Home আঞ্চলিক পাইকগাছায় অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণে বাবু এমপি

পাইকগাছায় অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণে বাবু এমপি

12

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে উপেক্ষা করে কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য শেখ হাসিনা সরকার নারীর ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। নারীদের কল্যাণে বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতার ব্যবস্থাসহ মাতৃকালীন ছুটির ব্যবস্থা করে। শিক্ষা ও চাকুরির ক্ষেত্রেও নারীদের জন্য নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়। তিনি বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে পাইকগাছাস্থ নিজ বাসভবন চত্বরে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, কয়রা উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জাফরুল ইসলাম পাড়, পাইকগাছা উপজেলা মহিলা আ’লীগের প্রভাষক নিবেদিতা মন্ডল, নাজমা কামাল, পৌর মহিলা আ’লীগের সভাপতি শেখ জুলি, কয়রা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া আমিন লতা, পাইকগাছা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য ফাতিমা তুজ জোহরা রূপা, সাবেক ইউপি সদস্য রাজিব গোলদার, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা শেখ রাজু ও কৃষক লীগ নেতা শফি মোড়ল প্রমুখ।