জি.এম সাগর হোসেন।।
সাতক্ষীরা কালিগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ অফিস ফাঁকি দিয়ে বাড়িতে সময় যাপন করার অভিযোগ উঠেছে। খোজ খবর নিয়ে জানা গেছে, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রায়শই অফিস ফাঁকি দিয়ে বাইরে অবস্থান করেন। মাঝে মধ্যে সপ্তাহে ০৩/০৪ দিন অফিস করলেও সময় মতো অফিসে আসেনা। নিয়ম অনুযায়ী সকাল ০৯ টায় অফিসে আসার কথা থাকলেও তিনি এক থেকে দুই ঘন্টা দেরিতে আসেন। সকাল ০৯ টা থেকে বিকাল ৩.৩০ মিনিট সময় পার করার পর কর্মস্থল ত্যাগ করার নির্দেশনা থাকা সত্ত্বেও শিক্ষা অফিসার বাকী বিল্লাহ দুপুর ২ টার সময় অফিস ত্যাগ করেন। প্রসঙ্গত সাতক্ষীরা জেলা ব্যাপি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা মন্ত্রিপরিষদের নতুন ঘোষিত সময়সুচি অনুযায়ী ঠিকভাবে অফিস করছেন না অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসে সকাল ০৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত অফিসের সয়য়সুচি নির্ধারন করা হয়। অফিসের সময়সুচি অনুযায়ী কর্মস্থলে থাকার বাধ্যবাধকতা থাকলেও নির্দেশনা মানছেন না অনেক সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। সরেজমিনে গত ০১ এপ্রিল সোমবার সকাল ১২.২০ মিনিট সময় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যেয়ে দেখা যায় মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ তার কর্মস্থলে নেই। নাম প্রকাশ না করার শর্তে ঐ অফিসের এক কর্মচারি বলেন, স্যার গত ৩১-০৩-২৪ তারিখ ১ দিনের জন্য ছুটি নিয়ে ঢাকায় গেছেন। আজ ১ এপ্রিল কর্মস্থলে আসার কথা। এ বিষয় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাস মুঠোফোনে আলাপকালে বলেন, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌখিকভাবে ৩ দিনের জন্য ছুটি চেয়েছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা অফিসে যেয়ে মেইলে দেখেন। এ বিষয় সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির মুঠো ফোনে আলাপকালে বলেন, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ গত ৩১ মার্চ আমাকে ০১ দিনের জন্য মৌখিকভাবে ছুটির জন্য বলেছিলেন। আমি তাৎক্ষণিকভাবে তাকে লিখিত আবেদন জমা দেওয়ার জন্য বলেছিলাম। এ বিষয় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ এর সাথে মুঠোফোনে কল দিয়ে আলাপের চেষ্টাকালে অপর একজন কথা বলায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।











































