
ডা. বিষ্ণুপদ সাহার পদোন্নতিতে খুলনা সোসাইটির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল, ঢাকার কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, খুলনা সোসাইটির কো-চেয়ারম্যান ডাঃ বিষ্ণুপদ সাহা সিনিয়র কনস্যালটেন্ট (কার্ডিওলজি) পদে পদোন্নতি পাওয়ায় খুলনা সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করেন। একই সাথে এই দক্ষ চিকিৎসক আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে হৃদরোগ চিকিৎসায় নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেন।
বিবৃতিদাতারা হলেন- সংগঠনের চেয়ারম্যান প্রভাষক এস এম সোহেল ইসহাক, কো-চেয়ারম্যান মু. আজগর বিশ্বাস তারা, সাবেক ভিপি কাজী সাকিনুর সেতু, ডা. চয়ন বিশ্বাস, অধ্যক্ষ মির্জা নুরুজ্জামান, ইঞ্জি. সাব্বির হোসেন, শফিকুল আলম বিপ্লব, ডা: উপানন্দ রায়, ডা: মেহেদী হাসান, মেহেজাবিন খান, মো. জয়নাল ফরাজী। অনুরূপভাবে বিবৃতি দিয়েছেন উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস, উপাধ্যাক্ষ তাসরিনা বেগম, চেম্বার পরিচালক মো: মাহাবুব আলম, সাংবাদিক আবু তৈয়ব মুন্সী, মোল্লা শওকাত হোসেন বাবুল প্রমুখ।
বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ), খুলনা জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিলে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বিভাগীয় ও খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখা’র নিজস্ব কার্যালয়, জে.এইচ. শান্তা টাওয়ার, ১৭/২, কেডিএ এভিনিউ, ময়লাপোতা, খুলনা। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে দোয়া-মোনাজাত পরিচালনা করেন অত্র সংগঠনের কোষাধ্যক্ষ ও খুলনা ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. এম. বি. জামান।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা. এম. আর. খান, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, সাংগঠনিক সম্পাদক ডা. গৌতম রায়, দপ্তর সম্পাদক মো: রুহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক ডা. বিশ^জিৎ সরকার, চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. সৈয়দা জাহানারা মাহমুদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার বিশ^াস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: মো: রফিকুল ইসলাম। এছাড়া কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ অসিত বরণ বিশ^াস, মীর মনিরুজ্জামান সহ খুলনা জেলার শাখার সম্মানিত সদস্য প্রতিষ্ঠানের পরিচালকগণরা হলেন ডা. নাজদান লস্কর, ডা. এম.এ. নাঈম, জনাব মো: শহিদুল ইসলাম, জনাব মো: মামুনার রশীদ, জনাব মো. মনিরুল ইসলাম, বাবু উত্তম গুপ্ত, মো: হাবিবুর রহমান, মো: এনায়েত হোসেন সহ ব্যক্তিবর্গ।
বটিয়াঘাটায় সাংবাদিক জোটের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির বলেছেন, রমজানের সিয়াম সাধনার পরে আসে ঈদ। রোজা রেখে সাধারণত মানুষ ঠিক ভাবে কাজ করতে পারে না। তাদের অর্থনৈতিক সমস্যার কারণে পরিবারের সদস্যদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়। তাই সাংবাদিক বৃন্দ হতদরিদ্র মানুষের কষ্ট ভাগাভাগি করার জন্য কয়েকশ পরিবারকে সেমাই, চিনি, ডাল, কিচমিচ, দুধ, বাদাম ও সাবান দিয়ে সাপোর্ট তারা দিচ্ছে এজন্য সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি গত ২০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টায় স্থানীয় বিআরডিবি হলে ঈদ সামগ্রী বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বটিয়াঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস এর সভাপতিত্বে ও ঝর্নাধারা সাংবাদিক কল্যান ট্রাস্ট সভাপতি মহিদুল ইসলাম শাহীন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রতাপ ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সদস্য ও বিশ্বাস প্রোপাটিজের সিইও আজগার বিশ্বাস, বিআরডিবির চেয়ারম্যান ও সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম ফরিদ রানা, উপকূলীয় ঝর্ণাধারা সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন সুমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রতন কুমার সাহা, সাংবাদিক পরিতোষ কুমার রায়, এস এম এ ভূট্টো, মোঃ শাওন হাওলাদার, সাংবাদিক অমলেন্দু বিশ্বাস, সাংবাদিক বিপ্রদাশ রায়, বাকির হোসেন, এ্যাডঃ সোহেল রানা, এ্যাডভোকেট মোস্তফা বিলাল, মোঃ সোহরাব হোসেন মুন্সি, আরিফুজ্জামান দুলু, কাজী আতিক, রুবেল গোলদার, বি এম হানিফ, ইয়াসিন রেজা, সৌরভ বাছাড়, পরাগ রায়, ইমরান হোসেন, বিশ্বজিৎ মন্ডল, অরুপ জদ্দার প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রায় ৩ শতাধিক হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের খাবারের সমন্বয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বটিয়াঘাটায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় জেলা যুবলীগের উদ্যোগে উপজেলা যুবলীগনেতা ও সাবেক ছাত্রনেতা বিকাশ হালদার’র আয়োজনে বটিয়াঘাটা উপজেলা বাজার চত্বরে অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাইজুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাফুজুর রহমান সোহাগ। উপস্থিত ছিলেন জেলা যুবলীগনেতা হারুনর রশীদ, তাপস জোয়াদ্দার, মোঃ মোর্শেদ, মোঃ ওয়ান, উপজেলা যুবলীগনেতা পরাগ রায়, উপজেলা যুবলীগ নেতা বিকাশ হালদার, অনুপম মল্লিক, সজিব, বাবু, বাপ্পী, রিয়াজুল, রায়হান, সাজিদ প্রমুখ।
বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীর করুন মৃত্যু
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনায় বিষ্ণু মন্ডল ( ৪৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় খুলনা চালনা মহাসড়কের বটিয়াঘাটা ব্রীজ সংলগ্ন ওভার ব্রীজের ইউটার্ন বাইপাস সড়কের বাজার সদরে যেতে গিয়ে। সে বটিয়াঘাটা বাজারের স্বর্ণলতা জুয়েলার্সের মালিক। জানা গেছে, স্বর্ণ ব্যবসায়ী বিষ্ণু ব্যবসায়িক কাজ সেরে খুলনা থেকে সিটির একটি ইজিবাইক যোগে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান বটিয়াঘাটা আসার পথে বটিয়াঘাটা ওভার ব্রীজের ইউটার্ন বাইপাস সড়কে নামতে গিয়ে ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে পিলারের সাথে আঘাত হানে। এতে বিষ্ণু’র মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ফেঁটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। আশপাশের লোকজন ছুঁটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রোগীর আপনজনরা মহানগরীর সিটি মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে থানায় নিয়ে আসলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। উল্লেখ্য দূর্ঘটনাকালে আরও দুই যাত্রী গুরুতর জখম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
লিটন স্মৃতি সংসদের ঈদবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুলনা মহানগরীকে সুন্দর-পরিচ্ছন্ন ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে ব্যাপক অর্থ বরাদ্দ দিয়েছেন। বরাদ্দের সেই অর্থ দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একইসাথে সরকার স্বল্প আয়ের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নেও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় নগরীর রায়পাড়া মেইন রোডের লিটন স্মৃতি সংসদের উদ্যোগে এলাকার স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে মেয়র এ কথা বলেন। তিনি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানের বিষয় উল্লেখ করে বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন এবং সংসদ নির্বাচনে নগরবাসীকে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান। এর আগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেককে পুনরায় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে লিটন স্মৃতি সংসদের পক্ষ থেকে মেয়রকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
