শরণখোলা প্রতিনিধি
সুন্দরবন পূর্ব বিভাগের কটকা অভায়রণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে ১২ বছর বয়সী এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০ টার দিকে নির্যাতনের শিকার ওই কিশোরকে বাগেরহাটের শরনখোলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, গত ৮ আগষ্ট সুন্দরবনের পারমিট নিয়ে স্বজনদের সাথে সাগরে ইলিশ আহরনের যায় কিশোরসহ ১০ জন । পরে নানা হয়রানী করতে অবৈধ ভাবে অভায়রন্য এলাকায় প্রবেশের দায়ে তাদের আটক করে। ১০ আগষ্ট ৯ জন জেলেকে আটক দেখিয়ে জেলহাজতে পাঠায়। কিশোর ইমাম হোসেনকে কটকা অভায়রণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবুল কালাম তাকে পরিবারের কাছে হস্থান্তর না করে আবার বনে নিয়ে যায়। সেখানে চারদিন আটকে রেখে খাবার না দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে।
চারদিন পর ১৪ আগষ্ট রাত সাড়ে আটটায় শরনখোলা রেঞ্জ অফিসে কিশোর ইমাম হোসেনকে পরিবারের কাছে হস্থান্তর করে বন বিভাগ।
শরনখোলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক আরিফুল ইসলাম রাকিব বলছেন,কিশোর ইমামের শরীরে আঘাতের চিহৃ না থাকলেও সে মানষিক ভাবে ভীতির মধ্যে রয়েছে। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি।
তবে পূর্ব সুন্দরবন বন বিভাগের শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সকলের উপস্থিতিতে ছেলেটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নির্যাতনের বিষয়টি সঠিক নয়।










































