Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

43

ঈদুল ফিতর উপলক্ষ্যে এতিমখানায় খুলনা সোসাইটির উপহার প্রদান
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় নগদ অর্থ উপহার প্রদান করেছে সামাজিক সংগঠন খুলনা সোসাইটি। গতকাল বুধবার বিকেলে খুলনা সোসাইটির চেয়ারম্যান প্রভাষক এস এম সোহেল ইসহাক রাজবাধ নুরানী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংসহ তিনটি মাদ্রাসা ও এতিমখানায় নগদ অর্থ উপহার প্রদান করেন।
ঈদ উপহার বিতরণী কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের কো-চেয়ারম্যান সাবেক ভিপি কাজী সাকিনুর সেতু, আরও দায়িত্ব পালন করেন মু. আজগর বিশ্বাস তারা, ডা. চয়ন বিশ্বাস, মো. জয়নাল ফরাজী, আল আমিন শিশির।

কয়রায় অসহায় মানুষের মাঝে যুবলীগের নগদ অর্থ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের পক্ষে কয়রা উপজেলা যুবলীগের আয়োজনে ১৪০ জন অসহায় মানুষের মাঝে নগদ পাঁচশত করে টাকা বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাফরুল ইসলাম পাড়ের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সম্মানিত অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোশারাফ হোসেন, জেলা যুবলীগ নেতা হারুন আর রশিদ, কবির হোসেন, সানি, মিল্টন, ফরহাদ, নোমান, মফিজুল ইসলাম, সাদিক মাহমুদ, শেখ হাসানুর রহমান, উপজেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, অলিউর রহমান খোকা, এসএম মাসুম বিল্লাহ,্্ এ্যাডঃ আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা এফএম রবিউল ইসলাম রবিন ,ইখতিয়ার উদ্দিন হিরো, আল আমিন ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।#

 

 

বৃহত্তর আমরা খুলনাবাসীর দোয়া ও ইফতার মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এবারও নগরীর বিশিষ্ট ব্যক্তি বর্গের সন্মানর্থে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় নগরীর হোটেল ক্যাসল সালামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন এর পরিচালনায় আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যানে এবং সারা বিশ্বের মুসলিম উম্মার কল্যান কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মুন্সি আহমেদ হোসেন। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, বিএনপি মহানগর আহব্বায়ক এড. শফিকুল আলম মনা, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা মহানগর সাধারন সম্পাদক এম ডি এ বাবুল রানা. সাবেক সংসদ সদস্য মো. আব্দুল গফফার বিশ্বাস, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, মহানগর আওয়ামীলীগ সহসভাপতি শ্যামল সিংহ রায়, পুর্বাঞ্চল পত্রিকার সম্পাদক মোহাম্মাদ আলি সানি, বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহাসিন, জেলা জিপি শেখ আইয়ুব আলি, জেলা পিপি শেখ এনামুল হক, বিশিষ্ট আইনজীবী মোমিনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ মহানগর সাংগাঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক তারিক মাহমুদ তারা, খুলনা মেট্রোপলিটন পুলিশের স্টাপ অফিসার মো. ইমদাদুল হক, কমিউনিষ্ট পাটি খুলনা মহানগর সভাপতি মো. মিজানুর রহমান বাবু, পুস্পধারা প্রকল্পের শেয়ার হোল্ডার মেজবাহ উদ্দিন আহমেদ মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধন এর সাধারন সম্পাদক এস এম মোহাম্মাদ আলি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ সভাপতি শেখ হেমায়েতুল ইসলাম, কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, জি এম মঈন উদ্দিন, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, শফিকুল ইসলাম অভি, আরিফ, জিসান, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, রফিকুল ইসলাম রফিক, আঃ মান্নান, রুহুল কুদ্দুস, রোকনুজ্জামান বাবলু, আঃ মান্নান মুন্নাফ, আলাউদ্দিন, মো. জাভেদ আলম, শেখ তৈয়বুর রহমান তপু, মিকাইল হোসেন, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

কেশবপুরে কৃষকলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে বাংলাদেশ কৃষকলীগের গৌরবময় ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ ও উপজেলা জাতীয় কৃষকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কৃষকলীগের সভাপতি আশরাফুজ্জামান, কেশবপুর সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল করিম, গৌরীঘোনা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিধু মল্লিক প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ নাছির উদ্দীন।

কেশবপুরে আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার প্রদান
কেশবপুর প্রতিনিধি,
কেশবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌর আওয়ামী লীগের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ১০৮টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ ও ছাত্রলীগের তৃণমূলের নেতৃবৃন্দের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করেছেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বুধবার দুপুরে এমপি শাহীন চাকলাদারের পক্ষ থেকে আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ,উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটো প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার দে, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক ওলিয়ার রহমান, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার বজলুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, যুগ্ম-আহ্বায়ক শামছুন্নাহার লিলি, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুর জব্বার প্রমুখ।

পাইকগাছায় ইসলামী আন্দোলনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে গতকাল ১৯ এপ্রিল বুধবার বিকাল তিনটায় উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ কবির হুসাইন এর সভাপতিত্বে উপকূলীয় অঞ্চলে বিভিন্ন পর্যায়ের অর্থশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারি এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৬ আসন (পাইকগাছা – কয়রা) ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সম্ভব্য সাংসদ সদস্য পদ প্রার্থী জননেতা হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালীব। প্রধান অতিথি বলেন , ঠান্ডা পানি যেমন রোজাদার কে তৃপ্তি দেয়, ইসলামী রাজনীতি তেমন অশান্ত সমাজকে শান্ত করে মানুষের জান মালের নিরাপত্তা দান করে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়নের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, মোঃ সাইদুল ইসলাম, আঃ গফফার, আঃরহিম সহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

