সাতক্ষীরায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৬৩৯ জন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে তিন ব্যাংক কর্মকর্তা, তিন স্বাস্থ্য কর্মী, এক র্যাব সদস্য ও এক পরিসংখ্যান অফিস সহকারীসহ ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত ৬৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ৩ হাজার ৬২১ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ২ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৬৩৯ জনের করোনা পজিটিভ ও বাকীদের সব নেগোটভ রিপোর্ট এসেছে। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করা হয়েছে।
পাটকলের শ্রমিকদের বকেয়া মজুরী ও বোনাস ঈদের পূর্বে পরিশোধের দাবী
খবর বিজ্ঞপ্তি
বন্ধ ঘোষিত পাটকলের শ্রমিকদের বকেয়া মজুরী ও উৎসব বোনাস ঈদ-উল আজহা’র আগে প্রদানের দাবীতে গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির উদ্যোগে শনিবার বিকেল ৫টায় জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে সোনাডাঙ্গায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেনÑছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা জাহিদ সুজন, গণসংহতি আন্দোলনের জেলা সদস্য মোঃ আল আমিন শেখ, নগর সম্পাদক অনীক ইসলাম, সদস্য শেখ মোঃ মেহেদী, অনীক মাহমুদ বাঁধন প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, বন্ধ ঘোষিত পাটকলের শ্রমিকদের বকেয়া মজুরী ও উৎসব বোনাস ঈদুল আজহার আগে প্রদান করতে হবে। বিগত চার মাসব্যাপী করোনা মহামারীর জন্য খেঁটে খাওয়া মানুষ চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। ঠিক এ রকম পরিস্থিতিতে ক্ষমতাসীন স্বৈরতান্ত্রিক সরকার রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো বন্ধ করে স্থায়ী-বদলীসহ প্রায় ৭০ হাজার পাটকল শ্রমিকদের কর্মচ্যুত করল। এর ফলে পাটকল শ্রমিক ও তাদের পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর অবস্থায় জীবনযাপন করছে। সভায় বক্তাগণ আরো বলেন, বকেয়া মজুরী ও উৎসব বোনাস শ্রমিকদের ন্যায়সঙ্গত পাওনা। এটা মালিক হিসেবে সরকারের সময়মত পরিশোধ করা পালনীয় কর্তব্য। তাই অনতিবিলম্বে বন্ধ ঘোষিত পাটকল চালু করতে হবে। মেশিনপত্র সংস্কার ও আধুনিকায়ন করতে হবে। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের সকল পাওনা পরিশোধ করতে হবে।
খুলনার আইনজীবীদের সম্পর্কে মানবাধিকার কমিশনের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
জাতিসংঘ মানবাধিকার কমিশন কর্তৃক অনুমোদিত বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা বিভাগের সভাপতি মানবতাবাদী এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোটা বিশ্ব করোনার আক্রমনে বিপর্যস্ত হয়ে পড়েছে। এক্ষেত্রেও বাংলাদেশ তথা খুলনার আইজীবীরাও চরম বিপর্যয়ের সম্মুখীন। খুলনা আইজীবী সমিতি একটি ঐতিহ্যবাহী বার হিসাবে সমগ্র দেশে পরিচিতি লাভ করেছে। বর্তমানে করোনার বিভিশিখাময় আক্রমনে খুলনা বারে অসংখ্য বিজ্ঞ আইনজীবী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। করোনায় আক্রান্ত খুলনার অনেক আইনজীবী বন্ধুরা ঔষধসহ জীবন জিবিকার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশ বানবাধিকার কমিশন খুলনা বিভাগের পক্ষ থেকে খুলনা জেলা আইনজীবী সমিতি ও খুলনা আয়কর আইনজীবী সমিতি সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের প্রতি বিশেষ অনুরোধ, জরুরীভাবে করোনায় আক্রান্ত ঊভয় বারের আইনজীবীদের জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করে বিজ্ঞ আইনজীবী ও তার পরিবারকে রক্ষা করুন। অন্যথায় প্রকৃত করোনায় আক্রান্ত বিজ্ঞ আইনজীবীদের প্রতি চরম বানবাধিকার লঙ্ঘন করা হবে বলে মানবাধিকার কমিশন মনে করে।
ক্ষতিপুরন বঞ্চিত অসহায় তিন পরিবার: শরণখোলায় বসতভিটা দখলের আশংঙ্কা মুক্তিযোদ্ধার!
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় সদ্য নির্মানাধীন ভেরীবাঁধে ক্ষতিগ্রস্থ অসহায় তিন পরিবার তাদের ক্ষতি পুরনের টাকা দীর্ঘদিনেও না পাওয়ায় অধিগ্রহন কৃত জমি আটকে দেয়ার কারণে এক মুক্তিযোদ্ধার বসতভিটা দখলের আশংঙ্কা দেখা দিয়েছে। অনুসন্ধানে জানাগেছে, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০১৭ সালে ৩৫/১ পোল্ডারের ৬৩ কিলোমিটার দৈর্ঘ্যরে বাঁধ নির্মাণ কাজ শুরু করেন চায়নার এইচ.সি.ডব্লিউই নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। পার্শবর্তী উপজেলা মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়ন সহ শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নের অভ্যন্তরে ৬৩ কি.মি. বাঁধের মধ্যে ১৯৮৪ সালে বলেশ্বর ও ভোলা নদীর ভাংঙ্গন ঠেকাতে তৎকালীন সরকারের নির্মিত ভেরীবাঁধের উভয় পাশে থাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং হাজার হাজার পরিবারের বসত বাড়ি সহ গাছ পালা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। পরবর্তীতে ক্ষতিগ্রস্থদের তালিকা করে তাদের ঘরে এ্যাওয়াড় নম্বর ও সীমানা পিলার দিয়ে ওই পরিবার গুলো চিহ্নিত করেন বাঁধ নির্মান কাজে সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তিরা। তবে, নির্মাণ কাজ শুরু হওয়ার পর ইতিমধ্যে প্রায় তিন বছর অতিবাহিত হলেও বলেশ্বর নদী সংলগ্ন উপজেলার সাউথখালী ইউনিয়নের পুর্ব খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা মৃত.আমির আলীর ছেলে জেলে মোঃ শহিদুল ইসলাম, মোঃ রিয়াদুল ইসলাম ও তাদের চাচতো ভাই রুহুল আমিন জোমাদ্দার সহ অসহায় পরিবার তিনটি আজ পর্যন্ত তাদের ক্ষতিপুরনের টাকা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। একই গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী মুক্তিযোদ্ধা মোঃ ইসাহাক আলী মাঝির ছেলে মোঃ মিজানুর রহমান মাঝি বলেন, নুতন করে ভেরীবাঁধ নির্মাণের জন্য কয়েক বছর আগে ১১নং সোনাতলা মৌজার ৩৫২, ৩৫৪ নং খতিয়ানের ৩৭৬৫ ও ৩৭৬৬ নং দাগ থেকে আমাদের ৫ শতক সম্পত্বি অধিগ্রহন করেন সংশ্লিষ্টরা। অপরদিকে, একই দাগ-খতিয়ান থেকে প্রতিবেশি জেলে শহিদুল ও রিয়াদুল সহ রুহুল আমিন জোমাদ্দারের প্রায় ২৫শতক জমি অধিগ্রহন করা হয়। কিন্তু ওই পরিবার গুলো কোন টাকা না পাওয়ায় তারা তাদের অংশ ঘেরা বেড়া ও লাল নিশান টানিয়ে দিয়ে আটক করে রাখে। কিন্তু ঠিকাদার সংশ্লিষ্টরা ঘেরা বেড়ার মধ্যে কোন মাটি না ফেলে আমাদের বসত বাড়ির দিকে মাটি ফেলে অধিগ্রহণ ছাড়াও আরও ১০ শতক জমি নুতন করে বেরি বাঁধের মধ্যে নিয়ে যাওয়ার আশংঙ্কা দেখা দিয়েছে। তবে, তিনি ম্যাপ অনুযায়ী বেরিবাঁধ নির্মাণ করার দাবী জানান। এছাড়া ক্ষতিগ্রস্থ জেলে শহিদুল জোমাদ্দার বলেন, আমার আশ-পাশের বাসিন্দারা টাকা পেলেও আমরা তিনটি পরিবার কোন টাকা পাইনি। ক্ষতিপুরনের টাকার জন্য বাগেরহাট জেলা প্রসাশকের অফিসে বহুবার ধর্না দিয়েছি। ওই সময় টাকা দেওয়ার কথা বলে তৎকালীন ডিসি অফিসের কয়েকজন স্যার আমার কাছ থেকে উৎকোচ সহ ২৮ কেজি মধু নিলে এ পর্যন্ত টাকার কোন সুরাহ হয়নি। এ বিষয়ে জানতে চাইলে উপকুলীয় ভেরীবাঁধ রক্ষা প্রকল্পের (সি.আই.পি-১) এর সুপার ভাইজার মোঃ শামীম আহম্মেদ বলেন, ওই পরিবার গুলো ক্ষতিপুরন পাবে না। কারণ তাদের জমি অধিগ্রহন করা হয়নি। ভুলক্রমে তাদের নাম তালিকাভুক্ত হয়ে প্রথম নোটিশ আসতে পারে। এছাড়া বাঁধ নির্মান কালে মুক্তিযোদ্ধার বাড়ির কোন ক্ষতি করা হবে না। তবে, এব্যপারে বাগেরহাটের বর্তমান জেলা প্রসাশক মোঃ মামুনুর রশিদের মুঠোফোনে একাধিক বার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি ।
সাতক্ষীরায় মৎস্য সপ্তাহ কর্মসূচির আওতায় মাছের পোনা অবমুক্ত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় মৎস্য কর্মসূচির আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (২৫ শে জুলাই) সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন পৌর দিঘীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বদিউজ্জামান। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সদর উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা মোঃ হাসান সাজ্জাদ, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, ফিল্ড এ্যাসিসট্যান্ট তপেস কুমার সরকারসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া কর্মসুচির আওতায় গত ২২ শে জুলাই মঙ্গলবার ২য় দিন জেলা শহরের বিভিন্ন গুরুত্ব স্থানে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়েছে। ২৩শে জুলাই বুধবার ৩য় দিন বৃহস্পতিবার মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান ও মৎস্য এবং পশু খাদ্য সংক্রান্ত আইন ২০১০ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মৎস্য সম্পদ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করছে: এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বাংলাদেশের মত এত নদ-নদী ও খাল-বিল আর কোথাও নাই। কিন্তু জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ও অবাধে শাসন এবং পরিবেশগত কারণে অনেক নদী মারা গেছে। ফলে একদিকে মাছের প্রাকৃতিক আবাসস্থলের পরিসর ছোট হয়ে এসেছে। অপরদিকে লবণ পানির প্রভাবে অনেক প্রজাতির দেশীয় মাছ বিলুপ্ত হয়েছে। তিনি বলেন, মাছের প্রাকৃতিক আবাসস্থল পূর্বের অবস্থানে ফিরে আনার জন্য বদ্ধ নদ-নদী ও খাল খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্য ও কৃষি খাতকে অধিক গুরুত্ব দিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় বর্তমান সরকার খাদ্য এবং মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তিনি আরও বলেন, এক সময় আমাদের দেশে এক ফসল হতো গবেষণায় নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হওয়ায় এখন তিন ফসল উৎপাদন হচ্ছে। ফলে দেশে কোন খাদ্য ঘাটতি নাই। এক সময় আমাদের কোরবানী পশুর জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে হতো। এখন আর সেই অবস্থা নাই। প্রাণী সম্পদ উৎপাদনেও সরকার সফল হয়েছে। এমপি আক্তারুজ্জামান বাবু আরো বলেন, সমাজে এখনো ভাল মানুষের সংখ্যা অনেক বেশি। শাহেদ-সাবরিনার মতো কিছু মানুষ সমাজ ধ্বংস করছে। নদ-নদী ও খাল শাসন এবং জবর দখল করে মাছের উৎপাদন ব্যাহত করছে। সমাজ থেকে এ ধরণের খারাপ মানুষকে বিতাড়িত করতে হবে। মৎস্য সম্পদ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করছে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের চাহিদা পূরণ করে মৎস্য ও মৎস্যজাতীয় পণ্য বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। কোন জায়গা পতিত রাখা যাবে না। পরিকল্পিত ভাবে মাছ চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে তিনি মৎস্য চাষীদের প্রতি আহ্বান জানান। তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রমের ভূয়সি প্রশংসা করে বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল থেকে যেসব মাছ বিলুপ্ত হয়েছে এবং যেসব মৎস্য বিলুপ্ত প্রায় তা গবেষণার মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। তিনি গবেষণা কার্যক্রমকে জোরদার করতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান। এমপি আক্তারুজ্জামান বাবু শনিবার (২৫ জুলাই) সকালে মুজিব শতবর্ষ ও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র আয়োজিত মাছ ও কাঁকড়ার পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। উপ-পরিচালক দেবাশীষ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল আলম রুবেল, মতিউর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান, শাওন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, চিংড়ী চাষী আনন্দ মোহন বিশ্বাস, কাজল কান্তি বিশ্বাস, শেখ জাকারিয়া ও তারক চন্দ্র সানা। অনুষ্ঠানে এলাকার মৎস্যচাষীদের মাঝে মাছ ও কাঁকড়ার পোনা বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপি।
সমবায় প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোষ্ট শেয়ার,কলেজের দপ্তরি গ্রেফতার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
সরকার বিরোধী নানা কর্মকা-ে জড়িত থাকা এবং সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোষ্ট শেয়ার করায় যশোরের মণিরামপুরে জুলমত বিশ^াস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার এড়েন্দা গ্রামের নিজ বাড়ি থেকে থানা পুলিশ তাকে আটক করে।
জুলমত বিশ^াস ওই গ্রামের ইনতাজ বিশ^াসের ছেলে। সে স্থানীয় পলাশী আদর্শ কলেজের পিওন। জানাযায়, বহুদিন ধরে সরকার বিরোধী নানা ঘটনা নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন জুলমত। এছাড়া সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে নিয়ে করা ফেসবুকের একটি স্ট্যাটাস নিজের আইডিতে শেয়ার করেন তিনি। এই ঘটনায় তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে এবং দস্যুতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরআগে এসব অভিযোগে জুলমতকে কলেজ কর্তৃপক্ষ দুইদফা শোকজ করেছেন। তার সঠিক জবাব তিনি দিতে পারেননি।
পলাশী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্তোষ বিশ^াস বলেন, ‘জিলানী শেখ’ নামে একব্যক্তি তার ফেসবুকে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে নিয়ে উল্টোপাল্টা লেখালিখি করেন। তার একটি পোষ্ট জুলমত নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। এইমর্মে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) শরিফুল ইসলাম কলেজে লিখিত অভিযোগ করেছেন। সেই অভিযোগের জবাব চেয়ে দুইদফা জুলমতকে শোকজ করা হয়েছে। কিন্তু তার সঠিক জবাব মেলেনি।
জানতে চাইলে সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ব্যক্তিগত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সরকার বিরোধী কর্মকা-ের জন্য ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে নিয়ে আপত্তিকর কথার কারণে আইসিটি আইনের মামলায় পুলিশ জুলমতকে আটক করেছে। তবে, প্রতিমন্ত্রীকে নিয়ে জুলমত কি মন্তব্য করেছেন এমনটি জানতে চাইলে বিস্তারিত না বলে তিনি থানায় কথা বলার পরামর্শ দেন।
মণিরামপুর থানার ওসি (সার্বিক) রফিকুল ইসলাম বলেন, দস্যুতার একটি মামলার সন্দেহভাজন আসামী হিসেবে জুলমতকে গ্রেফতার করা হয়েছে। আর সরকার বিরোধী কর্মকা-ের জন্য তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
পাইকগাছায় পরিকল্পিতভাবে স্লুইচ গেট দিয়ে পানি তুলে এলাকা প্লাবিত করার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি
একদিকে নদীতে পানি বৃদ্ধি, অপরদিকে প্রবল বৃষ্টি এরই মধ্যে পরিকল্পিতভাবে গেট দিয়ে পানি তুলে খুলনার পাইকগাছার কেওড়াতলা এলাকা প্লাবিত করে ব্যাপক ক্ষয়-ক্ষতির অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে মন্দির, মৎস্য ঘের, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘর-বাড়ী।
জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়া তলা মৌজায় হাজার বিঘার অধিক চিংড়ি ঘের রয়েছে। বসবাস করে শতশত মানুষ। গত কয়েকদিন ধরে প্রচন্ড বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পায়। এ সময় স্থানীয় গেটের খাল ইজারাদার ও কয়েকজন ঘের মালিক পরিকল্পিতভাবে গেটের পাট তুলে জোয়ার দেয়। বৃহস্পতিবার সন্ধ্যার জোয়ারের পানিতে কেওড়াতলার নি¤œ অঞ্চল তলিয়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় ছোট বড় চিংড়ি ঘের, বসত বাড়ী, মন্দির ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাকা রাস্তার উপর প্রায় হাটু পানি। এলাকার মানুষের যাতায়াতের ব্যাপক অসুবিধা হয়। এ ব্যাপারে সরেজমিনে গেলে স্থানীয় রনজিত মন্ডল, গণেশ মন্ডল, গোলক মন্ডল, তাপস মন্ডল, সঞ্জয় মন্ডল জানায়, জোয়ারের পানিতে তাদের ইটের রাস্তাটির উপর হাটু পানি ও বাড়ী উঠান তলিয়ে যায়। মন্দির প্রাঙ্গণ ও স্কুলের মাঠও ডুবানো থাকে। এব্যাপারে তারা অভিযোগ করেন, অন্যের ঘেরের মাছ উঠিয়ে নেয়ার জন্য জোয়ার নিয়ে এ কৃতিম দুর্যোগ সৃষ্টি করেছে। গেটের দায়িত্বপ্রাপ্ত ফকির গাজী জানান, ইকবাল কাগজী, আব্দুল আজিজ মোল্লা, খোকন কাগজী, তনু গাজী, লাভলুরা জোর করে গেটের পাট তুলে জোয়ার দেয়। ইকবাল কাগজী জানায়, গোণের সময় মাছ ধরার জন্য জোয়ারের প্রয়োজন হয় একারণে জোয়ার দিয়েছি। ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন জানান, আমি খুলনাতে চিকিৎসাধীন আছি। এলাকাবাসী মোবাইলে কেওড়তলা এলাকা প্লাবিত হওয়ার কথা জানালে আমি তাদেরকে লিখিত অভিযোগ করার কথা বলেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
খুলনা বিশ্বদ্যিালয়ে পবিত্র ঈদ-উল আযহা’র নামাজের জামাত সকাল ৭ টায়
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্বদ্যিালয়ে পবিত্র ঈদ-উল আযহা’র নামাজের জামাত সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে আগত মুসল্লীদের মাস্ক পরিহিতভাবে জায়নামাজ অবশ্যই সাথে আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মা, করোনা থেকে পরিত্রাণ লাভ, বাংলাদেশ ও খুলনা বিশ্বদ্যিালয়ের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হবে।
নিউমার্কেট দোকান কর্মচারীদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় শনিবার সকালে নগরীর কেডিএ নিউমার্কেট চত্বরে নিউমার্কেট দোকান মালিক সমিতির ছয়শত ৪৯ কর্মচারীর মাঝে আট কেজি করে চাল বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্যোগে সাধারণ জনগণকে খাদ্যসামগ্রী ও বিভিন্ন ধরণের প্রণোদনা দিয়ে যাচ্ছেন। করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক হলো প্রধান সুরক্ষা উপায়। সরকার করোনাকালে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। মেয়র কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সকলকে সরকারি নির্দেশনা, জনসমাগম এড়িয়ে চলা এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহবান জানান। খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, নিউমার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুর রহমান গোরা প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ^াস এতে সভাপতিত্ব করেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক শিরোমণি চক্ষু হাসপাতালে এক মতবিনিময় সভায় যোগদান করেন এবং হাসপাতাল চত্ত্বরে মুজিববর্ষ উপলক্ষে গাছের চারা রোপণ করেন। এসময় ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেগ লিয়াকত আলী, চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রব প্রমুখ উপস্থিত ছিলেন।
১০ ফুট লম্বা একটি চিচিঙ্গার ওজন ৪ কেজি!
