Home আঞ্চলিক সহোদর এতিম দুইজন হাফেজ কে ঈদের নতুন পাঞ্জাবী উপহার

সহোদর এতিম দুইজন হাফেজ কে ঈদের নতুন পাঞ্জাবী উপহার

40

নড়াইল প্রতিনিধি:


আব্দুল আজীম এবং আব্দুল সাজীম আপন দুই ভাই, কিন্তু এই পৃথিবীতে মা-বাবা কেউ বেচে নেই তাদের। দুইজন থাকে নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের শেখপাড়া এতিমখানায়।

অনেক কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করলেও তারা দুইজনই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য কুরআনের হেফজ করছে।এবার এই দুইজন সহোদর ভাইকে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে নতুন পাঞ্জাবী-পায়জামা উপহার দিয়েছে নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধন সমাজকল্যাণ সংস্থা”। 

সংস্থার সাধারন সম্পাদক শেখ রায়হান বলেন, এই পৃথিবীতে যে ব্যক্তির বাবা-মা নেই, সেই জানে পৃথিবীটা কত নিষ্ঠুর। তাই আমাদের সমাজে যে সকল ছেলে-মেয়ে বাবা-মাকে হারিয়ে এতিম অবস্থায় বিভিন্ন জায়গায় পড়াশুনা করছে আমরা তাদের সহযোগীতা করতে চায়।

এই ধরনের বাচ্চাদের সকল প্রকার সহযোগীতা ভবিষ্যতে অব্যহত থাকবে ইনশাআল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম মানিক, সাধারন সম্পাদক শেখ রায়হান, সদস্য নাদিম মাহমুদ, গিয়াস উদ্দিন, প্রসেনজিত, কামরুল, সোহেল প্রমূখ।