রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপালে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি নিজস্ব তহবিল থেকে দুঃস্তদের মাঝে ঈদ উপহার ও মসজিদ মাদরাসায় কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়ন তিনি এ উপহার বিতরণ ও ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। বুধবার সকাল ৮ টায় উপজেলার গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে তিনি দুস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, প্রদীপ কুমার রায়, আ. ওহিদ বয়াতি, এনামুল মুন্সি, ইসরাফিল শেখ, মো. জবেদ শেখ, ইকবাল হোসেন গাজী, জামাল হোসেন ইজারদার, অরুণ ঘোঘ, খান জাহান আলী, বিউটি আক্তার, বৃষ্টি আক্তার। হুড়কা ইউনিয়নের বাবুর বাড়ী এলাকায় ঈদ উপহার ও কুরআন শরীফ বিতরণ কালে উপস্থিত ছিলেন হুড়কা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার, সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, পবিত্র পাড়ে প্রমুখ। এরপর রাজনগর ইউপি, রামপাল সদর ইউপি, উজলকুড় ইউপি, পেড়িখালী ইউপি, বাঁশতলী ইউপিসহ বিভিন্ন ইউনিয়নে ঈদ উপহার ও কুরআন শরীফ বিতরণ করেন। এসময় উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ধনীদের সম্পদের উপর গরীব ও অসহায় মানুষের হক রয়েছে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে মানুষের কষ্ট ও দুঃখ কিছুটা হলেও লাঘব হবে। তিনি সাধ্য অনুযায়ী সকলকে এগিয়ে আসার আহবান জানান। #











