লিটন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর মাজেদা খাতুন, সাবেক কাউন্সিলর রুমা খাতুন, লিটন স্মৃতি সংসদের সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, সমীর কুমার দে, বিকাশ চন্দ্র রায় চৌধুরী, এম এ জলিল, মিজানুর রহমান নাজু, কিংকর দাস, মুকুল দাস, পারভেজ সাজ্জাত সুমন, রাজা, আনোয়ার, উজ্জল, কাকন খলিফা, টুলু, টিপু, ফয়সাল, শংকরসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ক্লাবের সকল সদস্যবৃন্দ।
অপরাধ দমনে কেএমপির মানবিক কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
২০২০ সালের ১৬ সেপ্টেম্বর খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মোঃ মাসুদুর রহমান ভূঞা । সন্ত্রাস ও মাদকমুক্ত খুলনা গড়ার পত্যয় নিয়েই তিনি কেএমপি কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহন করেন। এছাড়াও পুলিশের ভাবমুর্তি ফিরিয়ে আনা ছিলো তার বড় চ্যালেজ্ঞ ।কেএমপির ৮ টি থানা এলাকাতে পুলিশী সেবা পৌঁছে দেয়ার দৃঢ় অঙ্গীকার করে বলেছিলেন, ‘আমরা চাই পুলিশ একটা আদর্শ সেবা প্রতিষ্ঠানে পরিণত হোক।’ ঘুরে দাঁড়ানোর শপথে বলীয়ান কেএমপি জনকল্যাণে সময়ের সঙ্গেই এগিয়ে গেছে প্রতিটি ক্ষণ। অনেক নাগরিক সমস্যা সনাক্ত করে সমাধান করেছেন কমিশনার মাসুদুর রহমান ভূঞা। নগরবাসীকে স্বস্তি দিতে অন্তহীন দুর্ভোগ-ভোগান্তি উপাখ্যানের যানজট নিরসনে রেখেছে প্রশংসনীয় ভূমিকা। খুলনার সড়কে ফিরিয়েছেন শৃঙ্খলা। সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে নিজ টিমের পুলিশ কর্মকর্তাদের প্রতিনিয়ত উৎসাহিত করেছেন। ভালো কাজে পুরস্কার, মন্দ কাজে তিরস্কার করেছেন। কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম তরান্বিত করার মাধ্যমে পুলিশ-জনতা সম্পর্কের সেতুবন্ধ রচনা করেছেন। বিভিন্ন মাদক এর পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা , মহানগরীর বাড় বাড়ন্ত অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি অনেক ক্লুলেস, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করেছেন। মাদক ও জুয়ামুক্ত নগরী গড়তে শুরু থেকেই তার ‘জিরো টলারেন্স’ নীতি অটুট রয়েছে। কোন ধরনের চাপের কাছে মাথা নত করেননি। এতোসব ইতিবাচক কর্মযজ্ঞে নিন্দুকেরাও ‘টিম কেএমপি’তে মোহিত হলেও স্বার্থহানি হওয়ায় একটি মহল রীতিমতো তেলেবেগুনে যেন জ্বলে উঠেছে। এক্ষেত্রে একটি নিউজকে ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টার মাধ্যমে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মাসুদুর রহমান ভূঞা’র তিল তিল করে গড়া পরিচ্ছন্ন ইমেজকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল রীতিমতো ভেস্তে গেছে। স্থানীয় জনসাধারণ তথা খুলনাবাসি এমন ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত খবরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যক্রমের বিষয়ের বর্ননা দিতে গিয়ে বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম পিপিএম-সেবা বলেন ‘কেএমপিতে বর্তমানে জুয়া, মাদক, দেহ ব্যবসা এবং পুলিশের ব্লাকমেইলিং সংক্রান্ত কোন স্পট নেই। এ বিষয়ে সর্বদা থানা এলাকায় গোয়েন্দা বিভাগ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্তৃক নিবিড় মনিটর ছাড়াও প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। তবে মহল বিশেষ মাঝে মধ্যে প্রতিহিংসাপরায়ণ হয়ে এবং হীনস্বার্থ চরিতার্থ করার জন্য অপপ্রচার