দামুড়হুদায় মাদক ব্যবসায়ীকে গলাকেটে খুন

মাহমুদ হাসান রনি,দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুর্বুত্তরা এক মাদক ব্যবসায়ীকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে। বুধবার সকাল ৮টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের কাদিপুর গ্রামের বেলে মাঠে ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশের খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানায়, একাধীক মামলার আসামী জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের আবুল হোসেনের ছেলে কিতাব(৪৫) বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি দামুড়হুদা উপজেলার কাদিপুরে ঘর জামাই থাকতো। দীর্ঘদিন সে ও তার স্ত্রী সালেয়া গোপনে মাদকের কারবার করে আসছিলো বলে অভিযোগ রয়েছে। মাদক কারবারীদের সাথে পাওনা টাকার দ্বন্দ্বের বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি।
তিনি আরো জানান, তদন্ত চলছে। দ্রুত আমরা বিস্তারিত জানাতে পারবো। লাশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নওয়াপাড়ায় বিএডিসি’র টিএসপি মরক্কো সার জব্দ; আটক-২
স্টাফ রিপোর্টার
যশোরের নওয়াপাড়ায় বিএডিসি’র সরকারী ভর্তুকির পাঁচশত বস্তা টিএসপি মরক্কো সার চুরির করে ট্রাক বোঝাই করার সময় জব্দ করা হয়েছে। ট্রাকভর্তি সার গেট দিয়ে নেয়ার সময় স্থানীয়রা আটক করে কর্তৃপক্ষকে জানায়। এরপর কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সার জব্দ করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার সাথে জড়িত ঘাটসর্দার দেবাচার্য্য রায় দেবা(৩৭) ও ট্রাক চালক আশিকুজ্জামান মুকুটকে (২৮) পুলিশ আটক করেছে। আটক দেবাচার্য্য রায় অভয়নগর উপজেলার আন্ধা গ্রামের ত্রিনাথ রায়ের ছেলে এবং আশিকুজ্জামান মুকুট উপজেলার বাঘুটিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে। জব্দকৃত ওই সার সরকারের ভর্তুকির সার বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় নওয়াপাড়ার রাজঘাট মাইলপোষ্ট নাহার ঘাটে ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৪-৫২৮০) করে পাঁচশত বস্তা (সরকারের ভর্তুকির সার) টিএসপি (মরক্কো)সার বোঝাই করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ওই ঘাটের সরদার বিপুল শেখকে খবর দেয়। বিপুল শেখ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ সার জব্দ করে। এসময় ঘটনার সাথে জড়িত ঘাট সর্দার দেবাচার্য্য রায় ও ট্রাক চালক আশিকুজ্জামান মুকুট কে পুলিশ আটক করে। এ ঘটনায় আকিজ গ্রুপের কর্মকর্তা মো: ওবায়দুর রহমান বাদী হয়ে গতকাল বুধবার দুপুরে অভয়নগর থানায় পাঁচ জনের নামে মামলা দায়ের করেছে।
ঘাটসর্দার বিপুল শেখ জানান, আকিজ গ্রুপের সার নাহার ঘাটে ড্যাম্পিং করা রয়েছে। ওই ঘাট থেকে দেবা নামের অন্য একজন সর্দার ট্রাক বোঝাই করে সার চুরির সময় এলাকাবাসী আমাকে খবর দেয়। আমি সাথে সাথে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক বোঝাই সার জব্দ করে এবং ২ জনকে আটক করে।
আকিজ গ্রুপের কর্মকর্তা মো: ওবায়দুর সরকার জানান, আমাদের নাহার ঘাটে সরকারের ভর্তৃুকির মরক্কো থেকে আমদানী করা টিএসপি সার ড্যাম্পিং করা আছে। ওই সার আমরা বিএডিসি’র গুদামে পৌছে দিয়ে থাকি। সেই ড্যাম্পিং করা সার থেকে ঘাটের সর্দার দেবা ওইদিন রাতে ট্রাকে করে চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে পুলিশ এসে সার বোঝাই ট্রাক জব্দ করে। এসময় ঘটনার সাথে জড়িত ঘাটসর্দার দেবা ও ট্রাক চালক মুকুটকে আটক করে।
অভয়নগর থার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়ার নাহারঘাট থেকে ট্রাক বোঝাই সার আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। দেবা ও মুকুট নামে ২ জনকে আটক করা হয়েছে।

মহেশপুরে শ্রমিকলীগের ঈদ সামগ্রী বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
মহেশপুরে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে উপজেলা শ্রমিক লীগের আহবায়ক খন্দকার আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল হান্নান, পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, শ্রমিকলীগের সদস্য সচিব শেখ বাবু, সিনিয়র সদস্য নুর হোসেন, পৌর শ্রমিকলীগের আহবায়ক মোল্যা আলমগীর কবির প্রমুখ।

