Home আঞ্চলিক ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নৌবাহিনীর সহায়তা প্রদান

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নৌবাহিনীর সহায়তা প্রদান

31



খবর বজ্ঞিপ্তি


রবিবার, বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় উপকূলীয় জেলায় নৌবাহিনী কন্টিনজেন্ট In Aid to Civil Power এর আওতায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণ, ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রমে অংশগ্রহণ করছে। করোনা পরিস্থিতি এবং প্রাকৃতিক দূর্যোগ ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। দিশেহারা এসব দুস্থ পরিবারের সাহায্যার্থে নৌ ঘাঁটি সোলাম পিরোজপুর পরীরহাট এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং ১০০টি শাড়ি, ২৫টি থ্রি পিছ এবং ২৫টি লুঙ্গি বিতরণ করে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, লবণ ও বিস্কুট। । এই সাহায্য স্থানীয় দরিদ্র মানুষের মনে আশার সঞ্চার করে।


এছাড়া করোনা প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার বৈদ্যমারি, দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, আপাবাড়ি, চিলারহাট, হাসপাতাল চত্ত্বর, ফেরিঘাট, বরগুনা জেলা সদর, আমতলী, পাথরঘাটা ও আমতলী এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে ৬৫টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এছাড়া উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ২০০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। নৌবাহিনী কন্টিনজেন্ট মোংলা উপজেলার হাসপাতাল চত্ত্বর এলাকার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে । পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে প্রয়োজনীয় পদপে গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখে।