবে ময়দান থেকে বিতাড়িত করতে গেলে আমাদের মধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই জাতীয় ঐক্যের মাধ্যমে একটি অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ নিশ্চিহৃ করা সম্ভব। দেশের সকল রাজনৈতিক দল ও জাতী সেদিকে এগিয়ে যাচ্ছে। আর ঐক্যে সকল দল, আলেম-ওলামা, ধর্ম, বর্ষ নির্বিশেষে সকলকে এগিয়ে আহবান জানান তিনি। তিনি বলেন, বর্তমান অন্তবর্তী সরকারকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। ৫ আগস্ট বিপ্লবের পর পাল্টা প্রতিবিপ্লবের চক্রান্ত করেছে হাসিনা। ফ্যাসিস্ট, স্যাটিস সরকারের দলবাজ প্রধান বিচারপতি নতুন অন্তবর্তীকালীন সরকারকে অবৈধ বলে চক্রান্ত করেছিল। তবে ছাত্র-জনতা তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। দেশ সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেয়া হবে। কিন্তু অর্নিদিষ্ট সময় পযন্ত এটা চলতে পারে না । তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘ ১৫ বছরের যে ফ্যাসিবাদী যুগ আমরা পার করেছি, সেখানে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান অপরাধ দ্বারা অপরিচ্ছন্ন ও অপবিত্র হয়ে গিয়েছিল। এবং ফ্যাসিবাদী শাসক দুর্নীতিগ্রস্ত ছিল।’তিনি বলেন, এই ডুমুরিয়া ও ফুলতলা এক সময় সন্ত্রাসী ও চরমপন্থীদের অভ্যয়রন্যে পরিণত হয়। তখন জীবন বাজি রেখে সন্ত্রাসী ও চরমপন্থী দমনে জনগণকে সাথে নিমূল করেছি। আজ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আর এতো বড় সমস্যা সমাধানে এই অন্তবর্তীকালীন সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয়। এ জন্য অন্তবর্তীকালীন সরকারকে কয়েকটি মৌলিক বিষয়ে সংস্কার করে একটি যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহবান জানান তিনি। তিনি বলেন, আমাদের লক্ষ হচ্ছে, আল্লাহ তালার বিধান এবং নবীর আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ, জাতির মানুষের কল্যাণ হবে।’ শনিবার (১৬ নভেম্বর) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া ডিগ্রি কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খুলনা জেলা মজলিসে শূরার সদস্য ও ডুমুরিয়া উপজেলা দক্ষিণের আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম ও অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খুলনা জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, খুলনা জেলা ছাত্র শিবির সভাপতি বেলাল হোসাইন রিয়াদ। শুভেচ্ছা বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী ও উপজেলা কৃষকদলের সভাপতি কবির হোসেন । বক্তৃতা করেন, খুলনা জেলা ছাত্রশিবির সেক্রেটারি মুহা. ইউসুফ হোসেন, ডুমুরিয়া উত্তর উপজেলা আমীর গাজী সাইফুল্লাহ, ডুমুরিয়া দক্ষিণ উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ডুমুরিয়া উত্তর উপজেলা সেক্রেটারি বি এম আলমগীর হোসেন, ড. একরাম উদ্দীন সুমন, সরদার আব্দুল ওয়াদুদ, হাফেজ রবিউল ইসলাম, মাওলানা আজহার, ডাক্তার হরিদাস মন্ডল, মাওলানা মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা, ডাক্তার আব্দুল মান্নান, আব্দুল গণি খান, হাফেজ আবু বকর সিদ্দিক প্রমুখ।
পরে বিকেল তিনটায় খুলনা জেলার ফুলতলা উপজেলা পরিষদের সামনের ডাবুর মাঠে খুলনা জেলা মজলিসে শূরার সদস্য ও ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ ওবায়দুল্লাহ ও সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুল হাসানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অধ্যক্ষ গওসুল আযম হাদী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তফা আল মুজাহিদ ও খুলনা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ ফকির। বক্তৃতা করেন খানজাহান আলী থানা আমীর হাসান মাহমুদ টিটো, অভয়নগর উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, দামোদর ইউনিয়ন আমীর শেখ মো. আলাউদ্দিন, জামিরা ইউনিয়ন আমীর ফ ম আব্দুর রহমান, ফুলতলা ইউনিয়ন আমীর মাস্টার মফিজুল ইসলাম, মাওলানা জহুরুল হক, আবুল হোসেন মোড়ল, হুসাইন আহমদ প্রমুখ। পরে এক বিশাল মিছিল ফুলতলা উপজেলা সদর প্রদক্ষিণ করেন। এ সময় হাজার মানুষের নারায়ে তাকবীর শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত ৫ আগস্ট ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনো সন্তান তার পিতার সন্ধানে কবরখানাগুলোতে খোজ নিচ্ছে। বুলেট দিয়ে মানুষ খুন তিনি ক্ষ্যান্ত হন নাই। মানুষদেরকে আগুন দিয়ে জ¦ালিয়ে দিয়েছে। তাকে এ দেশের মানুষ ক্ষমা করবে না। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র শেষ হয়নি। তিনি বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদেরকে কাজে লাগিয়ে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাদের এ সব ষড়যন্ত্র রুখতে সকল কর্মীকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখতে হবে।
জামায়াত সূত্র জানায়, বিগত ১৪ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণে ডুমুরিয়া ও ফুলতলায় প্রকাশ্য কোনো সভা-সমাবেশ করতে পারেনি। এ সময়ে গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে। এতে ১৪ বছর পর ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা সদরে জামায়াতের প্রকাশ্যে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ কেবল শিল্প লিঃ এর কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২১ শে নভেম্বর
খান জাহান আলী থানা প্রতিনিধি:
বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২১ শে নভেম্বর অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচন সামনে রেখে সুসজ্জিত সাজে সাজানো হয়েছে শিরোমণি শিল্প এলাকায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড। মোট ১৬০ জন ভোটারের মধ্যে দুটি প্যানেলে ৯ টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। শাহজাহান আলমগীর প্যানেলে সভাপতি প্রার্থী মোঃ শাহাজান, সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন,সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান (মনা), সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিনা প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন কোষাধ্যক্ষ মুরাদ শেখ, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন (মিন্টু) অপরদিকে মাইদুল কাদের পরিষদে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ মাইদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শাহনেয়াজ মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোড়ল, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, দপ্তর সম্পাদক শিমুল হোসেন, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ শেখ ইকবাল হোসেন কার্যনির্বাহী সদস্য তোবারেক হাওলাদার। সরো-জমিনে পরিদর্শন করে দেখা যায় দুটি প্যানেলে জনপ্রিয়তা রয়েছে ফলে আসন্ন নির্বাচন হবে অনেক আনন্দমুখর ও প্রতিযোগিতা পূর্ণবাংলাদেশ কেবল শিল্প লিঃ এর কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন আগামী ২১ শে নভেম্বর।

কুষ্টিয়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় সোয়াদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলা সাতমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াদ উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরে যাওয়ার পথে সাতমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সোয়াদকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগেরহাটে ছাত্রশিবির সভাপতি
পলাতক আওয়ামী শক্তিকে এ জাতি আর কোনো দিন গ্রহণ করবে না

বাগেরহাট প্রতিনিধি