অভয়নগরে সিডল্ টেক্সটাইল শ্রমিকের দূর্ঘটনাজনিত মৃত্যু
স্টাফ রিপোর্টার-
যশোরের অভয়নগরে সিডল্ টেক্সটাইল শ্রমিকের দূর্ঘটনাজনিত মৃত্যু ঘটেছে। সে উপজেলার ধোপাদী (ধোপাপাড়া) গ্রামের মোঃ শরিফুল ইসলামের পূত্র আলামিন গাজী(২১)। এ ঘটনায় অভয়নগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে যার নং ১৪, তাং ১৮.০৪.২৩।
জানা গেছে, মৃত আলামিন সিডল্ মিলের উৎপাদন বিভাগের ফিনিশার কার্ড হিসাবে কাজ করা কালীন মঙ্গলবার রাত ১০.০০ টার সময় সি শিফটে কাজ করার সময় রাত ১.৩০ মিনিটে মেশিনে জমানো সিলাইভার ছাড়ানোর সময় অসাবধানতাবশত বাম হাত সিলিন্ডারে জড়িয়ে গেলে হাতসহ পিঠ মারাত্মক রক্তাক্ত জখম হয়। উপস্থিত শ্রমিককেরা তাকে উদ্ধার করে প্রথমে মিলের মেডিকেলে নেয় তারপর দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে আলামিনকে মৃত ঘোষণা করেন।
নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, আলামিনসহ অনেক স্বল্প দক্ষ শ্রমিক নিয়োগ দিয়ে কম মজুরি দিয়ে কর্তৃপক্ষ কাজ করানোয় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তাই নিজেদের অপকর্ম ঢাকতে আলামিনের পিতাকে দিয়ে সাধারণ অপমৃত্যু মামলা দায়ের করিয়েছে।
নিহতের পিতা শরিফুল ইসলাম বলেন, ছেলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের বারান্দায় ফেলে রাখা হয়েছে।
অভয়নগর থানার ডিউটি অফিসার বলেন, যেহেতু বিষয়টি শিল্প পুলিশের আওতায় তাই তাদের মাধ্যমে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।
যশোর শিল্প পুলিশের অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, নিহতের পরিবারের ময়নাতদন্তে অনিচ্ছুক থাকায় মিল ও প্রশাসন কর্তৃপক্ষের মধ্যে আলোচনা স্বাপেক্ষে দাফন-কাফনের ব্যবস্থা করা হবে।

রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহারের ঈদ সামগ্রী আর্থিক সহায়তা প্রদান
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের রামপালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে নতুন ঈদের পোশাক ও কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছেন। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বড়দিয়া গ্রামের হাজী আরিফ প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী তুলে দেন। মেসার্স এস, এস জামান এণ্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী শেখ সাইফুজ্জামান ও শফিকুল ইসলাম সোহাগের আর্থিক সহায়তায় প্রায় ২ হাজার ৬ শত দরিদ্রের মাঝে শাড়ি ও লুঙ্গি এবং ৪ টি ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানের কাছে নগদ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সমাজ সেবক শেখ এখলাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, মুক্তিযোদ্ধা আ. হক দুখু, ফকির দেলোয়ার হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, মকলেছুর রহমান, মো. আজম হোসেন, বাঁশতলী ইউপি সদস্য শফিকুল ইসলাম সোহাগ, শেখ রাসেল, সংরক্ষিত নারী সদস্য রওশন আরা, সাবেক ইউপি সদস্য মল্লিক মিজানুর রহমান, মুহিদুল ইসলাম, মুজিবর রহমান, মো. ফোরকান কুদরতি, উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. হাফিজুর রহমান, মল্লিক অভি প্রমুখ। এ সময় ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন চিকিৎসক এম, এম মহিতুর রহমান ও মো. রাজীব উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ধনীদের সম্পদের উপর গরীব দুঃখী মানুষের হক রয়েছে। যার যার সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের সেবা করা উচিৎ। তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান এবং যারা দরিদ্রদের সাহায্যে এগিয়ে এসেছেন তাদের সাদুবাদ ও সফলতা কামনা করেন।

রামপালের দাউদখালী নদীর উপর ৩৬০ মিটার দৈর্ঘ্যের ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালের দাউদখালী নদীর উপরে নির্মাণাধীন ব্রীজের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বুধবার বেলা ১১ টায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। ব্রীজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাগেরহাট। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো, গোলজার হোসেন, বাগেরহাটের এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় মহন্ত, জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, সার্ভেয়ার উজ্জ্বল কুমার, ব্রীজ ইন্জিনিয়ার মো. শামীম হোসেন, সাইড ইন্জিনিয়ার মো. আকরাম হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। উল্লেখ্য, রামপাল -বাঁশতলী সড়কে ২১৩১.০০ চেইনেজে দাউদখালী নদীর উপর ৩৬০ মিটার ব্রীজটি ৫৭ কোটি ৫৯ লক্ষ ৫২ হাজার টাকা ব্যয়ে ম্যাক্স ইনফ্রাক্টসার লি. নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করছে। যা আগামী ২০২৫ সালের ২৫ জুনে শেষ করার সময় সীমা ধরা হয়েছে। ব্রীজটি উদ্বোধন কালে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন, দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমুলের পরিবর্তনে কাজ করছে সরকার। এর ধারাবাহিকতায় রামপাল ও মোংলায় প্রায় প্রতিটি নদী ও খালের উপর ব্রীজ নির্মাণ করা হয়েছে। এ এলাকার ৪ লক্ষ মানুষের যাতায়াতের জন্য সড়ক ও ব্রীজ নির্মাণ করেছে সরকার। এবার রামপাল সদরের সাথে সরাসরি বাঁশতলী ইউনিয়ন ও ভোজপাতিয়া ইউনিয়নবাসীর সরাসরি রামপাল সদরে চলাচল করতে সহজ ও দ্রুততর হবে। তিনি আরও বলেন, এ এলাকার মানুষের যাতায়াতের জন্য বিশেষ অবদান রেখেছেন তালুকদার আব্দুল খালেক। তার দিক নির্দেশনায় এই ব্রীজ নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেন।