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় এখন বাংলাদেশের সবচেয়ে লম্বা চিচিঙ্গার চাষ হচ্ছে। পৌরসভার সরল গ্রামের সিআইজি গ্রুপের কয়েকজন কৃষক ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে বীজ সংগ্রহ করে এ চিচিঙ্গার চাষ শুরু করেন। ইতোমধ্যে ভালো ফলনও হয়েছে। প্রতিটি চিচিঙ্গা ৯-১০ ফুট লম্বা হয়েছে। প্রতিটির ওজন ৩-৪ কেজি। বিভিন্ন এলাকা থেকে লোকজন লম্বা চিচিঙ্গা দেখতে আসছেন। কৃষি বিভাগের কর্মকর্তা ও গবেষকরা ক্ষেত পরিদর্শন করেছেন। চিচিঙ্গার এ চাষ মনিটরিং করছে উপজেলা কৃষি বিভাগ। কৃষি অফিস জানায়, চিচিঙ্গা মূলত একধরনের সবজি। বছরের বেশিরভাগ সময় এ সবজি পাওয়া যায়। সবুজ রঙের মাঝে সাদা সাদা লম্বা দাগ রয়েছে। চিচিঙ্গা মানবদেহের জন্য খুবই উপকারী। চিচিঙ্গা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দেশে যেসব চিচিঙ্গার চাষ হয়, তা আকারে তুলনামূলক ছোট হয়। এ ক্ষেত্রে ভারত থেকে বীজ এনে চাষ করা চিচিঙ্গার আকার এবং ওজন দেশীয় চিচিঙ্গার চেয়ে অনেক বেশি।
পৌরসভার সরল গ্রামের কৃষক নিলু সরদার বলেন, ‘আমরা কয়েকজন ভারতের অন্ধ্রপ্রদেশে গিয়েছিলাম। সেখানে ১২-১৩ ফুট লম্বা চিচিঙ্গা দেখে কিছু বীজ নিয়ে এসেছিলাম। এরপর বাড়িতে এসে ক্ষেতে ছোট পরিসরে চাষ শুরু করি। বর্তমানে চাষ করা প্রতিটি চিচিঙ্গা ৯-১০ ফুট লম্বা হয়েছে।’ চিচিঙ্গার ক্ষেত পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনার উপ-পরিচালক মো. হাফিজুর রহমান, কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, ডুমুরিয়ার কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন, কয়রার কৃষি অফিসার মিজান মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত ম-ল ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়।
লম্বা চিচিঙ্গা প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম বলেন, ‘ভারত থেকে বীজ এনে পৌরসভার সরল এলাকার সিআইজি গ্রুপের ১০ জন কৃষক এ বছর প্রাথমিকভাবে চাষ শুরু করেছেন। শুরু থেকেই উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা এবং সার্বিক মনিটরিং করা হচ্ছে।’ তিনি বলেন, ‘ফলন ভালো হওয়ায় দেশে লম্বা চিচিঙ্গা চাষের অনেক সম্ভাবনা রয়েছে। প্রতিটি চিচিঙ্গা ১০ ফুট লম্বা এবং ৩-৪ কেজি ওজন হয়। বাংলাদেশে এটি সবচেয়ে লম্বা চিচিঙ্গা বলে ধারণা করছি। ইতোমধ্যে কৃষি বিভাগ ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা ক্ষেত পরিদর্শন করে বীজ সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন।’
কখনও সচিব কখনও পুলিশ কর্মকর্তা, অবশেষে ধরা
যশোর প্রতিনিধি
প্রতারণার অভিযোগে শেরপুর থেকে এক ভুয়া সচিব ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে যশোরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিয়াচন্ডি গ্রামের লতিফ মাস্টারের ছেলে শাহাদৎ হোসেন ওরফে শাহাদত জামান ওরফে কনস্টেবল জামান ওরফে সচিব মঞ্জুরুল ইসলাম ও ওরফে সচিব গোলাম কিবরিয়া (৫২) এবং তার স্ত্রী নাজমা বেগম (৪০)। শুক্রবার (২৪ জুলাই) তাদের শেরপুর থেকে গ্রেফতার করা হয়। শনিবার (২৫ জুলাই) দুপুরে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সচিব ও পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন গ্রেফতার শাহাদৎ হোসেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা চারটি মোবাইল ও আটটি সিমকার্ড উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন পুলিশ সুপার আশরাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, ২০১৩ সাল থেকে শাহাদৎ হোসেন বিভিন্ন জেলায় সচিব ও পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তার সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এছাড়া সাধারণ মানুষকে চাকরি দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে আসছেন তিনি। এই তথ্য যশোর জেলা পুলিশের নজরে এলে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়। এরপর ডিবির এসআই মফিজুল ইসলাম মিথ্যা পরিচয়দানকারী শাহাদৎ হোসেনকে শনাক্ত করেন এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি সোমেন দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের শেরপুর থেকে গ্রেফতার করা হয়।
রাষ্টায়ত্ব ২৫ টি জুট মিলের বকেয়া মজুরি ও বোনাস ঈদের পুর্বেই পরিশোধের দাবি শ্রমিক কল্যান ফেডারেশনের
খবর বিজ্ঞপ্তি
১ জুলাই ২০২০ তারিখে বাংলাদেশ পাটকল কর্পোরেশন নিয়ন্ত্রীত ২৫ টি জুট মিল বন্ধ হয় । এ ২৫ টি মিলে সর্বসাকুল্যে ৭০ হাজার শ্রমিক কর্মরত ছিলো । করোনার দুর্যোগ কালীন সময়ে এই ৭০ হাজার পরিবার কে ঈদের পুর্বেবকেয়া, মুজুরি, বেতন ও বোনাস পরিশোধের দাবি জানানো হয় । বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এক জরুরি নির্বাহী বৈঠক শনিবার সকাল ১০ টায় খালিশপুরে নিজস্বকার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খান গোলাম রসূলের সভাপতিত্বেও সাধারন সম্পাদক মাহফুজুর রহমান এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, ফিরোজ মিয়া, ইউনুস মিয়া , সিরাজুল ইসলাম, মুমিনুল ইসলাম, বজলুর লশিদ, আনিসুর রহমান মন্টু, শহিদুল ইসলাম, শাহ আলম, প্রমুখ । এসময় বক্ত্যারা ঈদের পুর্বেই অসহায় শ্রমিকদের বকেয়া, মজুরি, ও বোনাস অবশ্যই পরিশোধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান ।
ফুলবাড়ীগেট বালুর মাঠের কোরবানীর পশুরহাটের উদ্বোধন
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনা যশোর মহাসড়কের পাশে ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা পেট্ট্রোল পাম্প সংলগ্ন বালুর মাঠের সপ্তাহব্যাপী কোরবানীর পশুরহাটের উদ্বোধন ২৫ জুলাই শনিবার অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং থানা যুবলীগের যুগ্ম আহবায়ব মিজানুর রহমান রুপমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপাতি শেখ আবিদ হোসেন, থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স,ম রেজওয়ান আলী , মহানগর সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রউফ খান খোকন, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ সাহাবুদ্দিন আহম্মেদ, যোগিপোল ইউনিয়ন আওয়মীলীগের সভাপতি ইউসুফ আলী খলীফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, দৌলতপুর থানা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাহফুজা সাহাবুদ্দিন, ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, যোগিপোল ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাঈদ হাওলাদার আব্বাস, কাজী শহিদুল ইসলাম পিটো, মো. আরিফ হোসেন, ফিরোজা বেগম, শেখ গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম রফিক, হাফিজা বেগম, আমজাদ হোসেন, শাহ নুরুল ইসলাম, শাহ আমিরুল ইসলাম, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি রুমা খন্দকার মুন্নি, সাধারণ সম্পাদক অম্বিকা রানি মন্ডল, আবু হেনা বাবলু, তরিকুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান মানিক, মো. সাইফুল ইসলাম বাবু, মাসুম খন্দকার, আশিকুর রহমান, হোসেন আলী হাওলাদার, রবিউল ইসলাম রবি, শেখ তরিকুল ইসলাম, বায়জিত সরদার, বিপ্লব, হানিফ, সেলিম চৌধরী, ছাত্রলীগ নেতা আল আমিন, মঞ্জু, রেজাউল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন আমন্ত্রীত অতিথিদের নিয়ে ফিতা কেটে কোরবানীর পশুর হাটের শুভ উদ্বোধন করেন। পশুর হাট আগামী ১ আগস্ট ঈদুল আযহার দিন সকাল পর্যন্ত চলবে। এ বারের হাটের বিশেষ বৈশিষ্ট করোনা প্রাদূর্ভাবে প্রবেশদ্বারে হাতধোয়ার ব্যবস্থা, হাটে প্রবেশে মাস্ক ব্যবহার বার্ধতামূলক, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে পুলিশ ক্যাম্প, মেডিকেল টিমসহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকছে।
পাইকগাছার রাড়ুলি ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়ের দাতা সদস্য নিয়ে গভীর ষড়যন্ত্র!
স্টাফ রিপোর্টার, কপিলমুনি
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে দাতা সদস্য অন্তর্ভুক্তি নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল। নোংরা খেলায় ঘোলা পানিতে মাছ শিকারে তৎপর রয়েছে চক্রটি। ক্ষমতা জাহির করে প্রকৃত দাতা সদস্যকে বাদ দিতে তৎপর রয়েছেন তারা।
এ ব্যাপারে ষড়যন্ত্রের শিকার ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন। জানাগেছে, উপমহাদেশের শ্রেষ্ঠ ও জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার পিসি রায়ের স্মৃতি বিজড়িত পাইকগাছার রাড়ুলি ভুবন মোহনী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৮৫০ খৃঃ উপমহাদেশের নারী শিক্ষার অগ্রদূত স্যার পি সি রায়ের পিতা হরিশচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন উপমহাদেশের প্রথম বালিকা বিদ্যালয় তার স্ত্রী ভুবনমোহিনী দেবীর নামে। যেখানে জগৎ বিখ্যাত বিজ্ঞানীর ছেলেবেলার স্মৃতি জড়িত। উপজেলার রাড়ুলী প্রত্যান্ত এলাকার এ প্রতিষ্ঠানটির নারী শিক্ষা প্রসারে অগ্রগামী বা সুফল ভোগ করলেও অবকাঠামোগত উন্নয়নে তেমন কোন অগ্রগতি ছিল না। একে একে বহুকাল অতিক্রান্ত হয় একই অবস্থানে থেকে। এরপর ১৯৮৬ সালের দিকে তৎকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ বিদ্যালয়টি নিন্ম মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নিত করার প্রস্তাব করেন। স্থানীয় শিক্ষানুরাগী ও স্কুল কর্তৃপক্ষ রাজি হন। এ সময় সরকারী নিয়ম অনুযায়ী কোন প্রতিষ্ঠানের নিম্ম মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নিত করতে বিদ্যালয়ের অধিনে জায়গার প্রয়োজন মতে স্থানীয় মানুষের মধ্যে বীরমুক্তিযোদ্ধা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার সম্মতি জ্ঞাপন করেন। তিনি ১ একর ৩০ শতক জমি ভূবন মোহিনী বালিকা বিদ্যালয়ের নামে কোবলা রেজিষ্ট্রেীমুলে দান করেন। যাহার দলিল নং ৭০০৯, তাং ১৬/০৯/১৯৮৬।যার খাজনা ২০০৭ সাল পর্যন্ত পরিশোধ করেন স্কুল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়।
এরপর ২০০৪ সালে আব্দুল মজিদ গোলদারকে দাতা সদস্য হিসাবে স্কুলে ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে লিপিবদ্ধ করেন কর্তৃপক্ষ। এবং একজন শিক্ষানুরাগী ব্যাক্তি হিসাবে উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার। এরপর পর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম থেকে বাদ দিতে একটি মহল নানা তৎপরতা করে আসছে বলে জানান তিনি। শুধু তাই নয়, প্রতিষ্ঠানকে সমালোচনায় ফেলতেও পিছু হটছেন না তারা। সম্প্রতি চক্রান্তকারী ওই মহলটি বিদ্যালয় সংশ্লিষ্ট কয়েকজন অভিভাবককে ভুল বুঝিয়ে একটি দরখাস্ত শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর দাখিল করেছেন তারা। বিষয়টি অভিভাবকরা বুঝতে পেরে তা প্রত্যাহার করে নিয়েছেন বলে জানাগেছে।
নৌ প্রধানের দায়িত্ব নিলেন শাহীন ইকবাল
আইএসপিআর
ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ২৫ জুলাই, শনিবার দুপুরে নৌ সদর দপ্তরে এই দায়িত্বভার হস্তান্তর-গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে নৌপ্রধানের কার্যালয়ে নবনিযুক্ত নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল এম শাহীন ইকবাল কমান্ড হস্তান্তর-গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন। এ সময় নৌ সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সব আঞ্চলিক কমান্ডারগণ, ডকইয়াড-শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং ঊর্ধ্বতন নৌ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এর আগে ১৮ জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল আলীম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে এম শাহীন ইকবালকে নিয়োগ দেয়া হয়। তিনি পূর্বের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হন।
রুবায়েদের সুস্থতা কামনা খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা যুবদল সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েদ গুরুতর অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী, সহ সভাপতি খান জুলফিকার আলী জুলু, মোস্তফা উল বারী লাভলু, শেখ আলী আজগর, ইলিয়াস মল্লিক, যুবদল সভাপতি এস এম শামীম কবির, স্বেচ্ছাসেকবদল সভাপতি তৈয়বুর রহমান, শ্রমিকদল সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, ওলামাদল আহবায়ক আলহাজ্ব হাফেজ মাও. ফারুক হোসেন, জাসাস আহবায়ক সাইদুজ্জামান খান, হাফিজুর রহমান, অধ্যাপক আইয়ুব আলী, মতিউর রহমান বাচ্চু, মিরাজুর রহমান মিরাজ, খান আইয়ুব আলী, স্বেচ্ছাসেকবদল সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, শ্রমিকদল সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন, ছাত্রদল সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, মহিলাদল সাধারন সম্পাদক এ্যাড. সেতারা সুলতানা, রফিকুল ইসলাম বাবু, মাসুদ জমাদ্দার, আরিফুর রহমান, শফিকুল ইসলাম শফিক, আবু মুসা, হাবিবুর রহমান হবি, আব্দুল মালেক, মাসুম বিল্লাহ, খান আনোয়ার হোসেন, শেখ ইউসুফ আলী, শেখ আব্দুর রহমান, হিরাঙ্গীর হোসেন হিরু, হিরু মোড়ল, মৎস্যজীবীদল সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম, ওলমাদল সদস্য সচিব হাফেজ মাও. নজরুল ইসলাম, জাসাস সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদ প্রমূখ।
খুলনা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ওয়ার্কশপ শ্রমিকদের সাহায্যের আবেদন
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদউল আযহার আগে খুলনা রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন ওয়ার্কশপ মালিক সমিতির পক্ষ থেকে শ্রমিকদের মানবিক সাহায্য পাওয়ার আবেদন জানানো হয়েছে। গত এপ্রিল মাসে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সুপারিশকৃত আবেদন জেলা প্রশাসক বরাবর প্রেরণ হলেও গত ৪ মাসেও শ্রমিকদের মাঝে জেলা প্রশাসকের মাধ্যমে কোন মানবিক সহায়তা প্রদান করা হয়নি। সমিতির সভাপতি আলহাজ্ব জাহীদ মোল্লা ও সাধারণ সম্পাদক সচীন সাহা এক বিবৃতিতে বলেন করোনার কারণে ব্যবসা প্রতিষ্ঠান ও শো-রুম বন্ধ থাকায় সমিতির আওতায় শতাধিক টেকনিশিয়ান, সহকারি টেকনিশিয়ানসহ শ্রমিকরা কাজ করতে পারেনি। ফলে তাদের পরিবারের প্রায় ৫ শতাধিক সদস্য অনাহারে, অর্ধাহারে দিন যাপন করছে। আসন্ন ঈদউল আযহা থেকে শ্রমিকরা বঞ্চিত হবেন। অনেক শ্রমিক টাকার অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। নেতৃবৃন্দ অনতিবিলম্বে শ্রমিকদের মাঝে মানবিক সাহায্য প্রদানের জন্য জেলা প্রশাসকসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছেন।
নগরীর বিএনপির কল সেন্টারে করোনা সামগ্রী প্রদান করলেন মরহুম তৈয়েবুর রহমানের সহধর্মিনী
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাসে আক্রান্তদের মানবিক চিকিৎসা সেবায় খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠিত ‘কল সেন্টারে’ একটি অক্সিজেন সিলিন্ডার ও ৫শ’ মাস্ক প্রদান করেছেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম তৈয়েবুর রহমানের সহধর্মিনী বিশিষ্ট সমাজসেবিকা মিসেস লায়লা রহমান। শনিবার বেলা ১২টায় নগরীর ৫৭, রূপসা স্ট্যান্ড রোডস্থ ‘কল সেন্টারের’ অস্থায়ী কার্যালয়ে মহিলা দল নেত্রী রেহেনা ঈসার মাধ্যমে নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু’র নিকট সামগ্রীগুলো প্রেরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি. এ্যাড. ফজলে হালিম লিটন, রেহেনা ঈশা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, শেখ সাদী, সাজ্জাদ হোসেন পরাগ, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম জলি, বদরুল আনাম খান, কামরান হাসান, জিএম রফিকুল হাসান, খান শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, কে এম মাহবুব আলম, শামীম আশরাফ, রাজিবুল হাসান বাপ্পী, কাওসারী জাহান মঞ্জু, সুপ্তি জামান, ইসমত আরা কাকন, আলমগীর হোসেন প্রমুখ।
আগামী ৭ দিনের মধ্যে অস্ত্র উদ্ধার করে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, পুলিশের দুর্বলতার কারনে সম্প্রতি মশিয়ালীতে একটি দুঃখ ও ন্যাক্কারজনক ঘটনার মধ্যদিয়ে ৪টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। যা অনাকাংখিত এবং নিন্দনীয়। আওয়ামী লীগ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তিনি আরও বলেন, একটি সুবিধাবাদি চক্র দলের ভিতরে অনুপ্রবেশ করে তাদের স্বার্থ হাসিলের জন্য দলের ক্ষতি সাধন করে। তাদের সম্পর্কে আমাদের আরও স্বজাগ থাকতে হবে। অপরাধীর কোন দল থাকতে পারে না, অপরাধী বা হত্যাকারী যেই হোক না কেন তাদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, মশিয়ালীতে পুলিশ প্রশাসনের আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিলো। তিনি প্রশাসনের নিকট আহবান জানিয়ে বলেন আগামী ৭ দিনের মধ্যে অস্ত্র উদ্ধার করে অপরাধীদের দ্রুত ধরে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ টায় ও সন্ধ্যা সাড়ে ৭ টায় খুলনা মহানগর আওয়ামী লীগের (দৌলতপুর, খানজাহান আলী ও খালিশপুর থানা) বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভা পরিচালনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, নূর ইসলাম বন্দ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, শেখ ইউনুস আলী, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, মনিরুল ইসলাম বাসার, শহিদুল ইসলাম বন্দ, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, এসএম আনিসুর রহমান, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর মফিজুর রহমান লিটন, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর মনিরুজ্জামান, কাউন্সিলর আব্দুস সালাম মাস্টার, কাউন্সিলর ডালিম, কাউন্সিলর শেখ শামসুদ্দীন প্রিন্স, কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম আহমেদ, আব্দুস সাত্তার লিটন, মোরশেদ আহমেদ মনি, শফিউল্লাহ, মোঃ জাকির হোসেন, মোঃ শাহাবউদ্দীন আহমেদ, ইউসুফ আলী খলিফা, আব্দুর রউফ মোড়ল, শাহাদাৎ হোসেন মিনা, তরফদার মনিরুল ইসলাম, মোঃ আসিফুর রশিদ, জিয়াবুল আলম খান খোকন, শেখ মফিজুর রহমান হিরু, হায়দার আলী মোল্লা, জিয়াউর রহমান, মোঃ আসলাম আলী, আলী আহমেদ, মোঃ ইমরুল হোসেন, খ.ম লিয়াকত আলী, শেখ কিসমত আলী, শেখ আব্দুল হক, মোঃ রেজাউল শেখ, মাকসুদ হাসান পিকু, মেখ ওয়াহিদুজ্জামান, মোঃ জাফর ইকবাল মিলন, এসএম মনিরুজ্জামান মুকুল, মোঃ হারুনুর রশিদ, আবু জাফর, মোড়ল হাবিবুর রহমান, দাউদ হায়দার সহ দলের বিভিন্ন নেতাকর্মী।