চালিয়ে থাকে। এতে খুলনা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হয় । যদিও মানবিক পুলিশ কর্মকর্তা কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভুইয়ার ” দুষ্টের দমন এবং শিষ্টের পালন ” ভূমিকার কাছে সকল অপপ্রচার বিলিন হয়ে যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘জুয়া, মাদকসহ সব রকম অপরাধ নির্মুলে মাননীয় কমিশনার মাসুদুর রহমান ভূঞা’র দক্ষ ও গতিশীল নেতৃত্বে নিরবচ্ছিন্ন কাজের মাধ্যমে স্থানীয় সাধারণ নাগরিকের আস্থা ও বিশ্বাসের প্রতীতিতে জায়গা করে নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।কেএমপির গোয়েন্দা বিভাগের ডিসি নুরুজ্জামান বলেন, মাননীয় কেএমপি কমিশনার একটি অপরাধমুক্ত নগরী উপহার দিতে নিরলসভাবে কাজ করে যান ভোর থেকে শুরু করে গভীর রাত অবধি। উদার, মানবিক ও অত্যন্ত সরল জীবন-যাপনকারী এই মানুষটি নিয়েও নির্লজ্জ মিথ্যাচার স্থানীয় বিবেকবান প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করেছে। যার প্রভাব সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষ ব্যক্ত করছে।খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীন বলেন খানজাহান আলী থানা এলাকার কর্মরত সাংবাদিক বৃন্দ আমরা সবসময়ই এই এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ দল-মত-নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক রেখে প্রশাসনের সহযোগিতায় কাজ করে আসছি। খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া স্যারের নির্দেশনায় অত্যন্ত দক্ষতার সাথে এই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদক চোরাচালান নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন অপকর্মের বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।এদিকে কেএমপির ১ থানার অফিসার ইনচার্জ নাম প্রকাশ না করার শর্তে বলেন কেএমপি কমিশনার মহোদয় ওসিদের পদায়নের বিষয়টি এতটা স্বচ্ছতার সাথে করেন যিনি পদায়ন হচ্ছেন এমনকি তিনিও বিষয়টি আগে থেকে জানতে পারেন না , খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা ইজ্ঞিল কাজী বলেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গৌরবোজ্জ্বল ইতিহাসের উত্তরাধিকারী বাংলাদেশ পুলিশের সদস্যরা সেবার সুমহান ব্রত নিয়ে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। কেএমপি কমিশনারের দিক নির্দেশনায় কেএমপির ৮ থানায় সন্ত্রাস ও জঙ্গিবাদ, মাদক , ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোরগ্যাং সহ অপরাধমুলক কর্মকান্ড দমনসহ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কেএমপির পুলিশ সদস্যরা দেশপ্রেমের দৃপ্ত শপথে বলীয়ান হয়ে কাজ করে যাচ্ছে।
আইডিইবি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ খুলনা জেলা শাখার ঈদ সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনায় শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে খালিশপুরে খুলনা জেলা আইডিইবি কার্যালয়ে ঈদ সামগ্রী হিসেবে চাল, তেল, সেমাই, চিনি, গুঁড়োদুধ, পেয়াজ, আলু, মসলাসহ খাদ্য সামগ্রী বিতরণ করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) খুলনা জেলা শাখা ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ খুলনা জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি খুলনা জেলার সভাপতি শেখ রফিকুল ইসলাম তাপস, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, খুলনা জেলার সভাপতি গৌতম মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা, সহ-সভাপতি ম. কামাল, জেনিক,আইডিইবির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ খুলনা জেলার সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান তানজির, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ খুলনা জেলা শাখার প্রচার সম্পাদক মামুন শেখ, বাকাছাপ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ নবাব প্রমুখ।