তাপদাহে পুড়ছে নড়াইল, হাসপাতালে বাড়ছে রোগী

 

 

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহে পুড়ছে নড়াইলের মানুষ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করছে। সূর্যের প্রখর তাপে ব্যহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন-যাপন। চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সরেজমিন দেখা যায়, রোদের তাপের কারণে প্রয়োজন ছাড়া খুব একটা কেউ বের হচ্ছে না। অনেকেই রোদ থেকে বাঁচতে ব্যবহার করছেন ছাতা। তবে দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বেকায়দায়। তীব্র গরমে যেখানে দম নেয়া কষ্ট সেখানে তাদের দৈনন্দিন কাজ করে যেতে হচ্ছে। এদিকে তাপদাহের কারণে নড়াইল সদর হাসপাতালে বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। তীব্র গরম নিয়ে সদর উপজেলার রাজু শেখ বলেন, গত কয়েকদিন ধরে যে তাপদাহ চলছে তাতে মানুষের খুবই কষ্ট হচ্ছে। বাড়ি থেকে বের হতে ভয় হচ্ছে। রাস্তায় গেলে উত্তপ্ত পিজের তাপ চোখেমুখে লাগলে মনে হচ্ছে যেন মুখ পুড়ে যাচ্ছে। অনেকেই বারবার মুখচোখ ভেজাচ্ছেন। বাড়ির শিশুদের নিয়েও ভয়ে থাকতে হচ্ছে। এই গরমে তাদের ডায়রিয়া হবার সম্ভাবনা রয়েছে।
কালিয়া উপজেলার মকবুল মিয়া বলেন, একেতে গরম তার উপর বিদ্যুত ঠিকমত থাকছে না। যারা রোজা রয়েছে তাদের খুব কষ্ট হচ্ছে। নিম্ন আয়ের মানুষদের প্রয়োজনের তাগিদেই বাইরে বের হতে হচ্ছে৷ শিশুদের গরমজনিত রোগ হচ্ছে। ডায়রিয়াজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসা একাধিক শিশুর মা-বাবার সাথে কথা হলে অভিভাবকরা বলেন, হঠাৎ তীব্র গরম পড়ায় তাদের শিশুরা ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। কোন উন্নতি না দেখে পরে হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অনেকেই এখন সুস্থ। তবে গরম না কমায় মায়েদর কপালে চিন্তার ভাঁজ লক্ষ করা গেছে৷ এসব ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের শিশু বিভাগের কনসাল্টেন্ট ডাঃ মো: আলিমুজ্জামান সেতু বলেন, অতিরিক্ত গরম পড়ার কারণে গরমজনিত রোগীর ভীড় বাড়ছে হাসপাতালে। এতে শিশুদের সংখ্যায় বেশি। তবে শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সী লোকদেরও সমস্যা হচ্ছে। এসময় শিশুসহ সকল বয়সী মানুষকে তিনি তরল জাতীয় খাবার ও পর্যাপ্ত পরিমাণে পানি পান করার পরামর্শ দেন।

২৫এপ্রিল খুলনা দিবসের কর্মসূচীতে অংশগ্রহণের আহবান
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নির্বাহী পরিষদের এক সভা ১৯ এপ্রিল বুধবার বেলা ১১ টায় সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে ও মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৫এপ্রিল খুলনা জিলার ১৪২তম প্রতিষ্ঠা দিবস জাঁকজমকপুর্ণভাবে পালন করার জন্য ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়। এদিন সকাল ০৯:৩০টায় খুলনা দিবসের কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মরণিকা প্রকাশসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় খুলনা দিবসের কর্মসূচীতে দলমত নির্বিশেষে খুলনার সকল শ্রেণী-পেশার মানুষকে অংশগ্রহণ করার আহবান জানানো হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামান পন, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, যুগ্ম-মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, শেখ হাসান ইফতেখার চালু, পরিবেশ সম্পাদক এস.এম ইকবাল হোসেন বিপ্লব, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আজম খান, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা আবু জাফর, আফজাল হোসেন রাজু, শেখ আব্দুস সালাম, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, প্রমিতি দফাদার প্রমুখ।

