Home আঞ্চলিক ডুমুরিয়ায় ২০দিনেও গ্রেফতার হয়নি শ্লীলতাহানি প্রচেষ্টা মামলার আসামি অনিমেষ

ডুমুরিয়ায় ২০দিনেও গ্রেফতার হয়নি শ্লীলতাহানি প্রচেষ্টা মামলার আসামি অনিমেষ

10


স্টাফ রিপোর্টার:


খুলনা জেলার ডুমুরিয়া থানাধিন বাদুরগাছা গ্রামের উজ্জ্বল অধিকারীর স্ত্রী মিলি অধিকারী (৩২) কে শ্লীলতাহানির চেষ্টা করে একই গ্রামের বিনোদ বিহারী সরদারের ছেলে অনিমেষ সরদার (৪০)। এঘটনায় মিলি অধিকারী বাদী হয়ে অনিমেষের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন।


কিন্তু মামলা দায়েরের ২০দিনেও আসামি অনিমেষ সরদারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাদীর অভিযোগ অনিমেষ প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়ালেও তাকে অজ্ঞাত কারণে গ্রেফতার করছে না পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী নাসমুস সাকিব জানান, আসামিকে গ্রেফতার করা হচ্ছে না তা সঠিক নয়। বাদীকে বারবার বলা হয়েছে স্বাক্ষীদের মোবাইল নম্বর দেয়ার জন্য। কিন্তু তিনি দেননি। এছাড়া আমি নিজে অসুস্থ। সুস্থ হলেই আসামি গ্রেফতার হবে। ঘটনার সত্যতা মিললে অনিমেষের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে।


মামলার বিবরণে জানা যায়, খুলনা জেলার ডুমুরিয়া থানাধিন বাদুরগাছা গ্রামের উজ্জ্বল অধিকারীর স্ত্রী মিলি অধিকারীর মাদারতলা বাজারে একটি চায়ের দোকান রয়েছে। পাশেই রয়েছে অনিমেষ সরদারের পল্ট্রী মুরগীর খাবারের দোকান। পাশাপাশি থাকার সুবাদে অনিমেষ প্রায় মিলিকে কুপ্রস্তাব দিত। গত ২৫জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনিমেষ মিলি অধিকারীর বাড়িতে প্রবেশ করে কুপ্রস্তাব দেয়। এত মিলি রাজি না হলে তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। মিলি চিৎকার দিলে অনিমেষ ধারালো দা দিয়ে কোপ দেয়। এতে মিলি গুরুতর আহত হয়।

মিলি চিৎকারে এলাকাবাসি ছুটে এলে অনিমেষ পালিয়ে যায়। এঘটনায় মিলি অধিকারী বাদী হয়ে অনিমেষের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন যার নং-১২, তারিখ : ৬/৭/২০ ইং।