খুলনা মহানগর ছাত্রলীগের বিশেষ বার্তা
খবর বিজ্ঞপ্তি
বর্তমান সরকারের বিশেষ অগ্রধিকারমূলক সিদ্ধান্ত সারাদশে থেকে মাদক সন্ত্রাস নিমূল করা। তারই লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। সরকার ও প্রশাসনের এই চলমান মাদক বিরোধী অভিযানে খুলনা মহানগর ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আমরা খুলনা মহানগর ছাত্রলীগ একটি মাদকমুক্ত ছাত্র সমাজ চাই এবং মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সর্বদা জিরো টলারেন্স। তাই আবারও কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলতে চাই মাদক সন্ত্রাসের বিষয়ে কারোর নামে কোন অভিযোগ আসা মাত্রই তার বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এবং খুলনা মহানগর ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীদের মোটরবাইক চালনার ক্ষেত্রে দুজনের অধিক যাত্রী না হওয়া, ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা, সিগনাল মান্য করা, হর্ণবাজিয়ে শো-ডাউন না করা এবং বাধ্যতামূলক ভাবে হেলমেড ব্যবহার করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হলো। এর ব্যতিক্রম হলে এবং পুলিশ সার্জেন্ট কোন মোটরবাইক আটক করলে ছাত্রলীগের পরিচয় ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। অতঃপর কোন নেতাকর্মী আটককৃত মোটরবাইক ছাড়ানোর জন্য আমাদের নিকট দয়াকরে ফোন করবেন না বা তদবির করবেন না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ভিশন ও মিশন বাস্তবায়নে খুলনা মহানগর ছাত্রলীগ সর্বদা অঙ্গীকারাবদ্ধ। তাই আসুন আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হই, প্রশাসনকে সহযোগিতা করি এবং সড়কে আইন শৃঙ্খলা মেনে মোটরবাইক চালাই। বিশেষ আহবানে খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল।
তালায় পাঁচটি চোরাই গরু উদ্ধার, আটক ২
ইলিয়াস হোসেন, তালা
তালায় পাঁচটি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের মোকছেদ সরদারের ছেলে গরু ব্যবসায়ী সিরাজুল ইসলামের (৫০) বাড়ি থেকে একটি, খুলনা জেলার চুকনগর বাজার থেকে তিনটি এবং সিরাজুলের এক নিকটাত্মীয়ের বাড়ি থেকে একটি গরু উদ্ধার হয়। এসময় গরু ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদখালি গ্রামের কবির হোসেনের স্ত্রীকে থানা পুলিশ আটক করে। তালা থানার জাতপুর ক্যাম্পের এএসআই জামিনুর ও আলাউদ্দীন জানান, গরু পাঁচটি আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের রেজাউল সরদারের ছেলে তবিবুর রহমান হিটলার ও ইউছুপ মোল্যার বাড়ি থেকে গত বুধবার চুরি করেন আশাশুনির গদাইপুর গ্রামের ইনতাজ মোল্ল্যার ছেলে আব্দুল মজিদ মোল্ল্যা ও তালা উপজেলার চাঁদখালি গ্রামের কবির হোসেন। এরপর গরু পাঁচটি তালা উপজেলার উত্তর নলতা গ্রামের মোকছেদ সরদারের ছেলে সিরাজুল ইসলামের কাছে বিক্রি করেন।
আশাশুনি থানার এসআই এনামুল জানান, গরুর মালিকরা খুঁজতে খুঁজতে ডুমুরিয়া উপজেলার চুকনাবাজার এসে তাদের একটি গরু পান। তারা গরুটিকে পাহারায় রেখে জেলা পুলিশ সুপারকে ফোনে জানান। তার নির্দেশনায় আশাশুনি থানা থেকে তালা উপজেলার জাতপুর ক্যাম্পে সংবাদ পাঠানো হয়। খবর পেয়ে জাতপুর ক্যাম্পের এএসআই আলাউদ্দীন ও জামিনুর চুকনাগর বাজার থেকে তিনটি গরুসহ সিরাজুল ইসলাম(৫০) নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যমতে আরো দুটি গরু উদ্ধার করে নিয়ে যায় আশাশুনি থানা পুলিশ। আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান, গরুগুলো চুরির ব্যাপারে আশাশুনি থানায় মামলা হয়েছে।
বেড়েছে ‘খাইট্টা’ বিক্রি
মেহেরপুর প্রতিনিধি
আর মাত্র কয়েকদিন পরই কোরবানির ঈদ। কোরবানির পশুর মাংস প্রস্তুতের অন্যতম উপকরণ ‘খাইট্টা’। মাংস ছোট টুকরো করা বা চোরানোর জন্য এটি ছাড়া যেন চলেই না। মেহেরপুরে যারা কোরবানি দেবেন তারা আগেভাগেই কিনছেন বস্তুটি। তাই বাজারে ‘খাইট্টা’র বেচা-কেনা বেড়েছে বেশ। খাইট্টা বিক্রেতা বিল্লাল হোসেন জানান, একটা খাইট্টা অনেক দিন চলে। সব সময় এটি বিক্রি হয় না। স্থানীয় কসাইরা কিনে নেন। কিন্তু কোরবানির ঈদ এলেই চাহিদা বাড়ে। কাঠ ভেদে খাইট্টার দাম ভিন্ন ভিন্ন হয়। বাবলা কিংবা তেঁতুল কাঠের বড় খাইট্টার দাম এক হাজার টাকা, মাঝারিটার দাম ৭০০ টাকার মতো, আর ছোট খাইট্টা ৫০০ টাকা। গত এক সপ্তাহে ১২০টি খাইট্টা বিক্রি করেছেন বলে জানান তিনি। বামুন্দি বাজারের খাইট্টা বিক্রেতা হবিবর জানান, এটা সিজনাল ব্যবসা। যেহেতু ‘স’ মিল আছে বাড়ির পাশে, সেহেতু মাঝে মধ্যে গাছের কা- কেটে খাইট্টা তৈরি করে রাখা হয়। অন্য সময় দুই একটা বিক্রি হলেও বছরের এই সময় বিক্রি বেশি হয়। গত ১০ দিনে দেড়শ’ খাইট্টা বিক্রি করেছেন তিনি। তিনি আরও জানান, যারা কোরবানি করেন তারা যদি খাইট্টা ধুয়ে মুছে যতœ করে রাখেন, তাহলে এটি তারা অনেক বছর ব্যবহার করতে পারেন। কিন্তু এটার যতœ কেউ করে না। ফলে বছর বছর খাইট্টা কিনতে হয় তাদের।
তালায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
ইলিয়াস হোসেন, তালাঃ
তালায় জ্বর,সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মোঃ মহিউদ্দীন গাজী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন তালা সদর ইউনিয়নের বারুইহাটী গ্রামের মৃতঃ সরফুদ্দীন গাজীর ছেলে। শনিবার (২৫ জুলাই) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। এদিকে গত ২৬ জুন সকালে তার আপন ভাই মোঃ বজলুর রহমান গাজী (৪৮) করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই মারা যান।
নিহত ব্যক্তির স্বজনরা জানান, মহিউদ্দীন গাজী ছিলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি তালা বাজারসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরণের ভাজি বিক্রি করে সংসার চালাতে। বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। হাঠৎ শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার বেলা ১১ টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকালেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তালা উপজেলার বারুইহাটী গ্রামের মোঃ মহিউদ্দীন গাজী শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘন্টা পর তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান হাসপাতালের তত্বাবধায়ক। তার বাড়ি লকডাউন করা হবে বলে জানান তিনি।
দেবহাটায় পুলিশী তৎপরতায় মানষিক ভারসাম্যহীন আমিনুল খুঁজে পেল তার পরিবারকে
কে.এম রেজাউল করিম, দেবহাটা
দেবহাটায় পুলিশী তৎপরতায় মানষিক ভারসাম্যহীন আমিনুল খুঁজে পেল তার পরিবারকে। দীর্ঘ ১৪ মাস পরে মানষিক ভারসাম্যহীন আমিনুল তার পরিবারকে খুঁজে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দেবহাটা থানার ওসির কক্ষে এই উপস্থিত সকলে এসময় পুলিশের এধরনের মানবিক কাজের প্রশংসা করেন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার প্রচেষ্টায় প্রায় ১৪ মাস আগে হারিয়ে যাওয়া আমিনুলকে শনিবার সকাল ১০ টার দিকে দেবহাটা থানার ওসির অফিস রুমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আমিনুল সিলেটের ওসমানিনগর থানার মোবারকপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। সিলেটের ওসমানিনগর থানার মোবারকপুর থেকে আমিনুল ১৪ মাস আগে হারিয়ে যায়। আমিনুলের বাবা নুরুল ইসলাম জানান, আমিনুল ছিলো মেধাবী শিক্ষার্থী। সিলেটের একটি মাদ্রাসা থেকে আলিম পাশ করে আমিনুল। কিন্তু পারিবারিক অস্বচ্ছলতা ও বিভিন্ন মানসিক চিন্তায় আমিনুলের বুদ্ধি প্রতিবন্ধীর লক্ষন দেখা দিতে থাকে। বিগত প্রায় ১৪ মাস আগে বাড়ী থেকে বেরিয়ে পড়ে আমিনুল। সেখান থেকেই সে হারিয়ে যায়। অনেক খুজেও তাকে পাওয়া যাচ্ছিলো না। এই ১৪ মাস ধরে সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় ঘুরে সপ্তাহ খানেক আগেই পাগলপ্রায় বেশে দেবহাটাতে পৌঁছায় আমিনুল। সেসময় থেকেই সে অবস্থান করছিলো সখিপুর মোড় ও আশপাশের এলাকায়। মানুষের দেয়া খাবার খেয়ে রাস্তার পাশে কিংবা অন্যের দোকানের সামনে পড়ে থাকতো। গত বৃহষ্পতিবার আমিনুলের সন্ধান চেয়ে স্থানীয় সংবাদকর্মী নাজমুল হোসেন ফেসবুকে একটি পোষ্ট দিলে বিষয়টি নজরে আসে পুলিশের। তাৎক্ষনিকভাবে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশে আমিনুলকে থানা হেফাজতে নেয় পুলিশ। একপর্যায়ে ফেসবুক মারফত জানা যায় আমিনুলের বাড়ীর ঠিকানা। এরপর থেকে আমিনুলকে তার পরিবারের কাছে ফেরত পাঠাতে দফায় দফায় ওসমানিনগর থানায় যোগাযোগ করেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। ওসমানিনগর থানা থেকে হারানো ছেলের খবর দিয়ে পুলিশ পাঠিয়ে খবর দেয়া হয় আমিনুলের বাড়ীতে। কিন্তু হতদরিদ্র হওয়ায় আর্থিক অস্বচ্ছলতার কারনে ছেলেকে ফেরত নিতে দেবহাটা থানায় আসতেও বিপাকে পড়ে আমিনুলের বাবা। একপর্যায়ে দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসারের সাথে আলোচনা করে আমিনুল ও তার বাবার যাতায়াতের খরচের ব্যবস্থা করা হয়। পাশাপাশি আমিনুলের পাশে দাড়ায় দেবহাটার স্বেচ্ছাসেবী সংগঠন মৃত্তিকা মানবিক ইউনিট। শনিবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে আমিনুলকে তার বাবা নুরুল ইসলামের হাতে তুলে দেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনসহ পুলিশ কর্মকর্তারা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন এসময় তাদের যাতায়াত খরচ বাবদ তিন হাজার টাকা দেন। এছাড়া আমিনুল ও তার বাবাকে ঈদের নতুন জামা কাপড় ও কিছু আর্থিক সহায়তা দেন মৃত্তিকা মানবিক ইউনিট। বহুদিন পর হারানো ছেলেকে ফিরে পেয়ে আনন্দে ভরে ওঠে আমিনুলের পিতা নুরুল ইসলামের বুক। পাশাপাশি বাবাকে ফিরে পেয়ে হাসি ফোটে আমিনুলের মুখে।