কপিলমুনিতে সীমাহীন বিদ্যুৎ বিভ্রাট, অতিষ্ট মানুষ
এইচ এম এ হাশেম, কপিলমুনি ।।
খুলনা জেলার কপিলমুনিসহ পার্শ্ববর্তী এলাকাতে এখন প্রতিদিন বিদ্যুৎ যায় ১০/১৩ বার। পবিত্র মাহে রমজানের মধ্যে এমন লোডশেডিং-এ রোজাদারদের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ইতোমধ্যে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বিভিন্ন কল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। কম্পিউটার ও ফটোষ্ট্যাটের দোকানগুলোর অবস্থা আরও নাজুক। জরুরী কাজ করতে না পারায় অফিস পাড়ায়ও চলে এসেছে স্থবিরতা। চলতি মৌসুমে বিদ্যুতের অভাবে বরফ তৈরী ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন চিংড়ি চাষী ও ব্যবসায়ীরা। সব মিলিয়ে ভ্যাপসা গরম ও বিদ্যুৎ বিভ্রাট দক্ষিণ উপকূলীয় এ জনপদের জন্য ভোগান্তির আজ আর যেন অন্ত নেই।
এ প্রসঙ্গে কপিলমুনির সার ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম বলেন, এখানে বিদ্যুৎ যায় না, মাঝে-মাঝে আসে। দক্ষিণ উপকূলীয় এলাকার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র কপিলমুনির জাফর আউলিয়া সড়কে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ মনিরুল ইসলাম মনি বলেন, বিদ্যুতের অভাবে আমাদের ব্যবসা লাঠে উঠতে বসেছে। দীর্ঘ ২/৩ ঘন্টা পর বিদ্যুতের দেখা পেলেও কম্পিউটার অন করে কাজ শুরু করার আগেই বিদ্যুৎ চলে যাচ্ছে। ছোট একটা কম্পোজের কাজও শেষ নামাতে পারছিনা। ঘনঘন লোডশেডিং হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে জানালেন স্থানীয় একাধিক সেবা প্রদানকারী চিকিৎসক। অপারেশন থেকে শুরু করে রোগীদের পরীক্ষা-নিরীক্ষাতে ভোগান্তি বেড়েছে বহুগুণে। ফার্মেসীর অনেক ফ্রিজজাত ওষুধই নষ্ট হচ্ছে লাগামহীন বিদ্যুৎ বিভ্রাটে।
কপিলমুনির মৎস্য ডিপো ব্যবসায়ী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘বরফই হচ্ছে মিহায়িত চিংড়ীর প্রাণ, যা রক্ষা করতে প্রতিদিন ৩/৪ গুণ বেশি দামে বাইরে থেকে বরফ কিনতে হচ্ছে। ফলে আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মখিন হচ্ছি। অনেকেই অভিযোগ করে বলেন, অন্য জায়গায় বিদ্যুতের যথেষ্ট সরবরাহ দেওয়া হলেও কপিলমুনি অঞ্চলে পরিকল্পিতভাবে লোডশেডিং দেওয়া হচ্ছে। ভুক্তভোগীদের অনেকেই বলছেন, পল্লী বিদ্যুতের কপিলমুনি অভিযোগ কেন্দ্র কর্তৃপক্ষ সিস্টেম লচ হ্রাস করার জন্য পার্শ্ববর্তী রামনাথপুর সাবস্টেশন থেকে ঘন ঘন বিদ্যুৎ সংগোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে কপিলমুনি অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান চঞ্চল কুমার সরকার বলেন, রামপাল, চট্টগ্রাম, হাটহাজারীসহ দেশের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ থাকা ও গত কয়েকদিন গরম বেশি পড়ায় বিদ্যু সংকট দেখা দিয়েছে।

খুলনা বিশ্বদ্যিালয়ে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্বদ্যিালয়ে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত সকাল ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন উক্ত জামাতে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। জামাত শেষে বৃহত্তর মুসলিম উম্মাহ, দেশ ও খুলনা বিশ্বদ্যিালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হবে। ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ এলাকার মুসল্লিদের আহবান জানানো হয়েছে।

কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের ঈদ উপহার প্রদান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, কেসিসি ২ নং ওয়ার্ড তথা নগরবাসীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দু:স্থ ও স্বল্প আয়ের মানুষের মাঝে কেসিসি’র পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিতকতায় ২ নং ওয়ার্ডে সে কার্যক্রম অনুষ্ঠিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দু:স্থ, অসহায় ও স্বল্প আয়ের মানুষের কল্যাণে সবসময় নিবেদিত উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারীকালে তিনি সাধারণ মানুষকে ব্যাপক সহায়তা প্রদান করেছেন। সেই ধারাবাহিকতায় মাহে রমজানে প্রায় এক কোটি মানুষকে তিনি সাশ্রয়ী মূল্যে খাদ্য সহায়তা দিচ্ছেন। এছাড়া তিনি জনগণকে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছেন। খুলনা সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আঃ খালেক গতকাল বুধবার সকাল ১০টায় ২ নং ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে ঈদবস্ত্র ও শিশুদের পুষ্টি সহায়তা বাবদ নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সিটি মেয়র সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরেন এবং উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য আহবান জানান। কেসিসি-২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, ৩৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী জাকারিয়া রিপন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, বক্তৃতা করেন মাষ্টার শাহাজান হাওলাদার, আঃ আউয়াল আজাদ, কামাল মুন্সি, আঃ ওহাব, মানিক, নাসির উদ্দীন, শেখ আলামিন প্রমুখ।

আফিল জুট মিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা শিল্প এলাকার বন্ধকৃত আফিল জুট মিলের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের ২০২১ -২২ সালের গ্রাইচুটি ও পিএফ ফান্ডের সম্পুর্ন পাওনা টাকা প্রায় ৯ শ” জনকে পরিশোধ করা হয়েছে। ২০২৩ সালে ঈদ উল ফিতরের আগে ১৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ২শ” ৫০ জনের টাকা পরিশোধ করা হয়েছে। এছাড়া ২০১৭ সালে মিলটি বন্ধ হওয়ার পর থেকে পর্যায়ক্রমে শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের পাওনাকৃত টাকা পরিশোধ করে আসছে। বাকি শ্রমিকদের হিসাবঅন্তে কাগজপত্র সঠিক যাচাই বাছায়ের পর ঈদের পর পুনরায় প্রদান করা হবে বলে মিল কতৃপক্ষ জানিয়েছেন।

