ক্রীড়া ডেস্ক।।
চীনকে ৬-১ গোলে হারিয়ে নারী বিশ্বকাপের শেষ ষোলোতে ইংল্যান্ড। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা পরের রাউন্ডে গেছে। এদিকে পর্তুগাল-বাধা কাটিয়ে নারী বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। আজ ইডেন পার্কে অনুষ্ঠিত গ্রুপ ম্যাচে পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করেই নকআউট খেলার সুযোগ লাভ করে শিরোপাধারীরা। প্রথমবারের মতো বিশ^কাপ খেলতে আসা ২১তম র্যাংকধারী পর্তুগালের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ধুঁকতে হয়েছে মার্কিনিদের।











