পলাতক আওয়ামী শক্তিকে এ জাতি আর কোনো দিন গ্রহণ করবে নাবলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাশেম আলীসহ জামায়াতের অনুসারী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে। জুলুম ও নির্যাতনের সর্বোচ্চ স্টিম রোলার চালানো হয়েছে ইসলামী শক্তির ওপর। তারপরও ইসলামী ছাত্রশিবিরের কোনো জনশক্তি এদেশ থেকে পালায়নি। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশ থেকে পালিয়েছেন। নেতাকর্মীদের রেখে তিনি পালিয়ে গেছেন। যারা নিজেদের নেতাকর্মী ও কর্মী বাহিনীকে রেখে পালাতে পারে, আর যা-ই হোক পলাতক আওয়ামী শক্তিকে এ জাতি আর কোনো দিন গ্রহণ করবে না।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত বাগেরহাট জেলা ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঞ্জুরুল ইসলাম বলেন, ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তি যখন রাজপথে মিছিল দিয়েছে, তখন তাদের গ্রেপ্তার করে বিভিন্ন নাটক মঞ্চায়িত হতে দেখেছি। পড়ার টেবিল থেকে শিবিরকে পড়ার টেবিলকে গ্রেপ্তার করে জঙ্গি আখ্যা দিয়ে অসংখ্য নাটক মঞ্চায়িত করেছে। আজকে সেই দিন শেষ নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা ইসলামপন্থীদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিল। সেই হাসিনা ও তার সহযোগীদের পাহাড়সম জুলুমের মসনদ ইসলামী ছাত্রশিবির ও এদেশের ছাত্র-জনতা তছনছ করে দিয়েছে। তাদের এদেশ থেকে বিতাড়িত করেছে।
ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি নাজমুল হাসান সাইফের সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েব আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ ইউনুস আলী, সাবেক জেলা আমির মাওলানা মশিউর রহমান খান, শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক সফি উল্লাহ, ঢাকাস্থ বাগেরহাট ফোরামের সভাপতি ডা. আতিয়ার রহমান, শিবিরের জেলা সেক্রেটারি হাফেজ মোর্শেদ আলম প্রমুখ।
এ সময় অধ্যক্ষ আব্দুল আলিম, শেখ মঞ্জুরুল হক্ব ফাহাদ, হাফেজ সুলতান আহমাদ, অ্যাডভোকেট শামসুজ্জামান, শেখ এনামুল কবির, আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রায় ১৬ বছরের বেশি সময় পরে বাগেরহাট জেলায় প্রকাশ্যে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জিয়া কমপ্লেক্স নির্মাণসহ ১৯ দফা দাবি ইবি ছাত্রদলের
কুষ্টিয়া প্রতিনিধি
বিশ্ববিদ্যালয়ের ডায়েরি ও ক্যালেন্ডারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণসহ প্রশাসনের কাছে ১৯ দফা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে এসব দাবি সংবলিত একটি স্মারকলিপি দেন নেতাকর্মীরা। এ সময় ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য-সচিব মাসুদ রুমী মিথুন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাদের অন্যান্য দাবিগুলো হলো- ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধসহ শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার, খাবারের মান বৃদ্ধির লক্ষ্যে ডাইনিংয়ের ভর্তুকি বৃদ্ধি, বিগত সময়ে তিনগুণ বাড়ানো অতিরিক্ত ফি কমাতে পদক্ষেপ গ্রহণ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসসহ বিশ্ববিদ্যালয়ের সকল দপ্তরে জবাবদিহিতা নিশ্চিত, নিষিদ্ধ সংগঠন ও গণহত্যার দোসর ব্যতীত বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী ও সকল রাজনৈতিক পক্ষগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে সহাবস্থান নিশ্চিত করা।
এছাড়া আওয়ামী স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ, বাধাহীনভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা নিশ্চিত, স্বৈরাচারী দোসরদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ, র্যাগিং ও সেশনজট নির্মূলে ব্যবস্থা গ্রহণ, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিত, ক্যাম্পাসে সিসি ক্যামেরার ব্যবস্থা, ক্যাম্পাসে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা, আধুনিক চিকিৎসা নিশ্চিত, মেধার ভিত্তিতে আবাসিকতা প্রদান, শ্রেণিকক্ষ সংকট নিরসন, ফিটনেস বিহীন পরিবহন নিষিদ্ধসহ পরিবহন ব্যবস্থায় ভোগান্তি নিরসন, বিশ্ববিদ্যালয় ডায়েরি ও ক্যালেন্ডারে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করতে হবে।