দেশে অগ্নি সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে: রূপসায় এ্যাড: সুজিত
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন দেশে অগ্নি সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে। দেশ যখন উন্নত রাষ্ট্রে পরিনত হওয়ার উপক্রম হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে সেই সময় বিএনপি দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে মঙ্গা হয় না, দুর্ভিক্ষ হয় না। গত ১৪ বছরে কেউ না খেয়ে থাকে নি, একজনও না খেয়ে মারা যায় নি। তার নেতৃত্বে বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের উন্নয়নে পর্যাপ্ত ভর্তুকি দেয়ার পাশাপাশি সময়োপযোগী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি ১৯ এপ্রিল বিকালে কাজদিয়া বাজারে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত অসহায় ও দুঃস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ বস্ত্র ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু,সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, সমাজসেবক রমা অধিকারী,জেলা আওয়ামীলীগ সদস্য শাহিনা আক্তার লিপি,অমিয় অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিবউদ্দীন, আওয়ামীলীগ নেতা মঈন উদ্দীন শেখ,সৈয়দ আকতার আলী, হাবিবুর রহমান,দেব দুলাল বাড়ই বাপ্পী,জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, মাহবুব উল আলম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ,যুবলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু,এসএম আমজাদ হোসেন,আল ইমরান মনজু,মনোয়ার হোসেন খান,আঃ রাজ্জাক খান, ইলিয়াজ হোসেন,মুসা মোল্যা সবুজ,জয়দেব সরকার, তাপস বিশ্বাস,মামুন শেখ,সুরঞ্জন বিশ্বাস,মহিলা আওয়ামীলীগ নেত্রী রেশমা আক্তার, জেসমিন, মহিলা যুবলীগ নেত্রী হোসনেয়ারা,আসমানী বেগম, সুমা খাতুন প্রমূখ।

বাড়ি থেকে ডেকে নিয়ে মাদক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ি থেকে ডেকে নিয়ে কিতাব আলী (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে মঙ্গলবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। লাশের পাশ থেকে দুই পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত কিতাব আলী (৪৮) জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে উপজেলার কাদিপুর গ্রামের মাঠে কিতাবের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনাটি অধিকতর তদন্তে কাজ করছে ঝিনাইদহ সিআইডি পুলিশের ক্রাইমসিন ইউনিট ও পিবিআই পুলিশসহ জেলা পুলিশের একাধিক টিম। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি কাদিপুরে ঘর জামাই থাকতেন কিতাব। দীর্ঘদিন থেকে তিনি ও তার স্ত্রী মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা। তিনি যুগান্তরকে বলেন, খুনের রহস্য উদঘাটনের জন্য বিভিন্ন সোর্সের মাধ্যমে তদন্তের কাজ চলছে। খুব শিগগিরই এ ঘটনার রহস্য উন্মোচনসহ আসামি ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

বেনাপোল এক্সপ্রেসে অত্যাধুনিক ১২ বগি, বাড়ল আসন সংখ্যা
বেনাপোল প্রতিনিধি
ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেসে অবশেষে নতুন ট্রেন দেওয়া হয়েছে। পুরোনো ৮ বগির স্থলে দেওয়া হয়েছে ১২টি বগি। এতে বেড়েছে যাত্রী সংখ্যা। পদ্মা সেতুতে পরীক্ষামূলক যাত্রায় ব্যবহৃত চাইনিজ এ কোচগুলোতে রয়েছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে বেনাপোল থেকে নতুন এ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

বেনাপোলের স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান জানান, নতুন ট্রেনে ৪৮ সিটের এসি কেবিনের একটি বগি, ১৬০ সিটের এসি চেয়ার এবং ৬৭৬ আসনবিশিষ্ট ৯টি শোভন চেয়ার কোচ থাকবে। সব মিলিয়ে আসন থাকছে ৮৮৪টি, যা আগের ট্রেনের চেয়ে ১০১টি বেশি। আধুনিক বগি হওয়ায় যাত্রীরা আরামে ভ্রমণ করতে পারবেন। ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটে বেনাপোল ছেড়ে যাবে।

রেলওয়ে সূত্র জানায়, ভারতগামী যাত্রীসহ এ অঞ্চলের বাসিন্দাদের সুবিধার কথা চিন্তা করে ২০১৯ সালের ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল এক্সপ্রেসের উদ্বোধন করেন। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা উন্নত সুযোগসুবিধার নতুন রেল কোচ দিয়ে এ সেবা চালু হয়। তবে করোনা মহামারির মধ্যে বন্ধ হওয়া ট্রেন সার্ভিসটি ২০২১ সালের ২ ডিসেম্বর চালুর সময় বদলে দেওয়া হয় উন্নত কোচ। এর প্রতিবাদে সভা-সমাবেশ, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানও করে বিভিন্ন সংগঠন।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি পদ্মা সেতু লিংকেজের জন্য চায়না থেকে আমদানি করা উন্নতমানের রেক থেকে একটি বেনাপোল এক্সপ্রেসে দেওয়া হয়েছে।

ঢাকাগামী যাত্রী তরিকুল আলম জানান, ভারত থেকে এসে নতুন ট্রেন আসার তথ্য পেয়ে আর বাসে যাননি। এসি চেয়ারে যাচ্ছেন। সিটগুলো খুবই আরামদায়ক। ভারতফেরত শামছুর রহমান পরিবারের ৬ জনকে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তিনি জানান, করোনা মহামারির আগে এই ট্রেনে যাতায়াত করতেন। মাঝে বগি পরিবর্তন করায় আর ওঠেননি। নতুন বগির তথ্য পেয়ে আবার সবাইকে নিয়ে এসি কেবিনে ঢাকা যাচ্ছেন।

বাংলাদেশ-ভারত চেম্বারের বন্দরবিষয়ক পরিচালক মতিয়ার রহমান বলেন, রেল প্রশাসন শুরুর দিকে ট্রেনের উন্নতমানের রেক সরিয়ে পুরাতন রেক দেওয়ায় সেবার মান কমে যায়। এ নিয়ে আমরা অনেক কথা বলেছি। অবশেষে নতুন রেক আসায় স্বস্তি ফিরে এলো।

