মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
দামুড়হুদার ঐতিহাসিক ৮ কবরের বেদীতে স্থানীয় শহীদ দিবস উপলক্ষ্যে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ , দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ।
সকাল ৮ টায় জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার,দামুড়হুদা মডেল থানা,উপজেলা প্রশাসন,সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিত সংগঠনের থেকে পক্ষ দামুড়হুদা মডেল থানাধীন ৮ শহীদের গণকবর স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এসময় চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন,জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, সহকারী পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর,জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ , বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ৫ আগস্ট এই দিনে চুয়াডাঙ্গা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসে মর্মান্তিক ও স্মরণীয় একটি দিন। মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে জেলার ৮ জন মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে শহীদ হন। তারা হলেন-হাসান জামান, সাইফুদ্দিন তারেক, রওশন আলম, আলাউল ইসলাম খোকন, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামুদ্দিন ও আফাজ উদ্দীন।উল্লেখ্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের প্রচেষ্টায় ১৯৯৮ সালে এলজিইডি’র তৎকালীন প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ওই গণকবরের উপর স্মৃতিসৌধ গড়ে তোলা হয়। নাম দেওয়া হয় ‘আটকবর’।











































