Home আঞ্চলিক খালিশপুরে মহিলা দল নেতৃবৃন্দের মাঝে বকুলের ঈদ উপহার সামগ্রী বিতরণ

খালিশপুরে মহিলা দল নেতৃবৃন্দের মাঝে বকুলের ঈদ উপহার সামগ্রী বিতরণ

23

খবর বিজ্ঞপ্তি।।
চলমান আন্দোলনে ভূমিকা রাখা খালিশপুর থানা মহিলা দল নেতৃবৃন্দের মাঝে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের ঈদ উপহার সামগ্রী বিতরণ অব্যাহত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের ১৮কোটি মানুষের ভোটের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা রাখার জন্য ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নবম দিনের ন্যায় খুলনা মহানগরীর জাতীয়তাবাদী মহিলাদল নেতৃবৃন্দের মাঝে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
বুধবার ১৯এপ্রিল সকাল ১১টায় খুলনা মহানগরীর খালিশপুর থানা বিএনপি কার্যালয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় বিগত আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা রাখার জন্য জাতীয়তাবাদী মহিলাদল, খুলনা মহানগরী শাখার সভাপতি আজিজা খানম এলিজার সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী মহিলাদল খুলনা মহানগরী শাখার সাধারণ সম্পাদক এ্যাড. কানিজ ফাতেমা আমিনের সঞ্চালনায় খালিশপুর থানার তিন শতাধিক মহিলাদল নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এনিয়ে বিগত নয় দিনে খুলনা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের প্রায় ৭৫০পরিবারের মাঝে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল উপহার সামগ্রী প্রেরণ করেছেন। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাব খুলনা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডাঃ আবু সালেহ জাফর মোঃ পলাশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত বছরগুলোর ন্যায় আগামী দিনেও খুলনা-৩ সংসদীয় আসনের বিএনপির সর্বস্থরের নেতৃবৃন্দের জন্য কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল তার সহযোগিতার ধারা অব্যাহত রাখবেন এবং এবছর পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত তার সার্বিক সহযোগিতায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রাখবেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়কঃ স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, শেখ সাদী, রফিকুল ইসলাম রফিক, গোলাম মোস্তফা ভুট্টো, অধ্যাপক খালিদ হোসেন তারেক, আনজিরা খাতুন, নিঘাত সীমা, শাহানাজ সরোয়ার, পাপিয়া রহমান পারুল, কাওসারী জাহান মঞ্জু, লুবনা ইয়াসমিন, আফরোজা জামান, জাকিয়া সুলতানা, কাজলী আক্তার, শাহানাজ বেগম লুসাই, শারমিন আক্তার, সালমা বেগম, মুন্নি খাতুন, জাহিদুল ইসলাম বাচ্চু, সত্যানন্দ দত্ত প্রমুখ।