Home আঞ্চলিক স্কুলছাত্রীকে গণধর্ষণ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্কুলছাত্রীকে গণধর্ষণ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

8

স্টাফ রিপোর্টার।।
খুলনায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কাজী আরিফুল ইসলাম প্রীতমকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৫ এপ্রিল) ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৬ এপ্রিল) গ্রেপ্তারকৃতকে নগরীর সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৬ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আনাম বান্না বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২০১৯ সালের ২৯ জুন খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন।’
তারেক আনাম আরও বলেন, ‘দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত কাজী আরিফুল ইসলাম প্রীতমসহ ছয় জনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে আরিফুল ইসলাম প্রীতম পলাতক ছিলেন।’