Home আঞ্চলিক সাতক্ষীরায় ৮ টন রাসায়নিক দ্রব্য মিশ্রিত অপরিপক্ক আম জব্দ!

সাতক্ষীরায় ৮ টন রাসায়নিক দ্রব্য মিশ্রিত অপরিপক্ক আম জব্দ!

18

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার দেবহাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে রাসায়নিক দ্রব্য মিশ্রিত অপরিপক্ক ৮ টন আম জব্দ করা হয়েছে। পরে এগুলো ট্রাকের চাকায় পিষে বিনষ্ট করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এবং কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর যৌথ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উক্ত বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করেন।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, দেবহাটা ও আশেপাশের এলাকা থেকে বেশি মুনফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম রাজধানীতে প্রেরণ করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ ট্রাক অপরিপক্ক আম জব্দ করা হয়। যার মধ্যে ৩৭০টি ক্যারেটে ৮ টন রাসানিক দ্রব্য মিশ্রিত অপরিপক্ক আম রয়েছে। এ ছাড়া আরও একটি মিনি পিকআপে কাঁচা আম জব্দ করা হয়। উক্ত আমে কোনো প্রকার রাসায়নিকের উপস্থিতি না পাওয়ায় উপসহকারী কৃষি অফিসারের উপস্থিতিতে স্থানীয় বাজারে আঁচারের জন্য বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এসময় আমের প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় কাউকে সাজা প্রদান করা সম্ভব হয়নি।

এ ছাড়া অপরিপক্ক রাসায়নিক দ্রব্য মিশ্রিত উক্ত ৮ টন আম দেবহাটা ফুটবল মাঠে ট্রাকের চাকায় পিষে বিনষ্ট করা হয়।