আন্তর্জাতিক ডেস্ক।।
মঙ্গলবার বছরের প্রথম সুপারমুনের স্বাক্ষী হলো বিশ্ব। চলতি মাসেই দেখা যাবে আরেকটি সুপারমুন। আর এক মাসে দুই বার এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে অপেক্ষা করতে হবে ২০৩৭ পর্যন্ত।
পূর্ণিমার চাঁদ আরও উজ্জ্বল হয়ে ধরা দিলো দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। বছরের দুটি সুপারমুনের প্রথমটি দেখলো বিশ্ববাসী।
বাংলাদেশ ছাড়াও মহাজাগতিক এই ঘটনা দেখা গিয়েছিলো গ্রীস, বসনিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।
সাধারণত তিন লাখ ৫৭ হাজার কিলোমিটার দূরত্বে অবস্থান করলেও সুপারমুনের সময় পৃথিবী ও চাঁদের দূরত্ব অনেকটাই কমে আসে। তাই সেসময় সাধারণ পূর্ণিমার থেকেও উজ্জ্বল দেখায় চাঁদকে।
আগস্টের ৩০ তারিখে একইরকম আরেকটি সুপারমুন প্রত্যক্ষ করবেন মহাজগতপ্রেমীরা। বছরের দ্বিতীয় এই সুপারমুনকে ডাকা হবে ব্লুমুন হিসেবে। সেসময় আরও কমে আসবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব।
এর আগে একইমাসে দু’বার সুপারমুন দেখা গেছে ২০১৮-তে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এরকম আরেকটি মহাজাগতিক ঘটনার স্বাক্ষী হতে অপেক্ষা করতে হবে ২০৩৭ পর্যন্ত।











































