Home আঞ্চলিক স্কুলশিক্ষিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ মামলা

স্কুলশিক্ষিকাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ মামলা

8


বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারী উপজেলায় স্কুলশিক্ষিকা হাসিকনা বিশ্বাসকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।

মৃত্যুর দুই দিন পর বুধবার (২২ জুলাই) বিকেলে হাসিকনার স্বামী যুগল কান্তি ডাকুয়া বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে চিতলমারী থানায় মামলা করেন।

সোমবার (২০ জুলাই) বিকেলে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাসিকনার লাশ উদ্ধার করা হয়।

হাসিকনা উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং খরমখালী গ্রামের যুগল কান্তি ডাকুয়ার স্ত্রী ছিলেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, নিহতের স্বামী যুগল কান্তি ডাকুয়া বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যুগল কান্তি ডাকুয়া অভিযোগ করেন, রোববার সকালে স্ত্রীকে নিয়ে বাজারের যাওয়ার সময় ঋণের পাওনাদার অনুপ, বিকাশ ও রত্মা টাকার জন্য তাদের গালিগালাজ করেন। পরের দিন বিকাশ ও রত্না আবার বাড়িতে এসে তার স্ত্রীকে গালিগালাজ করে যান। সেই অপমান সহ্য করতে না পেরে হাসিকনা আত্মহত্যা করেন। তিনি এর বিচার চান।