রামপালের দাউদখালী নদীর উপর ৩৬০ মিটার দৈর্ঘ্যের ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালের দাউদখালী নদীর উপরে নির্মাণাধীন ব্রীজের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বুধবার বেলা ১১ টায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। ব্রীজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাগেরহাট। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো, গোলজার হোসেন, বাগেরহাটের এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় মহন্ত, জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, সার্ভেয়ার উজ্জ্বল কুমার, ব্রীজ ইন্জিনিয়ার মো. শামীম হোসেন, সাইড ইন্জিনিয়ার মো. আকরাম হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। উল্লেখ্য, রামপাল -বাঁশতলী সড়কে ২১৩১.০০ চেইনেজে দাউদখালী নদীর উপর ৩৬০ মিটার ব্রীজটি ৫৭ কোটি ৫৯ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে ম্যাক্স ইনফ্রাক্টসার লি. নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করছে। যা আগামী ২০২৫ সালের ২৫ জুনে শেষ করার সময় সীমা ধরা হয়েছে। ব্রীজটি উদ্বোধন কালে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমুলের পরিবর্তনে কাজ করছে সরকার। এর ধারাবাহিকতায় রামপাল ও মোংলায় প্রায় প্রতিটি নদী ও খালের উপর ব্রীজ নির্মাণ করা হয়েছে। এ এলাকার ৪ লক্ষ মানুষের যাতায়াতের জন্য সড়ক ও ব্রীজ নির্মাণ করেছে সরকার। এবার রামপাল সদরের সাথে সরাসরি বাঁশতলী ইউনিয়ন ও ভোজপাতিয়া ইউনিয়নবাসীর সরাসরি রামপাল সদরে চলাচল করতে সহজ ও দ্রুততর হবে। তিনি আরও বলেন, এ এলাকার মানুষের যাতায়াতের জন্য বিশেষ অবদান রেখেছেন তালুকদার আব্দুল খালেক। তার দিক নির্দেশনায় এই ব্রীজ নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেন।
মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্রয়াত চেয়ারম্যান শেখ আ: হাই’র মৃত্যুবার্ষিকী পালন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পোর্ট পৌরসভার সাবেক প্রয়াত চেয়ারম্যান শেখ আ: হাই’র ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মরহুমের নামে প্রতিষ্ঠিত শেখ আ: হাই ফাউন্ডেশনের আয়োজনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দিনভর মোংলা পৌরসভার বিভিন্ন মসজিদ ও এতিমখানায় কুরআন খতম এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রোগী সাধারণ ও কর্মচারীসহ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় কয়েক’শ লোকজনের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। শেখ আ: হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম বলেন, আমার পিতা মরহুম শেখ আ: হাই মোংলা পোর্ট পৌরসভার পরপর ৫বার নির্বাচিত চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়েই মরহুম বাবার নামে ফাউন্ডেশন খুলে করোনাকালীনসহ নানা দুর্যোগ ও সকল বিপদআপদে মানুষের পাশে থেকে সার্বক্ষণিক যত রকম প্রয়োজন ততো রকমই সেবা দিয়ে যাচ্ছি, তবে কোন কিছুর বিনিময়ে নয়, শুধুমাত্র আত্মমানবতার সেবায়। #
ডুমুরিয়া ও তেরখাদায় ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন তেরখাদা ও ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল পৃথক পৃথক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি মাওলানা মোহাঃ বেলাল হুসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ওলিয়ার রহমানের পরিচালনায় উপজেলা কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আব্বাস আলীর পরিচালনায় উপজেলা অস্থায়ী কার্যলয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান,বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ গালীব। জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাঃ আঃ সত্তার।