হাটগোপালপুরে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজার এলাকা থেকে ছরোয়ার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গাজাসহ শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজার পাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে মহাসড়কের পাশে মাদক কেনা বেচা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ছরোয়ার হোসেনকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৫ শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা যুবলীগের উদ্যোগে দোগাছি ইউনিয়নের পুটিয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলামনখালী কে পিএইচ মাধ্যমিক বিদ্যালয় এবং বিসমিল্লাহ গুচ্ছ গ্রামের বাসিন্দাদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকি সমির পক্ষে বৃক্ষরোপন ও বিতরণ করেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহীম খলিল রাজা। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, কেপিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফয়েজ উল্লাহ ফয়েজ, স্কুলের প্রধান শিক্ষক অরবিন্দ কুমার বিশ্বাস, শিক্ষক ফিরোজ শাহী, সাবেক ইউপি সদস্য গোলাম কিবরিয়া কাজল, যুবলীগ নেতা ইকতিয়ার উদ্দিন, মিজানুর রহমান, রবিউল ইসলাম রনি, মাহাদি হাসান নাজমুল, হামিদুল ইসলাম, সুমন হোসেন, রাশেদুল ইসলাম, জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পর্যায়ক্রমে সদর উপজেলার ১৭টি ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক হাজার গাছের চারা রোপন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।
কয়রায় মহিলা জাজেস এসোসিয়েশনের বিনামূল্যে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
কয়রা প্রতিনিধি
স¦াবলম্বী করে গড়ে তুলতে কয়রা উপজেলার ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ কর্মহীন নারী ও পুরুষের মাঝে সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্তরে অসহায়দের মাঝে এ সব সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়। এর আগে উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সহকারি জজ মোঃ ফারুক আজমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্ত্রাস দমন ট্রাইবুনালের জেলা জজ রোজিনা আক্তার।
এসময় প্রধান অতিথি জেলা জজ রোজিনা আক্তার বলেন, অসহায় দুস্থ কোন পরিবারকে কিছু খাদ্য সামগ্রী দিয়ে বা আর্থিকভাবে সাময়িক সহযোগিতা করলেও এটি স্থায়ী কোন সমাধান নয়। যতক্ষণ একটি পরিবারকে স্থায়ী আয়ের সুযোগ করে দেয়া সম্ভব না হবে, ততক্ষণ অর্থনৈতিক মুক্তি আসবে না। এই চিন্তা থেকেই আমরা মহিলা জাজেস এসোসিয়েশন সবাই মিলে টাকা সংগ্রহ করে সেলাই মেশিন ও ভ্যান কিনে দিয়ে স্বাবলম্বী করতে চাই। আর পরিবারের একজন নারী যখন উপার্জনক্ষম হয় সেখানে তার অধিকার প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, সরকারের উদ্যোগ নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে একজন উদ্যোক্ততা হিসেবে গড়ে তুলে স্বাবলম্বী করা, কোন মানুষ বা কোন পরিবার পিছিয়ে থাকবে না। এ লক্ষ্যে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি সেলাই মেশিনে কাজ করে অর্থনৈতিক প্রার্দুভাব থেকে মুক্ত হয়ে সকলেই স্বাবলম্বী হতে পারবে। তিনি বলেন অন্যদের উচিত এইভাবে অসহায় মানুষের পাশে দাড়ানো। সেই সাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনিকা বিশ্বাস, ম্যাট্রোপলিটন ম্যজিস্ট্রেট শাহীদুল ইসলাম, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, কয়রা ইউনিট বারের সভাপতি সুধাংশ কুমার সরদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এ্যাডঃ আঃ রাজ্জাক প্রমুখ। আলোচনা শেষে কর্মহীন মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০ নারীর মঝে ১০ টি সেলাই মেশিন ও ৬ জন পুরুষের মাঝে ৬ টি ভ্যান বিতরণ করেন। ভ্যান পাওয়ার পর স্থানীয় খোকন সানা সাংবাদিকদের বলেন,ঘূর্ণিঝড় আম্পানে সব হারিয়ে অসহায় অবস্থায় দিন কটাচ্ছি। আজ বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনের কাছ থেকে একটি ভ্যান পেয়েছি যা দিয়ে আয় করে পরিবার নিয়ে ভাল থাকতে পারবো। তিনি এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
চিতলমারীতে শিক্ষিকা’র আত্মহত্যার ঘটনায় সুদকারবারি আটক
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে সুদখোরদের নির্মম অত্যাচার-নির্যাতনে স্কুল শিক্ষিকা হাসিকনা বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় রেফাজুল খান (৩৮) নামে এক সুদকারবারিকে পুলিশ আটক করেছে।শুক্রবার রাতে অভিযান চালিয়ে খড়মখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রেফাজুল খান আড়িয়াবর্নী গ্রামের মোস্তাক খানের ছেলে ও উপজেলায় ‘হিটলিস্ট’ থাকা সুদকারবারিদের মধ্যে অন্যতম। শনিবার সকালে আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, মামলার পর থেকে পুলিশ আসামীদের ধরতে অভিযানে নাম। শুক্রবার রাতে খড়মখালী এলাকা থেকে অজ্ঞাত আসামীদের মধ্যে রেফাজুল খানকে আটক করা হয়। ওসি আরো জানান, চিতলমারীতে সুদের ব্যবসা বন্ধ ও মাদকমুক্ত করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকব।
উল্লেখ্য, সুদিকারবারীদের তিরস্কার-গালিগালাজ ও অত্যাচার-নির্যাতন সহ্য না করতে পেরে গত সোমবার (২০ জুলাই) দুপুরে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করেন হাসিকনা বিশ্বাস। নিহত হাসিকনা বিশ্বাস উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা এবং খড়মখালি গ্রামের যুগল কান্তি ডাকুয়ার স্ত্রী। মৃত্যুর দুই দিন পর গত বুধবার (২২ জুলাই) হাসিকনার স্বামী যুগল কান্তি ডাকুয়া বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে চিতলমারী থানায় এই মামলা দায়ের করেন।
বাগেরহাটে নতুন আরও ১৪ জনের করোনা শনাক্ত
বাগেরহাট প্রতিনিধি
জেলায় নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে শরণখোলা উপজেলায় ৫ জন, ফকিরহাটে উপজেলায় ৪ জন, সদর উপজেলায় ৩ জন ও মোরেলগঞ্জ উপজেলায় ২ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮৯ জনে। এরমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সুস্থ্য হয়েছেন ২৯২ জন । অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত একদিনে নতুন করে আরো ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
নতুন করোনা আক্রান্তদের বাড়ীতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। এসব করোনা আক্রান্তদের পরিবারের সদস্য ও সংর্স্পশে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
বাগেরহাটে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত ১২
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে পিলজংগ ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১২ জন আহত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে পূর্ব শত্রুতার জের ধরে পিলজংগ ইউনিয়নের কলমের দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, পিলজংগ ইউনিয়নের মৃত আমীন মশাদীর পুত্র সত্তার মশাদী(৭০),সত্তার মশাদীর পুুত্র এবারাত মশাদী(৪৫), হারুন মশাদীর পুত্র নাঈম মশাদী (১৬), শহিদ শেখ এর পুত্র মনিরুল শেখ(২৫), হাবি গাজির পুত্র সুমন গাজী(২৬), সত্তার মশাদীর পুত্র এশারাত মশাদী(৪৭), আস্বাব শেখের স্ত্রী আম্বিয়া বেগম(৩৬), শহিদ শেখের স্ত্রী ঝর্না বেগম(৫০), মৃত আবু বক্কার শেখের কন্যা আছমা বেগম(৫০), মৃত জাফর মশাদী স্ত্রী হেলেনা বেগম(৬২), ফারুখ শেখের পুত্র সাব্বির শেখ (১৮), আনজিরা বেগম(৫৫)। স্থানীয়রা আহতদের দ্রত ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এর মধ্যে ৪ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আহতদের পরিবারের সাথে কথা হলে তারা জানান বিষয়টি ফকিরহাট মডেল থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পিলজংগ ইউনিয়নের কলমের দোকান সংলগ্ন স্থানে মসজিদের নেমপেট লাগানোর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
বাগেরহাটে মুয়াজ্জিনের উপর সন্ত্রাসী হামলা আহত ২
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা সদরের সুন্দরঘোনা গ্রামের জিন্দাপীর রেজা খোদা মসজিদের মুয়াজ্জিন কালাম শেখের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আহত কালাম শেখ সুন্দরঘোনা গ্রামের মৃত আনসার আলীর ছেলে, এ ঘটনায় আরও আহত হয়েছে কালাম শেখের ভাইপো মুস্তাক শেখ। আহত কালাম শেখের স্ত্রী আনজিরা বেগম জানান, গতকাল(শুক্রবার) বেলা ১২ টার দিকে তার স্বামী আযান দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে জিন্দাপীর রেজা খোদা মসজিদের পাশে পুকুরে অজু করতে নামেন। পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পনা মোতাবেক একই গ্রামের আসলাম শেখের ছেলে সন্ত্রাসী সোহাগ শেখ, মাঝে শেখ, ছোট শেখ, মোহাম্মদ আলীর পুত্র সোহেল শেখ এবং ষাটগম্বুজ ইউনিয়নের দফাদার মোস্তফা শেখের ছেলে এমদাদুল রামদা ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তার স্বামীকে মারাত্মক রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীদের রামদায়ের কোপে আহত কালাম শেখের পেটের ভুড়ি বাহির হইবার উপক্রম হয়, তার ভাইপো মোস্তাক শেখ সন্ত্রাসীদের ঠেকাইতে গেলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে মারাত্মক আহত করে। আহত কালাম শেখ এবং মোস্তাক শেখের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা নানারকম হুমকি-ধামকি দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহতদ্বয় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
বাগেরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে হাসপাতালে ভর্তির নাটক
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাসাতে হাসপাতালে ভর্তির নাটক সাজিয়েছেন সাথী আক্তার নামের এক নারী। বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের জয়গাছি গ্রামের রিন্টু শেখের স্ত্রী সাথী আক্তার প্রতিবেশী বুলবুল পাইকও তার স্বজনদের ফাসাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
খোজ নিয়ে জানাযায়, মঙ্গলবার বুলবুল পাইকের সাথে সাথী আক্তারের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাক বিতন্ডা হয়। পরে বুলবুলকে ফাসাতে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি হন ওই নারী। হাসপাতালে ভর্তি হয়েও এলাকায় এসে বুলবুল ও স্থানীয় প্রতিপক্ষদের গালি গালাজ অব্যাহত রেখেছেন। ওই নারীর মিথ্যা প্রপাগান্ডা, গালিগালাজ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্য করার চেষ্টা থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন বুলবুল পাইক।
স্থানীয়রা জানান, সাথী আক্তার হাসপাতালে ভর্তি হয়ে দিনের অধিকাংশ সময় ও প্রতি রাতেই বাড়িতে চলে যায়। সাথী আক্তার এলাকার লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে থাকেন। বিভিন্ন ক্ষমতাসীন লোকদের পরিচয় ভাঙ্গিয়ে এলাকার মানুষকে তোপের মুখে রাখেন। এখন বুলবুলকে শায়েস্তা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন।
বুলবুল পাইক বলেন, সাথী আক্তার আমাদের প্রতিবেশী হওয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। সে আমাকে দেখিয়ে দিবে বলে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু একদিনও হাসপাতালে থাকেননি। হাসপাতাল থেকে পালিয়ে এসে আমাকে গালিগালাজও করেছেন। আমি মানসম্মানের ভয়ে কিছু বলিনি।
হাসপাতাল থেকে পালিয়ে বাড়ি যাওয়ার বিষয়টি স্বীকার করে সাথী আক্তার বলেন, আমার ছোট বাচ্চা থাকায় বিভিন্ন সময় হাসপাতাল থেকে বাড়িতে যেতে হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বেলফার হোসেন বলেন, সাথী আক্তারের ইনজুরি তেমন গুরুত্বর নয়। সে হাসপাতালে ভর্তি হওয়ার পরে পালিয়ে বাড়ি চলে গেছিল। তারপরে আবার পুনরায় ভর্তি হয়েছেন।
বাগেরহাটে মাছের পোনা অবমুক্ত করণ
বাগেরহাট প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাটের বিভিন্ন প্রতিষ্ঠানে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বাগেরহাট সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ ফিরোজুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীণ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোৎ ফেরদাউস আনসারীসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পুকুর, নদী, খাল ও বিলে মৎস্য পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক।
বাগেরহাট সরকারি পিসি কলেজের ৭৯ ব্যাচের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সরকারি পিসি কলেজের এইচ এস সি ৭৯ ব্যাচের শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় ঐ সময় কর্মরত স্থায়ী অবসরপ্রাপ্ত কর্মচারী ও বর্তমান চুক্তি ভিত্তিক কর্মরত কর্মচারীসহ শতাধিক ব্যক্তিকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে । এ ছাড়া (এস এস সি-৭৯ ব্যাচের বন্ধুদের) মধ্যে বর্তমানে করোনার এই দুঃসময় যারা সমস্যায় রয়েছে তাদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে । শনিবার সকালে সাস্থ্য বিধি মেনে এ সকল ব্যক্তিদের পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে । এ সময়ে ৭৯ ব্যাচের যে সকল বন্ধুরা উপস্থিত ছিলেন তারা হলেন সরকারী পিসি কলেজের উপধ্যক্ষ জনাব মোঃ মোস্তাহিদুল আলম রবি,প্রথম শ্রেণীর বিশিষ্ট ঠিকাদার জনাব মোঃ রাকিব হাসান, কৃষি ব্যাংক চাকশ্রি বাগেরহাট শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আজিজুর রহমান, ঠিকাদার জনাব মোঃ ফারুক আহমেদ মনি, কৃষি ব্যাংক কচুয়া বাগেরহাট শাখার ব্যবস্থাপক (অবঃ) জনাব মোঃ মোস্তাফা কামাল, কৃষি কর্মকর্তা জনাব মোঃ লিয়াকত হোসেন, কৃষি ব্যাংক উঃ কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম, বাগেরহাট প্রেসকাবের সাবেক সভাপতি সাংবাদিক জনাব মোঃ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ ফিরোজ আহমেদ, টেলিফোন বিভাগে কর্মরত জনাব কহিনুর আক্তার, স্বাস্থ্য বিভাগে কর্মরত জনাব অর্চনা রানী সমর্দার, কৃষি ব্যাংক বাগেরহাটের মুখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক তরুণ কান্তি কুন্ডু ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর (অবঃ) ডাঃ বিদ্যুৎ কান্তি পাল। অন্য যে সকল বন্ধুরা উপস্থিত হতে পারেনি অথচ এই মহতী উদ্যোগে সয়তা করেছেন তাদেরকে উপস্থিত সকলে ধন্যবাদ জানিয়েছেন ।
বাগেরহাটে নির্মিত হচ্ছে পর্যটন মোটেল
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে পর্যটন করপোরেশনের অধীনে একটি মোটেল নির্মিত হচ্ছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন এর একটি প্রকল্পে এই বহুতল বিশিষ্ট ভবন নির্মানের কাজ দ্রুত গতিতে চলছে।জানা যায়, খানজাহান আলী (রাঃ)মাজারের সন্নিকটে ষাট গম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর নামক স্থানে এটি নির্মিত হচ্ছে। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পীর খান জাহান আলী (রাঃ) মাজার, সুন্দরবন সহ ঐতিহাসিক ও পুরকীর্তি নিদর্শন, দর্শনীয় স্থানে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমন ঘটে। বাগেরহাটে এই সব পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দের জন্য একটি মান সম্মত থাকার স্থানের অভাব রয়েছে। বেশিরভাগ পর্যটক রাতে খুলনায় অবস্থান করেন। সকল দিক বিবেচনায় বাগেরহাটে নির্মিত হচ্ছে এটি। ষাট গম্বুজ ইউপি চেয়ারম্যান ও বাগেরহাট সদর থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু জানান, বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য ও পর্যটন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য শেখ তন্ময় পর্যটকদের নিরাপত্তা ও অধিকতর সুবিধা সম্পন্ন বিশ্রাম, আবাসনের জন্য এটি নির্মানের উদ্যোগ নিয়েছেন।
যশোরের পাগলাদহ থেকে দুটি বিদেশি পিস্তল গুলি চাকু উদ্ধার
যশোর অফিস
রাইস কুকারের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করেছে যশোর কোতয়ালী পুলিশ। এঘটনায় দুই ছেলে ও তাদের বাবাকে আটক করা হয়েছে।
যশোর শহরের পাগলাদহ এলাকা থেকে আজ শনিবার ভোরে অস্ত্র-গুলি উদ্ধার ও তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, পাগলাদহ এলাকার হাসান মোল্লা (৫৮) এবং তার দুই ছেলে মহিদুল ইসলাম মুন্না (৩৪) ও মো. জিন্নাহ (৩০)। শনিবার দুুপুর পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন পুলিশ সুপার আশরাফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও গোলাম রব্বানি। ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে পুলিশের একটি দল পাগলাদহ এলাকার হাসান মোল্লার বাড়িতে অভিযান চালায়। ওই সময় তাদের ঘরে রাইস কুকারের ভেতরে রাখা অস্ত্র, গুলিসহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়। বাড়িটি থেকে মহিদুল ইসলাম মুন্না (৩৪), মো. জিন্নাহ (৩০) এবং ওই দুইজনের বাবা হাসান মোল্লাকে (৫৮) আটক করা হয়। তিনি আরো জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভুয়া সচিবকে স্ত্রীসহ শেরপুর থেকে ধরে আনলো যশোর ডিবি
যশোর অফিস
সচিব ও পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে শাহাদৎ হোসেন ওরফে শাহা ওরফে শাহদত জামান ওরফে কনস্টেবল জামান ওরফে সচিব মঞ্জুরুল ইসলাম ওরফে সচিব গোলাম কিবরিয়া (৫২) নামে এক ব্যক্তি ও তার স্ত্রী নাজমা বেগমকে (৪০) আটক করেছে যশোর ডিবি পুলিশ। শুক্রবার ভোরে তাদেরকে শেরপুর জেলার শ্রীবরদী থানার বালিয়াচন্ডি গ্রাম থেকে আটক করা হয়। আটক শাহাদৎ ওই গ্রামের মৃত লতিফ মাস্টারের ছেলে। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা চারটি মোবাইল ফোন আটটি সিমকার্ড উদ্ধার করা হয়। শনিবার দুপুরে যশোর পুলিশ সুপারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন পুলিশ সুপার আশরাফ হোসেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি ও ডিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, ২০১৩ সাল থেকে শাহদৎ হোসেন বিভিন্ন জেলায় সচিব ও পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রতারণা করে এবং সাধারণ মানুষকে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে আসছেন। এই তথ্য যশোর জেলা পুলিশের নজরে এলে কোতয়ালী থানায় একটি জিডি করা হয়। এরপর ডিবির এসআই মফিজুল ইসলাম মিথ্যা পরিচয়দানকারী শাহাদৎ হোসেনকে শনাক্ত করেন এবং ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি সোমেন দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের শেরপুর থেকে আটক করেন।
যশোরের চিহ্নিত সন্ত্রাসী হাঁস লিটন আটকের গুঞ্জন
যশোর অফিস