ঈদে মায়ের জন্য কেনা জুতা পছন্দ না হওয়ায় ঝগড়া, ছেলের আত্মহত্যা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ঈদের কেনাকাটার সময় মায়ের জন্য নেন এক জোড়া জুতা। কিন্তু ছেলের কেনা জুতা পছন্দ হয়নি মায়ের। এ নিয়ে মা-ছেলের ঝগড়া হয়। পরে মাছ মারা বিষ খেয়ে ছেলে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে উপজেলার সদকী ইউনিয়নের দিঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মো. প্রান্ত (১৯)। তিনি ওই এলাকার মো. সিরাজ উদ্দিনের ছেলে। পুলিশের রাতে মরদেহের সুরতহাল করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বুধবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৬ মাস আগে প্রান্ত বিয়ে করেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি স্ত্রীকে নিয়ে পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করতে যান। প্রান্ত মায়ের জন্য কেনেন জুতা। কিন্তু তা তার মায়ের পছন্দ হয়নি। এ নিয়ে মা-ছেলের ঝগড়া হয়। পরে মাছ মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রান্ত। বুঝতে পেরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। সেখান থেকে পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে প্রান্তর ফুফাতো ভাই রানা বলেন, জুতা নিয়ে মা-ছেলের ঝগড়া হয়েছিল। পরে বিষ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন প্রান্ত।

কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণের মৃত্যু হয়। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃষ্টির জন্য খুলনায় ইস্তিসকার নামাজ আদায়
স্টাফ রিপোর্টার
অসহনীয় গরমে বৃষ্টির আশায় খুলনায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নগরীর শহীদ হাদিস পার্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই নামাজের আয়োজন করা হয়।

ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।

নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একইসঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য দোয়া করেন মুসল্লিরা। এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ মানুষরাও অংশ নেন।

মুসল্লিরা জানান, গত কয়েকদিন ধরে খুলনায় তাপদাহ চলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লোডশেডিং। ফলে প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন শ্রমজীবী মানুষরা। এছাড়াও বিভিন্ন স্থানে সড়কের পিচ গলে যাচ্ছে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানান, গত ১৬ এপ্রিল খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা গত ২৩ বছরের মধ্যে বেশি।

ইজিবাইক ছিনতাই বেড়েছে, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ
নড়াইল প্রতিনিধি
দুই বছর আগে জমি বন্ধক রেখে এবং সমিতি থেকে দুই বছর আগে ২ লাখ টাকা ঋণ নিয়ে একটি ইজিবাইক কেনেন মীর কাশেম। এই গাড়ি চালিয়েই চলছিল তাঁর সংসার। গত ৩১ মার্চ দুপুর ১২টার দিকে জেলা শহরের শিশু একাডেমির পাশে ধারালো অস্ত্রের মুখে গাড়িটি ছিনতাই করে পাঁচ দুর্বৃত্ত।

ঋণ এখনও শোধ হয়নি। তার ওপর সামনে ঈদ। এ অবস্থায় অনেকটাই বিমর্ষ হয়ে পড়েছেন সদর থানার শেখাটি গ্রামের বাসিন্দা মীর কাশেম (৬৩)। বলছিলেন, ‘ঈদে সেমাই, চিনি কেনার সামর্থ্য নেই, কাপড় তো দূরের কথা।’

মীর কাশেমের জানা মতে গত দু-তিন মাসে তাঁর এলাকায় ১৪-১৫টি ইজিবাইক চুরি বা ছিনতাই হয়েছে। এতে আয়ের পথ বন্ধ হয়ে গেছে অনেকের।

শুধু মীর কাশেম নন, জেলা শহরের কুরিগ্রামের ইব্রাহীম, দুর্গাপুরের ইসমাইল, শহরতলির সীমাখালী এলাকার লিয়াকত মোল্যা, লস্করপুরের গোলাম নবী ও তৌহিদ সিকদারের মতো আরও অনেকের গত কয়েক মাসে ইজিবাইক ছিনতাই হয়েছে। এসব ঘটনায় অনেকে থানায় জিডি করলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।

তবে সদর থানা পুলিশ বলছে, এগুলো ছিনতাই নয়, প্রতারণামূলক চুরি। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত ও ধরার চেষ্টা করছে।

লেখাপড়ার ফাঁকে ইজিবাইক চালাতেন সদর উপজেলার শিমুলিয়া গ্রামের দিপু মোল্যা। এ বছর তিনি এইচএসসি পাস করেছেন। গত ৮ এপ্রিল সকালে র্যাব পরিচয়ে রোগী বহনের কথা বলে শহরের সেটলম্যান্ট অফিস এলাকা থেকে তাঁর ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। তাঁর বাবা দিলু মোল্যা ৯ মাস আগে সমিতি থেকে ঋণ তুলে ও ধার করে ২ লাখ টাকায় ইজিবাইকটি কিনেছিলেন।

দিলু মোল্যার ফোনে কল করলে ধরেন তার স্ত্রী সুফিয়া বেগম। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ইজিবাইক হারিয়ে আমরা নিঃস্ব। স্বামী খুলনায় ধান কাটতে গেছে। ছেলেমেয়ের সামনে ভাত দিতে পারছিনে। এক কেজি চাল কেনারও টাকা নেই।’

সদরের শংকরপুর গ্রামের গৌতম দত্তের (৪০) বাবা-মা, স্ত্রী, সন্তানসহ পাঁচজনের সংসার। থাকেন শহরের মহিষখোলায় ভাড়া বাসায়। ইজিবাইক চালিয়েই চালাতেন সংসার। ১৫ দিন আগে সমিতি থেকে ঋণ নিয়ে দুটি নতুন ব্যাটারিসহ ৭৫ হাজার টাকা খরচও করেন। কিন্তু ৯ এপ্রিল ইফতারের আগে শহরের রূপগঞ্জ থেকে এক ব্যক্তি তাঁর গাড়িতে ওঠেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যাওয়ার পর তাঁর আর কিছু মনে নেই। এর পর নড়াইল সদর হাসপাতালে দু’দিন চিকিৎসা নেওয়ার পর বাড়িতে ফেরেন। এ ঘটনায় সদর থানায় জিডি করতে গেলেও দায়িত্বরত পুলিশ কর্মকর্তা খেপে যান বলে গৌতমের অভিযোগ। ইজিবাইক হারিয়ে এখন তিনি কীভাবে সংসার চালাবেন, কীভাবে বাসা ভাড়া দেবেন– সে চিন্তায় দিশেহারা।

সদরের মুলিয়া ইউনিয়নের কোড়গ্রামের অনুপ বিশ্বাস গত ২৬ মার্চ সকাল ৯টার দিকে যাচ্ছিলেন শহরের চৌরাস্তায়। চরেরঘাট এলাকায় গেলে পাঁচ-ছয় দুর্বৃত্ত গাড়ি থামিয়ে চোখ-মুখে আঘাত করে গাড়ি নিয়ে পালিয়ে যায়।

শহরতলি সিমাখালী গ্রামের ইজিবাইক চালক লাবলু মোল্যা বলেন, গত তিন মাসে তাঁর এলাকার ৮-১০ জনের ইজিবাইক ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা অনেক ক্ষেত্রে পুলিশের পরিচয় দিচ্ছে এবং তাদের কাছে হাতকড়াও থাকে।

জেলায় প্রায় ২০ হাজার এবং পৌর এলাকাসহ সদর উপজেলায় প্রায় ৫ হাজার ইজিবাইক চলে। গত ছয় মাসে নড়াইল পৌর এলাকায় শতাধিক ইজিবাইক ছিনতাই ও প্রতারণা করে নিয়ে গেছে বলে জানিয়েছেন নড়াইল ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

সমিতির সাবেক সভাপতি মাসুম জমাদ্দার বলেন, গত ৬ মাসে শতাধিক ইজিবাইক ছিনতাই হয়েছে। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় জিডিও করেছে। কিন্তু পুলিশ কোনো আসামি ধরতে পারেনি।

এ বিষয়ে সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, ছিনতাই প্রতিরোধে ইজিবাইক চালকদের কিছু লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ দুর্বৃত্তদের ধরার চেষ্টা করছে।

 

 

টানা ৫ দিন বন্ধের কবলে বেনাপোল বন্দর
বেনাপোল (যশোর) প্রতিনিধি
পবিত্র শবে কদর, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকবে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। এসময় আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে।

দুদেশের সিঅ্যান্ডএফ এজেন্টস ও বন্দর সূত্রে জানা গেছে, বুধবার (১৯ এপ্রিল) পবিত্র শবে কদরের ছুটি, বৃহস্পতিবার (২০ এপ্রিল) নির্বাহী আদেশে সরকারি ছুটি, ২১ ও ২২ এপ্রিল সাপ্তাহিক ছুটি এবং ২৩ এপ্রিল ঈদুল ফিতরের ছুটিতে বন্ধ থাকবে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম। সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল বন্দরের উপপরিচালক আব্দুল জলিল বলেন, ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনেরাতে বন্দর এলাকায় টহল দেবে।

৫ টাকায় ঈদের নতুন পোশাক
মেহেরপুর প্রতিনিধি
ঈদ উপলক্ষে মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ভাবনা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র পাঁচ টাকার বিনিময় শিশুদের হাতে তুলে দেওয়া হয় পছন্দের পোশাক ও খাদ্যসামগ্রী।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করা মেহেরপুরের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে আসছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে দেড়শ পথশিশু তাদের পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আল মামুন। অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তাফা, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আসাদুল্লাহ আল গালিব।

মাত্র পাঁচ টাকার বিনিময়ে নতুন পোশাক পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা। শুধু পোশাকই নয়, তাদের হত রাঙিয়ে দেওয়া হয় মেহেদির রঙে। ছিল শিশুদের জন্য নানা ধরনের খাবার ও প্রতিযোগিতার আয়োজন।

পাওনা টাকার জেরে দামুড়হুদায় ভয়ানক কাণ্ড
চুয়াডাঙ্গা প্রতিনিধি
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক ব্যক্তিকে গলায় ধারালো অস্ত্র চালিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম কিতাব আলী।
দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামের মাঠ থেকে বুধবার (১৯ এপ্রিল) সকালে মাদক ব্যবসায়ী কিতাব আলীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে কাদিপুর গ্রামের মাঠে কিতাবের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরেদেহ উদ্ধার করে পুলিশ।

মাদক ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনা উদঘাটনে এরইমধ্যে কাজ করছে ঝিনাইদহ সিআইডি পুলিশের ক্রাইমসিন ইউনিট, পিবিআই পুলিশসহ জেলা পুলিশের একাধিক টিম।

নিহত কিতাব আলী জীবননগর উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন থেকে সে ও তার স্ত্রী মাদক ব্যবসা করছিলেন। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদৌসী নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী কাউসার মোল্লার বিরুদ্ধে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। সকালে পৌর শহরের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী কাউসার মোল্লা পলাতক।