আরো উপস্থিত ছিলে সেক্রেটারি মাওলানা মোস্তফা কামাল হাবিবী, মোঃ শামীম হোসেন , আঃ রহিম, মাওলানা খলিলুর রহমান, শেখ, মোহাম্মাদ কাবির হোসেন, মোঃ জামির হোসেন জোয়ার্দার, যুবনেতা সাইফুল ইসলাম, ছাত্র নেতা নাঈমুল ইসলাম, মাসুম,আলহাজ্ব হুরমাত আলী, মোঃ আকিছুর রহমান, আঃ হাফিজ শেখ, আলহাজ্ব লিয়াকত হোসেন, মোঃ সাখাওয়াত সরদার, মাওলানা নাইমুল ইসলাম, মাওঃ আঃ রহমান, মোঃ আলী গফফার, মুজিবর রহমান শেখ, মাওলানা মাসুম বিল্লাহ, ডাঃ অহিদুল ইসলাম, মোঃ ফরিদ আহমেদ মুন্সি, গোলাম কবির শেখ, মোঃ আরিফ বিশ্বাস, মোঃ সাখায়াত শেখ, ওহিদুজ্জামান বুলবুল, মাওলানা আল আমিন রুবেল, কেরামত বিশ্বাস, জালাল শিকদার, ডাঃ নজরুল ইসলাম মোল্লা, আঃ সালাম শেখ, সফিউল্লাহ, আঃ শুকুর বিশ্বাস, গাউসুল হক, হাফেজ মোঃ মহাসীন, মাওলানা ইমাম হুসাইন, হাবিবুর রহমান সাগর, আঃকরিম, আঃহান্নান ফকির, ফেরদাউস শিকদার, নাজির মোল্লা, ইউসুফ আলী, আসলাম চৌধুরী, প্রমূখ নেতৃবৃন্দ।
দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে পৌর জামায়াতে ইসলামীর সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনা পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় পৌর জামায়াতে ইসলামীর সভাপতি গোৱজার হোসেনের সভাপতিত্বে আলোচনা করেন জেলা আমীর মাও এ্যাডঃ রুহুল আমীন,সেক্রেটারী এ্যাডঃ আসাদুজ্জামান আসাদ,সহঃ সেক্রেটারী আঃ কাদের,দামুড়হুদা থানা সেক্রেটারী মাহবুবুর রহমান টুকু, আজিজুর রহমান,
এসময় সাংবাদিক দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল,সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারন সম্পাদক আহসান হাবীব মামুন,সহ সভাপতি মাহমুদ হাসান রনি,সহ সাধারন সম্পাদক নজরুল ইসলাম, চঞ্চল মেহমুদ,সহ সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারন সম্পাদক আওয়াল হোসেন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম ওসমান আলী, এফ এ আলমগীর, ওয়াসিম রয়েল,ইমতিয়াজ রয়েল,মাসুম বিল্লাহ,রাসেল মল্লিক প্রমুখ।
মৃত ইমামদের পরিবারকে দেয়া হলো ঈদ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় মৃত ইমামদের পরিবারগুলোকে ঈদ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদাণ করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ ও উপজেলা ইমাম পরিষদের যৌথ আয়োজনে বৃহস্পতিবার দুপুরে পৌর পুরাতন কবরস্থান জামে মসজিদে এ ঈদ খাদ্য সামগ্রী প্রদাণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এ সময় প্রয়াত ১৬টি ইমামদের পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী ও নগদ টাকা তুলে দেন। খাদ্য সামগ্রীতে দেয়া হয়েছে ১৫কেজি চাল, ১কেজি ডাল, দেড় কেজি চিনি, ২কেজি পেঁয়াজ, ৩কেজি আলু, ১কেজি সেমাই, ২৫০ গ্রাম দুধ, কিচমিচ ও বাদাম, ২টি সাবান, ২লিটার তেল ও নগদ এক হাজার টাকা দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আলআমিন, মোংলা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাওলানা আঃ রহমান, হাজী কাওসার ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব মোঃ খলিলুর রহমান।
গরুর শিংয়ের গুতায় প্রাণ গেল মাদরাসা ছাত্রের
অভয়নগর (যশোর) প্রতিনিধি
বোনের বাড়ি থেকে ইফতার শেষ করে নিজ বাড়িতে যাওয়ার সময় নসিমনে থাকা গরুর শিং মাথায় ঢুকে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হযরত মিনা (১৮) নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসার ছাত্র।বুধবার ইফতারের পর এ ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার পার্শ্ববর্তী চাকই গরুহাট এলাকায়।