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি মনে করি এই দাবিগুলো রাজনৈতিক নয় বরং শিক্ষার্থীদের প্রত্যাশার দাবি। শিক্ষার্থীদের কল্যাণে দাবিগুলো বাস্তবায়নে কাজ করা হবে। এছাড়াও যে উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে সেটি একটি ছকে এনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোজন মেলায় ১৬০ ধরনের লোকায়ত জ্ঞান প্রদর্শন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় লোকায়ত জ্ঞানের অভিযোজন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট (হাসার চক) গ্রামে পদ্ম কৃষক উন্নয়ন সংগঠন, দিঘির পাড় কৃষক উন্নয়ন সংগঠন, হাসার চক কৃষক উন্নয়ন সংগঠন, সবুজ সংহতি ও গবেষণা প্রতিষ্ঠান বারসিকের যৌথ উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও নানা সংকট মোকাবেলা করে নিজেদের জীবন জীবিকা রক্ষা ও ফসল উৎপাদনে মেহগনি, নিম, গাঁদা ফুল, তামাক ও হুইল পাউডার দিয়ে জৈব বালাইনাশক তৈরি ও ব্যবহার, ফেরেমোন ফাঁদ ব্যবহার, ভার্মি ও গর্ত কম্পোস্টের তৈরি জৈব সার ব্যবহার, স্থানীয় মাছ সংরক্ষণ, হাজল পদ্ধতিতে ডিম ফুটানো, অচাষকৃত উদ্ভিদ সংরক্ষণ, বীজ সংরক্ষণ, দুর্যোগকালীন শুকনা খাবার সংরক্ষণ, ক্যারেট পদ্ধতিতে ফসল চাষ, বস্তা পদ্ধতিতে ফসল চাষ, বালতি পদ্ধতিতে ফসল চাষ, নষ্ট মাটির ফিল্টারে সবজি চাষ, প্লাস্টিক পুনঃব্যবহারের মাধ্যমে বোতলে সবজি চাষ, মাচা পদ্ধতিতে ফসল চাষ, মশাল, পরিবেশ বান্ধব চুলা, লবণ তৈরি, হামান দিস্তা, মেটে, খড়ের ঘর, মাছ ধরার আঁটল, ঝুড়ি পদ্ধতি শামুক, ঘুটের ছাই, মতিয়ার তামাক, গুল, গোচনা ডোল পদ্ধতি, ভিটা উঁচু করণ, ঢেঁকি, কাকতাড়ুয়াসহ ১৬০ ধরনের লোকায়ত জ্ঞানের প্রয়োগ পদ্ধতি প্রদর্শন করা হয়।
সর্বোচ্চ সংখ্যক অভিযোজন চর্চা পদ্ধতি প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেন নমিতা মন্ডল, দ্বিতীয় হন কনিকা মন্ডল ও তৃতীয় স্থান অর্জন করেন নীলিমা মন্ডল।
মেলায় স্থানীয় প্রবীণ কৃষক-কৃষাণীরা নতুন প্রজন্মের কাছে তাদের লোকায়ত জ্ঞান চর্চার নানা তথ্য তুলে ধরেন। পরে সমাজ সেবক ও কৃষক সুকন্ঠ আউলিয়ার পরিচালনায় অভিযোজন মেলার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সমাজ সেবক মিজানুর রহমান, হাসার চক পদ্ম কৃষক উন্নয়ন সংগঠনের সন্ধ্যা রানী মন্ডল, পশ্চিম জেলেখালী কৃষক সংগঠনের সভাপতি ভূধর চন্দ্র মন্ডল, শিক্ষক মৃত্যুঞ্জয় মন্ডল, জবা কৃষি নারী সংগঠনের সভাপতি লতা মন্ডল, যুব নারী উমা রানী মিস্ত্রি, হাসার চক কৃষক উন্নয়ন সংগঠনের হৃতিশ কুমার মন্ডল, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, বরষা গাইন, বাবলু জোয়ারদার প্রমুখ।
মেলায় বক্তারা বলেন, দিন দিন শ্যামনগর উপকূলে লবণাক্ততা বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে।
জলবায়ু পরিবর্তনের এমন প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে লোকায়ত জ্ঞানের গুরুত্ব খুবই বেশি। এসব লোকায়ত জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্ম চর্চা হয়ে আসছে। আমাদের কৃষি জমি কমছে। ফসলে পোকার আক্রমণ বাড়ছে।
পোকার আক্রমণ ঠেকাতে ও বেশি ফসল উৎপাদনের জন্য অতি মাত্রায় কীটনাশক ব্যবহার করা হচ্ছে। যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু জৈব বালাইনাশক দিয়েও পোকা দমন করা যায়। যা স্থানীয় বা লোকায়ত জ্ঞান। এজন্য ফসল রক্ষা, উৎপাদন বৃদ্ধি ও জনস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে লোকায়ত জ্ঞান চর্চা বৃদ্ধির বিকল্প নেই।