যশোরে চিহ্নিত সন্ত্রাসী লিটন ওরফে হাঁস লিটনকে আটকের গুঞ্জন উঠেছে। তিনি শহরতলীর বিরামপুরের জলিল ড্রাইভারের ছেলে। শুক্রবার তালবাড়িয়া ক্যাম্পের পুলিশ তাকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করে বলে সংবাদ ছড়ালেও পুলিশ তার স্বীকার করেনি। বিরামপুর এলাকার একটি সূত্র বলছে, তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এএসআই আবির উদ্দীন শুক্রবার সন্ধ্যার দিকে বিরামপুর কালীতলা এলাকা থেকে হাঁস লিটনকে আটক করেন। ওই সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। যোগাযোগ করা হলে ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল মালেক বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো সংবাদ নেই। আমার কোনো পুলিশ লিটন নামে কাউকে আটক করেনি।’ কথা হয় এএসআই আবির উদ্দীনের সঙ্গে। তিনি বলেন, ‘আমি ক্যাম্পে আছি। ইয়াবাসহ কাউকে আটক করিনি।’ একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে হাঁস লিটনের পরিচিতি রয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরকসহ ডজনখানেক মামলা আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
যশোর যবিপ্রবিতে আরো ৬৩ করোনা পজিটিভ
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিনোম সেন্টারে আরো ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যবিপ্রবির ল্যাবে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা পজিটিভ এবং বাকি ২১৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, যবিপ্রবি অনুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড: তানভীর ইসলাম।
আক্রান্ত ৬৩ জনের মধ্যে যশোরের ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জন, মাগুরার ৪০ টি নমুনা পরীক্ষা করে ১২ জন, সাতক্ষীরার ১২৩ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জন ও বাগেরহাটের ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন শনাক্ত হয়েছেন।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ২৬ নম্বর ওয়ার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে সোনাডাঙ্গা থানার বৃক্ষরোপণ কর্মসুচীর অংশ হিসেবে আজ বিকেলে ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ মহানগরীর নিরালা মার্কাজ মসজিদ প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে। সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এর পরিচালনায় শের-এ-বাংলা রোডের দুই পার্শে এসব গাছের চারা রোপণ করা হয়। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক শেখ মোঃ রুহুল আমিন, মোঃ মাসুদ রানা, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ জিলহজ্জ হাওলাদার, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারন সম্পাদক সম্পাদক কামরুল ইসলাম ইকবাল, মোঃ ফরিদুজ্জামান, সাকিব হাসান, মোঃ মাসুম, সুমন কুমার দত্ত, মোঃ রফিক খান, মোঃ সুজন শেখ, মোঃ বাবু, সালেকিন পলাশ, শেখ রানা, আবুল কালাম মিয়া’সহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ফুলতলায় ওয়ার্কার্স পার্টি’র মাস্ক বিতরণ
ফুলতলা প্রতিনিধি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে সাধারণ মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে গত বৃহস্পতিবার দুপুরে চৌরাস্তা মোড়ে সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ওসি মোঃ মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কম. আনছার আলী মোল্যা, উপজেলা সভাপতি কমঃ সন্দীপন রায়, সাধারণ সম্পাদক কমঃ আরিফুজ্জামান বাবলু, সদস্য কমঃ আঃ হামিদ মোড়ল, আঃ মজিদ মোল্যা, প্রভাষক গৌতম কুন্ডু, জাহাঙ্গীর আলম, রেজোয়ান হোসেন রাজা, সিরাজুল ইসলাম, খান রেজোয়ান আলী, নারায়ণ চন্দ্র মন্ডল, রোকেয়া বেগম প্রমুখ।
মোড়েলগঞ্জের পঞ্চকরনে চাল বিতরণ: “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলে গরিবেরা চাল পাই”
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নে খারইখালী গ্রামে চন্দ্রবান বিবি(৪৮), সোহেল শেখ (৫৫)বেলায়েত হাওলাদার(৫৫) ও জামিল বর্মা(৫০) এরা সরকারিভাবে বিশেষ ভিজিএফ’র ১০ কেজি চালের সুবিধাভোগী। চাল পেয়ে মনের আকুতি ব্যক্ত করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আমাদের মত গরীবেরা চাল পাই। করোনা ভাইরাসে ঘর থেকে বের হতে পারিনা কাজকর্ম বন্ধ, ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে কি খাবো দুশ্চিন্তায় ছিলাম। সেই মুর্হুতেই সরকারিভাবে মাসে ৩০ কেজি, কুরবানিতে পেলাম ১০ কেজি চাল। এভাবে সুবিধাভোগী অনেকেই সংবাদকর্মীদের কাছে অনেক কথা বলেছেন। তারা প্রাণ খুলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদে ঈদ উল আজহা উপলক্ষে এ সব চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসার মো. বাকি বিল্লাহ, ইউপি সদস্য মিল্টন শেখ মিলু, ডা. সোবাহান মিয়া, যুবলীগের আহ্বায়ক বদিউজ্জামান মজুমদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের এবারে ৩৪শ’ ২০ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
মোড়েলগঞ্জে ঈদ উল আজহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এর দেওয়া উপহার বিশেষ ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে। শনিবার সকাল থেকে ১০ কেজি করে চাল বিতরণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু। ১, ২, ৫ ও ৬ নং ওয়ার্ডে ২২শ’ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা রতন দাস, ইউপি সসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬ হাজার ২৩জন পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ॥ দুটি প্রতিষ্ঠানে জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। শনিবার সদর উপজেলার দক্ষিণ শিকারপুরে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল জানান, ঝিনাইদহ জেলা কার্যালয় হতে সদর উপজেলায় বাজার তদারকি করা হয়। এসময় দক্ষিণ শিকারপুরে সুরঞ্জন স্টোরে গিয়ে দেখা যায় মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক ও খাদ্যপণ্য বিক্রয় করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রয় করা এবং দাড়িপাল্লায় কারচুপির মাধ্যমে সারের ওজনে কম দেওয়া হচ্ছে। বিষয়টি আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে বালিয়াডাঙ্গা বাজারে নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে সবুজ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
তালায় সাস’র উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান
তালা প্রতিনিধিঃ
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে তালার বেসরকারি সংস্থা “সাস” প্রতিবছর সংস্থার উপকারভোগী দরিদ্র পরিবারগুলোর সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেন। এরই ধারাবাহিকতায় তালার ১২জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় তালাস্থ সাস’র প্রধান কার্যলয়ে প্রতি শিক্ষার্থীকে ১২হাজার টাকার চেক প্রদান করা হয়। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী’র সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাস’র নির্বাহী কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আব্দুর রহমান ও সাস’র সহকারী পরিচালক এ.কে.এম গোলাম ফারুক। সাস’র প্রকল্প সমন্বয়কারী মো. শাহ আলম’র স ালনায় এসময় অন্যান্যের মধ্যে সাস’র কর্মকর্তা মো. রুহুল আমীন, সুশান্ত ঘোষ, সাইদুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও ডা. আব্দুর রহমান সহ উপকারভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবিষয়ে সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী জানান, সাস’র ঋন কর্মসূচীর আওতায়, ঋন গ্রহিতা দরিদ্র পরিবারের সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় কাংখিত সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ২বছরের জন্য প্রতি বছর ১২ হাজার টাকা হিসেবে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। যা’ ৫০ থেকে ৫৫ জন মেধাবী শিক্ষার্থী প্রতি বছর এই সুবিধা পেয়ে আসছে। শনিবার তালার ১২জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থী বৃত্তি হিসেবে ১ লক্ষ ৪৪ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া সংস্থার অধিন অন্য এলাকার উপকারভোগী পরিবারের শিক্ষার্থীরাও অনুরুপ সুবিধা ভোগ করবে।
তালায় পারিবারিক সহিংসতা রোধ বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন
তালা প্রতিনিধি
তালায় জেন্ডার বৈষম্য কমানো, পারিবারিক সহিংসতা রোধ, নারী ও শিশু সুরক্ষা, নারী-পুরুষ-শিশুর অধিকার এবং পার্থক্য নিরুপন সহ সংশ্লিষ্ট আইন ও আইনের প্রয়োজনীয়তা বিষয়ক দু’দিনের প্রশিক্ষন উদ্বোধন হয়েছে। নেট টু রাইটস ও দি সোয়ালজ ইন ডেনমার্ক’র সহযোগিতায়, নারী ও শিশু সুরক্ষা কমিটির সদস্যদের জন্য শনিবার (২৫ জুলাই) সকালে তালাস্থ ভূমিজ ফাউন্ডেশন কার্যালয়ে প্রশিক্ষন কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষন কর্মসূচী রোববার একইস্থলে সমাপনী হবে।
প্রশিক্ষন’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নারী ও শিশু অধিকার সুরক্ষা কমিটির (প্রেসার গ্রুপ) আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার। ভূমিজ ফাউন্ডেশন’র নির্বাহী প্রধান প্রভাষক অচিন্ত্য সাহা’র পরিচালনায় প্রশিক্ষনে সহায়ক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান সুতপা রাহা টুম্পা, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর হমান, রূপালী পরিচালক শফিকুল ইসলাম, তালা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সূর্য্যকান্ত পাল, সাংবাদিক এমএ ফয়সাল, বি. এম. জুলফিকার রায়হান, সব্যসাচী মজুমদার বাপি, আলহাজ¦ মাওলানা তাওহিদুর রহমান, ইউপি সদস্য নাসিমা ময়না, রেহেনা বেগম, ভূমিজ ফাউন্ডেশ’র প্রকল্প কর্মকর্তা শ্যামল দেবনাথ, বিবাহ রেজিষ্টার মো. নেসার উদ্দীন ও অন্ত্যজ নেত্রী সোমা সরকার প্রমুখ।










