নিহতের ভগ্নিপতি বুলবুল হোসেন জানান, বুধবার চাকই গ্রামে বোনের বাড়ি থেকে ইফতার করে নিজ গ্রাম শিমুলিয়ায় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে চাকই গরুহাট এলাকায় পৌঁছালে নসিমনে থাকা একটি গরুর শিং হযরত মিনার মাথার ডান পাশে ঢুকে যায়।
এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক ডা. সাদিয়া জাহান তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হযরত মিনা নড়াইল জেলার শিমুলিয়া গ্রামের ফারুক মিনার ছেলে।
কুয়েত থেকে লাশ হয়ে ফিরলেন সোহাগ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বাবার কৃষি জমি বিক্রি ও সমিতি থেকে ঋণ নিয়ে গাজী সোহাগ পাড়ি দিয়েছিলেন কুয়েতে। সংসারের সচ্ছলতা ফেরাতে চার বছর আগে তিনি শুরু করেন প্রবাস জীবন। তবে শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরলেন দেশে ও স্বজনদের কাছে।
গত ১৩ এপ্রিল কুয়েত সিটিতে হৃদরোগে আক্রান্ত হয় মারা যান সোহাগ। গত বুধবার তার মরদেহ দেশে পৌঁছেছে। বাদ জোহর জানাজা শেষে স্থানীয় একটি কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
নিহত গাজী সোহাগ শ্যামনগর উপজেলার নুরনগর গ্রামের দরিদ্র দিনমজুর আব্দুর রহিমের ছেলে। একমাত্র ছেলেকে হারানোর শোকাহত অসহায় বাবা।
সোহাগের পিতা আব্দুর রহিম জানান, সংসারে সচ্ছলতা ফেরাতে শেষ সম্বল ২০ শতাংশ কৃষি জমি বিক্রি করে ও কয়েকটি সমিতি থেকে ঋণ নিয়ে ছেলেকে কুয়েত পাঠিয়েছিলেন। গত চার বছরে কিছু ঋণ শোধ করতে পারলেও ঋণমুক্ত হতে পারেননি তিনি।
স্থানীয় নুরনগর ইউনিয়নের ( ইউপি) চেয়ারম্যান বখতিয়ার আহমেদ জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারটি বিপদে পড়ে গেল।
দৌলতপুরে ঘরে আগুন লেগে ঘুমন্ত দুই বোনের মৃত্যু
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে সোনিয়া খাতুন (৮) ও শর্মিলা খাতুন (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার দিঘলকান্দি গ্রামে দুখু মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্না করছিলেন। এক পর্যায়ে রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ড ঘটলে মুহূর্তের মধ্যে আগুন শোবার ঘরসহ আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। শোবার ঘরে দুখু মিয়ার দুই শিশু কন্যা সোনিয়া ও শর্মিলা ঘুমিয়ে ছিল। আগুন ঘরে দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনলেও ততক্ষণে দুইটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং আগুনে পুড়ে মারা যায় দুখু মিয়ার দুই শিশু কন্যা। পরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
দিঘলকান্দি গ্রামের বাসিন্দা ইমরান আলী বলেন, দুখু মিয়া ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। খুব কষ্ট করে মেয়েদের লালন-পালন করছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোনিয়া-শর্মিলার বাবা দুখু মিয়া বলেন, ‘আল্লাহ এত বড় শাস্তি দেবেন কোনোদিন ভাবতেও পারিনি। কোন পাপে আমার এত বড় ক্ষতি হয়ে গেল তা আল্লাহই জানেন।’ তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার দুই মেয়ের লাশ নিজ গ্রামে দাফন করা হয়েছে।
কুষ্টিয়ার মিরপুর ফায়ার সার্ভিস টিমের সদস্যরা বলেন, দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত সেখানে যান। তখন সামান্য আগুন ছিল, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। তবে তার আগেই আগুনে কয়েকটি ঘর পুড়ে যায়। দুই শিশুও মারা যায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনাটি মর্মান্তিক। দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার স্ত্রী রান্না করার সময় আগুনের সূত্রপাত হয়। আগুনে দুখু মিয়ার দুই কন্যা সোনিয়া ও শর্মিলা পুড়ে মারা যায়।








