ঝিনাইদহে যুবলীগ নেতা গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ ওরফে দাতলা রাজুকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের আরাপপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।রাজু আহমেদ শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের মৃত মনু মোল্লার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ। তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা রাজু আরাপপুরে অবস্থান করছে। সে সময় আমাদের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজুকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

আলমডাঙ্গায় র্যাবের হাতে গাঁজাসহ মহিলা মাদক বিক্রেতা আটক
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার প্রায় ১১ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে র্যাব গ্রেফতার করেছে।
শনিবার সকাল সাড়ে ৭টায় মেহেরপুর জেলার গাংনী র্যাব-১২ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ এক হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে গোপন সংবাদে জানতে পারে , চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের দক্ষিণপাড়ার জনৈক আব্বাসের বসতবাড়ীর পূর্ব দিকের রান্না ঘরে একটি স্টিলের বাক্সের ভিতরে বিক্রির জন্য গাঁজা রাখা আছে। পরে ওই তথ্যের ভিত্তিতে কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ নেতৃত্বে ও সহকারী পুলিশ সুপার এনামুল হকসহ একদল র্যাব সদস্য অভিযান চালিয়ে ফজিলা খাতুনকে ১০ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ আটক করে।পরে তাকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপান্তরের আয়োজনে সিটিআইপি ওরিয়েন্টেশন
খবর বিজ্ঞপ্তি :
রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় কাউন্টার ট্রাফিকিং ইন পারসন (সিটিআইপি) এর ওরিয়েন্টেশন ১৬ই নভেম্বর শনিবার খুলনা রূপান্তর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
‎দিনব্যাপী এই ওরিয়েন্টেশনে উদ্বোধন করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেলের সঞ্চলনায় উক্ত ওরিয়েন্টেশনে প্রকল্পের কার্যক্রম, মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দায়িত্ব কর্তব্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল ঘোষ। ওরিয়েন্টেশনে মানব পাচার প্রতিরোধে সিটিআইপি এ্যাকটিভিস্টদের অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরণ, মানব পাচারের শিকার সারভাইভারদের জন্য সেবার সুযোগ চিহ্নিতকরণ, জনসচেতনতা সৃষ্টিতে সারভাইভারের সুরক্ষা বিষয়ক কার্যক্রম গ্রহণ ও পরিচালনা, মানব পাচার প্রতিরোধ কমিটিকে সম্পৃক্তকরণের গুরুত্ব, কৌশল নির্ধারন ও কর্মপরিকল্পনা গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
এ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “প্রেরণার আলোকশিখা” এবং “আগুন পাখি” ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে। ওরিয়েন্টেশনে কেসিসি, ফুলতলা, দিঘলিয়া ও রূপাসা উপজেলার মানব পাচার হতে ফিরে আসা ব্যক্তি, ইউনিয়ন তথ্য কেন্দ্র্রের সদস্য, ইয়োথ লিডার, স্থানীয় সাংস্কৃতিক কর্মী, ইউনিয়ন মানব পাচার কমিটির সদস্য, নারী নেত্রী, কমিউনিটি পর্যায়ে সেচ্ছাসেবকগণ অংশগ্রহন করেন।
উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
¬নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ রিপন এর পিতা সৈয়দ মোহাম্মদ শহিদুল্লাহ (৮৪) নগরীর খুলনা হেলথ কেয়ার হাসপাতাল প্রা: লিমিটেড এ চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ শুক্রবার রাত আনুমানিক ৪.০০ টায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে শনিবার বাদ আছর এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সিরাজুল হক চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার। শোক সভায় আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য পবিত্র কুমার সরকার, সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডীন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডীন ড. মোঃ রউফ বিশ^াস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ আসাদুজ্জামান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরগণ, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। শোক সভা সঞ্চালনা করেন জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মুমীন নোমানী।

জামায়াতে ইসলামীর খুলনা বার শাখার সহযোগী কর্মশালা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও খুলনা মহানগরী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, দেশের মানুষ ইসলামকে ভালবাসে ও ইসলামী জীবন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা পোষণ করে। এখন প্রয়োজন ইসলামী চেতনা ধারণ করা এবং এর কল্যাণমুখী কর্মসূচি নিয়ে জনগণের কাছে জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরা। সবার মাঝে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুভূতি জাগ্রত করা। মানবতার মুক্তি ও একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় আইনজীবীদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষকে শোষণ করা ছাড়া আর দেয়ার মতো কিছু নেই। আদর্শহীনতা, নৈতিক অবক্ষয়, বস্তুবাদী জীবন দর্শন ও পরিবার প্রথার ভগ্নদশা সমাজকে বিপর্যস্ত করে তুলেছে। এ অবস্থায় ইসলামই আগামী দিনের সম্ভাবনা, মুক্তিকামী মানুষের একমাত্র আশ্রয়স্থল।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে খুলনা জেলা আইনজীবী সমিতির হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার শাখার সহযোগীদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জামায়াতে ইসলামী খুলনা বার শাখার সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম পান্নার সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট আওছাফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সেক্রেটারি সিনিয়র আইনজীবী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট লস্কর শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম লিটন, আইনজীবী সমিতির সাবেক ভাইস প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী আবুল খায়ের, এডভোকেট সরদার আব্দুল জলিল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএল কলেজের ভিপি ও আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, এডভোকেট খান মো. লিয়াকত আলী, এডভোকেট আব্দুল মান্নান, এডভোকেট সুজায়েত হোসেন সুজা, এডভোকেট মঈনুল ইসলাম জীবন, এডভোকেট আলীনুর রহমান, এডভোকেট লুৎফার রহমান, এডভোকেট মহিতুর রহমান কচি, এডভোকেট জি. এম মহেব্বুর রহমান, এডভোকেট শামিমুল ইসলাম, এডভোকেট জি এম আবু মুসা, এডভোকেট কামাল হোসেন, এডভোকেট জামাল উদ্দিন শেখ, এডভোকেট হাসিবুর রহমান, এডভোকেট আজহারুল ইসলাম, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট শহিদুল ইসলাম, এডভোকেট আব্দুর রহমান রুবেল মিনা, এডভোকেট হুসাইন কবির, এডভোকেট নাজমুল হক আকুঞ্জি, এডভোকেট শামসুল হক, এডভোকেট আওছাফুর রহমান লিটন, এডভোকেট আব্দুল লতিফ শেখ, এডভোকেট ইমামুল ইসলাম, এডভোকেট রেজওয়ান খান, আবুল হাসান, রুহুল আমিন, বোরহান, মোর্শেদ আলম, মিলন, খায়রুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, দেশে ইসলামী আন্দোলনের কর্মী, নেতৃত্ব ও সংগঠনের উপর চলমান জুলুম-নির্যাতনের মধ্যে ইসলামী শক্তির যে সম্ভাবনা তৈরি হয়েছে ইউনিট প্রধানদেরকে তা কাজে লাগাতে হবে। ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। হিংসা-বিদ্বেষ, লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, ইউনিট প্রধানগণ সংগঠনের চালিকা শক্তি। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাদের কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে হবে। জনসেবামূলক তৎপরতা বৃদ্ধি করে গণমুখী সংগঠন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আমাদের পারস্পরিক সম্পর্ক ঈমানের ভিত্তিতে নির্ধারিত ও শীষাঢালা প্রাচীরের মতোই মজবুত। ভ্রাতৃত্ববোধকে ধারণ করে কুরআন ও সুন্নাহর আলোকে আমাদের সকল তৎপরতা পরিচালনা করতে হবে।